এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ক্ষমতার অপব্যবহার করে ফারমার্স ব্যাংকের ৪ কোটি আত্মসাৎ করার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এসকে সিনহা) ১১ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন থেকে জানানো হয়েছে সোমবার আদালতে চার্জশিট দাখিলের পর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ চার্জশিট গ্রহণ পূর্বক স্বাক্ষর […]

Continue Reading

জয় বাংলা স্লোগান আমাদের অস্তিত্বের সাথে সম্পর্ক: হাইকোর্ট

জয় বাংলা স্লোগান আপামর জনসাধারণের স্লোগান। এই স্লোগানকে বুকে ধারণ করেই সেদিন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এই স্লোগান আমাদের আত্মার সঙ্গে সম্পর্ক। আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুুন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন […]

Continue Reading

পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়িসহ তিনজন আদালতে দুজনের স্বীকারোক্তি, পুত্রবধূ গ্রেপ্তার

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় এক বাড়িতে তিন খুনের ঘটনার দায় স্বীকার করেছেন মামলার প্রধান আসামি কবিরাজ দাবিদার রাজমিস্ত্রি জাকির হোসেন ও তাঁর সহযোগী জুয়েল। পরকীয়া প্রেমের সম্পর্ক জানতে পারায় ওই তিনজনকে হত্যা করা হয় বলে তাঁরা জানিয়েছেন। গত রবিবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. এনায়েত উল্লাহর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁরা এসব কথা জানান। বিকেল […]

Continue Reading

আমরা ন্যায়বিচার চাই: খন্দকার মাহবুব হোসেন

বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট প্রস্তুত হলেও সেদিন তা আদালতে দাখিল করেননি অ্যাটর্নি জেনারেল। এই সমাবেশ ও মানববন্ধন বিচার বিভাগের বিরুদ্ধে নয়। এটা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমরা ন্যায়বিচার চাই। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত প্রতিবাদসভায় ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন একথা বলেন। এছাড়া, খালেদা […]

Continue Reading

আদালতে হট্টগোলের ঘটনা লিগ্যাল নোটিশ দাতাকে পাল্টা লিগ্যাল নোটিশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হট্টগোলকারী আইনজীবীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবরে এই নোটিশ দিয়েছেন আইনজীবী রাশেদা চৌধুরী নিলু। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা […]

Continue Reading

খালেদার জামিন শুনানিকালে হট্টগোল, ঘটনা তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে লিগ্যাল নোটিশ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার জামিন শুনানিতে হট্টগোলের ঘটনা তদন্ত এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী রাশিদা চৌধুরী নিলু। রোববার রেজিস্ট্রার জেনারেল, আপিল বিভাগের রেজিস্টার ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবর এই নোটিশ পাঠানো হয়। আগামি ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট […]

Continue Reading

সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আশা প্রকাশ করেন, বিচারকরা দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে আইন ও ন্যায়বিচারের শাসন নিশ্চিত করতে সহায়তা করবেন। তিনি বলেন, ‘আমি চাই না যে আমাদের মতো কেউ নিজের স্বজন হারানোর কষ্ট সহ্য করে (ন্যায়বিচারের জন্য) বছরের পর বছর অপেক্ষা করুক। আমাদের সংবিধান অনুযায়ী সবাই ন্যায়বিচার ও আইনের কাছে সমান আশ্রয় […]

Continue Reading

বাড়াবাড়ির একটা সীমা আছে : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘বাড়াবাড়ির একটা সীমা আছে। আমরা আপিল বিভাগে এমন অবস্থা আগে কখনো দেখিনি। অর্ডার দেয়া হয়ে গেছে। এজলাসে বসে আদালতের পরিবেশ নষ্ট করবেন না।’ খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট দাখিল ও জামিন বিষয়ক শুনানির দিন ধার্যের আদেশ দেয়ার পরও আদালতকক্ষে বিএনপিপন্থী আইনজীবীদের অবস্থান-হইচইয়ের প্রেক্ষাপটে প্রধান বিচারপতি এসব কথা বলেন। খালেদা জিয়ার […]

Continue Reading

কায়সার কামাল কারাগারে

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের জামিন নামঞ্জুর করেছে আদালত। পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করলেও আদালত রিমান্ড নামঞ্জুর করে কায়সার কামালকে কারাগারে প্রেরণ করে। আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন। এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে যেকোনো একদিন আসামি কায়সার কামাল কে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে […]

Continue Reading

ফের এজলাসে প্রধান বিচারপতি, হট্টগোল চলছেই

ফের এজলাসে প্রবেশ করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ। সকাল ১১টা ৪৫ মিনিটে তারা এজলাসে প্রবেশ করেন। পরে আওয়ামীপন্থি আইনজীবীরাও এজলাসে প্রবেশ করলে আবারও তুমুল হট্টগোল শুরু হয়। এর আগে খালেদা জিয়ার জামিন শুনানি পেছানোয় হট্টগোল শুরু হলে সকাল ১০টার দিকে দিকে এজলাস ত্যাগ করেন তারা। দ্বিতীয় বার এজলাসে প্রবেশ করার পর বিএনপিপন্থি […]

Continue Reading

খালেদার জামিন না হওয়ায় এজলাসে বিএনপিপন্থি আইনজীবীদের অবস্থা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাতে আদালতের নির্দেশনা অনুযায়ী আজ রিপোর্ট (প্রতিবেদন) জমা দিতে পারেনি। ফলে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে আগামী ১১ই ডিসেম্বর পর্যন্ত রিপোর্ট জমা দিতে নতুন সময়সীমা নির্ধারন করেছেন আদালত। এর পরদিন ১২ই ডিসেম্বর জামিন শুনানি হবে বলেও জানিয়েছেন আদালত। এদিকে খালেদা জিয়ার জামিন […]

Continue Reading

খালেদার জামিন শুনানি ঘিরে সুপ্রিম কোর্টের আশপাশে নিরাপত্তা জোরদার

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি হবে। খালেদার জামিন শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাইকোর্ট মোড়ে এবং সুপ্রিম কোর্টের প্রবেশ গেটে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হাইকোর্টে প্রবেশ করার ক্ষেত্রে আইনজীবী-সাংবাদিকদের আইডি কার্ড চেক করে ঢোকানো […]

Continue Reading

খালেদার মেডিকেল রিপোর্ট রেডি হয়নি, জামিন নিয়ে শুনানি আজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি হবে। এর আগে ২৮শে নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভ্যাইস চ্যান্সেলরকে মেডিকেল বোর্ডের রিপোর্ট দাখিল করার নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ […]

Continue Reading

ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ চার জনের আগাম জামিন

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ চারজনকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। অন্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রবিন। আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসাইন ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হলে […]

Continue Reading

শওকত মাহমুদসহ বিএনপির ৬ নেতার আগাম জামিন

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদসহ ৬ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি জাহাঙ্গীর হোসাইন ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। এদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী […]

Continue Reading

হাইকোর্টের ২ শাখার সব কর্মকর্তা-কর্মচারী বদলি নজিরবিহীন

হাইকোর্টের এফিডেভিট ও ফাইলিং শাখায় অনিয়ম আর হয়রানির অভিযোগ দীর্ঘ দিনের। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্কও করা হয়। লাগানো হয় সিসিটিভি ক্যামেরা । এতেও সুরাহা মিলেনি। অভিযোগের সূত্র ধরে রোববার এই দুই শাখার বেশ কয়েকজনকে বদলি করা হয়। সোমবার বদলি করা হয়েছে বাকি সব কর্মকর্তা-কর্মচারিকে। সব কর্মকর্তা-কর্মচারিকে এক সঙ্গে বদলির ঘটনা এর আগে ঘটেনি। সোমবার এই […]

Continue Reading

খালেদা জিয়ার জামিন পাওয়ার সুযোগ রয়েছে: ড. কামাল

উচ্চ আদালত থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন পাওয়ার সুযোগ আছে বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার বিকালে মতিঝিলে নিজ চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সুপ্রীম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার যে মামলার শুনানি চলছে, সে মামলায় তার জামিন পাওয়ার […]

Continue Reading

কিছু পুলিশ ধরেই নিয়েছে দুর্নীতি করলে কিছু হয় না: হাইকোর্ট

কিছু পুলিশের অন্যায়, অপকর্ম ও দুর্নীতির জন্য গোটা পুলিশ বাহিনীর অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আর এর সংখ্যা পাঁচ শতাংশের বেশি হবে না। এরা ধরেই নিয়েছে পুলিশ দুর্নীতি করলে কিছু হয় না। সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। একইসঙ্গে আদালত রাজধানীর উত্তর […]

Continue Reading

হাইকোর্টে নুসরাত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির আপিল

নুসরাত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্য ৪ আসামি হাইকোর্টে আপিল করেছে। তারা হলো মাদ্রাসা অধ্যক্ষ এস এম সিরাজউদ্দৌলা, নুর উদ্দিন, উম্মে সুলতানা পপি, জাবেদ হোসেন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবী জামিউল হক ফয়সাল আপিল আবেদন জমা দিয়েছেনন। গত ২৪শে অক্টোবর, ফেনী জেলার সোনাগাজীতে আলোচিত নুসরাত হত্যা মামলায় ১৬জন আসামীর সবাইকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আসামীদের […]

Continue Reading

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে করা অভিযোগ দ্রুত নিষ্পত্তি হচ্ছে না: হাইকোর্ট

দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপিত হচ্ছে। এসব বিষয়ে ভুক্তভোগীরা মহাপরিদর্শক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে না। রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের রায়ে এই মন্তব্য করেন। একইসঙ্গে আইজিপি কমপ্লেইন্টস […]

Continue Reading

নোমান-এ্যানিসহ বিএনপির ১১ নেতার জামিন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং নাশকতার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল নোমানসহ পাঁচ নেতাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন পাওয়া অন্য নেতারা হলেন- শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুন নবী খান খান সোহেল, শাহ মোহাম্মদ আবু জাফর ও মীর সরাফত […]

Continue Reading

রাজীব-দিয়ার মৃত্যু জাবালে নূরের চালকসহ ৩ জনের যাবজ্জীবন

ডেস্ক | রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬) নিহতের ঘটনায় করা মামলায় জাবালে নূর পরিবহনের চালকসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা […]

Continue Reading

খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে জানতে তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই নির্দেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন শুনানির বিষয়ে আদালতের নির্দেশে বলা হয়েছে, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়ার […]

Continue Reading

এমপি লিটন হত্যায় সাবেক এমপিসহ ৭ জনের ফাঁসি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদের খানসহ সাতজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই আসনের সাবেক এমপি আবদুল কাদের খান, কাদের খানের পিএস শামসুজ্জোহা, গাড়িচালক আবদুল […]

Continue Reading

খালেদা জিয়ার বিচার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাটি বিচারের জন্য কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে। এখন থেকে বিচারক ওই অস্থায়ী আদালতে গিয়ে বিচারকাজ পরিচালনা করবেন। আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপন নথিতে সামিল করা হয়। […]

Continue Reading