সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বত্তরা

বৃহস্পতিবার (২২ জানুয়াররি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য জামায়াত-বিএনপিকে দায়ী করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর সলঙ্গা থানা ছাত্রলীগের কার্যালয় বন্ধ করে নেতাকর্মীরা বাড়ি চলে যায়। রাতে কার্যালয়ের পেছনের জানালা দিয়ে পেট্রো ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে অফিস কক্ষে। এতে […]

Continue Reading

‘সংকট উত্তরণের একমাত্র পথ গ্রহণযোগ্য নির্বাচন’

গ্রহণযোগ্য নির্বাচন বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। আজ দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বর্তমান চরম অবস্থা থেকে দ্রুত উত্তরণে সরকারকে আন্দোলনরত দলগুলোর সঙ্গে অর্থবহ সমঝোতার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের ডাকে […]

Continue Reading

আন্দোলন অবশ্যই সফল হবে : জামায়াত

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান বলেছেন, জনগণের আন্দোলনের তোড়ে দিশেহারা আওয়ামী মহাজোট সরকারের মন্ত্রীরা আবোল-তাবোল প্রলাপ বকতে শুরু করেছেন। তারা ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের দেখামাত্র গুলি ও বুকে গুলি করে হত্যা করার জন্য আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীকে হুকুম দিয়েও গণআন্দোলন দমন করতে পারছে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি আরো […]

Continue Reading

পদত্যাগ না করলে করুন পরিনতির জন্য প্রস্তুত হোন : ছাত্রদল

গ্রেফতার আর দমন-পীড়ন করে কোন দিন কোন আন্দোলনকে স্তিমিত করা যায়নি আর আজও যাবে না বলে বিবৃতি দিয়েছে ছাত্রদল। বিবৃতিতে তারা বলেন, বর্তমান অবৈধ সরকার শুধু গ্রেফতার আর দমন-পীড়ন করেই কান্ত হচ্ছে না, তারা ছাত্রদল নেতাদেরকে হত্যার মিশনে নেমেছে। তারা বলেন, অবিলম্বে হত্যা, দমন-পীড়র আর গ্রেফতার বন্ধ করে পদত্যাগ করুন এবং জাতিকে স্বস্তি দিন। অন্যথায় […]

Continue Reading

রাজশাহীতে পুলিশ পাহারার গাড়িবহরে বোমা হামলা, আহত ৩

আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারায় রাজশাহী নগরীতে পণ্যবাহী গাড়িবহরে বোমা হামলা চালিয়েছে অবরোধ সমর্থকরা। এসময় অবরোধকারীদের পেট্রলবোমা ও ঢিলের আঘাত ৩ জন আহত হয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৫টি যানবাহন।  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাদিরগঞ্জে বর্ণালীর মোড় থেকে দড়িখরবনার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা এবং নগরীর বিনোদপুরে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাসিম […]

Continue Reading

কমলাপুর ও রামপুরার ২ বাসে আগুন

অনির্দিষ্টকালের অবরোধে রাজধানীর কমলাপুরের মানিকনগর ও রামপুরার কাঁচাবাজারের কাছে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কমলাপুরের মানিকনগর ডিপোতে রাখা একুশে পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো- ব ১৪-৫৬৬৪) আগুন দেয়া হয়। এতে করে বাসটি একবারেই পুড়ে যায়। অপরদিকে, রামপুরার কাঁচাবাজার এলাকায় সাতটা ৪০ মিনিটের দিকে সুপ্রভাত […]

Continue Reading

বাংলাদেশ সরকারের প্রতি অ্যামনেস্টির ৪ দফা সুপারিশ

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতা তীব্রতর হওয়ায়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার দেয়া ওই বিবৃতিতে বৃটেনভিত্তিক এ সংগঠনটি বলেছে, গত তিন সপ্তাহ ধরে বাংলাদেশের রাজধানী ঢাকা ও গুরুত্বপূর্ণ অন্যান্য শহরের রাজপথে সরকারি ও বিরোধী দলের কর্মী-সমর্থকরা সহিংস সংঘাতে জড়িয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। […]

Continue Reading

খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও : গুলশানের পথে সরকারপন্থীরা

অবরোধ, হরতাল ও গাড়িতে বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করতে রওনা দিয়েছে সরকার সমর্থকেরা। বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ সম্মিলিত গাড়িচালক সমাজ নামে সরকারপন্থী একটি সংগঠন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাওয়ের […]

Continue Reading

লালবাগে বিস্ফোরণে ৩ জন আহত

রাজধানীর লালবাগের একটি বাড়িতে ‘বোমার’ বিস্ফোরণে একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বুধবার বিকাল ৩টার দিকে লালবাগ ঢাকেশ্বরী এলাকার ৩১/২ পাঁচ তলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন, হ্যাপি আক্তার (১৩), তার খালাতো ভাই রিপন (০৬) […]

Continue Reading

সরকারি হিসাব ১৫ দিনে ৭,০১৫ গ্রেপ্তার, নিহত ২২

 অবরোধের ১৫ দিনে সাত হাজার ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জে সবচেয়ে বেশি এক হাজার পাঁচ শ’ ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী রেঞ্জের অবস্থান। এ রেঞ্জে এক হাজার ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল রেঞ্জে সবচেয়ে কম ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ছাড়া অগ্নিদগ্ধ হয়ে ১১ জন এবং অন্যান্য ঘটনায় […]

Continue Reading

সংসদে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবী

বিএনপি জামায়াতকে জঙ্গী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ করা  এবং  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন আওয়ামীলীগসহ অন্যান্য দলের সংসদ সদস্যরা। তারা  বিরোধী দলের অবরোধ কর্মসুচীকে জনগনের বিরুদ্ধে খালেদা জিয়ার যুদ্ধ আখ্যায়িত করে বলেন, খালেদা জিয়ার নির্দেশে খুনের ঘটনা ঘটনা ঘটছে। তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে ও রাষ্টদ্রোহিতার অভিযোগ এনে […]

Continue Reading

অবরোধের ১৫তম দিনে সহিংসতা, অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট: বিরোধী জোটের অনির্দিষ্টকাল অবরোধের ১৫তম দিনেও দেশের বিভিন্ন স্থান থেকে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। রাজশাহীতে নিরাপত্তাবাহিনীর পাহারায় থাকা বাসে পেট্রোল বোমা নিক্ষেপে মা-মেয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। রাজধানীর শনির আখড়ার কাজলারপাড় এলাকায় মুক্তিযুদ্ধ  প্রজন্ম লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সময়ে ওই […]

Continue Reading

ঢাকা, খুলনা ও নড়াইলে ৪৮,কুষ্টিয়া ও ঝিনাইদহে ৩৬ এবং সিলেটে ২৪ ঘণ্টা হরতাল

আগামী বুধবার ও বৃহস্পতিবার রাজধানীসহ ঢাকা ও খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল আহবান করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সোমবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, বুধবার সকাল ৬টা থেকে ঢাকা ও খুলনা বিভাগে এ হরতাল চলবে। তিনি বলেন সারা দেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের হামলা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এই […]

Continue Reading

৫ দলের মানববন্ধন পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে ক্ষমতা ছাড়ুন

ঢাকা:  সহিংসতা বন্ধ ও দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে দেশের কয়েকটি সমমনা রাজনৈতিক দল। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। গণফোরাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন […]

Continue Reading

অবরোধ কর্মসূচি অব্যাহত রাখতে জামায়াতের ‍বিবৃতি

২০ দলীয় জোটের ঘোষিত দেশব্যাপী চলমান মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অব্যাহত রেখে সরকারের পতন ঘটানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জোটের অন্যতম শরীক দল জামায়াতে ইসলামী। সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমান এ আহ্বান জানান। বিবৃতিতে ২০ দলীয় জোটের চলমান কর্মসূচিতে জনসম্পৃক্ততার কারণে সরকার আতঙ্কিত হয়ে পড়েছে দাবি […]

Continue Reading

ডিবি পরিচয়ে আটকের পর মতিঝিল এলাকায় ক্রসফায়ারে জামায়াত নেতা নিহত

নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জামায়াতে ইসলামীর নেতা ইমরুল কায়েস (৩৫) ঢাকায় পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকে মতিঝিল এজিবি কলোনীর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ইমরুল কায়েস নড়াইল পৌর এলাকার ডুমুরতলার আনোয়ার হোসেন মোল্লার ছেলে। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং নিহতের পরিবারের সদস্যরা জানান, দু’দিন আগে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ঢাকা থেকে […]

Continue Reading

রাজনীতির বিরুদ্ধে নয়, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি : র‌্যাব মহাপরিচালক

চট্টগ্রাম ব্যুরো:  র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, রংপুরের মিঠাপুকুরে রাজনীতিবিদ কিংবা রাজনীতির বিরুদ্ধে কোনো কথা বলেননি। খুন, সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে কথা বলেছেন। খুন, সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ রাজনীতি হয় কিভাবে? ধ্বংসজ্ঞের হাত থেকে মানুষকে প্রতিরা দেয়া আমাদের দায়িত্ব। তিনি সোমবার বিকেলে নগরীর পতেঙ্গায় র‌্যাবের চট্টগ্রাম জোনের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে […]

Continue Reading

খালেদা জিয়ার পুরো বক্তব্য

গত ৩রা জানুয়ারি থেকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত রাতে তার কার্যালয়ের সামনে থেকে পুলিশের ব্যারিকেড তুলে নেয়া হয়। আজ বিকালে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্য নিচে হুবহু দেয়া হলো। প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই অন্তরের অন্ত:স্থল থেকে […]

Continue Reading

অবরোধ চলছে, চলবে : খালেদা জিয়া

অবরোধ কর্মসূচি চলছে এবং তা চলবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন একথা জানিয়েছেন। এর আগে তিনি ওই কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন। সোমবার বিকেলে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, নজরুল ইসলাম খান, […]

Continue Reading

খালেদা জিয়ার কার্যালয়ে সিনিয়র নেতারা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গেছেন দলের কয়েকজন সিনিয়র নেতা। নেতাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, সরোয়ারি রহমান। বিকালে তারা কার্যালয়ে প্রবেশ করেন। গতকাল রাত আড়াইটায় খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত পুলিশি প্রহরা […]

Continue Reading

খালেদার কার্যালয়ের জলকামান-পুলিশ ভ্যানের ব্যারিকেড প্রত্যাহার

ঢাকা: দীর্ঘ ১৬ দিন পর অবরুদ্ধ বিরোধী জোটের শীর্ষনেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে জলকামান ও পুলিশ ভ্যানের ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ। গত রাত পৌনে তিনটার দিকে একে একে সরানো হয় কার্যালয়ের সামনের রাস্তার কয়েক গজ উত্তরদিকে আড়াআড়িভাবে রাখা দুটি পুলিশভ্যান ও দক্ষিণ দিকে রাখা একটি জলকামান।  সরিয়ে নেয়া  হয়েছে নারী […]

Continue Reading

সোমবার সারাদেশে হরতাল

ডেস্ক : বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে রিমান্ডে নেয়ার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি। শনিবার বিকালে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি। তিনি বলেন, অবৈধ সরকার পুলিশকে […]

Continue Reading

মোহাম্মদপুরে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, ৫ যাত্রী অগ্নিদগ্ধ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধ সমর্থকরা। এতে একই পরিবারের তিনজনসহ কমপক্ষে পাঁচযাত্রী দগ্ধ হয়েছেন। ছুটোছুটি করে নামতে গিয়ে আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার ভাঙা মসজিদের কাছের সড়কে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ও আহতরা হলেন- নূরজাহান (৩০), বিল্লাল হোসেন (২৬), আরমান […]

Continue Reading

রাজধানীতে পুলিশের গাড়িতে ককটেল হামলা, ৫ পুলিশ আহত

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১২তম দিনে রাজধানীর রমনা পার্কের গেটে পুলিশের একটি বাস লক্ষ্য করে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।   পুলিশ জানায়, রাত ৮টার দিকে পিজি হাসপাতাল ও বারডেম হাসপাতালে দায়িত্বপালন শেষে নিজস্ব বাসে পুলিশ সদস্যরা রাজারবাগের পুলিশ লাইন্সে ফিরছিলেন। বাসটি […]

Continue Reading

রাজধানীতে দুই বাসে আগুন, দগ্ধ ৪

ঢাকা: সকালে রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টা মিরপুর-১৩ নম্বর এবং ও পৌনে ৯টার দিকে কদমতলী থানার রায়েরবাগে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। রায়েরবাগে বাসে দেয়া আগুনে দগ্ধ হয়েছেন সুলতানা ইসলাম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্রী। তাকে পুরান ঢাকার ন্যাশনাল […]

Continue Reading