ইলিশ পাঠানোর দিনেই পিয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

ঢাকা: ভারতে পদ্মার ইলিশ রপ্তানির দিনেই কোনো ঘোষণা ছাড়াই বেনাপোল স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করল ভারত। সোমবার বিকালে বাংলাদেশে পিয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। তবে এদিন বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১২ টন ইলিশ। পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় বেনাপোলের ওপারে পেট্রাপোলে আটকা পড়েছে পিয়াজভর্তি ১৫০টি ট্রাক। একই […]

Continue Reading

রোববার থেকে ৩০ টাকা দরে পিয়াজ বিক্রি করবে টিসিবি

ঢাকা: সারা দেশে ২৭৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রোববার থেকে ৩০ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একজন ভোক্তা নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি সর্বোচ্চ ২ কেজি করে কিনতে পারবেন। এ ছাড়া পিয়াজের সঙ্গে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেলও ভর্তুকি মূল্যে বিক্রি হবে। টিসিবির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

Continue Reading

ভরিতে স্বর্ণের দাম বাড়ল ১৭৫০ টাকা

২০ দিনের ব্যবধানে দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। ২২ ক্যারেটের ভরি প্রতি সর্বোচ্চ দাম পড়বে ৭৪ হাজার ৮ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। আজ বৃহস্পতিবার থেকে নতুন দামে বিক্রি হবে অলঙ্কার তৈরির এই ধাতু। সবশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল চলতি বছরের ২১শে আগস্ট। বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতির […]

Continue Reading

৭ দিনে পিয়াজের দাম দ্বিগুণ

পিয়াজ সংকটের ধকল কাটতে না কাটতেই আবারও পণ্যটি নিয়ে কারসাজি শুরু হয়েছে। ফলে ফের অস্থিরতা দেখা দিয়েছে পিয়াজের বাজার। সকাল-বিকাল বাড়ানো হচ্ছে রান্নার অতি প্রয়োজনীয় পণ্যটির দাম। রাজধানীর বাজারগুলোতে যে যেভাবে পারছে পিয়াজের দাম বাড়িয়ে দিচ্ছেন। এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে পিয়াজে দাম কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়ে ৭০ টাকায় উঠেছে। হুট করে […]

Continue Reading

ব্যাংকগুলোতে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি কেন্দ্রীয় ব্যাংকের

ঢাকা: বাংলাদেশের ব্যাংকগুলোর ওপর নতুন করে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করা হয়েছে। অনেক ব্যাংক এটিএম বুথের লেনদেন বন্ধ রেখেছে। সতর্কতা তুলে না নেয়া পর্যন্ত এসব ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে […]

Continue Reading

এসএমই ঋণ বিতরণের সময় বাড়ল

ঢাকা: মহামারির ক্ষতি সামলে উঠতে সরকার ক্ষুদ্র ও কুটির শিল্প ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের জন্য ২০ হাজার কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল, তা থেকে ঋণ পাওয়ার সময় দুই মাস বাড়ানো হয়েছে। এখন অক্টোবর পর্যন্ত এই তহবিল থেকে ঋণ পাবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা। আগে বড়-ছোট সব উদ্যোক্তাদের জন্য অগাস্ট পর্যন্ত ঋণ পাওয়ার […]

Continue Reading

ব্যাংকঋণে বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা: ঋণ নিয়ে এর অপব্যবহার বেড়ে যাচ্ছে। যে উদ্দেশ্যে ঋণ নেয়া হচ্ছে ওই কাজে ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। এতে বেড়ে যাচ্ছে ঋণঝুঁকি ও ঋণের বিশৃঙ্খলা। ব্যাংকঋণে বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। কোনো গ্রাহক ঋণ নিয়ে সঠিক কাজে ব্যবহার করছে কি না তা নিশ্চিত করতে হবে ব্যাংকগুলোকে। কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে ঋণের […]

Continue Reading

সোনালী ব্যাংকের ই-সেবা কার্যক্রম শুরু

কামরান হাবিব, রংপুর: সোনালী ব্যাংক লিমিটেডে এর নিজস্ব মোবাইল Apps Sonali eSheba (সোনালী ই-সেবা) এর মাধ্যমে অনলাইনে নাগরিকদের নিকট হতে ই-পাসপোর্ট ফি আদায় কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এখন থেকে ঘরে বসেই নাগরিকরা সোনালী ব্যাংক লিমিটেডে এর নিজস্ব মোবাইল এ্যাপস(সোনালী ই-সেবা) এর মাধ্যমে অনলাইনে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। ০১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠাান বিভাগের […]

Continue Reading

গাজীপুর সিটিতে বিশুদ্ধ পানি প্রকল্পে সাড়ে ৮ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সারফেস ওয়াটার রিটেনশন পন্ড, টিট্রমেন্ট প্লান্ট সহ একটি সম্বনিত পানি সরবরাহের নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের ই আই সি ওয়াটার টেকনোলজি কম্পানির সাথে। আজ গাছা আঞ্চলিক অফিসে স্বাক্ষর করেন জিসিসির মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। ভারতের পক্ষে আবু জায়েদ মাহমুদ, প্রোপাইটর ই আই সি […]

Continue Reading

কালীগঞ্জে জাতীয় ফুল বিক্রি করে মৌলিক চাহিদা পূরণ

মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে উপজেলার কয়েকটি গ্রামের হতদরিদ্র ও অসচ্ছল কিছু পরিবার, বাংলাদেশের জাতীয় ফুল (শাপলা ফুল) বিক্রি করে, পরিবারের ভরণ-পোষণের পাশাপাশি আর্থিক লাভবান হচ্ছে। সরেজমিনে উপজেলার বক্তারপুর, জাঙ্গালিয়া, ও নাগরী ইউনিয়ন ঘুরে দেখা যায়, বক্তারপুর, খৈকড়া, মাতলা, বেরুয়া, ফুলদী, ব্রাম্মনগাঁও, ছাতিয়ানি, পুনসহি, নাগরী, পানজোড়া, বাগদী ও উলুখোলাসহ কয়েকটি গ্রামের হতদরিদ্র ও […]

Continue Reading

কমেছে সোনার দাম, কার্যকর আজ থেকেই

ঢাকা: দেশের বাজারে আবারো কমেছে সোনার দাম। ১৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট ওজনের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা। শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রেস বিজ্ঞপ্তি ও তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বাজুস জানিয়েছে, শুক্রবার দুপুর থেকেই সারাদেশে কার্যকর করা হয়েছে নতুন দাম। এর আগে চলতি মাসের […]

Continue Reading

স্বর্ণের দাম কমলো

ঢাকা: বিশ্ববাজারে অস্বাভাবিক দরপতন হওয়ায় দেশের বাজারে কমেছে সব ধরনের স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে সাড়ে ৩ হাজার টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্প‌তিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। ৬ দিনের ব্যবধানে সোনার দাম কমালো সংগঠনটি। এর আগে গত ৬ই আগস্ট সব ধরনের সোনার দাম […]

Continue Reading

জিসিসির বাজেট দিলেন মেয়র

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২০-২০২১ অর্থ বছরের জন্য —পাঁচ হাজার সাত কোটি একুশ লক্ষ আটাশ হাজার টাকার বাজেট ঘোষণা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ হাজার ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা। রোববার […]

Continue Reading

গরীবের হকের দাম আর কত কমবে?

গত কয়েক বছরে এটা নিয়মিত দৃশ্যপট। এবারো কোনো ব্যতিক্রম হলো না। যদিও দাম নির্ধারণ করে দেয়া হয়েছিল। ঘোষণা দেয়া হয়েছিল রপ্তানির। কিন্তু আদতে এর কোনো প্রভাবই পড়েনি। গরুর চামড়া ১৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে। ছাগলের চামড়া বিক্রি হয়েছে ১০ টাকায়। বহু জায়গায় আবার কোনো ক্রেতাই পাওয়া যায়নি। বিক্রি করতে না পেরে অনেকে চামড়া মাটিতে […]

Continue Reading

স্বর্ণের ভরি বেড়ে ৭২,৮৮৩ টাকা

স্বর্ণের দামে নতুন রেকর্ড হচ্ছে একের পর এক। এক মাসের মাথায় দেশের বাজারে এবার ভরিতে দুই হাজার টাকার বেশি দাম বেড়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয় মূল্য হবে ৭২ হাজার ৭৮৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই দর নির্ধারণ করে দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম […]

Continue Reading

প্রণোদনার কোনো অর্থই বিতরণ করেনি ৯ ব্যাংক

ঢাকা: ২০ হাজার কোটি টাকার প্রণোদনার কোনো অর্থই বিতরণ করেনি ৯ ব্যাংক। প্রধানমন্ত্রীর ঘোষণার তিন মাসের বেশি সময় পার হলেও আলোচ্য ব্যাংকগুলো উদ্যোক্তাদের মধ্যে কোনো ঋণ বিতরণ করছে না। ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্যাংকগুলোর কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। করোনার প্রভাবে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ মুহূর্তে ব্যাংকগুলোর কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। […]

Continue Reading

কালিহাতী উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজকে সোমবার (১৩ ই জুলাই) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম’র সভাপতিত্বে ও […]

Continue Reading

আগে খরচ করবো, তারপর টাকার কথা চিন্তা করবো : অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবার যে বাজেট প্রস্তাব করা হয়েছে সেটাতে মূলত মানুষকে রক্ষা করাটাকেই গুরুত্ব দেয়া হয়েছে। টাকা কোথা থেকে আসবে সেটা পরে দেখা যাবে। আগে আমরা খরচ করতে চাই। পরে আয় করবো। শুক্রবার আগামী অর্থবছরের (২০২০-২১) প্রস্তাবিত বাজেট নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এবারের […]

Continue Reading

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানো ও কমানোর প্রস্তাব করা হয়েছে

ঢাকা: সিগারেট ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ানো সেইসাথে করোনাভাইরাস টেস্ট কিট ও স্বর্ণের দাম কমিয়ে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। করোনাভাইরাসের বিপর্যয় মোকাবিলার লক্ষ্য নিয়ে বাংলাদেশে বৃহস্পতিবার বেলা তিনটায় জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। মানুষের জীবন রক্ষা আর জীবিকার […]

Continue Reading

সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

ঢাকা: বিশাল অংকের বাজেট ঘাটতি মেটাতে এবার সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। যা আগের অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। ২০১৯-২০ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ঋণ গ্রহণের লক্ষমাত্র ছিল ২৭ হাজার কোটি টাকা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশের সময় এই লক্ষ্যের কথা জানান অর্থমন্ত্রী আ […]

Continue Reading

বাজেটে করোনা পরিস্থিতির প্রতিফলন হয়নি: সিপিডি

মহামারি করোনা ভাইরাসের প্রেক্ষিতে নতুন অর্থবছরের (২০২০-২১) জন্য প্রস্তাবিত যে বাজেট দেয়া হয়েছে তাতে বাস্তব অবস্থার প্রতিফলন হয়নি বলে অভিমত দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়fলগ (সিপিডি)। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রস্তাবিত বাজেটের ওপর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিমত দেয়া হয়। সিপিডির পক্ষে প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান এই প্রতিক্রিয়া দেন। মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের […]

Continue Reading

করোনা মোকাবিলায় বরাদ্দ ১০ হাজার কোটি টাকা

প্রস্তাবিত বাজেটে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় থাকছে বিশেষ বরাদ্দ। বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট বক্তৃতায় বলা হয়, কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় বর্তমানে সাড়ে ৫ হাজার কোটি টাকার বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া আগামী অর্থবছরে কোভিড-১৯ মোকাবিলায় যেকোনো জরুরি চাহিদা মেটানোর জন্য ১০ হাজার […]

Continue Reading

দাম বাড়বে যেসব পণ্যের

সিগারেট, বিদেশি মোবাইলসহ এবারের অর্থ বছরের বাজেটে বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দাম বাড়তে পারে পণ্যগুলো হলো- আমদানী করা দুধ ও দুগ্ধজাত পণ্য, স্বর্ণ, ইন্টারনেট সংযোগ খরচ, সিগারেট, মোবাইল ফোন, সিম, প্রসাধন সামগ্রী, সিরামিক, অনলাইন ফুড, অনলাইন শপ, বিদেশি টিভি, শিল্প লবণ। দাম কমতে পারে পণ্যগুলো হলো- আইসিইউ, করোনাভাইরাস শনাক্তের কীট, মাস্ক, […]

Continue Reading

সংসদে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন

ঢাকা: ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর পরেই সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়। এ সময় প্রধানমন্ত্রী ছাড়াও ১০জন মন্ত্রী উপস্থিত ছিলেন। […]

Continue Reading

আমফানে ২৬ জেলায় ১১শ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় আমফানের কারণে ২৬ টি জেলায় এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ১১শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাসমূহ হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা । মন্ত্রণালয়ের সভা কক্ষ থেকে ঘূর্ণিঝড় পরবর্তী ব্রিফিংকালে বৃহস্পতিবার তিনি একথা বলেন। এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব […]

Continue Reading