তিন শতাধিক নারীকে ধর্ষণ করেছে রুশ সেনারা: ইউক্রেনের দাবি

ইউক্রেনে তিন শতাধিক নারীকে ধর্ষণ করেছে রুশ সেনারা। ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে এমন দাবি করেছে। এই প্রথম রুশ বাহিনীর বিরুদ্ধে এমন গণহারে ধর্ষণের অভিযোগ আনা হলো। ইউক্রেনের দাবি, ১২ থেকে ১৬ বছর বয়স্ক মেয়েদেরও ধর্ষণ করেছে রুশ সেনারা। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। খবরে বলা হয়, গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনীয় তিন নারী ও […]

Continue Reading

১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল গ্রিস

গ্রিসে রাশিয়ান কূটনৈতিক এবং কনস্যুলার মিশনের ১২ সদস্যকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন এবং কনস্যুলার সম্পর্কের ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন অনুসারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ান রাষ্ট্রদূতকে এই সিদ্ধান্ত সম্পর্কে আগে অবহিত করা হয়েছে। বিবৃতিতে কূটনীতিকদের প্রস্থান সম্পর্কে কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।

Continue Reading

ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিলের বিষয়ে রায় আজ

টালমাটাল পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার চূড়ান্ত পর্যায়ে গিয়েও পার্লামেন্টে ডেপুটি স্পিকার অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন। আর তা গড়িয়েছে আদালতে। বুধবারও (৬ এপ্রিল) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আদালতকক্ষে সরকার ও বিরোধীদলের বিপুল সংখ্যক রাজনীতির উপস্থিত ছিলেন বলে জানিয়েছে গণমাধ্যম। অনাস্থা প্রস্তাব বাতিল করার বিষয়ে আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) আদালত […]

Continue Reading

পদত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

প্রবল আন্দোলনে বিপর্যস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন না বলে দেশটির সংসদের একজন হুইপ জানিয়েছেন প্রচণ্ড অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির বিরোধী রাজনৈতিক দল ও জনসাধারণের মধ্য থেকে তার পদত্যাগের দাবি আসছিল। এর মধ্যেই প্রেসিডেন্টের তরফ থেকে এমন ঘোষণা এলো। ব্যাপক বিদ্যুৎ, খাদ্য, গ্যাসসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে কয়েক সপ্তাহ ধরে দেশটিতে প্রবল গণবিক্ষোভ […]

Continue Reading

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৫০ লাখ ছাড়ালো

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ কোটি ৫৩ লাখ ১৩ হাজার ২৮৮ জন। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৯১ হাজার ৪৯৫ জনে। এছাড়া সুস্থ হয়েছেন মোট ৪৩ কোটি সাত লাখ ৪১ হাজার ৩৬৯ জন। […]

Continue Reading

ওমরাহ আবেদনে কোন এজেন্সির প্রয়োজন নেই

এখন থেকে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা ওমরাহ হজ করার জন্য নিজে নিজেই আবেদন করতে পারবেন। তাদের কোন উমরাহ সার্ভিস এজেন্টের মাধ্যমে আবেদন করতে হবে না। এক ঘোষণায় এমনটাই জানিয়েছে সৌদি সরকার। মঙ্গলবার (৫ এপ্রিল) সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সৌদি আরবের বাইরে থেকে আসা ব্যক্তিরা ওমরাহ ভিসা পাওয়ার জন্য সরাসরি নিবন্ধন করতে পারবেন। […]

Continue Reading

ইউক্রেনকে ইসরাইলের আদলে গড়তে চান জেলেনস্কি

ইউক্রেনকে ইসরাইলের আদলে গড়ে তুলতে চান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা সুইজারল্যান্ড নয়, ইসরাইলের মডেলে গড়ে তোলা হবে। চলমান রুশ সামরিক অভিযানের মধ্যে মঙ্গলবার (৫ এপ্রিল) এক বক্তব্যে এ কথা বলেন জেলেনস্কি। ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলছে রুশ সামরিক অভিযান। এর মধ্যদিয়ে ইউক্রেনকে অসামরিকীকরণ করে সুইজারল্যান্ডের মতো নিরপেক্ষ রাষ্ট্র […]

Continue Reading

কুয়েতে সরকারের পদত্যাগ

বিরোধীদের প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়ে পদত্যাগ করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ আল সাবাহ। একে সরকারের পদত্যাগ হিসেবে সংবাদ শিরোনাম করেছে স্থানীয় পত্রিকাগুলো। বিরোধী দলগুলো তাকে ক্ষমতা থেকে সরাতে নতুন করে উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তার আগেই ক্রাউন প্রিন্স শেখ মিশাল আল-আহমেদ আল জাবের আল সাবাহ’র কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ক্রাউন প্রিন্স তা গ্রহণ […]

Continue Reading

শ্রীলঙ্কায় ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের প্রতি অনাস্থা

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মঙ্গলবার গভীর রাতে একটি বিবৃত জারি করে প্রেসিডেন্ট জানান যে তিনি জরুরি অবস্থার নির্দেশ প্রত্যাহার করে নিচ্ছেন। এর ফলে নিরাপত্তা বাহিনী দেশে যেকোনো রকমের সহিংসতা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে বলেও তিনি ওই বিবৃতিতে জানিয়েছেন। আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় ১ এপ্রিল জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট […]

Continue Reading

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কি প্রত্যাহার করানো যাবে?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনের সাথে বৈঠক করতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল আমেরিকা যাওয়ার আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তারা আভাস দিয়েছিলেন, ওই বৈঠকে র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে। ব্লিঙ্কেনের সাথে এ কে আব্দুল মোমেন ও বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠকটি হয়েছে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোররাতে (আমেরিকা সময় সোমবার দুপুর)। বৈঠকে র‍্যাবের নিষেধাজ্ঞার ইস্যুটি উঠেছে […]

Continue Reading

‘অবাধ্য’ হওয়ায় ইমরান খানকে শাস্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

যুক্তরাষ্ট্রের অবাধ্য হওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শাস্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এমন দাবি করেছেন। পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার বিষয়টি রাশিয়া অবগত রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের সময় মস্কো সফর করায় ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে ডন। জাখারোভা বলেন, […]

Continue Reading

পাকিস্তানে তিন মাসের মধ্যে নির্বাচন সম্ভব নয়: নির্বাচন কমিশন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপর ইমরান খানের পরামর্শ মেনে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্য দেশটিতে নির্বাচন করতে হবে। কিন্তু আগামী তিন মাসের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনে অপারগতার কথা জানিয়েছে পাকিস্তানের […]

Continue Reading

বিদেশে বসে ‘ঢাকার আন্ডারওয়ার্ল্ড’ নিয়ন্ত্রণ

এখনও ঢাকার আন্ডারওয়ার্ল্ড দেশের বাইরে থাকা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের দখলে। স্কুল-কলেজের ভর্তি বাণিজ্য, গরুর হাটের ইজারা, টেন্ডারবাজি বিদেশে বসেই নিয়ন্ত্রণ করে তারা। চাঁদাবাজির টাকা হুন্ডির মাধ্যমে চলে যায় তাদের পকেটে। আর তাদের নির্দেশে এসব বাস্তবায়ন করে দেশের আন্ডারগ্রাউন্ডে থাকা সন্ত্রাসীরা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিমূর্ল সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। গত ১২ […]

Continue Reading

দেশের ‘স্বচ্ছ’ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ব্লিঙ্কেনকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বাংলাদেশের ‘স্বচ্ছ ও স্বাধীন’ নির্বাচন কমিশন সম্পর্কে অবহিত করেছেন। এবং বিএনপিকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে তাকে উৎসাহিত করার পরামর্শ দিয়েছে। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরে আয়োজিত তাদের দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে বলেন, দেশের নিয়ম-কানুন মেনে চলার জন্য তাদের (বিএনপি) নির্বাচনী প্রক্রিয়ায় আনুন। ওয়াশিংটনে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে […]

Continue Reading

আজ জাতিসংঘে ভাষণ দেবেন জেলেনস্কি

আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে আজ ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার রাতে একটি ভিডিও বক্তৃতায় এ কথা জানান তিনি নিজেই। এ সময় তিনি ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে বলেন, এই ভাষণ হবে কিয়েভের স্বার্থে, বুচায় বেসামরিক মানুষদের হত্যার মুক্ত ও স্বচ্ছ তদন্ত জন্য। জেলেনস্কি বলেছন, “আমি জোর দিয়ে বলতে চাই যে আমরা সবচেয়ে […]

Continue Reading

জাতীয় ঐক্যের নয়, নতুন নির্বাচনের জন্য সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার চায় শ্রীলঙ্কার বিরোধীদলগুলো

শ্রীলঙ্কার পুরো মন্ত্রিসভা পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার শপথ নিয়েছেন নতুন চার মন্ত্রী। মন্ত্রীদের পাশাপাশি পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসিডেন্টের তরফে সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে ক্যাবিনেটের বিভিন্ন পদ গ্রহণ করতে এবং জাতীয় সংকট দূর করার কাজে সাহায্য করতে। যদিও বার্তা […]

Continue Reading

গণতন্ত্র উৎখাত করলেন ইমরান খান: ডনের সম্পাদকীয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলো সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের ওপর ঝুলে আছে ইমরান খানের ভাগ্য। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক চালকে ‘গণতন্ত্র উৎখাত’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির শীর্ষ ইংরেজি দৈনিক ডন। পত্রিকাটির সম্পাদকীয় নিচে তুলে দেওয়া হলো: পুরো জাতি হতভম্ব। অনাস্থা […]

Continue Reading

এবার পদত্যাগ করলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিভার্দ ক্যাবরাল। সরকারের সকল মন্ত্রীর পদত্যাগের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা এলো কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছ থেকেও। ভয়াবহ অর্থনৈতিক সংকট সমাধানে সরকারের তরফ থেকে কার্যকরি কোনো ব্যবস্থাই নেয়া হচ্ছে না। এমতাবস্থায় জনরোষ গিয়ে পড়েছে প্রেসিডেন্ট গোটবাইয়া রাজাপাকসে ও তার সরকারের সঙ্গে ঘনিষ্টদের ওপরে। ব্লুমবার্গ জানিয়েছে, এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট […]

Continue Reading

মার্শাল ‘ল’ জারি করেছেন ইমরান : শাহবাজ শরিফ

ইমরান খানের পদক্ষেপগুলোকে সিভিল মার্শাল ‘ল’ জারির সামিল বলে উল্লেখ করেছেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফ। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ও বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফ দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে বলেছে, ‘সিভিল মার্শাল ‘ল’ জারি করেছেন ইমরান।’ ইমরান খানের পদক্ষেপগুলোকে অসাংবিধানিক বলেও অভিহিত […]

Continue Reading

জনরোষের মুখে শ্রীলঙ্কার মন্ত্রীদের গণ-পদত্যাগ

তীব্র জনরোষের মুখে শ্রীলঙ্কার সকল মন্ত্রী একযোগে পদত্যাগ করেছেন। দ্বীপ দেশটির অর্থনৈতিক সঙ্কট তীব্র হওয়ার প্রেক্ষাপটে রোববার রাতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই মহিন্দা রাজাপাকসে ছাড়া সব মন্ত্রী পদত্যাগ করেছেন। শিক্ষামন্ত্রী দিনেশ গুনাবর্ধনে সাংবাদিকদের বলেন, রোববার গভীর রাতে বৈঠকের সময় ২৬ মন্ত্রীর সবাই পদত্যাগ করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট যাতে নতুন মন্ত্রিসভা গঠন করতে […]

Continue Reading

ইমরান খান আর প্রধানমন্ত্রী নন, বিজ্ঞপ্তি জারি

ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পাকিস্তানের ক্যাবিনেট সচিবালয়। সংবাদ সংস্থা জিও নিউজের প্রতিবেদনে অনুযায়ী, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি পাকিস্তানের ন্যশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার পরে ইমরান খান আর প্রধানমন্ত্রীর পদে বহাল নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থাভোটের দাবি তুলেছিলেন। সেই ভোট হওয়ার কথা ছিল রোববার (৩ মার্চ)। কিন্তু অনাস্থা-প্রস্তাব […]

Continue Reading

পাকিস্তানে এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

পাকিস্তানে এবার অনাস্থা প্রস্তাব তোলা হল খোদ স্পিকারের বিরুদ্ধেই। রোববার (৩ এপ্রিল) পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার আগেই স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। এদিন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ’র (পিএমএল-এন) মুর্তাজা জাভেদ আব্বাসির নেতৃত্বে স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন বিরোধী দলগুলোর আইপ্রণেতারা। পিএমএল-এন’র আইনপ্রণেতা আয়াজ […]

Continue Reading

ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। রোববার (০৩ এপ্রিল) সংবিধানের ৫ অনুচ্ছেদের পরিপন্থী উল্লেখ করে বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি। এর আগে বিরোধী দলগুলো পক্ষপাতিত্বের অভিযোগ এনে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। পরে রোববারের অধিবেশনের সভাপতিত্ব করেন সুরি। […]

Continue Reading

ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ করা হবে আজ। জাতীয় সংসদে তার বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমরান খানও হাজির থাকবেন বলে জানা গেছে। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংসদের নিম্নকক্ষে স্থানীয় সময় রবিবার সাড়ে ১১টায় গুরুত্বপূর্ণ এই সেশন অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছেন […]

Continue Reading

অনুমতি ছাড়া ওমরাহ পালন করলেই বিপদ

অনুমতি ছাড়া ওমরাহ পালন করতে গিয়ে ধরা পড়লে তাকে প্রায় দুই লাখ ৩০ হাজার টাকা (১০ হাজার সৌদি রিয়াল) জরিমানা গুনতে হবে বলে সতর্ক করেছে সৌদি আরব প্রশাসন। শনিবার (২ এপ্রিল) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ নিরাপত্তা বিষয়ক সরকারি সংস্থা-পাবলিক সিকিউরিটি এ সতর্কবার্তা দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট। সংস্থাটি জানিয়েছে, তাওয়াক্কালনা আবেদনের পারমিট চেক করার […]

Continue Reading