রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে ২৯১ রানের টার্গেট দিয়ে শুরুতেই পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ ভেঙ্গে দেন বাংলাদেশের পেসাররা। এরপর একাই দলকে টানেন সালমান আলি আগা। পাকিস্তানকে জয়ের দ্বারপ্রান্তেই নিয়ে যান তিনি। কিন্তু শেষদিকের রোমাঞ্চে ১১ রানে জিতে যায় বাংলাদেশ। তাতেই ২-১ ব্যবধানে সিরিজও জিতলেন মেহেদি হাসান মিরাজরা। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে টানা সিরিজ জেতার নজিরও […]

Continue Reading

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

কয়েক মাসের বিরতির পর ওয়ানডেতে ফিরেই বাজিমাত করল বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করার পর ব্যাটিংয়েও রীতিমতো তাণ্ডব চালালেন টাইগার ব্যাটাররা। বিশেষ করে তানজিদ তামিমের সামনে বল ফেলার জায়গা খুঁজে পাননি শাহিন আফ্রিদিরা! তার অপরাজিত ফিফটিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবকটি উইকেট […]

Continue Reading

আবারো ভিএআর বাংলাদেশের পক্ষে

নারী এশিয়ান কাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেম রয়েছে। এই প্রযুক্তির সুবিধা বাংলাদেশ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও পেয়েছে, তাও আবার দুইবার। উত্তর কোরিয়ার করা ১৪ মিনিটের গোল ভিএআরে বাতিল হয়েছে। বাংলাদেশ আজকের ম্যাচে খানিকটা আক্রমণাত্নক মনোভাবে শুরু করেছে। তাই উত্তর কোরিয়া মিডফিল্ড ও রক্ষণে বেশি জায়গা পেয়েছে। শুরু থেকেই বাংলাদেশের রক্ষণ ব্যতিব্যস্ত ছিল। গোলরক্ষক মিলি […]

Continue Reading

ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

সুপার এইটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও জয় পেল তারা। আর পাকিস্তানকে ২ উইকেটে হারানোর মাধ্যমে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংলিশরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৪ রান করে পাকিস্তান। জবাবে ২ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। এই জয়ের মাধ্যমে ২ ম্যাচে ৪ পয়েন্ট পেল […]

Continue Reading

বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

শ্রীলঙ্কায় ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। পাকিস্তানের সরকার এক্স-এ একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, ‘অর্জিত ফলাফল এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে’ তারা ভারতকে মোকাবিলা করার জন্য দলকে মাঠে নামার অনুমতি দিয়েছে। ​গত কয়েক দিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে […]

Continue Reading

প্রচারণার নতুন কৌশল: পোশাক শ্রমিকদের মাদকমুক্ত রাখতে প্রীতি ম্যাচ

গাজীপুর: গাজীপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, টঙ্গী তথা গাজীপুরকে মাদক মুক্ত করতে খেলাধুলার কোন বিকল্প নেই। নির্বাচনে বিজয়ী হয়ে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার ব্যবস্থা করা হবে। মাঠ সংকট নিরসনে কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর সিটি কর্পোরেশন স্কুল মাঠে পোশাক শ্রমিক […]

Continue Reading

জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল ২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতির কাছে হস্তান্তর করা হয় তদন্ত রিপোর্ট। আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জাহানারার তোলা অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে নারী দলের সাবেক নির্বাচক […]

Continue Reading

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে যা বললো আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে, গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তাদের এমন সিদ্ধান্তে আইসিসি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে পরামর্শ দিয়েছে পিসিবিকে। রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের […]

Continue Reading

বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে অংশ গ্রহণ ও ভারত ম্যাচ বয়কটের খবরটি নিশ্চিত করেছে দেশটির […]

Continue Reading

রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। চলমান বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতেই নিগার সুলতানা জ্যোতির দল ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে। আজ (শুক্রবার) সুপার সিক্সের চতুর্থ ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে হারাল স্কটল্যান্ডকে। এর আগে অধিনায়ক জ্যোতির হাফসেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে। নেপালের কীর্তিপুর […]

Continue Reading

জাতীয় দলে ফিরছেন সাকিব—সিদ্ধান্ত বিসিবির

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন। শনিবার (২৪ জানুয়ারি) জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন, ‘আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে সাকিব আল হাসানের এভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং এক্সেসিবিলিট; আর যেখানে খেলা […]

Continue Reading

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ছিল মূল আলোচনা। সেখানেই ভোটাভুটিতে সিদ্ধান্ত নেওয়া হয়- বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নয়তো বিকল্প দলকে বাছাই করা হবে। বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ […]

Continue Reading

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

শিরোপা নির্ধারণী ফাইনালটি হলো অনেকটা ম্যাড়ম্যাড়ে। সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিলো না রাজশাহী ওয়ারিয়র্স। ৬৩ রানের বড় ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করলেন নাজমুল হোসেন শান্তরা। শুরুতে নেমে ২০ ওভারে ১৭৪ রান করে রাজশাহী। জবাবে ১১১ রানে থামে চট্টগ্রামের ইনিংস। এটা রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে বিপিএলের ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস […]

Continue Reading

বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই, আইসিসি সুবিচার করেনি’

টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের সামনে দুটি পথ খোলা রাখে আইসিসি—হয় ভারতে গিয়ে খেলতে হবে, না হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা ছাড়তে হবে। এমন পরিস্থিতিতে নিজেদের ভারতে খেলতে না যাওয়ার অবস্থানেই অটল থাকল বাংলাদেশ। তবে এখনও বিকল্প ভেন্যুতে খেলার সুযোগের আশায় আছেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি। এজন্য তারা আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত […]

Continue Reading

বাংলাদেশ সরে দাঁড়ালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও

ভারতে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটতে পারে পাকিস্তানও। এমনই ইঙ্গিত দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) সংশ্লিষ্ট একাধিক সূত্র। বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজকে এসব তথ্য জানিয়েছে তারা। সূত্রগুলোর ভাষ্য, আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি যদি আন্তর্জাতিক ক্রিকেট […]

Continue Reading

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ : যুব ও ক্রীড়া উপদেষ্টা

টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের সামনে যে কোনো একটা পথই খোলা ছিল—হয় ভারতে গিয়ে খেলতে হবে, নয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলা হবে না। এমন পরিস্থিতিতে নিজেদের ভারতে না যাওয়ার অবস্থানই ধরে রাখল বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তাব্যক্তিরা। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রীড়া […]

Continue Reading

বিশ্বকাপ ইস্যুতে বিসিবি এখন কী করবে?

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। এমন কথা জানিয়ে বেশ কিছুদিন আগে আইসিসিকে চিঠি পাঠায় বিসিবি। সেই চিঠিতে বিকল্প ভেন্যুতে খেলার দাবি জানিয়ে আইসিসিকে সূচি পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার কথা জানিয়েছিল বিসিবি। এরপর থেকে দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও সমস্যার সমাধান করতে পারেনি আইসিসি। পরে বাংলাদেশেও […]

Continue Reading

বিশ্বকাপ ইস্যুতে আইসিসি-বিসিবির বৈঠক শেষ, যা জানা গেল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আজ (শনিবার) আইসিসির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেলে শুরু হওয়া এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল–সহ আরও তিন পরিচালক উপস্থিত ছিলেন। যেখানে আইসিসির একজন প্রতিনিধি সশরীরে এবং আরেকজন অনলাইনে যোগ দিয়েছিলেন। বৈঠকে আইসিসিকে ভারতে দল না পাঠানোর ব্যাপারে সরাসরি জানিয়েছে বিসিবি। অর্থাৎ, বাংলাদেশ নিজেদের আগের অবস্থানেই অনড়। এ […]

Continue Reading

বিপিএল নিয়ে কাটল শঙ্কার মেঘ, অবশেষে মাঠে গড়াচ্ছে খেলা

বৃহস্পতিবার দিনভর নাটকের পর অবশেষে পাওয়া গেল সুখবর। রাতে বৈঠক শেষে জানা গেল বিপিএল ফের শুরু হচ্ছে শুক্রবার (১৬ জানুয়ারি)। গতকাল ১৫ জানুয়ারির যে দুটি ম্যাচ মাঠে গড়ায়নি, তা মাঠে গড়াবে আজ ১৬ জানুয়ারি। রাতে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। কোয়াবের সদস্যদের সঙ্গে বিসিবির বৈঠক শেষে বিপিএল মাঠে গড়ানোর […]

Continue Reading

আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না : বিসিবির সহ-সভাপতি

আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার ঘন মেঘ এখনো কাটেনি। আজ (মঙ্গলবার) ভিডিও কনফারেন্স করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরেই আয়োজনের দাবির কথা আরেকবার জানিয়েছে বিসিবি। আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্স হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে […]

Continue Reading

হয় ভারতে খেলতে হবে, নয়তো ওয়াকওভার- বাংলাদেশকে জানিয়ে দিয়েছে আইসিসি

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিসিসিআই-এর নির্দেশে বাদ দেওয়ার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ। আইসিসিকে তারা জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে দল পাঠাতে চায় না তারা। শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। শুরুতে শোনা গিয়েছিল, আইসিসি এই ব্যাপারে ইতিবাচক। তবে গতকাল (মঙ্গলবার) বিসিবি ও আইসিসির মধ্যকার ভার্চুয়াল কল থেকে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। ইএসপিএনক্রিকইনফো জানতে […]

Continue Reading

ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কিছুটা ক্রিকেটীয় দূরত্ব তৈরি হয়েছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে টাইগারদের চারটি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। প্রথমে তিনটি বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও, […]

Continue Reading

ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে যেতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন। তিনি লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে […]

Continue Reading

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

বিপিএলের সাম্প্রতিক ম্যাচগুলোর স্কোরকার্ড বিবেচনায় সিলেট টাইটান্সের করা ১৪৪ রানের পুঁজিটা একেবারে মামুলী বলা যাবে না। বোলিংয়েও তারা জয়ের সম্ভাবনা জাগায়। তবে চাপে থাকা রংপুর রাইডার্স শেষ পর্যন্ত জয় পেল বড় ব্যবধানে। মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ’র শেষের ঝড়ে তারা ৭ বল এবং ৬ উইকেট হাতে রেখে সিলেটকে হারিয়েছে। আগের দিন রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রায় […]

Continue Reading

দুই ম্যাচে বিবর্ণ সাকিব এবার ম্যাচসেরা

শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। প্রায় দুই সপ্তাহ পর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলেন তিনি। দুটি ম্যাচেই বিবর্ণ ছিলেন বাঁহাতি অলরাউন্ডার। তবে দল এমআই এমিরেটস জয়ের মুখ দেখেছিল। গতকাল (রবিবার) সাকিবকে দেখা গেল ভিন্ন রূপে। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। দুবাইয়ে আগে ব্যাটিংয়ে […]

Continue Reading