হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত

বিপুল সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠানো প্রয়োজন বলে মন্তব্য করেছে ভারত। দেশটি বাংলাদেশ সরকারকে এজন্য জাতীয়তা যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, “আমাদের এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি আছেন যাদের ফেরত পাঠাতে হবে। আমরা বাংলাদেশকে জাতীয়তা বাছাই করতে বলেছি। আমাদের কাছে ২ হাজার ৩৬০ জনের […]

Continue Reading

আন্দোলন স্থগিত করেছেন ইশরাক

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন। আন্দোলন স্থগিত করেছেন ইশরাক ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক দল; যারা আইনের শাসনে বিশ্বাস করে। হাইকোর্টের আদেশ শোনার পর দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত […]

Continue Reading

এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দাবি, অসহযোগ কর্মসূচির ডাক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণসহ চার দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, শুরু থেকেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে আমাদের […]

Continue Reading

১০ এসপিকে অতিরিক্ত ডিআইজির দায়িত্বসহ ১৭ কর্মকর্তাকে বদলী

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এর মধ্যে জিএমপির উপ-পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিনকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের এ কে […]

Continue Reading

আবারও সেই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে

গাজীপুরের নাওজোড়ের কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসি ইন্টারন্যাশনাল) নামের একটি কারখানার শতাধিক শ্রমিক আজও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে কেন তাদের এমনটা হচ্ছে তা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসক। সোমবার (১৯ মে) সকালে কারখানায় যোগ দেওয়ার পর থেকেই শ্রমিকরা অসুস্থ হতে থাকেন। অসুস্থ শ্রমিকদের স্থানীয় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। […]

Continue Reading

সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। ব্যারিকেডের কারণে সচিবালয়ের দিকে যেতে পারেননি ইশরাক সমর্থকরা। শনিবার (১৭ মে) সাড়ে ১১টার দিকে ডিএসসি ভবনের সামনে থেকে লংমার্চ শুরু হয়। মিছিলটি গুলিস্তান মাজার, জিরো পয়েন্ট, পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে […]

Continue Reading

জিজ্ঞাসাবাদ শেষে সেই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর

রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৬ মে) ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ […]

Continue Reading

দাবি আদায়ে গণঅনশনে জবি শিক্ষক-শিক্ষার্থীরা

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রাজধানীর কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন। তিনি বলেন, আমাদের আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে আমাদের আর পেছনে ফেরার জায়গা নেই। আমরা […]

Continue Reading

ছাত্রদলের বিক্ষোভ, ঢাবি ভিসির পদত্যাগ দাবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। সেখান থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি […]

Continue Reading

ইউনিয়ন পরিষদ ভবন থেকে ৫ ইউপি সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ইউনিয়ন পরিষদ ভবন থেকে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে জনরোষের মুখে দেবহাটা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইউপি সদস্যরা হলেন—দেবহাটা সদর ইউনিয়নের ভাতশালা গ্রামের আব্দুল জলিল (৪২), নূর হোসেন ওরফে নূরা (৪০), ঘলঘলিয়ার মাহবুবুর রহমান ওরফে বাবলু (৪৫), চরশ্রীপুরের কামাল হোসেন (৩৪) এবং […]

Continue Reading

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১২ মে) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হওয়া ‘সিভিল সার্জন সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। জেলা সিভিল সার্জনদের নিয়ে দু’দিনব্যাপী সম্মেলন আজ শুরু হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সিভিল সার্জনদের উদ্দেশে […]

Continue Reading

যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত-পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। দীর্ঘ ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ভারত ও পাকিস্তানও অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে, তারা যুদ্ধবিরতি “বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ”। […]

Continue Reading

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে। এছাড়া সীমান্ত রেখার (এলওসি) দুদনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি […]

Continue Reading

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, আশা ডা. জাহিদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা আশা করছি খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে জাতির নেতৃত্বে যোগ দিতে পারেন। মঙ্গলবার (৬ মে) গুলশান খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে এ কথা বলেন তিনি। কাতার সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. এজেড এম […]

Continue Reading

জোবাইদা-শর্মিলার হাত ধরে পায়ে হেঁটে ফিরোজায় যান খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে অল্প কিছু পথ হেঁটে বাসায় ঢুকেছেন। এ সময় তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান তাকে হাঁটতে সাহায্য করেন। তবে, বাসার ভেতরে পৌঁছানোর পর তিনি আবার হুইল চেয়ারেই বসেন। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে […]

Continue Reading

আজ ঢাকায় যানজটের শঙ্কা, যেসব সড়ক ব্যবহার করতে বলল ডিএমপি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বিমানবন্দর সড়কসহ গুলশান ও বনানীর সড়কগুলোতে যানজটের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে যানচলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ডিএমপি। এর আগে সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার […]

Continue Reading

সীমান্তে অনুপ্রবেশ : গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারি ঢাকায় আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গুলিবিদ্ধ হন সুজন বর্মন নামে এক ভারতীয় চোরাকারবারি। আহত ওই ব্যক্তিকে ঢাকায় আটক করেছে বিজিবি। সোমবার (৫ মে) দুপুরে রাজধানী ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে বিজিবির একটি টহল দল। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে একটি […]

Continue Reading

ভারতের সঙ্গে উত্তেজনা, মালয়েশিয়া সফর বাতিল করলেন শেহবাজ

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে ইসলামাবাদ ও নয়াদিল্লির চলমান তীব্র উত্তেজনার কারণে মালয়েশিয়ায় সরকারি সফর বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফর বাতিলের এই তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহীম বলেছেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনায়, পাকিস্তান যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সে সম্পর্কে আমার পূর্ণ সহমর্মিতা […]

Continue Reading

শাপলা চত্বরে ৯৩ জন শহীদের তথ্য প্রকাশ করলো হেফাজত

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি জানিয়েছে, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই-বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে। হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই তালিকা প্রাথমিক। তথ্য যাচাই […]

Continue Reading

সংবাদ সম্মেলন থেকে নারী সাংবাদিককে বের করে দেওয়ার অভিযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সংবাদ সম্মেলন থেকে মনিকা চৌধুরী নামে এক নারী সাংবাদিককে বের করে দেওয়া হয়েছে। তিনি দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া প্রতিবেদক। ‘হুজুরেরা নারী সাংবাদিক পছন্দ করবেন না’ বলে তাকে বের করে দেওয়া হয়। শনিবার (৩ মে) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে […]

Continue Reading

আ. লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নাহিদ বলেন, যে আলোচনা নিয়ে রাজনীতি সামনে আগাচ্ছে, সেটা হলো : সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার। এর কোনোটিই একে অন্যের […]

Continue Reading

৪-৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী ৪ কিংবা ৫ মে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ম্যাডামকে আগামী ৪-৫ মে লন্ডন থেকে দেশে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। বৃহস্পতিবার (১ মে) বিকেলে ঢাকা পোস্টের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা জানান। আব্দুস সাত্তার বলেন, আসলে ম্যাডামকে নিয়ে […]

Continue Reading

ভারতে ঢুকতে পারবে না পাকিস্তানের কোনো বিমান

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। এর ছয় দিন আগে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। নয়াদিল্লি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত কিংবা দেশটির ভাড়া বা ইজারা নেওয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ […]

Continue Reading

আরাকানে মুসলিম স্টেট চাইল জামায়াত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বাংলাদেশে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন কোনো সমাধান নয়; এর সমাধান হলো রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন। সেজন্য আরাকান কেন্দ্রিক স্বাধীন আরাকান মুসলিম স্টেট চায় জামায়াতে ইসলামী। রোববার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ […]

Continue Reading

২ উপদেষ্টার সহকারীদের দুর্নীতির অভিযোগ দুদকের নজরে এসেছে

সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে এসেছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। রোববার (২৭ এপ্রিল) দুপুরে নিয়মিত ব্রিফিং […]

Continue Reading