ব্রাজিলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চলছে বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর লড়াই। যেখানে আজ (৫ ডিসেম্বর) পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। তার আগের ম্যাচে জাপান লড়বে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে। চলুন জেনে নেওয়া যাক আজকে কখন কি খেলা তার সম্পর্কে- জাপান-ক্রোয়েশিয়া রাত ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি ব্রাজিল-দক্ষিণ কোরিয়া রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও […]

Continue Reading

এমবাপ্পের অসাধারণ গোলে শেষ আটে ফ্রান্স

কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হয়েছে ফ্রান্স। যেখানে ৭৪তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে রযেছে ফরাসিরা। রোববার আল থুমামা স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বিরতির আগে বল দখল ও আক্রমণে ফ্রান্সই এগিয়ে ছিল। সব শেষে ফ্রান্স ৩-১ গোলে পোল্যান্ডকে হারিয়ে বিজয় অর্জন করল ফান্স। এদিন মাঠে নেমেই দারুণ এক রেকর্ড নাম লেখান […]

Continue Reading

ঘূর্ণিঝড়ের ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৮৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় ১৩৬ রানেই ৯ উইকেট নেই বাংলাদেশের। উইকেটে ব্যাটার বলতে ১১ নম্বরে নামা মুস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজ। মিরপুরের পরিপূর্ণ গ্যালারি তখন একদম নিশ্চুপ। জেতার আশা একদম ছেড়েই দিয়েছিলেন মাঠে থাকা দর্শকদের অনেকে। ম্যাচের এমন […]

Continue Reading

বিধ্বস্ত ভারত, গুটিয়ে গেল ১৮৬ রানে

সাকিবের ঘূর্ণি আর এবাদতের কারিশমাতে ১৮৬ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস। জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৮৭ রান। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম থেকেই বিরতি দিয়ে উইকেট পড়তে থাকে ভারতের। প্রথমেই মেহেদী হাসান মিরাজ ভেঙে দেন ভারতের উদ্বোধনী জুটি। শিখর ধাওয়ানকে বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। আউট হবার আগে ধাওয়ানের ব্যাটে এসেছে […]

Continue Reading

সাকিবের ফাইফারে ভীষণ চাপে ভারত

বাংলাদেশের হয়ে সর্বশেষ দক্ষিণ সফরে ওয়ানডে ফরম্যাটে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। মার্চের সেই ওয়ানডে সিরিজের পর গত ৯ মাসে একবারও ৫০ ওভারের ক্রিকেট খেলতে মাঠে নামেননি সাকিব। তবে তাতে এই ফরম্যাটের ক্রিকেটে সাকিবের দাপট একফোঁটাও কমেনি। সাকিবের সেই দাপটে এবার পুড়ছে ভারত। মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব তাণ্ডবে দিশেহারা ভারতীয় দল। এখন পর্যন্ত […]

Continue Reading

ধাওয়ানকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন মিরাজ

বিশ্বকাপ ফুটবলের দ্বৈরথের মাঝেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে টস হেরে ব্যাটিং করছে সফরকারী ভারত। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দেখে শুনে খেলতে থাকেন। কিন্তু ইনিংসে ৬ষ্ঠ ওভারে মিরাজ ধাওয়ানকে বোল্ড করে ভারত শিবিরে প্রথম ধাক্কা দেন। এ রিপোর্ট […]

Continue Reading

মিছিল-স্লোগানে মুখর চট্টগ্রাম নগর

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে দীর্ঘ ১০ বছর পর জনসভায় আজ ‍দুপুরে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল থেকে ঢোল বাজিয়ে, মাথায় নানা রঙের টুপি পরে দলে দলে জনসভাস্থলে আসছেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুখর হয়ে উঠেছে বন্দরনগরী। রোববার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে জনসভার মাঠে প্রবেশ […]

Continue Reading

তিন পেসার নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ১৫তম ওয়ানডে অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে টস করলেন লিটন দাস। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ রোববার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিন পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। চোটের কার‍ণে এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। তার পরিবর্তে নেতৃত্ব […]

Continue Reading

ম্যারাডোনাকে পেছনে ফেললেন মেসি

আর্জেন্টিনার জয়ে নিজেকে আলাদাভাবেই চেনালেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। এ ম্যাচে ক্যারিয়ারে ১০০০তম ম্যাচ নামেন মেসি। গোল করে ম্যাচটি রাঙালেনও তিনি। এছাড়া দেশের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলে বিশ্বকাপে আলবিসেলেস্তাদের হয়ে সবচেয়ে বেশি গোলের তালিকায় এককভাবে দুই নম্বরে উঠে এলেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। শনিবার […]

Continue Reading

মেসির মাইলফলক ম্যাচ জিতে শেষ আটে আর্জেন্টিনা

মাঠে নেমেই রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। পেশাদার ফুটবলে সব মিলিয়ে ১০০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। আর মাইলফলক ম্যাচটি দারুণভাবে রাঙালেন বিশ্বসেরা তারকা। কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে দলের প্রথম গোলটি এনে দেন মেসিই। এ জয়ে আসরের শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে আরও একটি গোল করেন হুলিয়ান […]

Continue Reading

সবার আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

চলমান কাতার বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ ষোলের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দল দুইটি। নেদারল্যান্ডসের হয়ে গোল তিনটি করেন মেম্ফিস ডিপায়ে, ডেলি ব্লাইন্ড ও ডেনজেল ​​ডামফ্রিজ। আর যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি আসে হাজী রাইটের পা থেকে। আজ রাত ১টায় দিনের দ্বিতীয় […]

Continue Reading

মাঠে নেমেই যে রেকর্ডটি গড়বেন মেসি

লিওনেল মেসির মাঠে নামা মানেই যেন রেকর্ডের ছড়াছড়ি। কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামলেই নিজের ক্যারিয়ারের আরকেটি মাইলফলক যোগ করবেন। মেসিকে ডাকছে ১০০০ ম্যাচের হাতছানি। পেশাদার ক্যারিয়ারে আজ শনিবার এই রেকর্ড পূর্ণ করবেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউটের ম্যাচ খেলবে স্কালোনির শিষ্যরা। আর্জেন্টিনার জার্সিতে আজ ১৬৯তম ম্যাচ খেলতে […]

Continue Reading

নক আউট পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র

আজ থেকেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের নক আউট পর্বের খেলা। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়েই এবারের শেষ ষোল পর্বের পর্দা উঠছে। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনোদলই তিন ম্যাচেই জয় নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তবে কিছু দল কোনো ম্যাচ না হেরেই […]

Continue Reading

নকআউট পর্বে কে কার প্রতিপক্ষ

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। গ্রুপ পর্বের ৩২ দল থেকে এখন বিশ্বকাপে টিকে আছে ১৬ দল। আর এই ১৬ দল নিয়ে আজ শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্ব। এখন থেকে ৮ দল পরের রাউন্ডে যাবে। বিশ্বকাপ এখন নকআউট পর্বে উন্নীত হওয়ায় প্রতিটি দলের জন্যই ম্যাচগুলো এখন একেকটি ফাইনাল। যেখানে জয় পেলে পরের […]

Continue Reading

ব্রাজিলকে হারিয়ে রেকর্ড গড়েও ক্যামেরুনের বিদায়

শেষ ষোলো নিশ্চিত হয়ে যাওয়াতে একগাদা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে আক্রমণের ধার ঠিকই ছিল তিতের শিষ্যদের। যদিও ম্যাচের শুরু থেকে শেষ অবধি কোনো গোলের দেখা পায়নি। উল্টো যোগ করা সময়ে ধারার বিপরীতে গোল হজম করে। ক্যামেরুনের ভিনসেন্ট আবুবক্করের শেষ মুহূর্তে গোলের ১-০ ব্যবধানে হেরে গেল তিতের শিষ্যরা। বিশ্বকাপে আফ্রিকার প্রথম কোনো দল হিসেবে […]

Continue Reading

ঘানাকে ২-০ গোলে হারিয়েও বাদ পড়ল উরুগুয়ে

২-০ গোলে ঘানার বিপক্ষে জয় পেয়েছে উরুগুয়ে। ম্যাচের প্রথমার্ধেই উরুগুয়ের হয়ে দুটি গোল করেছেন জর্জিয়ান ডি অ্যারাসকায়েতা। এইচ গ্রুপ থেকে নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়েছে পর্তুগালের। অবশিষ্ট একটি স্থানের জন্য আজ লড়েছে বাকি ৩ দল। আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ঘানা ও উরুগুয়ে। কিন্তু পর্তুগালের বিপক্ষে দক্ষিণ কোরিয়া জিতে যাওয়ায় নক আউট নিশ্চিত হয়ে তাদেরই। […]

Continue Reading

পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে চমক দেখাল দক্ষিণ কোরিয়ার

গতকালের পুনরাবৃত্তি যেন আজ ঘটল। স্পেনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে বৃহস্পতিবার কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল জাপান। একদিন পর পর্তুগালের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এক জয়ে নকআউট পর্বে উঠল এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়া।

Continue Reading

পর্তুগাল-দ. কোরিয়া: প্রথমার্ধে সমতা

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে পর্তুগাল। যেখানে প্রথমার্ধ শেষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে দুদল। পর্তুগাল আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে। তবে টিকে থাকার লড়াইয়ে জয়ের বিকল্প নেই এশিয়ার দেশটির। পাশাপাশি অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের শেষ […]

Continue Reading

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে উরুগুয়ে

২-০ গোলে ঘানার বিপক্ষে এগিয়ে আছে উরুগুয়ে। উরুগুয়ের হয়ে দুটি গোলই করেছেন জর্জিয়ান অ্যারাসকায়েতা। এইচ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত হয়েছে পর্তুগালের। অবশিষ্ট একটি স্থানের জন্য লড়বে বাকি ৩ দল। গ্রুপের অন্য আরেকটি স্থানের জন্য আজ দুটি ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া-পর্তুগাল ও ঘানা-উরুগুয়ে। আল জানুব স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচের […]

Continue Reading

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল

গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে পর্তুগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত ৯টায়। ২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে দক্ষিণ কোরিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। এরপর সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার কাছে ৩-২ গোলে পরাজিত হয় দক্ষিণ কোরিয়া। পাওলো বেন্টোর দল প্রথমার্ধে […]

Continue Reading

ব্রাজিলের মুখোমুখি ক্যামেরুন, পরিসংখ্যান কী বলছে

হেক্সা মিশনে কাতার বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে। তাই, গ্রুপের শেষ ম্যাচে নিজেদের আরেকবার পরখ করে দেখার সুযোগ পাচ্ছে দলটি।  শুক্রবার (২ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগেই শেষ ষোলো নিশ্চিত হওয়ায় ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হিসেবেই […]

Continue Reading

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যারা

বিশ্বমঞ্চে নকআউট নিশ্চিত করতে আজ শুক্রবার রাতে মাঠে নামছে ৬ দল। এদের মধ্যে রাত ৯টায় ‘এইচ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া-পর্তুগাল ও ঘানা-উরুগুয়ে মুখোমুখি হবে। অন্যদিকে ‘জি’গ্রুপে সার্বিয়া-সুইজারল্যান্ড ও ক্যামেরুন-ব্রাজিলের মুখোমুখি হবে। ইতিমধ্যে ‘এইচ’ গ্রুপ থেকে পর্তুগাল দুই জয়ে ৬ পয়েন্টে পরের রাউন্ড নিশ্চিত করেছে। অন্যদিকে জয় পেলেই শেষ ১৬ নিশ্চিত করবে ঘানা। ড্রয়েও সম্ভাবনা থাকছে। আর […]

Continue Reading

অবিশ্বাস্য জয়ে নকআউটে জাপান, হেরেও শেষ ষোলোতে স্পেন

অবিশ্বাস্য! অবিশ্বাস্য! অবিশ্বাস্য! জাপানের নামের পাশে যতবার বলা হবে, যেন কম হয়ে যাবে। শুরুতেই পিছিয়ে পড়া দলটা এভাবে ঘুরে দাঁড়াবে কে জানতো। ব্লু সামুরাইর দেশ তেনমটিই করে দেখাল। শক্তিশালী স্পেনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে ২–১ গোলে। এই জয়ে জাপান শেষ ষোলোর পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়নও হওয়াও নিশ্চিত করেছে। তবে হেরেও রানার্সআপ হয়ে নকআউট পর্বে […]

Continue Reading

কোস্টারিকাকে হারালেও জার্মানির বিদায়

কাতার বিশ্বকাপে কোস্টারিকাকে ৪-২ গোলে হারিয়েছে জার্মানি। তবে ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে স্পেনকে ২-১ গোলে জাপান হারালে বিদায় নিশ্চিত হয় জার্মানির। এ নিয়ে টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব বাদ পড়ল জার্মানরা। জার্মানির আসলে অন্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হয়েছে। গ্রুপ ‘ই’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট রাউন্ডে উঠে গেছে জাপান। আর স্পেন উঠেছে রানার্সআপ হয়ে। […]

Continue Reading