বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব

বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্ট খেলুড়ে সবক’টি (৯টি) দেশের বিরুদ্ধেই ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার জস হ্যাজলউডের উইকেট তুলে নিয়ে এ রেকর্ড গড়েন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। আর তার ৫ উইকেট নেওয়ার মাধ্যমে সফরকারী অজিদের ২১৭ রানে অলআউট করেছে স্বাগতিক বাংলাদেশ। লিড পেয়েছে ৪৩ রানের।অন্যদিকে সাকিবের দিনে […]

Continue Reading

বিরতির পর আবারও মিরাজের আঘাত

লাঞ্চ বিরতির পর আবারও খেলা শুরু হয়েছে। একই সঙ্গে বিরতির আগের মতো ফিরেও সফলতা পেয়েছেন বাংলাদেশি বোলাররা। অস্ট্রেলিয়ার দলীয় ১২৪ রানে মিরাজের বলে ফিরে গেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে হারিয়ে ১২৭ রান। ১৬ রান নিয়ে গ্লেন ম্যাক্সওয়েল ও শূন্য রান নিয়ে ক্রিজে রয়েছেন আস্টন আগার।এর আগে, দিনের […]

Continue Reading

রোমাঞ্চকর লড়াইয়ের পর পয়েন্ট হারালো রিয়াল

নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। বিকল্পরাও খেলেছেন সামর্থ্য মতো, তবে জিততে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা। রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পর ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।ম্যাচের ১০ মিনিটে আচমকা শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন আসেনসিও। ডি বক্সে দাঁড়ানো সতীর্থদের পাস না দিয়ে হুট করে সরাসরি গোলে […]

Continue Reading

সকালে অজিদের, বিকালে টাইগারদের দাপট

মিরপুর টেস্টের সকালটা যদি অস্ট্রেলিয়ার হয়, তবে বিকালটা বাংলাদেশের। এদিন সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে টাইগাররা। কিন্তু অজি প্যাট কামিন্সের তোপের মুখে পড়ে দলীয় ১০ রানের তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে তামিম-সাকিবের ১৫৫ রানের জুটির উপর ভর করে প্রথম ইনিংসে একটা সম্মানজনক স্কোর দাঁড় করে মুশফিক বাহিনী। আর দিনের শেষ সেশনে নিজেদের স্পিন […]

Continue Reading

শুরুতেই তিন উইকেটের পতন অস্ট্রেলিয়ার

বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট খুইয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। মাত্র ১৪ রানের মধ্যেই তিন উইকেট হারিয়েছে স্মিথ বাহিনী। মিরপুরে শেষ বিকেলে অজি শিবিরে প্রথম আঘাত হানেন তরুণ তুর্কি মিরাজ। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজ ঘরে ফেরেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ১৫ বল খেলে মাত্র ৮ রান করেন ওয়ার্নার। এরপর […]

Continue Reading

৫০তম টেস্টে সাকিবের অর্ধশতক

দীর্ঘ ১১ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে খেলতে নামা বাংলাদেশের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়লো বাংলাদেশ। এরপর লড়াই শুরু করেন ৫০তম ম্যাচের মাইলফলক খেলতে নামা তামিম-সাকিব। সাকিব তার ৫০তম টেস্টে অর্ধশতক তুলে নিয়েছেনবর্তমানে সাকিব ৫০ রানে অপরাজিত আছেন। তিনি ৭টি বাউন্ডারি হাকিয়েছেন। অপরপ্রান্তে তামিম ৩৬ রানে অপরাজিত আছেন। তামিম সাকিব জুটি ইতোমধ্যেই ৯৩ রান […]

Continue Reading

বিপর্যয় কাটিয়ে লাঞ্চে বাংলাদেশ

          চরম ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঢাকা টেস্টের প্রথম দিন লাঞ্চে গেলো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটে যাওয়া টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৯৬ রান। তামিম ইকবাল ৩৩ ও সাকিব আল হাসান ৪৮ রানে অপরাজিত। চতুর্থ উইকেটে তারা ৮৬ রানে অবিচ্ছিন্ন। ১১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নেমে শুরুতেই মারাত্মক […]

Continue Reading

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা: টস জেতাটা প্রত্যাশামতো হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের শুরুটা বিপর্যয়করই হয়েছে বাংলাদেশের। স্কোরবোর্ডে ১০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে দল। প্যাট কামিন্সের পরপর দুই ওভারে আউট হয়ে ফিরেছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। এর মধ্যে কামিন্সের দ্বিতীয় ওভারের শেষ দুই বলে আউট হয়েছেন ইমরুল ও সাব্বির। সৌম্য (৮) আউট হয়েছেন অফ […]

Continue Reading

২২ গজেই ‘হানিমুন’ সারলেন, বল হাতে চমকে দিলেন তরুণ স্পিনার

বিয়ে সেরে ১২ ঘণ্টার মধ্যেই টিম হোটেলে উপস্থিত হলেন লঙ্কান তরুণ স্পিনার আকিলা ধনঞ্জয়। স্ত্রী নিথালি তিকসিনিকে ছেড়েই সেরে ফেললেন হানিমুন। তবে কথা দিয়েছিলেন, হানিমুন তিনি স্মরণীয় করে রাখবেন। তাই করলেন। দ্বিতীয় ওয়ানডে-তে জীবনের সেরা পারফরম্যান্স করেছেন ধনঞ্জয়।মহেন্দ্র সিংহ ধোনি ও ভুবনেশ্বর কুমারের ব্যাটিং দাপটে শ্রীলঙ্কা ম্যাচ হেরে গেলেও রহস্যময় স্পিনার ১০ ওভার হাত ঘুরিয়ে ভারতের […]

Continue Reading

ফের নিষেধাজ্ঞার কবলে থারাঙ্গা

ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে ধীরগতির ওভার রেটের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গাকে। ফলে সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন চামারা কাপুগেদেরা। এর আগে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে তৎকালীন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করার সময়েও ধীরগতির ওভার রেটের জন্য দু’ম্যাচ নিষিদ্ধ করা হয় থারাঙ্গাকে। গত […]

Continue Reading

অবিশ্বাস্য এক গোল দেখল ফুটবল বিশ্ব!

এভার্টনের হয়ে অভিষেক ম্যাচেই সাড়া ফেলে দিলেন আইসল্যান্ডের জাতীয় দলের তারকা মিডফিল্ডার গিলফি সিগারোসন। অভিষেক ম্যাচেই প্রায় অসম্ভব একটি গোল করে বিশ্ব ফুটবলকে স্তম্ভিত করে দেন তিনি। বৃহস্পতিবার রাতে হ্যাজদাক স্পিল্টের বিরুদ্ধে ইউয়েফা ইউরোপা লিগের প্রথম প্লে অফের ফিরতি পর্বের ম্যাচে এভার্টনের হয়ে মাঠে নামেন গিলফি। গিলফির গোলের সুবাদে হ্যাজদাকের বিরুদ্ধে কোনও ক্রমে হার বাঁচায় […]

Continue Reading

‘পাকিস্তানে ক্রিকেট আয়োজনের উদ্যোগ আগেই নেয়া দরকার ছিল’

আগামী সেপ্টেম্বর পাকিস্তানের মাটিতেই পাকিস্তানের বিরুদ্ধ টি-২০ সিরিজে অংশ নেবে বিশ্ব একাদশ। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে ১৪ সদস্যের বিশ্ব একাদশের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে হাজির হলেন বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল। সেই সংবাদ সম্মেলনে বিশ্ব একাদশের হয়ে খেলতে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে […]

Continue Reading

ফের বিশ্বসেরা রোনালদো

গত চার বছরে তিনবার! উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি ও জিয়ানলুইগি বুফোঁকে পিছনে ফেরে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন সিআর-৭। গত চার বছরে তিনবার এই পুরস্কার পেলেন পর্তুগিজ তারকা। ৩২ বছরের রিয়াল তারকা চ্যাম্পিয়ন্স লিগে ১২টি গোল করে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ছিনিয়ে নিলেন। গত মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট […]

Continue Reading

মনস্তাত্ত্বিক যুদ্ধে এগিয়ে টাইগাররা

স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া ‘সর্বকালের সেরা’ অস্ট্রেলিয়া দল নয়! তবে ২০০৬ সালে বাংলাদেশে আসা রিকি পন্টিংয়ের দলটিকে সর্বকালের সেরা অস্ট্রেলিয়া বলতে কারও আপত্তি থাকার কথা নয়। যে দলের সেরা পেসারই কিনা ‘ডাবল সেঞ্চুরি’ হাঁকাতে পারেন। জেসন গিলেস্পির সেই অপরাজিত ২০১ রানের ইনিংসটা এখনো স্মরণীয় হয়ে আছে। ব্যাটিংয়ে ম্যাথু হেইডেন, মাইক হাসি, গিলক্রিস্ট, মাইকেল ক্লার্কের সঙ্গে পন্টিং […]

Continue Reading

মুস্তাফিজেই ভয় ম্যাক্সওয়েলের

ইনজুরি থেকে ফেরার পর মুস্তাফিজুর রহমানকে আর আগের সেই আগ্রাসী রূপে দেখা যায়নি। বাংলাদেশের জার্সিতেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। আইপিএলেও ভালো করতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে কি কাটার মাস্টার আগ্রাসী রূপে ফিরতে পারবেন? এ কথা সময়ই বলবে। তবে অস্ট্রেলিয়ার হার্ডহিটার ম্যাক্সওয়েল কিন্তু বলেই দিয়েছেন, মুস্তাফিজকে নিয়েই অসিদের ভয়ের কথা। উইকেট হবে […]

Continue Reading

টেস্টে হাফ সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে সাকিব

বাংলাদেশের জার্সিতে টেস্ট খেলার হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টই হবে সাকিবের ক্যারিয়ারের ৫০তম টেস্ট। একই মাইলফলকের সামনে দাঁড়িয়ে তার ঘনিষ্ঠ বন্ধু ওপেনার তামিম ইকবালও।বৃহস্পতিবার মিরপুরে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সাকিব বলেন, ১০ বছরে ৫০ টেস্ট খেললেও খুব বেশি আফসোস নেই তার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচে […]

Continue Reading

পাল্লেকেলেতে জাতীয় সংগীত গাইলো না ভারত-শ্রীলঙ্কা!

ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দুই দেশের ক্রিকেটারদের জাতীয় সংগীত গাইতে দেখা গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে অবশ্য কোহলি-মালিঙ্গারা টসের পর সরাসরি বাইশ গজের লড়াইয়ে নেমে পড়লেন৷ ডাম্বুলা থেকে পাল্লেকেলে, পাল্টে গেল চিত্র৷ জাতীয় সংগীত গাইলেন না কোন পক্ষই৷ এতটুকু পড়ে ক্রিকেটারদের ভুল ভাববেন না৷ শ্রীলঙ্কার মিডিয়া ম্যানেজার দীনেশ রত্নাসিঙ্গম জানিয়েছেন, ‘সিরিজে প্রথম ওয়ান ডে ম্যাচেই […]

Continue Reading

২০২০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন জিদান

২০২০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল জিনেদিন জিদানের। ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলাদা করে কোনও আলোচনায় না বসেই ক্রিশ্চিয়ানো রোনালদোদের প্রধান কোচ সান্তিয়াগো বের্নাবুতে আরও তিন মৌশুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। স্পেনের একটি নামী দৈনিকে বৃহস্পতিবার এই খবর প্রকাশিত হওয়ার পর রিয়াল অনুরাগীদের মধ্যে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া। ২০১৬ সালের জানুয়ারিতে রিয়েল সভাপতি […]

Continue Reading

বাংলাদেশকে বিপজ্জনক বলছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম

টেস্ট র‍্যাংকিংয়ে ছয় নম্বরে থাকা টাইগারদের বিপক্ষে হেরে গেলে বেশ বিপদে পড়বে অস্ট্রেলিয়া দল।  তাই বেশ সতর্ক একটি স্কোয়াডকেই বাংলাদেশে খেলতে পাঠানো হয়েছে। এমনটাই দাবি করেছে অস্ট্রেলিয়ার অন্যতম সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমসের।প্রতিবেদনটিতে বলা হয়, টেস্ট সিরিজে বাংলাদেশ যাতে মাথা তুলেই না দাঁড়াতে পারে সেই চেষ্টাই থাকবে স্টিভেন স্মিথদের।  উপমহাদেশে অস্ট্রেলিয়ার রেকর্ড এমনেতেই খুব খারাপ। ২০১১ সালের […]

Continue Reading

রোনালদো ম্যাজিকে বার্নাব্যু ট্রফিও রিয়ালের

পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুণ্যে ইতালির ক্লাব ফিওরেন্তিনাকে হারিয়ে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ম্যাচটি ২-১ গোলে জিতেছে মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জেতা দলটি। প্রীতি ম্যাচ হওয়ায় গোলরক্ষক কেইলর নাভাস, কাসেমিরো, মাঝমাঠের ভরসা লুকা মদ্রিচ, টনি ক্রুস, ইসকো, ফরোয়ার্ড গ্যারেথ বেল ও করিম বেনজেমাদের ছাড়াই একাদশ সাজান […]

Continue Reading

টি-২০ ক্রিকেটের পর এবার টি-১০!

ক্রিকেট খেলা আরও সংক্ষিপ্ত হতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় টি-২০ ক্রিকেটের পর এবার টি-১০ ক্রিকেট। আর নতুন এই ধাঁচের এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ফুটবলের মতোই ৯০ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যাবে। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন বীরেন্দ্র শেবাগ, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, কুমার সঙ্গাকারা।টেন ক্রিকেট লিগ নামে এই […]

Continue Reading

‘ম্যাচ জিততে প্রতিটি সেশনে ভালো করতে হবে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে জয়ের জন্য প্রতিটি টেস্টে পুরো পাঁচ দিনই বাংলাদেশকে ভালো করতে হবে বলে মন্তব্য করেছেন টাইগার দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তার মতে টেস্টে জিততে হলে ম্যাচের প্রতিটি সেশন ও প্রতিটি বল ভালো খেলতে হবে। বুধবার কোনো অনুশীলন করেনি বাংলাদেশ। বিশ্রামে ছিল টেস্ট দলের সদস্যরা। এরই ফাকে বেসরকারি একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক […]

Continue Reading

নেইমারের বিরুদ্ধে বার্সার মামলা

সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড নেইমারের বিরুদ্ধে মামলা করেছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। মামলায় ব্রাজিলীয় এই পিএসজি তারকার কাছে ৮.৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮১ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়েছে কাতালান জায়ান্টরা। আগস্টের শুরুতে পিএসজিতে যোগ দেয়ায় সেই অর্থ ফিরিয়ে দেয়ার জন্য স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বার্সেলোনা। মাত্র কদিন আগেই ২২২ মিলিয়ন ইউরোতে দলবদলের রেকর্ড […]

Continue Reading

নিষিদ্ধের বিপক্ষে রোনালদোর ফাইনাল আপিল বাতিল

স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রেফারিকে ধাক্কা দেওয়ার অপরাধে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তারকা এই স্ট্রাইকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মাদ্রিদের করা ফাইনাল আপিল স্প্যানিশ এডমিনিস্ট্রেটিভ স্পোর্টস কোর্ট (টিএডি) মঙ্গলবার বাতিল করে দিয়েছে। বুধবার টিএডির এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।বার্সেলোনার বিপক্ষে রিয়ালের ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচটিতে রোনালদো দ্বিতীয় হলুদ কার্ড পাবার […]

Continue Reading

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে আম্পায়ার থাকছেন যারা

বহু নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আর তারই জের ধরে সিরিজটি পরিচালনার জন্য আম্পায়ার প্যানেলের পরিচয় প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টেস্ট সিরিজ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্যানেলে থাকা আম্পায়ারত্রয় হচ্ছেন- পাকিস্তানের আলিম দার, ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও নিউজিল্যান্ডের নাইজেল লং। আগামী ২৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে […]

Continue Reading