‘গণমাধ্যমকর্মী বিল’ পরীক্ষায় সময় বাড়ল আরও ৬০ দিন

ঢাকা: জাতীয় সংসদে উত্থাপিত ‘গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ পরীক্ষা-নিরীক্ষা করতে সংসদীয় স্থায়ী কমিটি আরও ৬০ দিন সময় পেয়েছে। এর আগে বিলটি উপস্থাপনের পর ৬০ দিন সময় দেওয়া হয়েছিল। সোমবার(৬ জুন) জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বিলটি পরীক্ষার জন্য আরও ৬০ দিন সময় চান। এ সময় […]

Continue Reading

৪৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জন। সোমবার (৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

Continue Reading

এখনো ৩ ফায়ারকর্মী নিখোঁজ

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের তিনজন কর্মী এখনো নিখোঁজ রয়েছেন৷ আজ সোমবার বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মনির হোসেন৷ তিনি জানান, ডিপোর ভেতরে এখনো একাধিক কনটেইনারে রাসায়নিক থাকতে পারে৷ বিশেষ পদ্ধতিতে আগুন নেভানোর চেষ্টা চলছে৷ এজন্য অত্যাধুনিক কেমিক্যাল টেন্ডার আনা হয়েছে৷ […]

Continue Reading

ডিপোর শেডে এখনো ঢুকতে পারেননি দমকল কর্মীরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিপোর ৫০০ মিটার শেডের ভেতর এখনো ঢুকতে পারেননি কমকল কর্মীরা। জ্বলতে থাকা আগুন আর নতুন বিস্ফোরণের আশঙ্কায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। সোমবার (৬ জুন) বেলা পৌনে ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিপোতে আগুন জ্বলছিল। অন্যদিকে, আগুন নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা। […]

Continue Reading

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড, ২২ জনের মরদেহ হস্তান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪৯ জনের মধ্যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৬ জুন) সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এদিকে পরিচয় শনাক্ত হয়নি, নিহত এমন ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করতে শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সকাল সাড়ে […]

Continue Reading

এখনো জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সোমবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিপোতে আগুন জ্বলছিল, উঠছিল ধোঁয়া। অন্যদিকে, আগুন নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা। এদিকে আগুনে উদ্ধার অভিযানে অংশ নেয়া ৯ জন ফায়ার সার্ভিসকর্মীসহ ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায় […]

Continue Reading

সিলেটে পাহাড়ধসে একই পরিবারের চারজনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে পাহাড়ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) ভোরে জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Continue Reading

এসপি হলেন ৩৩ পুলিশ কর্মকর্তা

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লিখিত কর্মকর্তাদেরকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলযোগে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। জনস্বার্থে এ আদেশ যোগদানের […]

Continue Reading

৩০ ঘণ্টা পরও জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৩০ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার দিবাগত রাত দুইটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল, উঠছিল ধোঁয়া। ঘটনাস্থলে অবস্থান করছিলেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। সরেজমিন দেখা যায়, ডিপোর পশ্চিম পাশের কয়েকটি কনটেইনারে আগুন জ্বলছে। আশপাশের আরও কয়েকটি কনটেইনার থেকে বের হচ্ছে […]

Continue Reading

নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা, আত্মীয়দের চমেকে আসার অনুরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে যাদের পিতা, সন্তান, ভাই মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হবে। নিহতদের মধ্যে এখনো যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি তাদের ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে। এজন্য মৃত ব্যক্তির বাবা-মা, ভাই-বোন কিংবা ছেলে-মেয়েদের মধ্যে যে কোনো দুজনকে সোমবার (৬ জুন) সকাল ৮টায় চট্টগ্রাম […]

Continue Reading

বাজেট অধিবেশন: ৮ জুন পদ্মা সেতুর ওপর আলোচনা

শুরু হলো একাদশ জাতীয় সংসদের ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশন। বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এর আগে, বিধি অনুযায়ী অনুষ্ঠিত হয় ‘একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির অষ্টম বৈঠক। এতে, সিদ্ধান্ত হয় আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে নতুন অর্থবছরের বাজেট অধিবেশন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা […]

Continue Reading

ফায়ার সার্ভিসের নিহত ও নিখোঁজ কর্মীদের নামের তালিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে আট জন ফায়ার সার্ভিসকর্মীর মরদেহ শনাক্ত করা গেছে। এখনো একজনের পরিচয় মেলেনি। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও চার শতাধিক। ফায়ার সার্ভিসের নিহত ও নিখোঁজ কর্মীদের নামের তালিকা প্রকাশ করা হলো। যারা মারা গেছেন: ১. মো. রানা মিয়া, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ […]

Continue Reading

রাত ১০টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার আশা সেনাবাহিনীর

রাত ১০টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন। রোববার (৫ জুন) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। রাত ১০টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার আশা সেনাবাহিনীর তিনি বলেন, কনটেইনারগুলো সরানো হচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। ফায়ার সার্ভিসের […]

Continue Reading

দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত বেড়ে ৪৯

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ ঘটনায় আজ রোববার বিকেল সাড়ে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। তাদের […]

Continue Reading

২০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে এলাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ ঘণ্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। এখনো ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। রোববার (৫ ‍জুন) বিকেল ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। ফায়ার সার্ভিস সূত্র জানায়, কনটেইনার ডিপোটিতে বিপুল পরিমাণ রাসায়নিক ‘হাইড্রোজেন পারক্সাইড’ ছিল। […]

Continue Reading

করোনায় মৃত্যুশূন্য আরও একদিন, শনাক্ত ৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে কোনো রোগী মারা যায়নি। তবে একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৪ জনের। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা […]

Continue Reading

১০ কিমি এলাকায় রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ার প্রভাব

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোয় বিস্ফোরণের ঘটনায় রাসায়নিকের বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এর আগুন, উত্তাপ ও ধোঁয়া প্রত্যক্ষভাবে ছড়িয়েছে আড়াই বর্গকিলোমিটার এলাকায়; আর প্রভাব পড়েছে ১০ কিলোমিটার এলাকাজুড়ে। এতে আগুন নিয়ন্ত্রণের কাজে নেমে উদ্ধারকর্মীরা অসুস্থ হয়ে পড়ছেন। আশপাশের গ্রামগুলোয় ছাই আর পোড়া গন্ধে বিপাকে শিশু, বৃদ্ধরা। তারা নাখ-মুখ ঢেকে চলাচল করছেন। ফায়ার সার্ভিস সূত্র […]

Continue Reading

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ১৪ জনের পরিচয় মিলেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪২ জনের ভেতরে একজন ফায়ার সার্ভিসকর্মীসহ ১৪ জনের পরিচয় পাওয়া গেছে। অন্যদের মরদেহ শনাক্ত করার জন্য স্বজনদের কেউ এখনও হাসপাতালে পৌঁছাননি। কারও কারও মরদেহ আবার এতটাই পুড়ে গিয়েছে যে, তা শনাক্ত করার উপায় নেই। যাদের পরিচয় শনাক্ত করা সম্ভভ হয়েছে তারা হলেন- কুমিল্লা ফায়ার সার্ভিসের […]

Continue Reading

ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৫ জুন) বিকেল ৩টা থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, মালবাহী ওই ট্রেনের পেছনের ৪টি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুরগামী মালবাহী ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় অতিক্রম […]

Continue Reading

সীতাকুণ্ডে আগুন: ৪২ মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে আটজন ফায়ার সার্ভিসের কর্মী। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ৪ শতাধিক। সবশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। শনিবার (৪ জুন) রাত ৮টার দিকে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে […]

Continue Reading

গাজীপুরে বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের জয়দেবপুর রেল জংশন এলাকায় একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, রোববার (৫ জুন) দুপুরে ঢাকা থেকে ছেড়ে উত্তরবঙ্গগামী মালবাহী ট্রেন জয়দেবপুর রেলওয়ে জংশন অতিক্রম করার সময় জয়দেবপুর রেলওয়ে ক্রসিং এলাকায় চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার […]

Continue Reading

১৫ ঘণ্টায়ও নেভেনি আগুন, দীর্ঘ হচ্ছে লাশের সারি

বিএম কনটেইনার ডিপোর ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে সেনাবাহিনী প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেছে। কিন্তু নিয়ন্ত্রণে আসেনি আগুন। উল্টো দীর্ঘ হচ্ছে লাশের সারি। সেই সারিতে ঠাঁই হচ্ছে একেকটি মরদেহ। একই সঙ্গে নিঃশেষ হচ্ছে বহু পরিবারের স্বপ্ন। চট্টগ্রামের আকাশ-বাতাসে এখন শুধুই পোড়া গন্ধ। আর চারপাশ ভারি হয়ে উঠেছে দগ্ধ ও নিহতদের স্বজনদের কান্নায়। সবশেষ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম […]

Continue Reading

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন রোববার (৫ জুন) বেলা ১২টার দিকে অধিদফতরের উপমহাপরিদর্শক (চলতি দায়িত্ব) আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অধিদফতরের সহকারী মহাপরিদর্শক শিপন চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটির সদস্যসচিব করা হয়েছে শ্রম […]

Continue Reading

সাভারে দুর্ঘটনায় পরমাণু শক্তি গবেষণার ৩ বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত

ঢাকার সাভারে ইউটার্ন নিতে গিয়ে দুই বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতরা বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের তিন বৈজ্ঞানিক কর্মকর্তা বলে জানা গেছে। সাভারে দুর্ঘটনায় পরমাণু শক্তি গবেষণার ৩ বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত তারা হলেন- বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুজ্জামান রাব্বি, বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার ও অ্যাসিট্যান্ট অফিসার আরিফুল হক। রোববার (৫ […]

Continue Reading

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড, নিহতদের ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে শ্রম মন্ত্রণালয়

চট্টগ্রামের সীতাকুণ্ডে বি এম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব শ্রমিক নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। রোববার (৫ জুন) প্রতিমন্ত্রী শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে […]

Continue Reading