গাজীপুর রেডক্রিসেন্টে বিএনপি পূর্ণ প্যানেলে বিজয়ী

গাজীপুর: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির গাজীপুর ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত বাবুল- টুলু পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। আজ সোমবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ও উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত কাজী সাইয়্যেদুল আলম বাবুল ও এ এম আশরাফ হোসেন টুলু পরিষদ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলকে পরাজিত করে বিজয়ী হয়। বিজয়ী […]

Continue Reading

প্রথম আলোয় হামলা-ভাঙচুরের ঘটনায় ১৭ জন গ্রেপ্তার, ৩১ জন শনাক্ত

রাজধানীর কাওরান বাজারে প্রথম আলোর অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। তিনি […]

Continue Reading

গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার অভিবাসীদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি

গ্রিসের গাভদোস উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে উদ্ধার হওয়া ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি। স্থানীয় কোস্টগার্ড (লিমেনার্কিও) কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে আগিয়া গ্যালিনির দক্ষিণ সমুদ্র থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়। বর্তমানে তাদের রেথিম্নোর কিত্রেনোসি ভবনে রাখা হয়েছে। সেখানে হেলেনিক কোস্টগার্ড সদস্যদের তত্ত্বাবধানে তাদের নিবন্ধন ও […]

Continue Reading

হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজিপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে […]

Continue Reading

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে এখন পযর্ন্ত গ্রেপ্তার হয়েছে মোট ১২ জন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত রাতে উপজেলার […]

Continue Reading

ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা, নিখোঁজের সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার ৩ মরদেহ

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে পাঁচটি যানবাহন নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর নদী থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে অন্য একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন– সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০), […]

Continue Reading

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার, হবে সামরিক মর্যাদায় দাফন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে। তাদের নামাজে জানাজা রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন […]

Continue Reading

শহীদ হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের ঢল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে জাতীয় পতাকা আর মুখে স্লোগান নিয়ে আসা এই বিশাল জনস্রোত সামাল দিতে এবং ১৬টি প্রবেশপথ দিয়ে মানুষকে ভেতরে ঢোকাতে […]

Continue Reading

শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা ডাকসু ভিপির

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। জুমার নামাজের পর থেকে শাহবাগে হাজার ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি ঘোষণা দেন এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর। তিনি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার […]

Continue Reading

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল : ডা. জাহিদ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী আজকে প্রায় এক মাস চিকিৎসাধীন আছেন। আলহামদুলিল্লাহ, গত ১ মাসের মধ্যে এখন ওনার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল আছে। আজকেও […]

Continue Reading

ঢাকায় ২৪ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা

ঢাকা: দাওয়াতে ইসলামীর ‘ইজতিমা’ শুরু ২৪ ডিসেম্বর ২০২৫,বুধবার তাহাজ্জুদের নামাজ থেকে। প্রতিবছরের ন্যায় এবারও রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন কাওলা (আশিয়ান সিটি) ময়দানে আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনের সুন্নাতে ভরা ইজতিমা। কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ ইজতিমা শেষ হবে ২৬ ডিসেম্বর জুময়ার নামাজ বাদ আখেরি মোনাজাতের […]

Continue Reading

হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ শুরু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ (শুক্রবার) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ শীর্ষক ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু […]

Continue Reading

‘হাদি হাদি’ স্লোগানে প্রকম্পিত শাহবাগ, উত্তাল রাজধানী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। শহীদ হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা […]

Continue Reading

খালেদা জিয়ার অবস্থা আগের মতো, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওনার শারীরিক অবস্থা আগে যে অবস্থায় ছিল এখনও আগের মতো আছে। চিকিৎসকের দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। তাই আমরা চিকিৎসকরা আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে এ […]

Continue Reading

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ জন আটক

অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়ার দুই রাজ্যে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। বুধবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অভিযানে পরিকল্পিতভাবে অবৈধ […]

Continue Reading

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। বুধবার তিনি হাদিকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত […]

Continue Reading

বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালাল চক্র। এই দালাল কিভাবে মানুষকে ঠকায় তা গ্রামেগঞ্জে গেলে বোঝা যায়। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে আজ (বুধবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেন, বিদেশে […]

Continue Reading

নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না, ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা

ভারতকে উদ্দেশ্য করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে সেটা নিয়ে আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া প্রহসনমূলক নির্বাচন নিয়ে ভারত একটি শব্দও উচ্চারণ করেনি। সেই ভারতের নসিয়ত অন্তর্বর্তী সরকারের কাছে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা […]

Continue Reading

হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের মা-বাবাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তাররা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোসা. হাসি বেগম (৬০)। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড […]

Continue Reading

এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন শরীফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন এবং অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকদের ভাষায়, তিনি এখনো জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দেশটি নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেনের ইস্কেমিক পরিবর্তন ও ইডেমা কমেনি; ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’কেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। […]

Continue Reading

নিরাপত্তা আতঙ্কে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ধানের শীষের প্রার্থী

নারায়ণগঞ্জ: পারিবারিক ও নিরাপত্তার কথা ভেবে নারায়ণগঞ্জ-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তার আকস্মিক সিদ্ধান্তে উপস্থিত সাংবাদিক ও অনুসারীদের মধ্যে বিস্ময় দেখা যায়। মাসুদুজ্জামান মাসুদ বলেন, “পারিবারিক কারণসহ নিরাপত্তা […]

Continue Reading

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৫৭ মিনিটের দিকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির […]

Continue Reading

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটি দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর যাচ্ছেন। এর আগে বেলা ১১টা ২২ মিনিটে […]

Continue Reading

সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নেওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সে কারণে তাকে রাতে ডিবি কার্যালয়েই থাকতে হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হতে পারে। রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ডিবি প্রধান শফিকুল ইসলাম এসব তথ্য জানান। […]

Continue Reading

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে আগামীকাল সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক […]

Continue Reading