সিলেটের স্থানীয় সকল পত্রিকার প্রকাশনা আপাতত স্থগিত
সিলেট: দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার, গণপরিবহন বন্ধ এবং পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে সিলেটের দৈনিক পত্রিকাসমূহ প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় দৈনিকগুলোর সম্পাদকবৃন্দ এ সিদ্ধান্ত নেন। এ অবস্থায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থানীয় দৈনিক পত্রিকাসমূহ প্রকাশিত হবে না।
Continue Reading