সায়েন্সল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর ধানমন্ডি এলাকার সায়েন্সল্যাবরেটরি মোড়ে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের […]

Continue Reading

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাবিতে পোষ্য কোটা বাতিল

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টায় এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। এর আগে, পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। পূর্বের মতো কোটা বহালের দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান […]

Continue Reading

সড়ক ছেড়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা, রাত ১১টায় পরবর্তী কর্মসূচি

প্রায় ২ ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার পর তারা অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান। তবে রাত ১১টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১১টায় […]

Continue Reading

এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের কাজ শুরুর দাবি

ঢাবির অধিভুক্তি চূড়ান্তভাবে বাতিল করে আগামী এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে সাত কলেজের সমন্বয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের আশ্বাস দেওয়ায় সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকা কলেজ শহীদ মিনারে সংবাদ সম্মেলনে তারা এসব ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন […]

Continue Reading

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়ার জেরে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। ঢাবি প্রক্টর বলেন, চলমান পরিস্থিতিতে আমরা গভীরভাবে মর্মাহত। এমন পরিস্থিতিতে প্রশাসনিক মিটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব […]

Continue Reading

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

টানা দ্বিতীয় বছরের মতো ২০২৫ সালে দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশে লাগাম টানার পরিকল্পনা গ্রহণ করেছে কানাডা। আবাসন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য পরিষেবার ওপর চাপ কমানোর প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দেশটির সরকার জানিয়েছে। শুক্রবার দেশটির অভিবাসন-বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর ৪ লাখ ৩৭ হাজার শিক্ষার্থীর জন্য পারমিট জারি করবে কানাডা; যা ২০২৪ […]

Continue Reading

বিনামূল্যের বই খোলাবাজারে, সন্দেহের তীর শিক্ষা অফিসারদের দিকে

বিনামূল্যের সব পাঠ্যবই স্কুলে-স্কুলে পৌঁছানোর আগেই বাজার ও লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক ও মাধ্যমিকের বই খোলাবাজারে বিক্রি ও মজুতকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে। সেই সঙ্গে তাদের কাছে রক্ষিত দুই ট্রাক বই জব্দ করা হয়েছে। এর আগে চলতি সপ্তাহে বাংলা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। […]

Continue Reading

পুনরায় ফল প্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (১৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য (দপ্তর সেল) শাহাদাত হোসেন স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর ফলাফল অনুযায়ী, কোটার বদৌলতে ১০০ নম্বরের মধ্যে কেবল ৪১-৪৬ নম্বর পেয়েও বিভিন্ন মেডিকেল কলেজে […]

Continue Reading

পাঠ্যবইয়ে জুলাই বিপ্লবের বিজয়গাথা, কমেছে ভুল

নতুন বছরের বই মানেই ‘পাতায় পাতায় ভুল’। ভুলে ভরা সেই পাঠ্যবই তুলে দেওয়া হতো শিক্ষার্থীদের হাতে। সেই খবর ফলাও করে প্রকাশিত হতো খবরের কাগজগুলোতে। এমন চিত্র প্রতি বছর দেখা গেলেও এবারের চিত্র একটু ভিন্ন। ২০২৫ সালে পাঠ্যবইয়ে সেই ভুলের সংখ্যা কমেছে। নতুন বছরের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে গল্প-কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে […]

Continue Reading

মেলেনি শতভাগ নতুন বই, কেউ খুশি কেউ হতাশ

পৌষের কনকনে শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে নতুন বছরের প্রথম দিনেই রংপুর জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে স্বল্প পরিসরে বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে এবার বিগত বছরগুলোর মতো বই উৎসব হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উৎসবের আমেজ না থাকলেও নতুন বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণে মেতে উঠেছে শিক্ষার্থীরা। […]

Continue Reading

২০২৫ সালে মাধ্যমিকে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো- পবিত্র রমজানের […]

Continue Reading

স্কুলে ভর্তির লটারি আজ

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি ফল আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে এ-সংক্রান্ত লটারি। মাউশি এক চিঠিতে জানিয়েছে, ডিজিটাল লটারি অনুষ্ঠান মঙ্গলবার, ১৭ ডিসেম্বর সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর […]

Continue Reading

শনিবার স্কুল খোলার কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষা মন্ত্রণালয়

‘আগামী শিক্ষাবর্ষ থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ভাইরাল হয়েছে। তবে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ তথ্য নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা […]

Continue Reading

পুরো কলেজ তছনছ, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। রোববার (২৪ নভেম্বর) রাতে দিনভর সহিংসতার প্রতিক্রিয়ায় তিনি এসব তথ্য জানিয়েছেন অধ্যক্ষ বলেন, আজ দুপুর সোয়া ১টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ঢাবি অধিভুক্ত সাত কলেজের প্রথম বর্ষ সম্মান সমাপনী পরীক্ষা […]

Continue Reading

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের নেপথ্যে কী?

ভুল চিকিৎসায় রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিজিৎ নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মোল্লা কলেজসহ ৩৫টি কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করতে এসে ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর করেছেন। দুপুর ১২টা থেকে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে সাংবাদিকসহ ২০ জনের বেশি আহত […]

Continue Reading

সোহরাওয়ার্দী-নজরুল কলেজে ভাঙচুর,পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থীরা

পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কলেজ দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাড়ি, ক্লাসরুম, অফিস থেকে শুরু করে হামলা থেকে কোনোকিছুই বাদ যায়নি। পরীক্ষা চলাকালীন সময়ে ব্যাপক ভাঙচুর ও হামলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের স্নাতক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা পুরো পরীক্ষা শেষ করতে পারেননি। […]

Continue Reading

আপাতত আন্দোলন স্থগিত তিতুমীরের শিক্ষার্থীদের

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ের জন্য কমিটি গঠনের আশ্বাস দিয়েছে সরকার। ফলে আপাতত ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে কলেজভিত্তিক অন্যান্য কার্যক্রম চলমান থাকবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের অন্যতম সংগঠক শিক্ষার্থী জাভেদ ইকবাল এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, […]

Continue Reading

সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক-রেলপথ অবরোধের ৫ ঘণ্টা পর শিক্ষার্থীরা কলেজে ফিরে গিয়েছেন। ফলে ফের স্বাভাবিক যানচলাচল শুরু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার পর অবরোধ তুলে নেন তারা। জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয় ডাকা হয়। পরে বৈঠক করতে ১২ সদস্যের একটি […]

Continue Reading

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিটি কলেজ, বিপদে ১০ হাজার শিক্ষার্থী

অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে দীর্ঘ ১৭ দিন ধরে বন্ধ রাখা হয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকার ঢাকা সিটি কলেজ। ‘অনিবার্য কারণ’ দেখিয়ে তিন দফার নোটিশে বছরের শেষাংশের গুরুত্বপূর্ণ সময়ে প্রতিষ্ঠানটির ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থমকে আছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ-উপাধ্যক্ষের চেয়ারের লোভে হুমকির মুখে পড়েছে ১০ হাজারের বেশি […]

Continue Reading

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু আজ

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ (মঙ্গলবার) থেকে। বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এই প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করানো হবে। এবারের ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের […]

Continue Reading

‘আগামীকাল থেকেই শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কাজ শুরু হবে’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দীন বলেছেন, আমাদের শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি রয়েছে, সেগুলো যাতে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মন্ত্রণালয়ের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি আগামীকাল থেকে বাস্তবায়ন শুরু হয়ে যাবে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে ১২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কর্তৃপক্ষের […]

Continue Reading

মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা রেখে ঢাবির ভর্তি কার্যক্রম

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যে আন্দোলনের শুরুটা ছিল কোটা সংস্কার ঘিরে। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান-নাতি-নাতনিদের জন্য বরাদ্দ করা ৩০ শতাংশ কোটাসহ ৫৬ শতাংশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। অথচ অভ্যুত্থানের তিন মাস না পেরোতেই মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি […]

Continue Reading

দুই মাস পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

করোনাকালের ধাক্কা সামলে তিন বছর পর এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগের মতো ফেব্রুয়ারিতে শুরু হলেও আগামী বছরের পরীক্ষা আবারও পিছিয়ে যাচ্ছে। প্রায় দুই মাস পিছিয়ে এসএসসি পরীক্ষা পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিলে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষাবোর্ডগুলো। এছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও প্রায় দুই মাস পিছিয়ে যাচ্ছে। এ পরীক্ষা জুন মাসে নেওয়ার পরিকল্পনা করা […]

Continue Reading

জুলাই-আগস্টে আহত শিক্ষার্থীদের আজীবন বেতন-টিউশন ফি মওকুফ

গত জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের আজীবন বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে যারা আহত হয়েছেন তারা ছাত্রজীবেনে সব স্তরে টিউশন ফি ছাড়া পড়ালেখা করতে পারবেন। আজ (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফি মওকুফের জন্য কোন প্রক্রিয়া অবলম্বন […]

Continue Reading

সায়েন্সল্যাব অবরোধ করলেন সাত কলেজ শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন কলেজগুলোর শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার পর ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার […]

Continue Reading