ইসলামের দৃষ্টিতে ভালোবাসা দিবস

          ১৪ ফেব্রুয়ারি! বর্তমান বিশ্বে এ দিনকে ভ্যালেন্টাইন ডে (বিশ্ব ভালোবাসা দিবস) নামে উদ্যাপন করা হয়। ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে এ দিবস অত্যন্ত আড়ম্বর, জাঁকজমকপূর্ণ ও রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। এর সূচনা মধ্যযুগে হলেও নব্বই দশকের শুরু থেকে বিশ্বব্যাপী এর প্রসার ঘটে। আশির দশকেও বাংলাদেশের মানুষ এ দিবসটির সঙ্গে ছিল অনেকটা অপরিচিত। […]

Continue Reading

যেভাবে হত্যা করা হয়েছিল গণকবরে পাওয়া সেই ১০ রোহিঙ্গাকে

          মিয়ানমারে বৌদ্ধ প্রতিবেশীদের হাতে কবর খোঁড়ার দৃশ্য দেখার অল্প সময় পরই সেই কবরে একসঙ্গেই ঠাঁই হয় ১০ রোহিঙ্গার। তাদের দুজন খুন হয় বৌদ্ধ গ্রামবাসীদের ধারাল অস্ত্রে, বাকিদের ওপর গুলি চালায় সৈন্যরা। রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, প্রথমবারের মতো বৌদ্ধ গ্রামবাসীরা রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে, মুসলমানদের হত্যা করে লাশ পুঁতে ফেলার কথা স্বীকার […]

Continue Reading

বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু

আন্তর্জাতিক সীমারেখা বলে দিচ্ছে দুটো দ্বীপ পড়ে দুই দেশে। একদিকে যুক্তরাষ্ট্র অন্যদিকে কানাডা। দুই প্রতিবেশী রাষ্ট্রের সীমানায় এক অভিনব স্থান জ্যাভিকন আইল্যান্ডস। সেন্ট লরেন্স নদীর মধ্যে পড়ে জ্যাভিকন আইল্যান্ডস নামে দুটো দ্বীপ। বড়টার মধ্যে একটা বাড়ি আছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে। আর ছোট দ্বীপটা নিঝুম। সেখানে কেউ থাকে না। এই দ্বীপ পড়ছে কানাডায়। দুটি দ্বীপের […]

Continue Reading

বৃহস্পতিবার সকাল থেকে সাময়িক বন্ধ থাকবে ‘পাঠাও’ সার্ভিস

        বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে পাঠাও’র রাইড পরিষেবা। তবে ঢাকার নির্বাচিত এলাকায় পাঠাও’র ফুড পরিষেবা চালু থাকবে। তাদের পরিষেবা যখন স্বাভাবিক হবে তখন আবার অবহিত করা হবে। ‘পাঠাও’ সার্ভিস একটি  ক্ষুদে বার্তার মাধ্যমে তাদের গ্রাহকদের এই তথ্য জানাচ্ছে।

Continue Reading

মালদ্বীপে গর্জন ড্রাগনের, ঘুম ছুটেছে দিল্লির

        দ্বীপ দেশ মালদ্বীপে ভয়াবহ রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। কিছু দিন ধরেই দেশটিকে নিয়ে চীন ও ভারতের মধ্যকার নানা সমীকরণের প্রেক্ষাপটে দেশটিতে এই পরিস্থিতির সৃষ্টি হলো। এ নিয়ে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার প্রকাশিত একটি প্রতিবেদন এখানে প্রকাশ করা হলো। মালদ্বীপের অগ্নিগর্ভ পরিস্থিতি মোকাবিলায় আজ ভারতীয় পররাষ্ট্র দফতরে বারবার উঠে আসছে ৩০ বছর আগের […]

Continue Reading

ছুটি নাই ! বিয়ে লাইভ সম্প্রচার সাংবাদিকের!

গত সপ্তাহে পাকিস্তানের রাজাবাঁধে ধুমধাম করে বিয়ে করেন হানান বুখারি নামের এক পাকিস্তানি সাংবাদিক। এদিনও অফিস থেকে ছুটি পাননি বুখারি। তাই নিজের বিয়ের পুরো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করেন তিনি। চ্যানেল কর্তৃপক্ষ এই ভিডিও ইউটিউবে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। এটি ফেসবুকেও ভাইরাল হয়। দেড় লাখেরও বেশি বার ভিডিওটি দেখা হয়েছে বলে জানা গেছে। যুদ্ধবিধ্বস্ত […]

Continue Reading

ধর্ষিতা আদালতে কাঁদছিল যখন বাপ ক্ষমা করছিল প্রভাবশালী ধর্ষককে!

২০১৬ সালের ৬ ফেব্রুয়ারির ঘটনা। ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গুজ্জার খান শহরের একটি আদালতে একজনের বিরুদ্ধে মামলা করেছিলেন মুনির আহমেদ। পরে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার পর ধর্ষণের আলামতও মিলেছে। পুলিশ বলছে, জেলা সদরের হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তাতে ধর্ষণের প্রমাণও পাওয়া গেছে। তবে অভিযুক্তের ডিএনএর কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। […]

Continue Reading

সৌদি ‘বিশ্ব সুন্দরী’র ছবি ভাইরাল

সৌদি রাজপরিবারের কোনো নারীকে তো দেখা যায় না বললেই চলে। তাদের ছবিও ইন্টারনেটে পাওয়ার উপায় নেই। কেননা পর্দানশীল পরিবারের কারো ছবি প্রকাশ্যে আসে না। সম্প্রতি, এক সৌদি প্রিন্স শেখ আবদে আল মাহমুদের স্ত্রী ফাতিমা কুলসুম জোহর গোদাবরীর কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এর পর থেকেই তাকে বিশ্বের সুন্দরী বলে দাবি করছে গণমাধ্যমগুলো। মালয়েশিয়ান রিভিউ নামের […]

Continue Reading

পাবনায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

          পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে মালবাহী দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গুড়া রেলস্টেশনের মাস্টার নজরুল ইসলাম।

Continue Reading

ভোরের রাস্তায় ভয়ঙ্কর প্রাইভেট কার

        ভোর ৬টা। বান্ধবীকে নিয়ে পিকনিকে যাওয়ার জন্য পল্লবীর ১১ নম্বর থেকে রিকশায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন মমতা মল্লিক (২৩)। কিন্তু মিরপুর ৬ নম্বর সেকশনের প্রশিকা ভবনের বিপরীতে স্বপ্ন সুপারশপের সামনে পৌঁছামাত্রই পেছন থেকে দ্রুতগতির একটি সাদা রঙের প্রাইভেট কার রিকশার সামনে এসে গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই […]

Continue Reading

ডাস্টবিনে ফেলে গেলেন ব্যাগভর্তি টাকা!

এই ভদ্রলোকের ভাগ্যটাই ভালো। মনের ভুলে এক লাখ ২৪ হাজার ইওয়ান ময়লার ভাগাড়ে ছুড়ে ফেলেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ৩৫ হাজার টাকারও বেশি। নিঃসন্দেহের দুভার্গা না হলে কেউ এ কাজ করে না। কিন্তু তার ভাগ্য ভালো এ কারণে বলা হচ্ছে যে, অবশেষে তিনি তা ফেরতও পেয়েছেন। ঘটনাটি ঘটেছে চীনের লিয়াওনিং-এ। পরে ওই ভদ্রলোকের প্রতিবেশী […]

Continue Reading

আজ রাতেই সেই বিরল মহাজাগতিক দৃশ্য

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন একসঙ্গে চাঁদের এতগুলো রূপ দেখা যাবে আজ রাতে। আর এ কারণে আজ রাতটা হবে অন্যরকম। আজ রাতের এ বিরল দৃশ্যকে বলা হচ্ছে সুপার ব্লু ব্লাড মুন। বিশ্বের নানা দেশের মানুষ প্রতীক্ষা করছে এক বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগের জন্য। এক অপার্থিব অভিজ্ঞতার সাক্ষী হবে গোটা বিশ্ব। দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, […]

Continue Reading

৬ ঘণ্টা ধরে তরুণীর আত্মহত্যার চেষ্টা, জনতার শ্বাসরুদ্ধ অবস্থান!

এ যেন এক সিনেমার কাহিনী। নায়িকা দাঁড়িয়ে আছেন নির্মীণাধীন বহুতল ভবনের মাথার উপর। আর নীচে পুলিশ, দমকল বাহিনী ও গণমাধ্যমসহ সাধারণ জনতার শ্বাসরুদ্ধ অবস্থান। কী হয় কী হয় উত্তেজনা। এমনই এক ঘটনার সাক্ষী হলেন মুম্বাইয়ের ওয়াদালা অঞ্চলের মানুষ। জানা গেছে, শুক্রবার সেখানকার এক নির্মীণাধীন বহুতল ভবনের কার্নিশে বিপজ্জনকভাবে দাঁড়িয়েছিলেন ৩২ বছর বয়সী প্রিয়াঙ্কা জেঠালাল মারু। […]

Continue Reading

চম্পট দিল ৫০টি বেবুন!

প্যারিসের সবচেয়ে বড় চিড়িয়াখানা থেকে পালিয়ে গেছে বেবুন। একটি-দুটি নয়, ৫০টি বেবুন ভেগেছে খাঁচা থেকে। এ ঘটনায় নিরাপত্তারক্ষীরা দ্রুত আগতদের নিরাপদে সরিয়েনেন। হাজার হলেও বেবুন বিশাল দাঁতের শক্তিশালী প্রাণী। এদের দেখলেই ভয় করে। আবার এরা অনেক সময়ই হিংস্র হয়ে ওঠে। তবে সুখবর দিয়েছেন ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি এর ডেপুটি হেড সোফি ফেরেইরা-লি মোরভান। তিনি জানান, এরা […]

Continue Reading

মডেলের কাল হলো ‘মধ্যাঙ্গুলি’!

সাবেক জার্মান মডেল টেসা বার্গমেয়ার। ২৮ বছর বয়সী এই তরুণী এক সন্তানের জননী। আবারো ফ্যাশন জগতে ফিরে আসতে চান। ইন্ডাস্ট্রির দ্বারে দ্বারে ঘুরছেন। সবাই তাকে ‘কাজ নেই’ ইস্যুতে ভাগিয়ে দিচ্ছে। আসলে কাজের অভাব কারণ নয়। একবার তিনি সুপারমডেল হেইই ক্লামকে ‘মধ্যাঙ্গুলি’ দেখিয়েছিলেন। আর তারই জের ধরে এখন কাজ মিলছে না তার। ক্যারিয়ারে বেশ সম্ভাবনাময়ী ছিলেনতিনি। […]

Continue Reading

আবিষ্কার হল নতুন মানসিক ব্যাধি ‘সেলফাইটিস’

মানুষ এখন মৃত্যুশয্যায় থাকা ব্যক্তির পাশেও সেলফি তোলে। উদ্ধার কাজে সহায়তা না করে সেলফি তোলে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়েও। এগুলো কি কেবলই নিজের ছবি নিজে তোলা, নাকি অন্য কিছু? যুক্তরাজ্য ও ভারতের এক দল গবেষক জানাচ্ছেন, অতিরিক্তি সেলফি তোলা কেবল ব্যক্তির অভ্যাস নয়, এটি একটি মানসিক ব্যাধি। আর এই ব্যাধির নাম দেওয়া হয়েছে ‘সেলফিটিস’ এ ধরনের […]

Continue Reading

বিশ্বের প্রবীণতম গরিলার মৃত্যু

বিশ্বের সবচেয়ে প্রবীণতম গরিলাদের একটি হলো ‘ভিলা’। যুক্তরাষ্ট্রের সান্তিয়াগো সাফারি পার্কে ছিল এই গরিলাটির বাসস্থান। এটি তার পঞ্চম প্রজন্মেরও প্রধান ছিল। সাফারি পার্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, গত শুক্রবার ৬০ বছর বয়সে বন্দী থাকাকালীন ভিলার মৃত্যু হয়েছে। সাধারণত একটি গরিলা ৩৫-৪০ বছর বেঁচে থাকে জানিয়ে সাফারি পার্কের একজন তত্ত্বাবধায়ক পেগি সেক্সটন বলেন, ভিলা ১৯৫৭ […]

Continue Reading

খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখা হলে বয়কট রায় দেখে কর্মসূচি

        জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় দেখে কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। একই সাথে দলের চেয়ারপারসনকে আগামী নির্বাচন থেকে বাইরে রাখার কোনো ষড়যন্ত্র হলে সেই নির্বাচন বয়কট করার ব্যাপারে দলটির নীতিনির্ধারকেরা একমত হয়েছেন। গুলশান কার্যালয়ে গতকাল শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বেগম খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন। আগামী ৮ […]

Continue Reading

হংকং যাওয়ার স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে লাপাত্তা

        গাইবান্ধার মামুনুর রশীদ। চাকরি করতেন একটি প্রাইভেট ফার্মে। হঠাৎ চাকরি চলে যায় তার। তাই জীবিকার তাগিদে হন্যে হয়ে একটি চাকরি খুঁজছিলেন তিনি। এক দিন একটি জাতীয় দৈনিকে লোভনীয় বিজ্ঞাপন চোখে পড়ে তার। আকৃষ্ট হন তিনি। দেখা করেন বিজ্ঞাপনদাতা তানভীরের সাথে। সাড়ে ৪ লাখ টাকায় হংকং যাওয়ার স্বপ্ন দেখায় তানভীর। বেতন বাংলাদেশী […]

Continue Reading

দিনের শুরুটা ১৫ মিনিট পর্ন দেখেই করি : রাম গোপাল ভার্মা

          দিনের শুরুটা নীলছবি না দেখলে হয় না! আর তাই দিনের শুরুটা ১৫ মিনিট পর্ন দেখেই করি। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাম গোপাল ভার্মা। পরিচালকের কথায়, পর্ন ছবি দেখলে নাকি শক্তি আসে নিজের মধ্যে। আর সেই শক্তিই তাকে সারাটা দিন চলতে সাহায্য করে। কিছুদিন আগেই পর্নস্টার মিয়া […]

Continue Reading

জঙ্গলে আটকে রাখার রোমহর্ষক কাহিনী

          গহিন জঙ্গলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে শফিকুল ইসলাম ওরফে শামছুল হক ওরফে বাবুল ওরফে মলম বাবু ওরফে ডাকাত লিতু নামের (২৮) একজনকে  গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার রাতে মিরপুরের এফ ব্লকের ১ নম্বর সড়কের ৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, এই চক্রের […]

Continue Reading

মাটির তলায় পুরো গ্রাম!

ড্রোন ফুটেজে ধরা পড়ল চীনের এক রহস্যময় গ্রাম, যেখানে সব বাড়িই রয়েছে মাটির তলায়। প্রায় ২০০ বছর ধরে ওই বাসিন্দারা মাটির তলাতেই বাড়ি তৈরি করে থাকে। পরপর লাইন দিয়ে রয়েছে এরকম অন্তত হাজার দশেক ঘর। সেখানে এখনও বসবাস করেন প্রায় ৩,০০০ মানুষ। চীনের হেনান প্রদেশের কাছে রয়েছে এই ঘরগুলি। ৩০০০ লোক বাদে বাকিরা ওই বাড়ি […]

Continue Reading

ছাত্রলীগ অন্যায় করে থাকলে শাস্তি হবে

      ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রলীগ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে ছাত্রলীগকে অবশ্যই শাস্তি পেতে হবে। এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এ কথাও বলেন, গতকালের ঘটনায় যাঁরা ফটক ভেঙে ভিসির কার্যালয়ে ঢুকেছেন, তাঁদেরও শাস্তি হওয়া উচিত। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া […]

Continue Reading

নারীদের পোশাক নিয়ে কুরুচিকর মন্তব্য পাকিস্তানের বিচারপতির

          নারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে রোষের মুখে পড়লেন পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার। করাচিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তব্যের দৈর্ঘ্যের সঙ্গে মেয়েদের স্কার্টের তুলনা করেছেন নিসার। আর সেই অদ্ভুত তুলনা থেকেই বিতর্কের সূত্রপাত। সেই অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘‌আমার মনে হয় বক্তব্যের দৈর্ঘ্য হবে মেয়েদের স্কার্টের মতো। অতি […]

Continue Reading

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে ক্লাস বর্জন

        শিক্ষা জাতীয়করণসহ কয়েকটি দাবিতে আজ মঙ্গলবার থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) পূর্ণদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করবে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। এদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অষ্টম দিনের মতো আমরণ অনশন করেছেন। টানা এই […]

Continue Reading