হিসাব মিলছে না ব্যবসায়ীদের

রফতানিমুখী পণ্যের কাঁচামাল আমদানির জন্য এলসি খুলছেন। এলসি খোলার সময় ব্যাংকে ডলারের দর যা ছিল, পণ্য দেশে আসার পর আমদানি ব্যয় মেটাতে ডলারের দাম বেড়ে যাচ্ছে। এক সপ্তাহ আগেও যেখানে প্রতি ডলার পেতে ৯৬ টাকা থেকে ৯৭ টাকা ছিল, গতকাল তা ১০৩ টাকা থেকে ১০৪ টাকা ব্যয় করতে হচ্ছে। এভাবে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় […]

Continue Reading

খোলাবাজারে ১১০ টাকার নি‌চে নেই ডলার

বাংলাদেশে ডলারের বাজারের অস্থিরতা কিছুতেই কাটছে না। ডলারের বিপরীতে টাকার দাম কমছেই। কার্ব মার্কেট বা খোলা বাজারে আজ‌ নগদ মা‌র্কিন ডলার কিন‌তে গ্রাহক‌কে গুনতে হ‌চ্ছে ১১০ থে‌কে ১১২ টাকা। সোমবার ১০৬ থেকে ১০৮ টাকায় কার্ব মার্কেটে ডলার কেনাবেচা হয়েছে। খুচরা ডলার ব্যবসায়ী আব্দুল জব্বার জানান, খোলা বাজারে ডলারের চা‌হিদা বে‌শি, সরবরাহ কম। তীব্র সংকট চলছে। […]

Continue Reading

বাড়লো স্বর্ণের দাম

বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (২৭ জুলাই) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি স্বর্ণালঙ্কার বিক্রির […]

Continue Reading

দেশের সবচেয়ে বড় অপরাধ হয় ব্যাংক খাতে : হাইকোর্ট

দেশের ব্যাংক খাতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের চার কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে সর্বোচ্চ আদালত এমন মন্তব্য করেছেন। মঙ্গলবার ওই চার কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করে আদেশ দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, […]

Continue Reading

বুধবার ব্যাংক বন্ধ থাকবে যেসব এলাকায়

দেশের কয়েকটি এলাকায় পৌরসভা নির্বাচন উপলক্ষে আগামী ২৭ জুলাই (বুধবার) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্দিষ্ট স্থাপনায় অবস্থিত ব্যাংকের শাখা বন্ধ থাকবে। আজ সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীর বরাবর পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন। নির্দেশনায় বলা হয়েছে, ‌‘দেশের চারটি পৌরসভায় (জয়পুরহাট জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল, জামালপুরের দেওয়ানগঞ্জ এবং ঢাকার দোহার) আগামী ২৭ জুলাই […]

Continue Reading

খোলাবাজারে রেকর্ড অতিক্রম করল ডলারের দাম

খোলাবাজারে (কার্ব মার্কেট) মার্কিন ডলারের মূল্য আবারো ১০৪ টাকা অতিক্রম করেছে। গতকাল এক্সচেঞ্চ হাউজভেদে প্রতি ডলার পেতে ১০৪ টাকা ৭০ পয়সা থেকে ১০৫ টাকা পর্যন্ত ব্যয় করতে হয়েছে। এদিকে ব্যাংকে ডলারের দামও সেঞ্চরি অতিক্রম করে ১০১ টাকা উঠেছে। যদিও এর চেয়ে বেশি দরে নগদ ডলার লেনদেন করেছে বেশির ভাগ ব্যাংক। কয়েকটি ব্যাংকের তহবিল ব্যবস্থাপকরা এ […]

Continue Reading

খোলাবাজারে ডলার সংকট, ছাড়ালো ১০৩ টাকা

খোলাবাজারে ডলার সংকট থাকায় প্রতি মুহূর্তেই ডলারের দাম ওঠানামা করছে। খোলাবাজারে ডলার আজ ১০৩ টাকা ছাড়িয়েছে। ঢাকার মানি চেঞ্জার ও খোলাবাজারে মার্কিন ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে। খোলাবাজারে ডলার না থাকায় চড়া দামে বিক্রি করছেন বলে জানান ব্যবসায়ীরা। খোলাবাজার ও মানি চেঞ্জারগুলো সাধারণত বিদেশফেরত ও সংগ্রহে থাকা ডলার ক্রয় […]

Continue Reading

হিলি দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু

সরকার চাল আমদানিতে শুল্ক কমিয়ে দেয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে নয় মাস বন্ধ থাকার পর শনিবার (২৩ জুলাই) দুপুরে ভারত থেকে চালবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে চাল আমদানি কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ৩টি ভারতীয় ট্রাকে ১০৮ মেট্রিক টন চাল হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে। এর আগে […]

Continue Reading

দেশে এল ২৫ লাখ লিটার অপরিশোধিত তেল

জ্বালানি সংকট কাটাতে ভারত থেকে আমদানিকৃত ২৫ লাখ লিটার অপরিশোধিত তেলের প্রথম চালান নরসিংদীর ঘোড়াশাল বন্দরে পৌঁছেছে। শনিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে দেশে পৌঁছায় চালানটি।

Continue Reading

বন্ধ হচ্ছে খোলা তেল বিক্রি

ঢাকা : বন্ধ হচ্ছে খোলা তেল বিক্রি। এর আগে কয়েকবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলে এবার বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে সরকার। সিদ্ধান্ত অনুসারে আগামী ৩১ জুলাই থেকে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ হচ্ছে। খোলা পাম অয়েল বিক্রি বন্ধ হবে ৩১ ডিসেম্বর থেকে। বাজারে প্যাকেটজাত প্রক্রিয়া ব্যতীত এসব তেল পাওয়া যাবে না। খোলা তেলে ভেজাল মেশানো […]

Continue Reading

কমানো দামে নয়, আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

বিশ্ববাজারে তেলের দাম কমায় সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে। তবে রাজধানীর অধিকাংশ বাজারে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। বিক্রেতারা জানান, অধিকাংশ কোম্পানিগুলো এখনও নতুন দামের তেল সরবরাহ শুরু করেনি। খুচরা ব্যবসায়ীদের দাবি, বৃহস্পতিবার কোম্পানিগুলো আগের মূল্য লেখা বোতলে সয়াবিন তেল সরবরাহ […]

Continue Reading

শাহ আমানতে যাত্রীর ব্যাগে মিলল কোটি টাকার সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি সোনার বারসহ মিজান উদ্দীন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে তাকে আটক করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। তার কাছ থেকে জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। এ তথ্য নিশ্চিত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক এ […]

Continue Reading

বহুল ব্যবহৃত ৫৩ ওষুধের দাম ‘অযৌক্তিকভাবে’ বাড়ল

নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের মধ্যে এবার সাধারণ মানুষের ওপর চাপল ওষুধের বাড়তি দামের বোঝা। বাজারে হঠাৎই চড়া প্যারাসিটামলসহ বহুল ব্যবহৃত ৫৩ ওষুধের দাম। বেড়েছে দ্বিগুণেরও বেশি। এতে ক্ষুব্ধ ক্রেতা। এই দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। জ্বর, ঠান্ডার মতো সমস্যা দেখা দিলে সাধারণত প্রাথমিকভাবে পরামর্শ দেয়া হয় প্যারাসিটামল ওষুধের। অথচ হঠাৎই বেড়ে গেল দেশে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন […]

Continue Reading

টাকার মান আরো কমল

ডলারের বিপরীতে টাকার মান আবারো কমেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় মূল্য ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা। এর আগে ডলারের বিনিময় হার ছিল ৯৩ টাকা ৯৫ পয়সা। এর আগে সর্বশেষ ১৩ জুলাই টাকার মান ৫০ পয়সা কমে। আগের দিন এক ডলারের জন্য যেখানে লেগেছিল ৯৩ টাকা ৪৫ পয়সা, সেদিন খরচ করতে হয়েছে ৯৩ […]

Continue Reading

আজ থেকে বোতলজাত সয়াবিন ১৮৫ টাকা লিটার, খোলা ১৬৬

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকরের কথা জানিয়েছে সংগঠনটি। বুধবার (২০ জু্লাই) বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক চিঠিতে নতুন এ মূল্য কার্যকরের বিষয়টি জানানো হয়। সংগঠনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের সই […]

Continue Reading

বিদেশি ঋণ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, পরিশোধের সক্ষমতা রয়েছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিদেশি ঋণ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, পরিশোধের সক্ষমতা আছে বাংলাদেশের। বুধবার (২০ জুলাই) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাশেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, দেশের মানুষের স্বার্থবিরোধী কোনো প্রকল্পে সরকার অর্থায়ন করবে না। অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া পরামর্শকে সরকার গুরুত্ব […]

Continue Reading

৯ বছরের মধ্যে রেকর্ড মূল্যস্ফীতি শহরের চেয়ে গ্রামে খাবারের দাম বেশি

গেল বছর (২০২১) জুন মাসে যে কোনো ধরনের পণ্য কিনতে যদি ১০০ টাকা খরচ করতে হতো, সেই একই পণ্য গত জুনে (২০২২) কিনতে বাড়তি ৭ টাকা ৫৬ পয়সা অতিরিক্ত খরচ করতে হয়েছে। অর্থাৎ খরচের পরিমাণ দাঁড়ায় ১০৭ টাকা ৫৬ পয়সা। আর যদি আপনি গ্রামের বাসিন্দা হোন, তাহলে খরচের পাল্লা আরো খানিকটা বেড়ে দাঁড়াবে ১০৮ টাকা […]

Continue Reading

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রাম সার কারখানার উৎপাদন

গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কারখানার (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই সার কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক। তিনি বলেন, গ্যাস না পাওয়ার কারণে কারখানার সার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, সরকার থেকে আবার যখন চালু করার সিদ্ধান্ত […]

Continue Reading

‘রাত ৮টার পর শপিংমল খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন’

রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা থাকলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ-জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (১৯ জুলাই) প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান। নসরুল হামিদ বলেন, রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা থাকলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের এই সিদ্ধান্ত […]

Continue Reading

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান ইতিহাসের সর্বনিম্নে নেমে গেছে। মঙ্গলবার প্রথমবারের মতো এক ডলারের বিনিময় মূল্য এসে ঠেকেছে ৮০ রুপিতে। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, রুপির মানের এই পতন সর্বকালের সর্বনিম্ন। মঙ্গলবার বাজার খোলার সময়ে ডলারপ্রতি ভারতীয় রুপির মূল্য ছিল ৭৯.৯৮। কিছুক্ষণ পর তা ৮০.০১৭৫-এ নেমে আসে। রুপির মানের পতনের দিক থেকে এটি […]

Continue Reading

জ্বালানি সঙ্কট তীব্র হচ্ছে

রাজধানীসহ দেশের সব স্থানেই চলছে লোডশেডিং। সামনে পরীক্ষা থাকায় মোমবাতির আলোতে পড়াশোনা করছে শিক্ষার্থীরা : নয়া দিগন্ত – রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সঙ্কট প্রকট আকার ধারণ করছে। এক দিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। অন্য দিকে চাহিদা ও জোগানের মধ্যে ব্যবধান বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে ডলারের দাম বেড়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে […]

Continue Reading

দিন দিন সোনার দাম কমবেই

চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছিল। তবে মাঝামাঝি পর্যায়ে এসে হঠাৎ মূল্যবান ধাতুটির দর কমেছে। গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য নিম্নমুখী রয়েছে। নেপথ্যে রয়েছে একাধিক কারণ। বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতির চাপের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধি গ্রাহকদের কাছে নিরাপদ আশ্রয় ধাতুর আবেদন কমিয়েছে। কিটকো নিউজের প্রতিবেদনে […]

Continue Reading

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান ও মার্কেট বন্ধ

আগামীকাল মঙ্গলবার থেকে রাত ৮টার পর সারা দেশে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি এবং দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ সমস্যা সমাধানে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে […]

Continue Reading

আজ থেকে কম দামে সোনা বেচা শুরু

দেশের বাজারে সোনার দাম কমা‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মানভেদে সোনার দাম ভরিতে সর্বোচ্চ কম‌ছে ১ হাজার ১৬৬ টাকা। ফ‌লে প্রতি ভ‌রি ভালোমানের সোনার দাম ক‌মে দাঁড়াবে ৭৭ হাজার ২১৬ টাকা। যা এতদিন ছিল ৭৮ হাজার ৩৮২ টাকা। আজ থেকে নতুন দামে কেনাবেচা শুরু হবে। গতকাল রোববার (১৭ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও […]

Continue Reading

লিটারে ১৪ টাকা কমলো সয়াবিন তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ১৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হলো ১৮৫ টাকা। রোববার (১৭ জুলাই) দেশের শীর্ষস্থানীয় ভোজ্যতেল বিপণনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা এ তথ্য […]

Continue Reading