বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২০

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। নিহতের নাম লিটন সরকার (৩৪)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খান্দারপাড়া এলাকার চেন্নু সরকারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০জন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৩জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। […]

Continue Reading

নাটোরে শুরু হচ্ছে ১৩তম মহিলা ইজতেমা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে আগামী শনিবার থেকে তিন দিনব্যাপী ১৩ তম মহিলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই ইজতেমার প্যান্ডেল তৈরীর কাজ প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে। এলাকায় মাইকিং, পোষ্টারিং, লিফলেট বিতরণের মাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে। ইজতেমার আয়োজক আলহাজ্ব শের আলী শেখ জানান, প্রথম দিন আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। […]

Continue Reading

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৫ সালে পেট্রোল বোমা হামলায় কার্ভাডভ্যান চালক শিপন (৩০) হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন রাজশাহী দ্রুতবিচার ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু।

Continue Reading

নেত্রকোনায় বাউল গানের অনুষ্ঠান

নেত্রকোনার প্রখ্যাত বাউল-গীতিকার রশিদ উদ্দিনের ১৩০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার রাতে নেত্রকোনা পৌর এলাকার বাহির চাপড়া গ্রামে মাজার প্রাঙ্গণে আলোচনা সভা ও মালজোড়া বাউল গান অনুষ্ঠিত হয়। বাউল কবি রশিদ উদ্দিনের ছেলে আবু আনসার কালা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বাউল সাধক রশিদ উদ্দিনের কর্মময় জীবন ও বাউলিয়ানা সম্পর্কে বিশদ আলোচনা করা […]

Continue Reading

প্রতিবন্ধী মেয়েকে ফিরে পেলেন বাবা

মো. আবুল কাশেম ফরিদপুরের চরভদ্রাসনের গার্লস স্কুল সড়ক সংলগ্ন বিসমিল্লাহ্ ফাস্ট ফুডের মালিক। এক তরুণী বুধবার রাত নয়টার দিকে এসে খাবার চায় তার কাছে। কিছু খাবার দিলেও আরও খাবার চায় সে। মেয়েটির ক্ষুধার তাড়না অনুভব করে পাশ্ববর্তী হোটেল থেকে ভাত কিনে এনে খাওয়ায় কাসেম। পাশাপাশি মেয়েটির নিরাপত্তা নিয়েও চিন্তায় পড়ে যান। উপায় না দেখে স্থানীয় […]

Continue Reading

শ্রীপুরে ঝুট ব্যবসা ভাগাভাগি নিয়ে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কারখানার ঝুট ব্যবসা ভাগাভাগি নিয়ে আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার প্রশিক্ষা মোড় এলাকায় এসিআই প্রিমিয়াফ্লেক্স প্যাকেজিং কারখানায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে। কারখানার সহকারি ব্যবস্থাপক (হিসাব বিভাগ) মো.ফয়সাল আহমেদ বলেন, সম্প্রতি ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতে স্থানীয় চার […]

Continue Reading

বরগুনায় স্ত্রীর মামলায় দু’বছরের সাজা স্বামীর

বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে স্বামীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। এসময় আদালত অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। আদালত অপর চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি […]

Continue Reading

বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে ফেন্সিডিল মামলায় লাভলু হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বরিশালের বিশেষ জজ আদালতের বিচারক নবাবুর রহমান আসামীর অনুপস্থিতিতে মঙ্গলবার বিকেলে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত লাভলু বরগুনার পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী এলাকার মৃত আবদুল হামিদ হাওলাদারের ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১১ আগস্ট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে […]

Continue Reading

কাপাসিয়া উপজেলা নির্বাচনের আঃলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৪জন

মাসুদ পারভেজ কাপাসিয়া (প্রতিনিধি): কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলে ইতিমধ্যে মাঠ পর্যায়ে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। এখন চারজনের কথা শোনা যাচ্ছে তারা সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত তাদের মধ্যে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন কর্মীসমর্থকরা। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিজেদের […]

Continue Reading

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

লক্ষ্মীপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে ট্রাক-সিএসজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছে। বুধবার ভোররাতে ঢাকা-রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন, চন্দ্রগঞ্জ বসুদুহিতা এলাকার ছাত্রলীগ নেতা অন্তরের পিতা শাহ আলম ও তার (শাহ আলম) স্ত্রী […]

Continue Reading

রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (ফেইজ-২)পরিদর্শন

রাজবাড়ি: রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (ফেইজ-২)পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। মঙ্গলবার সকাল ১০টায় পাটুরিয়া থেকে নদী পথে স্পিড বোটে রাজবাড়ী জেলার ১০ কিলোমিটার পদ্মা নদী ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আমরা মন্ত্রী নয় কর্মীর মত কাজ করবো। ছোট বেলা […]

Continue Reading

পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, আহত ৫

পাবনা শহরের পৈলানপুরে সিএনজি চালিত অটোবাইক স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মী অরিন প্রামানিক (৩২) পৈলানপুর মহল্লার মৃত হাসান আলী ভুট্টু প্রামানিকের ছেলে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত অরিন ‘অরিন অটোবাইক […]

Continue Reading

কাওরাইদ ইউপি চেয়ারম্যানের জানাযায় হাজারো মানুষের ঢল

রাতুল মন্ডল, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্ডলের জানাযার নামাজে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। মঙ্গলবার বার বেলা ১১ টায় কাওরাইদ কেনএন উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে নিজ গ্রাম কাওরাইদ মড়ল পাড়া তার মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়। জানাযা […]

Continue Reading

চোরাকারবারিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গুলিতে কিশোর নিহত

সিলেটে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে সিরাজ আহমদ (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কানাইঘাট উপজেলার সনাতনপুঞ্জি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ আহমদ সনাতনপুঞ্জি গ্রামের আব্দুল মুতলিবের ছেলে। স্থানীয়রা জানায়, কানাইঘাট ইউনিয়নের সীমান্তবর্তী সনাতনপুঞ্জি এলাকায় বিজিবি টহল দেওয়ার সময় এক চোরাকারবারিকে আটক […]

Continue Reading

মেহেরপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

মেহেরপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মইনুদ্দিন হোসেন (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রাজনগর দ্বীনদত্ত ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মইনুদ্দিন সদর উপজেলার ইসলামনগর গ্রামের মৃত নুরুল মিয়ার ছেলে। মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাত সাড়ে ৯টার দিকে মইনুদ্দিন […]

Continue Reading

শ্রীপুরে ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

শ্রীপুর থেকে রাতুল মন্ডল: শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল(৪৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্নালি,,,,,,,,রাজিউন। আজ সোমবার দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে এ্যাপোলো হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। গতকাল রাতে রক্তচাপ জনিত কারণে তিনি প্রথমে অসুস্থ হন। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। রফিকুল ইসলাম শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ছিলেন।

Continue Reading

৩৮ ঘণ্টা পর লাশ ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনার ৩৮ ঘণ্টা পর গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ধর্মগড় সীমান্তের ১৭৪/২ এস পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে নিহত জাহাঙ্গীর আলম রাজুর (২১) লাশ গ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাতেই নিহত […]

Continue Reading

শাজাহানপুরে বাসের ধাক্কায় নৈশপ্রহরী নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত বাসের ধাক্কায় নৈশপ্রহরী আফসার আলী প্রামাণিক (৬৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামের মৃত গ্যান্দা প্রমাণিকের ছেলে। শনিবার রাত ১২টার দিকে কর্তব্য পালনরত অবস্থায় মহাসড়কের একপাশ থেকে আরেক পার্শ্বে পার হওয়ার সময় দ্রুতগামী কোচটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বগুড়ার […]

Continue Reading

আব্দুল গাফফার চৌধুরীকে ঢাবি সাংবাদিকতা বিভাগের সম্মাননা

‘দেশের সাংবাদিকতা পেশায় অনন্য অবদান রাখায়’ প্রখ্যাত লেখক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। রবিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘আতাউস সামাদ ট্রাস্ট ফান্ড আজীবন সম্মাননা, স্মারক বক্ততা ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. […]

Continue Reading

তেলিহাটি ইউপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী

রাতুল মন্ডল, শ্রীপুর: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বর্তমান তেলিহাটি ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আলহাজ্ব আব্দুল বাতেন সরকার। তিনি বর্তমানে উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তাঁর সাথে একই ইউনিয়ন শাখা আ’লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন সংগঠনের হাল ধরে রেখেছেন। বৃহস্পতিবার (১৭ […]

Continue Reading

নারায়ণগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে আগুন দিল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় নাঈমা রহমান (৩৭) নামে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে উপজেলা সোনাকান্দা এলাকার সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। নিহত নাঈমা রহমান থাইল্যান্ড প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী। সে ছেলে নাফিজ রহমান (৮) ও মেয়ে আনুশী রহমানকে (১৫) […]

Continue Reading

কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় ৮ জন নিহত

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এসব দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় প্রথম দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস সকালে কুয়াশার কারণে ইলিয়টগঞ্জ ব্রিজ এলাকায় একটি ক্যাভার্ড ভ্যানকে ধাক্কা […]

Continue Reading

শেরপুরে আলু চাষে কৃষকের আগ্রহ কমছে

বিগত কয়েক বছর আলু উৎপাদনে বেশ চমক দেখিয়েছে শেরপুরের কৃষকরা। বারবার বাম্পার ফলন হলেও আলুর ন্যায্য মূল্য না পেয়ে আলু উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছে কৃষকরা। লোকসান গুনতে গুনতে কেউ কেউ ঋণের দায়ে নিঃস্ব হয়ে বাড়ীঘর ছেড়েছে। ফলে আলু উৎপাদনে তাদের মধ্যে আগ্রহ দিনদিন কমছে । সরকারের কৃষি বিভাগের তথ্য মতে শেরপুর জেলার সব উপজেলায় কমবেশী […]

Continue Reading

বরিশালে মাদকবিরোধী মানববন্ধন

বরিশাল মাদকবিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে শিশু সংগঠন খেলাঘর বরিশাল জেলা কমিটি। শনিবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। খেলাঘরের সংগঠক সুজন মোল্লার ২০তম মৃত্যুবার্ষিকী এ কর্মসূচি পালন করা হয়। বরিশাল খেলাঘর জেলা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে প্রতিবাদ […]

Continue Reading

তারেককে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী

সাজাপ্রাপ্ত বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমরা অন্যায়কে প্রশ্রয় দেই না, সব সময় এর বিরুদ্ধে থাকব। শুক্রবার বিকেলে আখাউড়ায় উপজেলা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা […]

Continue Reading