বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬০ লাখ ৬১ হাজার

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৬৩ লাখ ৬ হাজার ৯৩০ জন। একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৬০ লাখ ৬১ হাজার ৬৮২ জন। আর সুস্থ […]

Continue Reading

হাদিসুরের মরদেহ আজ আসছে

ইউক্রেন থেকে বাংলাদেশি প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ আজ রবিবার ঢাকায় পৌঁছাবে। গত রাতে মরদেহটি রোমানিয়ার বুখারেস্ট থেকে পাঠানো হয়েছে। আজ সন্ধ্যা নাগাদ টার্কিশ এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইটে করে মরদেহ ঢাকায় পৌঁছাতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানায়। হাদিসুর রহমান ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন। জাহাজটি তুরস্ক থেকে রওনা হয়ে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া […]

Continue Reading

ইউক্রেনের ১৩০০ সেনা নিহত: জেলেনস্কি

রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় এক হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলেনস্কি। খবর বিবিসি তিনি বলেন, শুক্রবার (১১ মার্চ) ইউক্রেন সেনাদের কাছে ৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, রুশ বাহিনী […]

Continue Reading

ইউক্রেনের বাঙ্কারে আটকে আছেন দুই বাংলাদেশি ছাত্র

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর মারিউপোলের একটি বাঙ্কারে আটকে আছেন দুই বাংলাদেশি ছাত্র। যুদ্ধের কারণে তারা সেখান থেকে বের হতে পারছেন না। শনিবার জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আটকে পড়া দুই ছাত্রের নাম মাহমুদুল হাসান দোলন ও মেহেদি হাসান। এক মাস আগে তারা ইউক্রেনে আসেন স্টুডেন্ট ভিসায়। সম্প্রতি ইউক্রেনের যে কয়টি শহরে […]

Continue Reading

মাটির সঙ্গে মিশিয়ে না দেয়া পর্যন্ত কিয়েভ দখল করতে পারবে না রাশিয়া: জেলেনস্কি

কিয়েভে আতঙ্ক। যেকোনো মুহূর্তে ইউক্রেনের এই রাজধানী দখলে নিতে পারে রাশিয়া। এ জন্য চালাতে পারে জোরালো হামলা। কিন্তু ভয়ে ভীত নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি শনিবার ভাষণে বলেছেন, মাটির সঙ্গে মিশিয়ে না দেয়া পর্যন্ত কিয়েভ দখল করতে পারবে না রাশিয়া। তিনি আরও বলেছেন, যুদ্ধের কারণে ইউক্রেনের কিছু ছোট শহরের অস্তিত্ব নেই। শান্তি সংলাপ নিয়ে […]

Continue Reading

ইউক্রেনে মসজিদে আশ্রয় নেয়া ৮০ জনের ওপর বোমা হামলা রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে হামলা জোরালো করেছে রাশিয়া। ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে, মারিউপোলে কমপক্ষে ৮০ জন বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন এমন একটি মসজিদে হামলা চালানো হয়েছে। তবে এ দাবির নিরপেক্ষতা যাচাই করা যায়নি। রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ান সেনারা কিয়েভের কেন্দ্রস্থলের ২৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। বন্দর নগরী মারিউপোলে মানবিক অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। অব্যাহতভাবে সেখানে বোমা […]

Continue Reading

চীনে দুই বছরের মধ্যে রেকর্ড করোনা সংক্রমণ

চীনের মূলখণ্ডে একদিনে দেড় হাজারের বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীনে দুই বছরের মধ্যে রেকর্ড করোনা সংক্রমণ ২০২০ সালের শুরুতে দেশজুড়ে মহামারি শুরু হওয়ার পর থেকে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শনিবার। অর্থাৎ গত দুই বছরের মধ্যে এত বেশি সংক্রমণ আর দেখা যায়নি। এতে ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে দেশটিতে। চীনে দৈনিক […]

Continue Reading

রাশিয়া ও বেলারুশের ব্যাংকের সঙ্গে সরাসরি লেনদেন বন্ধ

আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট থেকে রাশিয়া ও বেলারুশের কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো। এ পদক্ষেপ আজ (শনিবার) থেকে কার্যকর হবে। এতে এই দুই দেশের ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যাংকগুলো আর সরাসরি লেনদেন করতে পারবে না। এদিকে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ রাশিয়ার ১২টি ও বেলারুশের […]

Continue Reading

ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণের বিকট শব্দ

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অংশে গোলাবর্ষণের বিকট শব্দ শোনা গেছে। এ সময় কিয়েভের অনেক স্থানে আগুন জ্বলতে দেখা যায়। শনিবার সকালে সিএনএন সংবাদাতারা জানিয়েছেন, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইউক্রেনে নিযুক্ত সিএনএন-এর আন্তর্জাতিক প্রতিনিধি ক্লারিসা ওয়ার্ড বলেন, অব্যাহত গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। বেশ কয়েক মিনিট ধরে এভাবে গোলাবর্ষণ করা হয়। এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি […]

Continue Reading

ন্যাটো-রাশিয়া সংঘাত মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে সৈন্য পাঠাবে না আমেরিকা। ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, ন্যাটোর সমস্ত শক্তি দিয়ে ও দ্রুততার সাথে আমরা ন্যাটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করবো,’ টুইটারে লিখেছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, কিন্তু ইউক্রেনে আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে একটি সরাসরি সংঘাত মানেই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু […]

Continue Reading

রুশ গোয়েন্দা প্রধানদের গৃহবন্দী করলেন পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুল গোয়েন্দা তথ্য দেয়ায় রাশিয়ার গোয়েন্দা বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তাকে গৃহবন্দী করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরমধ্যে আছেন গোয়েন্দা সংস্থা এফএসবি’র বিদেশ বিভাগের প্রধান সার্জেই বেসেডা এবং তার সহকারী আনাতলি বলিউখ। রুশ গোয়েন্দারা পুতিনকে জানিয়েছিলেন, রাশিয়া আক্রমণ করলে ইউক্রেন কোনো প্রতিরোধ করতে পারবে না। তার ভরসাতেই গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা […]

Continue Reading

ইউক্রেনের যুদ্ধে আরেক রুশ জেনারেল নিহত

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ নিয়ে ইউক্রেনে মেজর জেনারেল পর্যায়ে তিন রুশ সামরিক কর্মকর্তা নিহত হলেন। মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কম্যান্ডার। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা এ খবর জানান। ঠিক কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি, রুশ […]

Continue Reading

আগামীকাল দেশে আসছে ‘বাংলার সমৃদ্ধি’র নিহত সেই নাবিকের মরদেহ

আগামীকাল রবিবার দেশে এসে পৌঁছাবে ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ। শুক্রবার (১১ মার্চ) রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী এ তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, আগামীকাল রবিবার দুপুর ২টার দিকে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছাবে। তার্কি এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে করে তার মরদেহ আনা হবে। এর আগে গতকাল শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে বাংলাদেশ মার্চেন্ট […]

Continue Reading

‘দুর্ঘটনাক্রমে’ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়লো ভারত

`কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাবশত’ পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র ছুটে গেছে বলে দাবি করেছে ভারত। শুক্রবার (১১ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে নয়াদিল্লি। খবর রয়টার্সের। বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৯ মার্চ নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় পড়েছিল। এ ঘটনা দুঃখজনক হলেও স্বস্তির […]

Continue Reading

হাদিসুরের মরদেহ দেশে পৌঁছাবে ১৩ বা ১৪ মার্চ

ঢাকা: বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আগামী ১৩ অথবা ১৪ মার্চ বাংলাদেশে পৌঁছাবে। শুক্রবার (১১ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে প্রতিমন্ত্রী জানান, থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে মালদোভা পৌঁছেছে। আশা করছি সকাল নাগাদ রুমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবে। সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষে ১৩ […]

Continue Reading

ইউক্রেন-রাশিয়া আলোচনা ইতিবাচক দিকে আগাচ্ছে: পুতিন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সমঝোতা আলোচনা ইতিবাচক দিকেই আগাচ্ছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে এক আলোচনায় পুতিন জানিয়েছেন, ‘কিছু নির্দিষ্ট ইতিবাচক অগ্রগতি হয়েছে। সমঝোতা আলোচনায় অংশ নেয়া রুশ কর্মকর্তারা আমাকে সেকথা জানিয়েছে।’ বেলারুশের সীমান্ত এলাকায় তৃতীয় দফায় সমঝোতা আলোচনায় বসেছেন রাশিয়া-ইউক্রেনের সমঝোতাকারীরা। এদি বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ […]

Continue Reading

‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের’ মর্যাদা হারাতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারাতে যাচ্ছে রাশিয়া। এর ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইউই) ও গ্রুপ অব সেভেনের দেশগুলো থেকে ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ হিসেবে রাশিয়া যেসব বাণিজ্য সুবিধা পেত, ইউক্রেনে আগ্রাসনের কারণে তা প্রত্যাহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট […]

Continue Reading

রাশিয়ার অনুরোধে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অনুরোধে শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে বলে রাশিয়া যে অভিযোগ তুলেছে, তা নিয়ে আজ নিরাপত্তা পরিষদে আলোচনা হবে। খবর বিবিসির। ইউক্রেনে রুশ হামলা আজ ১৬তম দিনে গড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার রাশিয়া অভিযোগ করে, ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির কর্মসূচিতে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার এই […]

Continue Reading

কংগ্রেসের পরাজয় পাক-ভারত-বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে বিতর্ক

বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড এবং মনিপুরে ক্ষমতাসীন বিজেপি জয় তুলে নিয়েছে। অন্যদিকে পাঞ্জাব রাজ্যে জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। অর্থাৎ, উত্তর প্রদেশ থেকে গোয়া সর্বত্রই ধরাশায়ী কংগ্রেস। এই অবস্থায় কংগ্রেস নেতারা ফের গান্ধী পরিবারের বিরুদ্ধে সমালোচনায় সরব হবেন বলে মনে করছে রাজনৈতিক […]

Continue Reading

ইউক্রেনে রাশিয়ার হামলা থামছেই না

ইউক্রেনে এখনো হামলা চালাচ্ছে রাশিয়া, এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ মার্চ) তিনি অভিযোগ করে বলেন, গত দুই দিনে এক লাখের মতো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু রাশিয়ান সেনারা মারিউপোলে মানবিক করিডোর টার্গেট করে হামলা চালাচ্ছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, করিডোরে ট্যাঙ্ক দিয়ে হামলা চালানো হয়েছে। জেলেনস্কি বলেন, সেখানকার অবরুদ্ধ […]

Continue Reading

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়াল ৬০ লাখ ৫১ হাজার

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৭ লাখ ৯০ হাজার ৫৮৩ জন। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৬২১ জন। এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৯৬ হাজার ৮৪২ জন। এ সময় মারা গিয়েছিলেন ৬ হাজার ৭০৮ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ […]

Continue Reading

যে কারণে হাদিসুরের মরদেহ দেশে আসতে বিলম্ব

ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে হামলার শিকার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যিক জাহাজের নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে তিনি এ তথ্য জানান। শাখাওয়াত হোসেন বলেন, হাদিসুরের মরদেহ আজ (বৃহস্পতিবার) দেশে […]

Continue Reading

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিন, আমিরাতের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের সুযোগ লুফে নিতে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিশেষ করে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, খাদ্যপণ্য, আইসিটি ও আইটিইএস খাতে বড় ধরনের বিনিয়োগ করতে আমিরাতের উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করার মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ […]

Continue Reading

ফলপ্রসূ হয়নি যুদ্ধবিরতির আলোচনা

রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং দমিত্র কুলেবার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়নি। বৃহস্পতিবার এই দুই নেতার মধ্যে যখন আলোচনা হয়, তখনও ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় বোমা হামলার খবর পাওয়া যাচ্ছিল। হাসপাতালে হামলায় এক শিশুসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন এই হামলার পাল্টা জবাব দেয়া হবে। রাশিয়ার নেতাদেরকে […]

Continue Reading

রাশিয়া থেকে সব সংবাদদাতা প্রত্যাহার করলো নিউইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র নিউইয়র্ক টাইমস রাশিয়া থেকে তাদের সকল সংবাদদাতা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে দেশটির অপর এক সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটির রাশিয়ায় সরেজমিনে কোনো প্রতিনিধি থাকবে না; শত বছরের বেশি সময়ে এটিই প্রথম ঘটনা। এক টুইটবার্তায় নিউইয়র্ক টাইমসের সাবেক মস্কো ব্যুরো নিল ম্যাকফারকুহার লিখেছেন, মস্কোর নিউইয়র্ক টাইমসের ইতিহাসে দুঃখজনক ঘটনা। রাশিয়া থেকে সব সংবাদদাতা প্রত্যাহার করা হচ্ছে। […]

Continue Reading