খন্দকার মোশাররফের জামিন নামঞ্জুর

ঢাকা: বিদেশে অর্থপাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-১, মো. দলিল উদ্দিন শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করেন। গত ১৪ আগস্ট দুদকের পরিচালক নাসিম আনোয়ার ঢাকার সিএমএম আদালতে ড. মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী […]

Continue Reading

শাবিতে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটানায় গুলিবিদ্ধ সুমন (২২) নিহত হয়েছেন। তিনি একটি প্রাইভেট ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্র বলে জানা গেছে। সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র খলিলুর রহমানও গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। […]

Continue Reading

দ্রুত দেশে ফিরবেন তারেক: ফখরুল

তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন তাই তিনি দ্রুত দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জাতীয়তাবাদী মহিলাদল এ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি আরও বলেন, ‘তারেক রহমান এক প্রকার নির্বাসনে […]

Continue Reading

গ্রামীণফোনের প্রধান নির্বাহী হচ্ছেন রাজীব শেঠি

দেশের বেসকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী হচ্ছেন রাজীব শেঠি। আগামী ১ ডিসেম্বর তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ। রাজীব শেঠি গ্রামীণফোনে বিবেক সুদের স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে রাজীব শেঠি ভারতীয় অপারেটর ইউনিনরের প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। রাজীব শেঠি বলেন, “আমি গ্রামীণফোনে যোগ দিয়ে এবং […]

Continue Reading

মুখে মদ ঢেলে দেন ওসি গোপনাঙ্গে খোঁচায় এসআই

স্টাফ করেসপন্ডেন্ট সিলেট: সেবিকা অনিতার গোপনাঙ্গে লাঠি দিয়ে খোঁচায় এসআই আঁখি। আর মুখে পাইপ লাগিয়ে মদ ঢেলে দেন ওসি মনিরুল। এরপর মাটিতে ফেলে গলায় বুট দিয়ে চেপে ধরেন। এমন রোমহর্ষক ঘটনা ঘটেছে সিলেটের কোতোয়ালি থানায়। রিমান্ডে রোমহর্ষক এ নির্যাতনের ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সেবিকা অনিতা ভট্টাচার্য। আর এ নিয়ে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দেয়ার […]

Continue Reading

জাতীয় ‘২০১৬ সালের মধ্যে ৩৯,৯০৭ মাল্টিমিডিয়া ক্লাসরুম’

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০১৬ সালের জুন মাসের মধ্যে ৩৯ হাজার ৯০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার পরিকল্পনা আছে বলে সংসদকে জানিয়েছেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বুধবার মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি উপজেলা বা থানায় অনধিক তিনটি সরকারি […]

Continue Reading

সংসদে ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ বিল-২০১৪’ বিল পাস

হোটেলে পানীয় ও খাবারের রাসায়নিক পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। থ্রি-স্টার বা তার চেয়ে উচ্চ মানের হোটেলের সরকারের অনাপত্তিপত্র লাগবে। এ ছাড়া প্রতি বছর লাইসেন্স নবায়ন বাধ্যতামূলক। এসব শর্ত লঙ্ঘন করলে ছয় মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রেখে আজ বুধবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরা বিল-২০১৪’ পাস করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন […]

Continue Reading

আনসার আল ইসলামের পরবর্তি টার্গেট বগুড়া মহিলা কলেজের শিক্ষক!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শফিউল ইসলাম হত্যার দায় স্বীকার করেছে কথিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশ-২। কিন্তু এই নামে ফেসবুক পেজ খোলার নেপথ্যে আসলে কারা তা পাঁচদিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। যে কারণে আবারো হুমকি দিচ্ছে কথিত ওই সংগঠনটি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অন্ধকারে থাকলেও ভীতিকর নতুন নতুন স্ট্যাটাস দিয়ে আতঙ্ক সৃষ্টি করা […]

Continue Reading

সরকারের কাছে কত গুলি আছে দেখব -মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সরকার বিরোধী আন্দোলন আসছে, দেখব এই সরকারের কাছে কত গুলি আছে। আমাদের নেতা-কর্মীরা প্রস্তুত গুলি বুকে নিতে।’ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘মাওলানা ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘স্বৈরাচারের খাতায় নাম লেখাবেন না। স্বৈরাচারের […]

Continue Reading

জাসদের আরেফ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড বহাল

ঢাকা: জাসদ নেতা কাজী আরেফ হত্যা মামলায় ফাঁসির আদেশের বিরুদ্ধে তিন আসামির করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রিভিউ আবেদন করা এ তিন আসামি হলেন- আনোয়ার হোসেন, ইলিয়াস ও রাশেদুল ইসলাম জন্টু।  বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে নিম্ন আদালতে ১০ আসামির […]

Continue Reading

হংকংয়ে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ চলছে

ঢাকা: চীন শাসিত হংকংয়ের রাজপথে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। বুধবার সকালে একদল বিক্ষোভকারী স্থানীয় সংসদ ভবনে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপরই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীদের মূল ঘাঁটি থেকে শান্তিপূর্ণভাবে সরিয়ে দিতে সক্ষম হলেও বুধবার বিক্ষোভকারীদের একটি অংশ সংসদ ভবনে প্রবেশ করতে চায়। পূর্ণ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভকারীরা […]

Continue Reading

আড়াইহাজারে বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বুধবার (১৯ নভেম্বর) সকালে এমরান মিয়াকে (৫৫) কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে রায়হান (১৯)। উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দহর মারোয়াদী গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকালে এমরান মিয়ার সঙ্গে […]

Continue Reading

ছিটমহল বিনিময়ে তিস্তার পানি বণ্টনে রাজি মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের ‘স্বার্থে’ তিস্তার জল বণ্টনে অনড় থাকলেও বাংলাদেশের সঙ্গে ভারতের ছিটমহল বিনিময়ে রাজি হয়েছেন। অবশেষে আপত্তি তুলে নিলেন তিনি। মূলত ছিটমহলবাসীদের আন্দোলনের চাপেই নরম হলেন মমতা। তবে তা শর্তের জালে আটকা রয়েছে। ওই শর্ত পূরণ হলেই ছিটমহলবাসীদের দীর্ঘদিনের মানবেতর জীবনযাপনের অবসান হবে। অন্ধকার ঘুচে আসবে আলো। বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী […]

Continue Reading

বিপর্যস্ত জামায়াত

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে সাজা মাথায় নিয়ে জামায়াতে ইসলামীর মতাদর্শিক গুরুর মৃত্যু, একের পর এক শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ডের রায় এবং রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার উদ্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে দলটির সাংগঠনিক কার্যক্রম। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর সারাদেশে দফায় দফায় নাশকতা করে জামায়াত ইসলাম। তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে অনেকটাই।  প্রথম ও […]

Continue Reading

আত্মহত্যা করতে চেয়েছিলেন জেনারেল মইন

ঢাকা: আত্মহত্যা করতে চেয়েছিলেন জেনারেল মইন উ আহমেদ। সেনাসদরে নিজের অফিস কক্ষেই আত্মহত্যার সিদ্ধান্ত  নেন তিনি। এ জন্য একটি ‘সুইসাইড নোট’ও প্রস্তুত করেন ওয়ান ইলেভেন জমানার দোর্দ- প্রতাপশালী এই সেনাপ্রধান। তাতে নিজের অসহায়ত্বের কথা উল্লেখ করেন তিনি। ক্ষমা চান সশস্ত্র বাহিনীর সদস্যগণ ও দেশবাসীর কাছে। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি দুনিয়াজুড়ে বহুল আলোচিত বিডিআর হত্যার দু’দিন […]

Continue Reading

প্রধানমন্ত্রীর নির্দেশেও নামেনি যুবলীগের বিলবোর্ড

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন বিলবোর্ডগুলো নামাতে। কিন্তু সে নির্দেশ উপেক্ষা করেই এখনো ঝুলছে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাগানো বিলবোর্ডগুলো। এমনকি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে তার কার্যালয়ে যাওয়ার পথে বিজয় সরণিতে টাঙানো ব্যানারটিও রয়ে গেছে। প্রায় মাসব্যাপী এসব বিলবোর্ড দখলে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, […]

Continue Reading

বরিশালে আবাসিক হোটেল ম্যানেজারকে হত্যা

বরিশাল নগরীর বান্দ রোডে অবস্থিত আবাসিক হোটেল গ্রিন বোডিংয়ের ম্যানেজার শামীমকে (৩৫)  শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে হত্যা করা হয়। শামীম জেলার মেহেন্দিগঞ্জের এহসান উদ্দিনের পুত্র। পুলিশ লাশ উদ্ধার  করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে । কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, হোটেলের […]

Continue Reading

‘আওয়ামী সরকার বাংলাদেশে একনায়কতন্ত্রের ল্যাবরেটরি খুলেছে’

‘আওয়ামী সরকার বাংলাদেশে একনায়কতন্ত্রের ল্যাবরেটরি খুলেছে’ মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সেই ল্যাবরেটরি থেকে বিরোধী দল দমনের নতুন নতুন পন্থা বেরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, মহাজোট সরকার জনগণের কাছ থেকে […]

Continue Reading

যশোরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

যশোরে শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের এড়ারদা বাঁওড় এলাকায় মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। শহিদুল ঝাউদিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। নিহতের ভাই এজাজ আহমেদ জানান, শহিদুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা জানাতে পারেননি তিনি। কোতোয়ালি থানার ডিউটি […]

Continue Reading

ডোমার সদর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে। মঙ্গলবার সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দলীয় দৃষ্টিভঙ্গিতে অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে চলছে টান টান উত্তেজনা। এর ফলে ৯টি ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন। বিধি অনুযায়ী দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে […]

Continue Reading

গুলিস্তানে অটোরিকশার ধাক্কায় পরিছন্নতাকর্মী নিহত

রাজধানীতে লেগুনার ধাক্কায় জয়নাল (৪২) নামে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। গুলিস্তান নাট্যমঞ্চের গেটের সামনে মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের এএসআই মমিনুল ইসলাম জানান, পরিচ্ছন্নতাকর্মী জয়নাল প্রতিদিনের মতো ওই এলাকায় কাজ করছিলেন। এ সময় একটি লেগুনা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় এএসআই মমিনুল তাকে […]

Continue Reading

‘এ বিষয়ে কোনো কথা হয়নি, এ ধরনের কোনো সম্মতিও দেইনি’

এইচ টি ইমামের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ বিষয়ে কোনো কথা হয়নি। এ ধরনের কোনো সম্মতিও দেইনি।’ আজ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে এইচ টি ইমামের যোগাযোগের বিষয়ে কয়েকজন মন্ত্রী জানতে চাইলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এইচ টি ইমাম প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভায় বলেছেন, ‘তাঁর সঙ্গে এ নিয়ে এইচ টি ইমামের কোনো […]

Continue Reading

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ১৪ জন আহত

রাজধানীর গুলিস্তান এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেওয়ায় ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন বিলাল হোসেন, আনন্দী, ফাতেমা, বাবুল, শ্রাবণ, হাশেম, রাজু, মিজান, সুরুজ মিয়া, শিফাত, তাজুল ইসলাম, আঁখি, শোভন ও হাজারী। […]

Continue Reading

ঢাকায় আসছে এনআইএ প্রতিনিধিদল

দুই দিনের সফরে আজ বাংলাদেশে আসছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ প্রতিনিধিদল। ঢাকায় ভারতীয় হাইকমিশন রবিবার এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান নিরাপত্তা সহযোগিতার আওতায় প্রতিনিধিদলটি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে। পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে এ সংস্থা। সফরকালে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এনআইএ প্রতিনিধিদলের বৈঠকে পারস্পরিক তথ্যের আদান-প্রদান হতে পারে। […]

Continue Reading

গোপালগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, দুজন নিহত

গোপালগঞ্জের কাশিয়ানিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বসতঘরে ঢুকে পড়লে দাদি-নাতি নিহত হয়েছে। উপজেলার রাজপাটে সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই রথিন্দ্রনাথ তরফদার জানান, সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়লে দাদি-নাতি নিহত হয়। তাৎক্ষণিক নিহতদের নাম জানা যায়নি।

Continue Reading