রাজধানীতে ইস্পাত মিলে অগ্নিকাণ্ডে আহত ৭

        রাজধানীর কদমতলীতে ইস্পাত স্টিল মিলসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে সাতজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতে কদমতলী ম্যাচ ফ্যাক্টরি এলাকায় ‘রহিমা ইস্পাত স্টিল মিলসে’ এ আগুন লাগার ঘটনা ঘটে। জানা গেছে, আহত সাতজন ‘রহিমা ইস্পাত স্টিল মিলসে’র শ্রমিক। রাতে কাজ করার সময় অতিরিক্ত তাপের কারণে গলানো লোহার […]

Continue Reading

১০ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা ভাস্কর্যে’ ফাটল

        মুক্তিযুদ্ধে শহীদ সুনামগঞ্জের তৎকালীন ছাত্রনেতা তালেব উদ্দিনের স্মৃতি ধরে রাখতে ১০ লাখ টাকা ব্যয়ে ভাস্কর্য নির্মাণ করে জেলা পরিষদ। তিন বছরের মাথায় সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ভাস্কর্যের মূল স্তম্ভে দেখা দিয়েছে ফাটল। চুরি হয়ে গেছে ইস্পাতের অংশ। সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আহসানমারা সেতুর পাশে ভাস্কর্যটি নির্মাণ করা হয়। শহীদ […]

Continue Reading

সাগরে এক টুকরো বাংলাদেশ

        চারদিকে অথই জলরাশি। তার বুকে এক টুকরা ভূমি। সকাল থেকে সন্ধ্যা হরেক পাখির অবাধ বিচরণে মুখর। সূর্যের আলোতে চিকচিক করে ঢেউ খেলে যায়। বালিয়াড়িতে ঝরা শিউলি ফুলের মতো বিছিয়ে আছে অসংখ্য লাল কাঁকড়া। নীল দিগন্তের মাঝে এ এক অপরূপ সৌন্দর্যের হাতছানি। এ যেন এক ভিন্ন বাংলাদেশ। সমুদ্রসৈকত কুয়াকাটার গঙ্গামতী থেকে দক্ষিণ-পূর্ব […]

Continue Reading

যুবলীগ, যুবদল মিলেমিশে চর দখল

        রাজশাহী শহরের কাছাকাছি এবার পদ্মা নদীতে বিশাল চর জেগেছে। ইতিমধ্যে যুবলীগ, যুবদল, এমনকি মাদক ব্যবসায়ীরাও এই চরের দখল নিয়েছেন। কেউ নিজেরা চাষ করছেন, আবার কেউ দখল নিয়ে অন্যদের দিয়ে চাষ করাচ্ছেন। আবার কেউ দখল করা জমিতে বিনোদনকেন্দ্র তৈরি করছেন। দখলদারদের অনেকেই বলছেন, তাঁরা শাহ্ মখদুম রূপোষের (রহ.) দরগার জমি চাষ করছেন। […]

Continue Reading

উৎপলদের বাড়িতে আনন্দ

        উৎপলদের টিনের বাড়িটি ঘিরে উৎসুক লোকজন ও সংবাদকর্মীদের জটলা। সবার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন বৃদ্ধ বাবা চিত্তরঞ্জন দাস। আর ঘরে উৎপলকে খাওয়াচ্ছেন তাঁর মা বিমলা রানী দাস। কারও বিরুদ্ধে তাঁদের অভিযোগ নেই। নিখোঁজ ছেলেকে সুস্থ ফিরে পেয়েই খুশি বাবা-মা। আর উৎপল বললেন, কারা তাঁকে ধরে নিয়েছিল, তাদের পরিচয় তিনি জানতে পারেননি। […]

Continue Reading

মাউন্ট এভারেস্টকেও ঢেকে ফেলা যাবে এই বিয়ের পোশাক দিয়ে!

          পাশ্চাত্য ঘরানায় বিয়ের পোশাক সাদা গাউনের অন্যতম বৈশিষ্ট্য এর লুটিয়ে থাকা অংশ। যাকে বলা হয় ট্রেইল (Trail) বা (Train) । চলিত বাংলায় গাউনের ঘের। এবার এমন এক গাউন এল‚ যার ট্রেইল ঢেকে ফেলতে পারে মাউন্ট এভারেস্টকেই। ৮০৯৫.৪০ মিটার বা ২৬‚ ৫৫৯.৭১ ফিট দীর্ঘ বস্ত্রপথ অনুসরণ করছে গাউনকে। বিশ্বের দীর্ঘতম বিয়ের […]

Continue Reading

সাংবাদিক উৎপলকে পাওয়া গেল ভুলতায়

        নিখোঁজের ২ মাস ১০ দিন পর সাংবাদিক উৎপল দাসের খোঁজ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের ভুলতায় কে বা কারা তাঁকে রেখে গেছে। গত রাত ১২টা ৫০ মিনিটে থেকে উৎপলের মুঠোফোনে কল দেওয়া হয়। ফোন ধরলে তিনি উৎপল কি না, জানতে চাইলে অপর প্রান্ত থেকে হ্যাঁ সূচক জবাব দেওয়া […]

Continue Reading

বিয়েবাড়ি প্রস্তুত, আসছেন তো?

        বিশাল এক বিয়েবাড়ি যেন প্রস্তুত আপনার উৎসবমুখর পদচারণে। কেননা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুই দিনের সানসিল্ক-নকশা বিয়ে উৎসব। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস মাঠ আজ সেজে উঠবে বিয়ে উৎসবের রঙিন সাজে। কেননা এখানেই বসবে বিয়ে আয়োজনের সব ধরনের অনুষঙ্গ নিয়ে মেলা। সকাল ১০টায় নায়ক নিরব ও তাঁর স্ত্রী ঋদ্ধি […]

Continue Reading

কখনো ‘বন্ধু’কে তরকারি খাওয়ায়‚ কখনো পাশে নিয়ে শোয় কিশোরী!

          তেরো বছরের কাজল খানের বাড়ি ভারতের উত্তরপ্রদেশের ঘতমপুরে। প্রিয় বন্ধুকে ছেড়ে এক মুহূর্তের জন্যেও থাকতে পারে না এই কিশোরী। একসঙ্গে খেলা করে। এক বিছানায় ঘুমোয়। এমনকী‚ খাওয়ার সময় বন্ধুর মুখে তরকারিও ঢুকিয়ে দেয় কাজল। তার প্রিয় বন্ধু হল একটি কিং কোবরা। কাজলের দিন কাটে বিশ্বের সবচেয়ে বিষধর সাপ কাল কেউটের […]

Continue Reading

নারীরা মোবাইলে কথা বললেই জরিমানা ২১ হাজার!

        বাড়ির বাইরে রাস্তা দিয়ে হাঁটার সময় নারীদের মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশের মথুরার মাদোরা গ্রাম পঞ্চায়েত। অল্পবয়সী মেয়েদের যদি রাস্তায় ফোনে কথা বলতে দেখা যায়, তাকে ধরে জরিমানা বাবদ আদায় করা হবে ২১ হাজার রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ২৭ হাজার)। তাদের দাবি, মোবাইল ফোনের কারণেই দিন দিন বেড়ে চলেছে […]

Continue Reading

পলাতক আসামিদের সংবাদ সম্মেলন

        ছেলে দিয়াজ ইরফানের হত্যাকারীদের গ্রেপ্তার করার দাবিতে টানা ছয় দিন অনশন করেছিলেন মা জাহেদা আমিন। আসামিদের গ্রেপ্তার করা হবে—পুলিশ কর্মকর্তাদের এমন আশ্বাসে ২ ডিসেম্বর অনশন ভঙ্গ করেন তিনি। এর ঠিক ১৫ দিনের মাথায় গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন দিয়াজ হত্যা মামলার ১০ আসামির ৭ জন। লিখিত বক্তব্যে তাঁরা […]

Continue Reading

ভূতের সঙ্গে রাত্রি যাপন, মা হতে চান তরুণী!

            মানব শরীরের প্রতি তিনি কোনও আকর্ষণ অনুভব করেন না তিনি। প্রেম, ভালোবাসা পছন্দ করেন। তবে মানুষের সঙ্গে নয়। না জীবিত কোনও কিছুর সঙ্গেই নয়। ব্রিটিশ এক তরুণীর দাবি, তিনি ভূত, আত্মা, পিশাচের সঙ্গে রাত্রিযাপন করতে পছন্দ করেন। এবং তাদের সন্তানের মাও হতে চান তিনি। লন্ডনের টিভি শো, ‘ITV This […]

Continue Reading

সুন্দরী নারীর টোপ দিয়ে গোপন নথি নেওয়ার চেষ্টা!

          সুন্দরী নারীর টোপ দিয়ে চেষ্টা করা হয়েছিল ভারত সম্পর্কে গোপন তথ্য বের করার। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আই্‌এসআই-এর (ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স) সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ভারতীয় গোয়েন্দা তৎপরতায়। খবর জিনিউজের। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের তিন কর্মকর্তাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল আইএসআই। উদ্দেশ্য ছিল, ভারত সম্পর্কে গোপন তথ্য বের করে নেওয়া। জানা […]

Continue Reading

জরুরি ফোনসেবা, শুরুতেই সাড়া

        পুলিশের জরুরি সেবা সার্ভিস নম্বরে ফোন দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিচ্ছেন সাধারণ মানুষ। এরই মধ্যে খুন, ধর্ষণ, অগ্নিকাণ্ড ও বাল্যবিবাহের মতো ঘটনায় ফোন দিয়ে সেবা নিয়েছেন অনেকে। তবে অনেকেই আবার সেবা নেওয়ার বদলে ফোন দিয়ে পুলিশের কর্তব্যরত নারী সদস্যদের জ্বালাতন করছেন। মোট ফোনের ১৫ শতাংশের ক্ষেত্রেই এমনটা হচ্ছে। পুলিশ […]

Continue Reading

মন্ত্রী ছায়েদুল হক আর নেই

        মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছায়েদুল হকের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৩ ডিসেম্বর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মন্ত্রণালয়ের এক […]

Continue Reading

বিজয়ের সোনালি গৌরব

              আজ মহান বিজয় দিবস। কাঙ্ক্ষিত এ দিনটির জন্য বাঙালিকে অপেক্ষা করতে হয়েছে অনেক কাল, পেরোতে হয়েছে পরাধীনতার দীর্ঘ অর্গল। ১৯৭১ সালে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পর আজকের এই দিনে চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে আমাদের জাতীয় জীবনে আঁকা হয়েছে গৌরবের অমলিন এক তিলক। সময়ের হিসাবে বাংলাদেশের বয়স প্রায় পাঁচ দশক […]

Continue Reading

রাম সেতু প্রাকৃতিক নয়, মানুষেরই তৈরি!

        ডিসকভারি চ্যানেলের এক অনুষ্ঠানে দাবি করা হয়েছে, তামিলনাড়ুর ধনুষ্কোটি থেকে পক প্রণালী ধরে শ্রীলংকা পর্যন্ত সংযোগকারী অংশ ও অগভীর সাগরে ওপর সেতুর মতো সংযোগটি প্রাকৃতিক নয় বরং মানুষের তৈরি। বেশ কয়েক হাজার বছর আগে এ সেতুটি তৈরি হয়েছিল বলে অনেকে মনে করেন। বিষয়টি নিয়ে ধর্মীয় জিগির তুলে আগের ভারতের সাবেক কংগ্রেস […]

Continue Reading

কিছু বিধান অগ্রহণযোগ্য, অবশ্যই সংশোধন করতে হবে

        এটা ইতিবাচক যে অধস্তন আদালতের বিচারকদের জন্য শৃঙ্খলা বিধিমালা জারি করা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সঙ্গে সরকারের তীব্র দ্বন্দ্বের একটা অবসান ঘটতে যাচ্ছে। কোনো দেশেই রাষ্ট্রের এক অঙ্গের সঙ্গে অন্য অঙ্গের দীর্ঘ টানাপোড়েন কাম্য নয়। আগামী ২ জানুয়ারি আপিল বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দিন ধার্য করেছেন। বিচারকদের শৃঙ্খলা বিধানের […]

Continue Reading

মহিউদ্দিন চৌধুরী আর নেই

        চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি অনেক দিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের মেহেদিবাগের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মহিউদ্দিন চৌধুরীকে গতকাল […]

Continue Reading

প্রশ্নপত্র ফাঁসের গোপন কথা ফাঁস

        এসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ব্যাংকের নিয়োগ পরীক্ষা ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া কয়েকজন শিক্ষার্থী। তাঁদের জবানবন্দিতে উঠে এসেছে, গত কয়েক বছর ধরে তাঁরা কীভাবে প্রশ্নপত্র ফাঁস করেছেন। উঠে এসেছে উদ্ভাস ও ওমেগা নামে দুটি কোচিং সেন্টারের নামও। ২০ […]

Continue Reading

অশ্লীলভাবে কলা খাওয়ার অপরাধে গায়িকার কারাদণ্ড

        ‘মিসরে এক পপ গায়িকাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অশ্লীলতা প্রচারের অভিযোগ এনে নভেম্বর মাসে তাকে গ্রেপ্তার করা হয়। তার সাম্প্রতিক মিউজিক ভিডিওতে অশ্লীল ভঙ্গিতে কলা খাওয়াসহ নানা কাণ্ড করতে দেখা যায়। সাইমা আহমেদ নামে সেই শিল্পী সংগীতাঙ্গণে সিমা নামে পরিচিত। ২৫ বছরের এ পপ গায়িকা খোলামেলা পোশাকে এক মিউজিক ভিডিওতে […]

Continue Reading

সাফসুতরো বছরে একবার

        লাল ইটে ঠিকরে পড়ছে দুপুরের রোদ। ছড়াচ্ছে বর্ণিল আলো। কৃষ্ণচূড়া, শিমুলের পাতায় মৃদু দুলুনি। এর মধ্যেই ঝাড়-পোঁছের কাজ করছেন একদল নারী-পুরুষ। দম ফেলার ফুরসত নেই। স্মৃতিসৌধটি ঝকঝকে করার কঠিন দায়িত্ব তাঁদের কাঁধে। বরাবরের মতো শহীদ বুদ্ধিজীবী দিবসকে ঘিরে বছরে একবারই ধোয়ামোছার কাজ চলে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। বাকি সময় যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে […]

Continue Reading

যে ‘পাসওয়ার্ডে’ পুরুষ বেশি দুর্বল

          সবচেয়ে বাজে পাসওয়ার্ড কোনটি? প্রশ্নটি শুনে অনেকেই চোখ বন্ধ করে বলে দিতে পারেন পাসওয়ার্ড হিসেবে ‘পাসওয়ার্ড’ শব্দটি সবচেয়ে সহজ আর অনুমানযোগ্য। তাই গত কয়েক বছর ধরেই ইংরেজিতে লেখা পাসওয়ার্ড (password) শব্দটি সবচেয়ে বাজে পাসওয়ার্ডের তালিকায় স্থান পাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ সহজ পাসওয়ার্ড ব্যবহারে অ্যাকাউন্ট বেহাত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু […]

Continue Reading

কালোবাজারে মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কত টাকায় বিক্রি হয় জানেন?

            গবেষণায় দেখা গেছে আামাদের দেহের দাম কোটি কোটি টাকা। এটা কোনো জোকস নয়। বিশেষ করে কালোবাজারে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের দাম আকাশছোঁয়া। আসুন জেনে নেওয়া যাক মানব দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কত টাকায় বিক্রি হয় কালোবাজারে। ১. কিডনি কালোবাজারে মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় কিডনি। কালো বাজারে মানব দেহের […]

Continue Reading

আইফেল টাওয়ারের ওপর দড়িতে হাঁটলেন দুঃসাহসী নাথান

        নাথান পাওলিন দড়ির ওপর দিয়ে হাঁটেন। আর এ কাজটি মোটেই সহজ কাজ নয়। যারা এ কাজ করেন তাদের বিশেষ নৈপুণ্য থাকতে হয়। সম্প্রতি নাথান তার সে নৈপুণ্য প্রদর্শন করেছেন প্যারিসের একেবারে আইফেল টাওয়ারে। নাথানের সে দড়ির ওপর দিয়ে হাঁটা দেখতে বহু মানুষ আইফেল টাওয়ারে ভিড় করে। তিনি দড়ির ওপর দিয়ে হেঁটে […]

Continue Reading