তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

ম্যাচটাই ছিল বড় মাইলফলকের। বিশ্বকাপের হাজারতম ম্যাচে নেমে ইতিহাসগড়া জয় পেয়েছে জাপান। সর্বোচ্চ এই প্রতিযোগিতায় প্রথমবার এত বড় (৪-০) ব্যবধানে জিতে তারা তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। একইসঙ্গে এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ৪টি গোল করল সামুরাই ব্লুরা। এর আগে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলের ড্র দিয়ে জাপান এবারের আসর শুরু করেছিল। তিউনিসিয়ার বিপক্ষে বড় জয় তাদের […]

Continue Reading

প্রথমে গোল হজমের পরও জয়, দ্বিতীয় রাউন্ডে জার্মানি

ম্যাচের অর্ধেকটা সময়জুড়ে ছিল আইভরি কোস্টের আধিপত্য। প্রথমার্ধে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্তব্ধ করে লিডও নিয়েছিল আফ্রিকান দলটি। কিন্তু ফুটবল যে ৯০ মিনিটের খেলা, তা আরও একবার প্রমাণ করল জার্মানি। দ্বিতীয়ার্ধে ডেনিজ উন্দাভের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে তারা। আর এই জয়ের মাধ্যমে নক আউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। দুই ম্যাচে ২ জয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে […]

Continue Reading

হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে। ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে সেলেসাওদের চেনা ছন্দে পাওয়া যায়নি। কার্লো আনচেলত্তির দলের ‘হেক্সা’ স্বপ্ন বাস্তবায়ন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয় সমর্থকদেরও। তবে ইতালিয়ান কোচ এক ম্যাচ দিয়েই বিচার করতে চাননি। মরক্কোর বিপক্ষে ফলটিকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছিলেন। আর হাইতির বিপক্ষে দ্বিতীয় […]

Continue Reading

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। আজ ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে সেই সমালোচকদের মুখ যেন বন্ধ করে দিলো সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ নষ্ট এবং অফসাইডে গোল বাতিলের কারণে ব্যবধান বাড়েনি। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেল তারা। দুই ম্যাচ শেষে […]

Continue Reading

জার্মানিকে হটিয়ে আবারও শীর্ষে ফিরল ব্রাজিল

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়েই এবারের আসর শুরু করেছিল ব্রাজিল। যদিও কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে সেটি নিজেদের করে নেয় জার্মানি। এবার হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল ভিনিসিয়ুসরা। হাইতির বিপক্ষে ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে গোলসংখ্যা ২৪১–এ নিয়ে গিয়ে […]

Continue Reading

হাইতিকে ৭-১ গোলে হারিয়েছিল ব্রাজিল

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ে সমালোচনার মুখে পড়া সেলেসাওদের জন্য ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ। আর কাগজে-কলমে সেই সুযোগটা বেশ বড়ই। দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড একেবারেই একপেশে। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারে হাইতি। ফলে গ্রুপ […]

Continue Reading

৯৫তম মিনিটের গোলে পানামাকে হারাল ঘানা

পানামা তাদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্ট পাওয়ার খুব কাছে ছিল। ঘানাকে রুখে দেওয়ার একেবারে দ্বারপ্রান্তে ছিল তারা। কিন্তু যোগ করা সময়ে আচমকা গোল হজম করল দলটি। তাতে ৮ বছর পর বিশ্বকাপে ফিরে জয়শূন্যই থাকতে হলো তাদেরকে। বদলি গোলকিপারের বীরত্বের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে ঘানা। তাতে ১-০ ব্যবধানে জিতে ‘এল’ গ্রুপে নিজেদের […]

Continue Reading

বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ২৪ ঘণ্টার সাক্ষী হলো পুরো ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক ফুটবলের এক অমর মহাকাব্যের দিনে গোল উৎসবে মাতলেন বর্তমান বিশ্বের তিন মহাতারকা- লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। নিজ দলের হয়ে খেলতে নেমে জয়ের দেখা পেয়েছেন তিনজনই। দিনের সবচেয় বড় ধামাকাটি এসেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ […]

Continue Reading

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

ক্যারিয়ারে ৬১টি হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। তবে আজকের আগে বিশ্বকাপে ছিল না একটিও। অবশেষে সেই আক্ষেপ ঘুচল এবার। ক্যারিয়ারের শেষে এসে আজন্ম স্বপ্ন পূরণ করার মতোই। কাতার বিশ্বকাপে শিরোপা জেতা মেসি এবার হ্যাটট্রিকের দেখাও পেলেন। নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসে হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকটি তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম। তার হ্যাটট্রিকে ৩-০ গোলে আলজেরিয়াকে […]

Continue Reading

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

আর্জেন্টাইন ফুটবলভক্তদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল (বুধবার) সকালে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। স্বভাবতই লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজরা ম্যাচে নজর কাড়বেন। এ ছাড়া আলো ছড়াতে পারেন দু’দলের তরুণ প্রতিভাবান ফুটবলাররাও। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দীর্ঘ সময়ের শিরোপাখরা কাটিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়। যেখানে লিওনেল মেসি ছিলেন এক […]

Continue Reading

অভিষেকেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে

শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়দের মুখে হতাশার ছাপ স্পষ্ট। অন্যদিকে কেপ ভার্দের ফুটবলারদের চোখে আনন্দাশ্রু। বিশ্বকাপের সৌন্দর্য তো এখানেই—যেখানে সামর্থ্য, পরিসংখ্যান আর পূর্বাভাসকে হার মানিয়ে জন্ম নেয় নতুন গল্প। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে কেপ ভার্দে। জনসংখ্যার হিসাবে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশটি ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লিখেছে নিজেদের ইতিহাসের […]

Continue Reading

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া মিশরের

জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও তা ছোঁয়া হলো না মিশরের। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচজুড়ে দুর্দান্ত ফুটবল খেললেও এক ভুলেই দুই পয়েন্ট হারাতে হলো তাদের! মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে ১-১ সমতায় থেকে ম্যাচ শেষ হয়। ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মিসরকে। মোহাম্মদ সালাহকে সামনে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। অন্যদিকে রোমেলু লুকাকুকে ছাড়াই মাঠে […]

Continue Reading

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের সেই ঐতিহাসিক ১-৭ গোলের হার এবং ২০২৬ বিশ্বকাপে কুরাসাওয়ের ১-৭ গোলের হারের মধ্যে পরিসংখ্যানগত বড় কিছু পার্থক্য রয়েছে। ম্যাচ দুটির ডেটা বিশ্লেষণ করলে দেখা যায়, ব্রাজিল ম্যাচটিতে আক্রমণাত্মকভাবে লড়াই করার চেষ্টা করে চরমভাবে ব্যর্থ হয়েছিল। অন্যদিকে কুরাসাও প্রথম থেকেই জার্মানির আক্রমণের সামনে সম্পূর্ণ অসহায় ছিল। পরিসংখ্যানের ভিত্তিতে ম্যাচ দুটির […]

Continue Reading

রোমাঞ্চকর লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করল নেদারল্যান্ডস-জাপান

গোলশূন্য প্রথমার্ধের পর চার গোলের ম্যাচ হবে তা হয়তো ভাবেননি অনেকেই। দুইবার লিড নিয়েও পূর্ণ পয়েন্ট পাওয়া হলো না নেদারল্যান্ডসের। নিশ্চিত হারতে বসা ম্যাচের অন্তিম মূহুর্তে গোল করে জাপানকে এক পয়েন্ট এনে দিলেন দাইচি কামাদা। ম্যাচের প্রথমার্ধে গোল না হলেও সুযোগের কমতি ছিল না। বিশেষ করে ৩৪ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। কর্নার […]

Continue Reading

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালোর শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে আইভরি কোস্ট। দক্ষিণ আমেরিকার দলটি তিনবার পোস্ট ও বারে আঘাত করে গোলবঞ্চিত হয়। অন্যদিকে আইভরি কোস্টও একবার বারে আঘাত করেছিল। অবশেষে ৯০তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড ডি-বক্সের কোনা থেকে বল জালে জড়ান। প্রথমার্ধে ইকুয়েডর তুলনামূলক ভালো […]

Continue Reading

শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে তুরস্কের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের নেপথ্যে ছিলেন একজন বিশেষ নায়ক। ২-০ গোলের এই জয়ে প্রথম গোলটি করে নেস্টোরি ইরানকুন্ডা শুধু অস্ট্রেলিয়াকে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেতে সাহায্যই করেননি, বরং বিশ্বকাপে জাতীয় দলের হয়ে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দেশের জন্য ইতিহাসও রচনা করেছেন। ইরানকুন্ডার ফুটবল যাত্রা স্বপ্নের চেয়ে কোনো অংশে কম নয়। তুরস্কের […]

Continue Reading

প্রথম ম্যাচেই হোঁচট, ড্রয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচেই মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। নেইমারকে ছাড়া মরক্কোর বিপক্ষে খেলতে নামা ব্রাজিল শুরুতে ছিল ছন্নছাড়া। অন্যদিকে শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকে মরক্কো। আর ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পেতে পারত আফ্রিকার দেশটি। বাম প্রান্ত থেকে […]

Continue Reading

আমরা জিততে চেয়েছিলাম’, ব্রাজিলের বিপক্ষে ড্র করে হতাশ মরক্কো

বিশ্বকাপের গ্রুপপর্বের হাই-ভোল্টেজ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে হার এড়িয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নয় মরক্কো। কোচ মোহাম্মদ উয়াহবি ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় জানাচ্ছিলেন, জয়ের জন্যই খেলেছিলাম। ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হওয়ায় খেলোয়াড়দের মধ্যে হতাশা কাজ করছে। নিউ জার্সিতে ‘সি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধেই সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। তবে বেশিক্ষণ সেই […]

Continue Reading

২০০২ এর বিশ্বজয়ী ব্রাজিল আর এই ব্রাজিলের অনেক মিল, তবে কি হেক্সা আসছে?

অন্যবারের মতো এবার ফেভারিট হিসেবে বিশ্বকাপে আসেনি ব্রাজিল। বাছাইপর্বে বাজে পারফরম্যান্স, কোপা আমেরিকা থেকে আগেভাগে বিদায় এবং দুই কোচের পরিবর্তন ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিল। এবারের বিশ্বকাপেও সেলেসাওদের নিয়ে যারা আশাবাদী নয়, তাদের জন্য কিছু কারণ শিরোপা জয়ের বিশ্বাস এনে দিচ্ছে। ২৪ বছরের খরা ব্রাজিলিয়ানরা ২৪ বছরের বেশি কখনো শিরোপা না জিতে থাকেনি। বর্তমান খরা […]

Continue Reading

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ খেলতে নেমেছিল কানাডা। লক্ষ্য ছিল একটাই- ঐতিহাসিক এই ক্ষণটিকে জয় দিয়ে স্মরণীয় করে রাখা। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে শেষ পর্যন্ত জয় অবশ্য অধরাই রয়ে গেছে জেসি মার্শের শিষ্যদের। তবে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ […]

Continue Reading

বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কে, ভবিষ্যদ্বাণী করলেন মার্টিনেজ

আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপে ট্রফি জেতাতে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেস। এবার মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এক ‘বোমা’ ফাটালেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠছে, তা নিয়ে এখনই এক রোমাঞ্চকর ও বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করে বসেছেন ৩৩ বছর বয়সী এই আলবিসেলেস্তে গোলরক্ষক। তার মতে, এবারও সোনালি ট্রফিটা ঘরে তুলছে আর্জেন্টিনাই, আর তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী […]

Continue Reading

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

৪০ বছরের অপেক্ষা, অবশেষে মিরপুরে হলো তার অবসান। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে সিরিজ হারাল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে মিরাজের দল। বোলারদের দৃঢ়তা আর ব্যাটারদের ধৈর্য পরীক্ষায় এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জন। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় […]

Continue Reading

৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল তারা। ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ। শুরুর ম্যাচেই ৩টি লাল কার্ডের ব্যবহার করেছেন রেফারি। দুই দলের ফুটবলারই লাল কার্ড দেখেছেন। শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল মেক্সিকো। তাতে […]

Continue Reading

বড় জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপের ২৩তম আসর শুরুর আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। ঠিক সেই সময়ে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ভালোভাবেই প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসির জন্য বিষয়টা দাঁড়িয়েছে এমন– এলাম, গোল করলাম এবং বড় জয় নিশ্চিত করলাম। আলবিসেলেস্তেরাও কাতার বিশ্বকাপের পর প্রথম ইউরোপীয় দেশ হিসেবে আইসল্যান্ডের মুখোমুখি হয়ে ৩-০ ব্যবধানে জিতল। যুক্তরাষ্ট্রের আলাবামার […]

Continue Reading

মাঠে বসে খেলা দেখা হচ্ছে না ইরানি সমর্থকদের

আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুদিন বাকি। আর এমন সময়ই দুঃসংবাদ পেলেন ইরানের ফুটবল সমর্থকরা। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে আকস্মিকভাবে ইরান দলের সমর্থকদের জন্য বরাদ্ধকৃত সব টিকিট বাতিল করেছে ফিফা। ফলে ভিসা জটিলতার পর ভ্রমণের প্রস্তুতি নিলেও মাঠে বসে খেলা দেখতে পারবেন না হাজার হাজার ইরানি সমর্থককরা। আজ মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই […]

Continue Reading