শাহজালালে ড্রোন আটক

  ঢাকা; হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে একটি ড্রোন জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগের গোয়েন্দারা আজ ড্রোনটি জব্দ করেন। এটি ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে চলতে পারে। বাংলাদেশ শুল্ক গোয়েন্দা সংস্থার ফেসবুক পাতায় দেয়া তথ্য অনুযায়ী, ফিল্মিং এর কাজে এ ধরনের ড্রোন ব্যবহৃত হয়। এর পাশাপাশি এটা গোয়েন্দা গিরির কাজেও ব্যবহার করা […]

Continue Reading

ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে ২৬৫ জনের মৃত্যু

ঢাকা: সবশেষ ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে ২১১টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২৬৫ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১ হাজার ১৫৩ জন। গত ৭ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটেছে। এই ১২ দিনে সড়ক, রেল ও নৌপথে সংঘটিত দুর্ঘটনার হিসাবটি তৈরি করেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। সংগঠনটি আজ বুধবার দুপুরের দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ […]

Continue Reading

ভারত-পাকিস্তান কি যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি?

  ডেস্ক রিপোর্ট: বহু দিন শান্ত থাকার পর আবারও উত্তাপ ছড়িয়েছে কাশ্মীর উপত্যকায়। জনপ্রিয় বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি ভারতীয় বাহিনীর হাতে নিহত হওয়ার পর থেকে প্রতিবাদে উত্তাল কাশ্মীর। জবাবে ভারতীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অনেকে। চোখ হারিয়েছেন অন্তত শতাধিক কাশ্মীরি। টানা বিক্ষোভে জেরবার কাশ্মীরের উরিতে ১৮ই সেপ্টেম্বর সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়েছেন। আর […]

Continue Reading

বাংলাদেশের জুনাইদ ভারতে বিশ্বব্যাংক প্রধান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জুনাইদ কামাল আহমেদ ভারতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বা আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে জানানো হয়েছে, জুনাইদ কামাল আহমেদ এ মাসের ১ তারিখে নয়াদিল্লি কার্যালয়ে যোগ দিয়েছেন। সাবেক কূটনীতিকের ছেলে জুনাইদ ১৯৯১ সালে তরুণ পেশাদার হিসেবে বিশ্বব্যাংকে যোগ দেন। নয়াদিল্লিতে দায়িত্ব নেওয়ার আগে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের চিফ […]

Continue Reading

কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক

  কলকাতা;  নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্ক। এর ফলে সরিয়ে নেয়া হয়েছে যাত্রীদের। বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভারতের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণে এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই-৭২৯ তে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আরোহীরা সন্ত্রস্ত হয়ে পড়েন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সময় সকাল […]

Continue Reading

বজ্রপাতে নয়জনের মৃত্যু

টাঙ্গাইল ও সুনামগঞ্জে বজ্রপাতে নয়জন মারা গেছে। আহত হয়েছে ছয়জন। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। টাঙ্গাইল: মধুপুরগড় এলাকার মাগন্তিনগর গ্রামে আজ ভোরে বজ্রপাতে একই পরিবারের তিনজন মারা গেছে। আহত হয়েছে একজন। মারা যাওয়া তিনজন হলেন নিখিল হাজং (৪০) এবং তাঁর দুই ছেলে জজ সিমসাং (১০) ও লোটন সিমসাং (৮)। আহত হয়েছেন নিখিলের স্ত্রী জনতা সিমসাং। […]

Continue Reading

পাক-ভারত উত্তেজনা পাল্টাপাল্টি হুমকি

  কাশ্মীরের উরি সামরিক ঘাঁটিতে হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যেকার উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেছেন রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের সঙ্গে। বৈঠকে পাকিস্তানকে আন্তর্জাতিক মহল থেকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে ‘সন্ত্রাসী দেশ’ […]

Continue Reading

পাক-ভারত উত্তেজনা, হুমকি

  ঢাকা; কাশ্মিরে সেনাঘাটিতে সন্ত্রাসী হামলায় ১৭ ভারতীয় সেনা নিহতের ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা তীব্র রূপ ধারণ করেছে। ভারতের পক্ষ থেকে এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়েছে। অন্যদিকে, পাকিস্তান এ দায় অস্বীকার করেছে। এ পরিস্থিতিতে পাকিস্তানকে কড়া জবাবের হুমকি দেয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। ভারতের লেফটেনেন্ট জেনারেল রণবির সিং নয়া দিল্লিতে সাংবাদিকদের […]

Continue Reading

৩২ মন্ত্রীকে চট্টগ্রামের মেয়রের চিঠি

চট্টগ্রাম; গৃহকর (হোল্ডিং ট্যাক্স) বাবদ ৩২টি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ১৪২ কোটি টাকা পাবে চট্টগ্রাম সিটি করপোরেশন। সরকারি এসব প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দিয়েও গৃহকর আদায় করতে পারছে না করপোরেশন। বছরের পর বছর ধরে গৃহকর পরিশোধ না করায় পাওনা আদায়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ৪ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের পৃথক চিঠি দিয়েছেন মেয়র আ […]

Continue Reading

জঙ্গি আস্তানা থেকে উদ্ধার শিশু ৩ দিনের রিমান্ডে

  ঢাকা; রাজধানীর আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা এক শিশুকে তিন দিন রিমান্ড দিয়েছেন আদালত। জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর গত ১১ সেপ্টেম্বর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। আজ রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ সুপার আহসানুল হক শিশুটিকে আদালতে হাজির করে […]

Continue Reading

টাম্পাকো দুর্ঘটনায় মালিকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

  গাজীপুর; টঙ্গীর টাম্পাকো ফয়েলসের দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মালিকসহ ১০ জনের নামে থানায় মামলা দায়ের করেছে। টংঙ্গী থানার ডিউটি অফিসার এএসআই নিতাই চন্দ্র জানান, থানার এসআই অজিত চক্রবর্তী বাদী হয়ে আজ সকালে মামলাটি দায়ের করেছেন। মামলায় কারখানার মালিক মকবুল হোসেন, তার স্ত্রীসহ ১০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত অনেককে আসামি করা […]

Continue Reading

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্য নিহত

  চুয়াডাঙ্গায় ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহত রাকিব একটি হত্যামামলার আসামি। শনিবার রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহমেদ জানিয়েছেন। নিহত রাকিবুল ইসলাম রাকিব সদর উপজেলার আলোকদিয়া গ্রামের ইমান আলীর ছেলে। তিনি আলোকদিয়া ইউনিয়নের ১ […]

Continue Reading

স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুর;  স্কুলে যাওয়ার পথে নিতু মণ্ডল নামে নবম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আটক করা হয়েছে এক যুবককে। আজ রোববার সকাল সোয়া নয়টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ঠাকুরবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিতু মণ্ডল নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বাবার নাম নির্মল মণ্ডল। আটক যুবকের নাম মিলন মণ্ডল (২০)। তাঁর বাড়িও […]

Continue Reading

আজ টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল ১১ জনের

টাঙ্গাইল:  আজ শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন এবং মির্জাপুরে একই ধরনের দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর কালিহাতীতে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়। গতকাল শুক্রবার ভোরেও কালিহাতী উপজেলার পৌলী এলাকায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর […]

Continue Reading

জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন এক ‘যৌনদাসী’

ঢাকা:  ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের হাত থেকে পালিয়ে আসা এক ‘যৌনদাসী’কে জাতিসংঘের শুভেচ্ছাদূত করা হয়েছে। মানব পাচারের ঘটনায় ধকল সামলে যাঁরা টিকে আছেন, তাঁদের মর্যাদাস্বরূপ তাঁকে এই দূত করা হয়। তাঁর নাম নাদিয়া মুরাদ বাসে তাহা। ২৩ বছরের এই তরুণী ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে এ […]

Continue Reading

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর প্রত্যর্পণ সুরাহায় ঢাকা-অটোয়া রাজি

ঢাকা: বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এস এইচ বি এম নূর চৌধুরীর প্রত্যর্পণের বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সুরাহায় পৌঁছাতে বাংলাদেশ ও কানাডা সম্মত হয়েছে। আজ শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক খবরে এই তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার হায়াত রিজেন্সি মন্ট্রিলে কানাডা সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দ্বিপক্ষীয় বৈঠকে নূর চৌধুরীর প্রত্যর্পণ […]

Continue Reading

বরগুনায় কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

বরগুনা;  আমতলীতে এক কলেজছাত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, তাঁদের ধারণা, ওই কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। নিহত ছাত্রীর নাম হেলেনা আক্তার (২১)। তিনি পটুয়াখালী সরকারি কলেজের […]

Continue Reading

অর্থমন্ত্রীর পিতাকে রাজাকার লিখা বইয়ের মোড়ক উন্মোচন করে সমালোচনায় মুক্তিযুদ্ধমন্ত্রী

  সিলেট: মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের উদ্যোগে প্রকাশিত একটি স্মারক নিয়ে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বইটি মোড়ক উন্মোচন করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সিলেট থেকে প্রকাশিত ‘রণাঙ্গন-৭১’ নামক বিতর্কিত সে স্মারকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসের বাবাকে রাজাকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট […]

Continue Reading

পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬

  আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের একটি মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জনেরও বেশি। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা এ ঘটনা নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা। খবরে বলা হয়, আজ জুম্মার নামাজের সময় […]

Continue Reading

বরসহ তিন ভাইয়ের মৃত্যুতে শোকপুরী বিয়েবাড়ি

ঢাকা; বরযাত্রী নিয়ে যাচ্ছিল মাইক্রোবাসটি। ভেতরে বরের সঙ্গে ছিলেন তাঁর দুই ভাই। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের আট যাত্রী নিহত হলেন। এর মধ্যে বরসহ তিন ভাইও আছেন। এই তিনটি ভাই-ই ছিলেন তাঁরা। আনন্দের হুলুস্থুলের বদলে বিয়েবাড়িজুড়ে এখন কান্নার রোল। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় আজ শুক্রবার সকাল ১০টার দিকে […]

Continue Reading

ট্যাম্পাকো ট্র্যাজেডি ছেলের খোঁজে হয়রান মা পেলেন লাশ

  ঢাকা; অপেক্ষায় ছিলেন। ছেলের সঙ্গে ঈদ করবেন।  ঘরে অন্তঃসত্ত্বা পুত্রবধূ। খবর পেলেন আচমকা। হঠাৎই সবকিছু তছনছ হয়ে যায় টঙ্গীর আমতলী বস্তির হরিজন কলোনির দীলিপ ডোম ও মীনা রানীর পরিবারের। তাদের ছেলে রাজেশ বাবু। ক্লিনারের কাজ করতেন ট্যাম্পাকো প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায়। মায়ের মন কোনো কিছুই মানে না। অগ্নিদুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসেন। হাতে ছেলের […]

Continue Reading

শ্রীলঙ্কায় বাংলাদেশীদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা বন্ধ

  ঢাকা: শ্রীলঙ্কায় বাংলাদেশী নাগরিকদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধা বন্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় হিরু নিউজ নামে একটি পোর্টাল জানায়, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ব্যাপারে এ কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন এ পদক্ষেপ নেয়া হয়েছে শ্রীলঙ্কায় আইএস সদস্যদের প্রবেশ আটকাতে। দেশটির অভিবাসন বিভাগের কন্ট্রোলার অব ভিসা অ্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট মাদুমা বান্দারা উইরাসেকেরা বলেন, […]

Continue Reading

স্ত্রীকে বিক্রি করতে বিজ্ঞাপন

  ডেস্ক: সাইমন ও’কেন পেশায় একজন টেলিকম ইঞ্জিনিয়ার। ‘সহানুভূতিহীন মনোভাবকে’ কারণ দেখিয়ে স্ত্রীকে বিক্রির জন্য অনলাইন বিকিকিনির সাইট ইবেতে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। দাম উঠেছে প্রায় ৬৬ হাজার পাউন্ড! এ ঘটনায় স্ত্রী রেগেমেগে ঘোষণা দিয়েছেন, স্বামীকে স্রেফ খুন করতে চান তিনি। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। গত বুধবার সন্ধ্যায় এসব ঘটনার সূত্রপাত। ইয়র্কশায়ারের বাসিন্দা ৩৩ বছর বয়সী সাইমন […]

Continue Reading

চট্টগ্রামে যাত্রীবাহী ও কন্টেইনারবাহী দুটি ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ

  চট্টগ্রাম: যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাহাড়তলী থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া জানান, বুধবার বিকালে পাহাড়তলী স্টেশনের কাছে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেসের চারটি বগি লাইনচ‌্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। লাইনচ্যুত ট্রেনটি তুলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। এর […]

Continue Reading

আজিমপুরে নিহত জঙ্গি গাইবান্ধার তানভীর কাদেরী

      ঢাকা;  আজিমপুরে নিহত জঙ্গির প্রকৃত নাম তানভীর কাদেরী। বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম বাটকামারি গ্রামে। তাঁর বাবার নাম আবদুল বাতেন কাদেরী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তানভীরের বাবা আবদুল বাতেন কাদেরী বলেন, ‘আমার ছেলে চলতি বছরের এপ্রিলের শেষ দিকে পরিবার নিয়ে মালয়েশিয়া যাওয়ার কথা বলেছিল। তারপর […]

Continue Reading