সম্পাদকীয়: রাজনীতিতে হিমেল হাওয়া। পাখাটি বঙ্গবীরের!

    আওয়ামীলীগ-বিএনপির মধ্যে  দীর্ঘ সময়ের রাজনৈতিক বিরোধের মধ্যে  অন্যতম  ইস্যু ছিল  স্বপরিবারে বঙ্গবন্ধুর নৃশংস খুনের দিনে বেগম জিয়ার জন্মদিন পালন । জাতীয় শোক দিবসে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন পালন নিয়ে তুমুল বিতর্ক সব সময়  রাজনৈতিক মাঠ উত্তপ্ত করে রাখত। আওয়ামীলীগ তথা অন্যান্য রাজনৈতিক দল ও বিশিষ্ঠ ব্যাক্তিদের দাবির মুখেও বেগম জিয়া জন্মদিন পালন করেছেন। দলীয় […]

Continue Reading

১১তম শিক্ষাবোর্ড হচ্ছে ময়মনসিংহে

  সদ্য ঘোষিত ময়মনসিংহ বিভাগে দেশের ১১তম শিক্ষাবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এব্যাপারে প্রাথমিক যাচাই-বাচাইয়ের জন্য সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে। সরেজমিন জরিপ চালিয়ে তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভা সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ই সেপ্টেম্বর ময়মনসিংহকে বিভাগে রূপান্তর […]

Continue Reading

বাগেরহাটে আইএস পরিচয়ে হত্যার হুমকি; হিন্দু লোক গ্রেফতার

  বাগেরহাটে আইএস পরিচয়ে কলেজ শিক্ষক ও ব্র্যাক ব্যাংক ম্যানেজারকে নিজ হাতে লেখা চিঠি পাঠিয়ে জবাই করে হত্যার হুমকি দেয়া অসিত কুমার দাস (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোররাতে বাগেরহাট শহরের দশানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অসিত দশানী এলকার মৃত মনিন্দ্রনাথ ওরফে মনিলাল দাসের ছেলে। বাগেরহাট মডেল থানা […]

Continue Reading

ওয়াশিংটন সংলাপে গুরুত্ব পাবে সাম্প্রতিক ইস্যু

   মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পঞ্চম নিরাপত্তা সংলাপের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২রা অক্টোবর ঢাকায় দ্বিপক্ষীয় ওই সংলাপ হওয়ার সূচি রয়েছে। একাধিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র মতে, বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের কারণে খানিক আগে থেকেই ঢাকার তরফে নিরাপত্তা সংলাপের প্রস্তুতি শুরু হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের চূড়ান্ত তালিকা এখনও […]

Continue Reading

বুরকিনি নিষিদ্ধ নিয়ে ফ্রান্সের রাজনীতিতে সমালোচনার ঝড়

  মুসলিম নারীদের বিশেষ ধরনের পোশাক ‘বুরকিনি’ নিষিদ্ধ করায় ফ্রান্সের রাজনীতিতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। চলচ্চিত্র উৎসবের জন্য প্রসিদ্ধ কান শহরে বুরকিনি নিষিদ্ধ করা হয়েছে। একই পদক্ষেপ নেয়া হয়েছে মারসেইলিতে। এর তীব্র বিরোধিতা করেছেন লেস পেনেস-মিরাবুর মেয়র সামিয়া ঘালি। তিনি নিজেও একজন মুসলিম। কর্তৃপক্ষের এমন উদ্যোগের নিন্দা জানিয়েছেন তিনিও। অনলাইন ফ্রান্স ২৪ এ খবর দিয়েছে। আজ […]

Continue Reading

মায়ের স্বীকারোক্তি; চাপাতি দিয়ে নিজ হাতে ওদের গলা কাটি

  রাজধানীর উত্তর বাসাবো এলাকায় দুই শিশুকে হত্যার কথা স্বীকার করেছেন তাদের মা তানজিনা রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গতকাল পুলিশের কাছে নৃশংস এ হত্যার কথা স্বীকার করেন তিনি। চাপাতি দিয়ে নিজ হাতেই গলা কেটে সন্তানদের হত্যার কথা জানান। এ ঘটনায় নিহত শিশুদের পিতা মাহবুব রহমান গতকাল ভোরে তার স্ত্রী তানজিনা রহমানকে একমাত্র আসামি করে একটি হত্যা […]

Continue Reading

দিনাজপুরে গান পাউডার ও ৮টি তাজা হাত বোমাসহ মহিলা আটক

  দিনাজপুরের হাকিমপুর-হিলিতে সোয়া কেজি গান পাউডার এবং ৮টি তাজা হাত বোমাসহ এক মহিলাকে আটক করেছে র‌্যাব। আটককৃত মহিলার নাম লাভলী (৩৩)। তিনি মধ্যবাসুদেবপুর এলাকার সাইদুল ইসলামের স্ত্রী। দিনাজপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক মেজর মাহমুদ জানান, আজ শনিবার সকাল পৌনে ৮টায় মধ্যবাসুদেবপুরস্থ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে সোয়া কেজি গান পাউডার এবং ৮টি তাজা হাত বোমাসহ […]

Continue Reading

ফের রিমান্ডে হাসনাত ও তাহমিদ

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির  সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ফের রিমান্ডে দিয়েছে আদালত। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক সাবেক শিক্ষক হাসনাত করিমকে ৮ দিনের রিমান্ডের আদেশ দেন। অপর দিকে একই ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব […]

Continue Reading

বিরল দৃষ্টান্ত: চাকুরীর পাশাপাশি ফ্রি কোচিং

  তিনি একজন পুলিশ কর্মকর্তা। স্যার হিসেবেই পরিচিত শিক্ষার্থীদের কাছে। দায়িত্ব, ব্যস্ততা অনেক। এর মধ্যেই শিক্ষার্থীদের জ্ঞানদানের কাজটি করেন তিনি। এই পুলিশ কর্মকর্তার নাম মুহাম্মদ ইউছুফ। পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে পরিদর্শক হিসেবে কাজ করছেন। তার অনেক শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মেধার লড়াইয়ে। তাদের মধ্যে রয়েছে তিতুমীর কলেজের ছাত্র সজল, সিদ্ধেশ্বরী কলেজের এ্যানি, বিজ্ঞান কলেজের ছাত্র হৃদয় […]

Continue Reading

‘আঘাত সইতেও পারি না, রুখতেও পারি না’

  আলোচিত এসপি বাবুল আক্তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এক সুন্দর দিনে সাধারণ এক কিশোরী বউ হয়ে আমার জীবনে এসেছিল। ঘর-সংসার কী অত বুঝত সে তখন? তাকে বুঝে উঠার সবটুকু সাধ্য হয় নি কখনও। কারণ সদাহাস্য চেহারা যার, তার অন্যান্য অনুভূতি ধরতে পারাটা কঠিন। তারপর যুগের শুরু। এক কিশোরীর নারী হয়ে উঠার সাক্ষী আমি। ছোট […]

Continue Reading

দুই শিশু হত্যার কথা ‘স্বীকার’ করেছেন মা

  রাজধানীর উত্তর বাসাবো এলাকায় দুই শিশু হত্যার ঘটনায় তাদের মা তানজিন রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকার একটি বাড়ি থেকে শনিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস কুদ্দুস জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিন দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় দুই শিশুর বাবা মাহবুবুর রহমান মাকে আসামি করে হত্যা মামলা দায়ের […]

Continue Reading

এরদোগান যেভাবে প্রাণে রক্ষা পান

  ১৫ই জুলাইয়ের রাত। একটি এফ-১৬ যুদ্ধবিমান তার রাডারে ওঁৎ পেতেছিল। বিমানটি লক্ষ্য রাখছিল তুরস্কের প্রেসিডেন্টকে বহনকারী বিমান টিসি-এটিএ’র দিকে। কিন্তু এফ-১৬’র পাইলট হঠাৎ খেয়াল করেন তার বিমানটিতে পর্যাপ্ত জ্বালানি নেই। তাই তার পক্ষে আততায়ীর ভূমিকা পালন করা আর সম্ভব হলো না। আর সেটাই ছিল সেই হিরম্ময় মুহূর্ত, যা প্রেসিডেন্ট এরদোগানের জীবন ও ক্ষমতা দু’টোই […]

Continue Reading

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন ভারতে আটক আইএস সদস্য মুসাকে জিজ্ঞাসাবাদ করবেন র‌্যাবের দু’সদস্য

  ইসলামিক স্টেট (আইএস) সদস্য মসিউদ্দিন ওরফে আবু আল মুসাকে জিজ্ঞাসাবাদ করবে বাংলাদেশের র‌্যাব। এ জন্য আজ শনিবারই কলকাতা পৌঁছানোর কথা রয়েছে র‌্যাবের দু’কর্মকর্তার। তারা সেখানে গিয়ে মুসাকে জিজ্ঞাসাবাদ করবেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে এ খবর লিখেছেন সাংবাদিক সাগ্নিক চৌধুরী। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইএস অপারেটিভ মসিউদ্দিন ওরফে আবু আল মুসাকে গ্রেপ্তার করা হয়েছে ভারতে। সেখানকার […]

Continue Reading

ভাইবোন খুনের ঘটনায় মা গ্রেপ্তার

রাজধানীর উত্তর বাসাবোয় বাসার ভেতর থেকে আজ শনিবার ভাইবোন খুনের ঘটনায় মা তানজিন রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকার আরেকটি বাড়ি থেকে মাকে আটক করা হয়। তবে এটা কার বাড়ি, তা জানা যায়নি। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস কুদ্দুসের ভাষ্য, মাকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। এ […]

Continue Reading

বদলে গেছে গুলশানের চিত্র

  বদলে গেছে কূটনৈতিক জোন বলে পরিচিত গুলশান এলাকার চিত্র। রাস্তায় ‘ঢাকা চাকা’ নামের বিশেষ বাস নামানোর পর পুরো চিত্র বদলে যায়। তবে যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় ভোগান্তিতে পড়ার কথা জানিয়েছেন অনেকে। বাসের সংখ্যা কম ও কর্মীদের অভিজ্ঞতা না থাকায় বাসযাত্রীরা নানা অভিযোগও দিচ্ছেন। উদ্বোধনের দ্বিতীয় ও তৃতীয় দিন গত বৃহস্পতি এবং শুক্রবারও […]

Continue Reading

মেসি ফিরবে না : ম্যারাডোনা

  লিওনেল মেসিকে আন্তর্জাতিক ফুটবলে ফেরানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ আর্জেন্টিনা ফুটবল দলের নয়া কোচ এদগার্দো বাউজা মেসিকে বুঝানোর জন্য স্পেনে যান। বুধবার মেসির সঙ্গে দেখা করেছেন তিনি। মেসির সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ব্যাপারে তিনি কথা বলেছেন। কিন্তু মেসি ঠিক কী কথা বলেছেন তা জানাননি তিনি। তবে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা মনে […]

Continue Reading

ঢাকার ‘তুখোড়’ নিয়ে আসছেন কলকাতার রাতাশ্রী

  রাতাশ্রী দত্ত। কলকাতায় বিজ্ঞাপনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন। এবার কাজ করেছেন বাংলাদেশের পরিচালক মিজানুর রহমান লাবুর নির্মাণে ‘তুখোড়’ চলচ্চিত্রে। এ ছবির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এ ছবির মাধ্যমে রাতাশ্রী ঢাকার ছবিতে প্রথম কাজ করলেন। এরইমধ্যে তিনি ঢাকায় কয়েক দফা এসে ছবির শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ করেছেন। রাতাশ্রী মানবজমিনকে বলেন, ‘তুখোড়’ ছবিতে আমার […]

Continue Reading

যারা আত্মঘাতী, তাদের আবার মানবাধিকার কী: আশরাফ

  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধ চলছে, চলবে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোল্লা মো. […]

Continue Reading

যশোরে হিযবুত তিন নেতার আত্মসমর্পণ

  যশোরে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের পলাতক তিন নেতা স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তারা হচ্ছেন, শহরতলীর খোলাডাঙ্গা কদমতলা এলাকার শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসির সজল (৩২), ধর্মতলা মোড়ের আবদুস সালামের ছেলে রায়হান আহমেদ (২০) এবং খোলাডাঙ্গা কদমতলার এ কে এম শরাফত মিয়ার ছেলে মেহেদি হাসান পাশা (২০)। আতœসমর্পণকারী তিন জন দীর্ঘদিন পরিবার […]

Continue Reading

অন্তরঙ্গ সম্পর্কের গোপন কথা ‘মাইকেলকে ছাড়া জীবন কল্পনাই করতে পারি না’

  পপ সম্রাট মাইকেল জ্যাকসন ও হলিউড কিংবদন্তি এলিজাবেথ টেলরের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে অনেক কথা। অনেকে অনেকভাবে দেখেছেন সে সম্পর্ক। মাইকেল জ্যাকসনের মা ক্যাথেরিন তো একবার বলেই বসেছিলেন, এলিজাবেথ টেলর আমার ছেলেকে চুরি করেছেন। তারা দু’জন প্রেমিক-প্রেমিকার মতো একে অন্যের সঙ্গে থেকেছেন ছায়ার মতো। কখনো তারা দম্পতির মতো। কখনো বন্ধুর মতো। উজার করে মাইকেল উপহার […]

Continue Reading

‘সন্ত্রাস এবং দুর্যোগ সৃষ্টি করে তারা কোরআনের বানীকেই অস্বীকার করছে’

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিরা কুরআনের বাণীকে অস্বীকার করছে। তিনি কুরআনোর বিভিন্ন আয়াত ও হাদীস উল্লেখ করে বলেন সন্ত্রাস ও দুর্যোগ সৃষ্টিকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। অথচ জঙ্গিরা সন্ত্রাস ও দুযোগ সৃষ্টি করে, মানুষ হত্যা করে জান্নাতে যেতে চায়। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনিস্টিটিউটে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় করণীয় বিষয়ে ওলামা-মাশায়েখদের সম্মেলনে প্রধান অতিথির […]

Continue Reading

রক্তের ঋণ শোধ করতে হবে

  সরকারি কর্মচারীদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার মাধ্যমেই তার এবং ৩০ লাখ শহীদের রক্তের ঋণ শোধ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশে […]

Continue Reading

জেএমবি’র ৬ সদস্য আটক ‘পরিকল্পনা ছিল আত্মঘাতী হামলার’

  জেএমবি পরিচালিত ‘আত্‌-তামকীন’ জঙ্গি সাইটের অ্যাডমিনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা জঙ্গি হামলার  বিভিন্ন ছবি আত্‌-তামকীনে আপলোড করে জঙ্গিদের উৎসাহ দিতো। গ্রেপ্তারকৃতরা হলো- ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান ওরফে সিফাত (২৭), জাহিদ আনোয়ার (২২), জাহিদ হাসান ওরফে মাঈন (২১) মো. জিয়াবুল হক ওরফে জিয়া (২৪), […]

Continue Reading

সন্দেহভাজনদের সন্ধানে জার্মান পুলিশের তল্লাশি অভিযান

  ইসলামি সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে জার্মানিতে অভিযান চালিয়েছে পুলিশ। তারা নর্থ রাইন-ওয়েস্টফালিয়াতে আজ বুধবার বেশ কয়েকটি এলাকায় এ অভিযান চালিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ডুইসবার্গ ও ডর্টমুন্ড সহ বেশ কয়েকটি শহরে সন্দেহভাজনদের লক্ষ্য করে ঘেরাও করে তল্লাশি চালানো হয়েছে। তাদের লক্ষ্য ছিল, টার্গেট করা কিছু ধর্মপ্রচারক। জার্মান পুলিশের সন্দেহ তারা […]

Continue Reading

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তদন্তের নির্দেশ হাইকোর্টের

  নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার পুরো ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বুধবার বিকেলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিস রঞ্জন দাশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৩ নভেম্বর তদন্তের প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর হাকিমকে নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ৬ নভেম্বর পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত।

Continue Reading