অভিবাসীদের জোর করে ফেরত না পাঠানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কোনো পরিস্থিতিতে যাতে অভিবাসীদের জোর করে ফেরত পাঠানো না হয় সে বিষয়ে ট্রানজিট এবং গন্তব্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ ছাড়া সংকটময় পরিস্থিতিতে আটকাপড়া অভিবাসীদের অভিবাসন যাত্রার সময় জীবন বাঁচাতে এবং ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে অবশ্যই বিশ্বব্যাপী প্রচেষ্টা বাড়ানোর ওপর জোর দেন তিনি। জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামের […]

Continue Reading

লুহানস্কে রুশ হামলায় নিহত ১৩

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সেভেরোদোনেতস্কে ১২ জন এবং গিরস্কে বসতিতে একজন প্রাণ হারিয়েছেন। লুহানস্কের আঞ্চলিক কেন্দ্র এবং লিসিচানস্কের দিকে আরও অগ্রসর হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। লুহানস্কের গভর্নরের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই টেলিগ্রামে দেওয়া এক বার্তায় […]

Continue Reading

শিগগিরই বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত ট্রেন পরিষেবা শিগগিরই আবার চালু হবে। শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে। হাইকমিশন জানিয়েছে ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস পরিষেবা এবং কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস পরিষেবা ২৯ মে থেকে পুনরায় চালু হবে। মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে শুরু করবে। করোনার কারণে পরিষেবাগুলো স্থগিত করা হয়েছিল। ১ […]

Continue Reading

বিশ্বে বেড়েছে করোনায় মৃত্যু-আক্রান্ত

নিম্নমুখিতার মধ্যেই হঠাৎ করে আবার বেড়ে গেছে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু ও আক্রান্তের হার। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, শুক্রবার (২০ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৭৬৩ জনের। যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি। গতকাল বৃহস্পতিবার করোনায় মৃত্যুর এ সংখ্যা ছিল ১ […]

Continue Reading

জিসিআরজি’র প্রথম বৈঠক আজ , অংশ নেবেন প্রধানমন্ত্রী

আগামী শুক্রবার (২০ মে) জাতিসংঘের চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স অন ফুড, এনার্জি অ্যান্ড ফিনান্সে’র (জিসিআরজি) প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, জিসিআরজি কমিটিতে প্রধানমন্ত্রীর থাকার বিষয়টি নিশ্চিতভাবেই নেত্রীর নেতৃত্বের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের আস্থার প্রতীক বা উদাহরণ। […]

Continue Reading

ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

ধরপাকড় থেকে বাঁচতে ভারতে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের অনেকে বাংলাদেশে পালিয়ে আসছেন খবর পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে আটশোর বেশি এমন রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। খবর ডয়চে ভেলে। পালিয়ে আসা রোহিঙ্গাদের কয়েকজন জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। এসব অভিযানে দেশটিতে বসবাসরত রোহিঙ্গাদের একটি অংশকে ধরে নিয়ে জেল দেওয়া হয়েছে। […]

Continue Reading

এবার জরুরি প্রয়োজন ছাড়া বিচারকদের বিদেশ ভ্রমণ বন্ধ

এবার দেশের অধস্তন আদালতের বিচারকদের জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণের আবেদন না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: বজলুর রহমান এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, অধস্তন আদালতের বিচারকদের বিভিন্ন কারণ দেখিয়ে বিদেশ ভ্রমণের প্রবণতা বেড়েছে। বিচারপ্রার্থী […]

Continue Reading

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যসংকট দেখা দিতে পারে: জাতিসংঘ

ইউক্রেনে রুশ হামলার কারণে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্যসংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই যুদ্ধ দরিদ্র দেশগুলোর খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে দিয়েছে। খাদ্যপণ্যের ক্রমবর্ধমান দামের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস আরও বলেছেন, ইউক্রেনের রপ্তানি যদি যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরিয়ে নেওয়া না যায়, […]

Continue Reading

ভারতের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে: রাহুল গান্ধী

শ্রীলঙ্কায় চলছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। তেল-গ্যাস, ওষুধের মতো জরুরি পণ্যের আমদানি ব্যয় মেটাতে পারছে না দেশটি। দিতে পারছে না বিদেশি ঋণের কিস্তিও। এরই মধ্যে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি। এ অবস্থায় প্রতিবেশী ভারতের চিত্রও অনেকটাই শ্রীলঙ্কার মতো সংকটাপন্ন বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। খবর এনডিটিভি। ভারতের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে: রাহুল […]

Continue Reading

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ছে

ইউক্রেনে রুশ-ইউক্রেনীয় সেনাদের যুদ্ধ আরও তীব্রতর হয়েছে। সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। দোনেৎস্কে রুশ হামলায় অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি কিয়েভের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ছে আন্তর্জাতিক ডেস্ক বুধবার (১৮ মে) বার্তা সংস্থা এপির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের সেনাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক গোলা ও […]

Continue Reading

একদিনে করোনা শনাক্ত পৌনে ৮ লাখ, বেড়েছে মৃত্যুও

কয়েকদিন আগেও বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত নিম্নমুখী ছিল। তবে হঠাৎ করেই আবারও বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যু ও শনাক্ত। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৫৯২ জন। যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি। এর আগে […]

Continue Reading

ভারত-পাকিস্তানে দাবদাহের নতুন রেকর্ডের শঙ্কা

জলবায়ু পরিবর্তনের চলমান প্রবণতার কারণে দাবদাহের নতুন রেকর্ড গড়তে পারে ভারত-পাকিস্তান। এ রকম শতভাগ শঙ্কা রয়েছে বলে বুধবার (১৮ মে) ব্রিটিশ আবহাওয়া সংস্থার এক প্রতিবেদন বলছে। বিবিসি উর্দু জানিয়েছে, ২০১০ সালের উষ্ণতর আবহাওয়ার চেয়েও এই অঞ্চল উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতি তিন বছর পর পর এ অঞ্চলের মানুষকে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে […]

Continue Reading

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো ২২ মে পর্যন্ত

ঢাকা: সরকারি-বেসরকারি হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (১৮ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বুধবারই (১৮ মে) নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। এর আগে গত সোমবার (১৬ মে) সরকারি-বেসরকারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার নিবন্ধন […]

Continue Reading

ভারত থেকে গম আমদানিতে কোনো সমস্যা নেই: বাণিজ্যমন্ত্রী

ভারত থেকে গম আমদানিতে বাংলাদেশের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, জি টু জি ভিত্তিতে আমদানিতে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। এ ছাড়া বেসরকারি পর্যায়ে বাংলাদেশের আমদানিকারকরা অনুমতি নিয়ে যে কোনো পরিমাণ গম আমদানি করতে পারবেন। আমরা ইতোমধ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করেছি বাংলাদেশের প্রয়োজনে ভারত থেকে গম আমদানিতে কোনো সমস্যা হবে […]

Continue Reading

আবারও চোখ রাঙাচ্ছে করোনা, বেড়েছে মৃত্যু

কয়েকদিন আগেও বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত নিম্নমুখী ছিল। তবে হঠাৎ করেই আবারও বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যু ও শনাক্ত। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৫৭৬ জন। যা আগের দিনের চেয়ে অনেক বেশি। মঙ্গলবার (১৭ […]

Continue Reading

বাইডেনের সফরে সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়বে উত্তর কোরিয়া!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফরের সময় উত্তর কোরিয়া আন্তঃমহাদেশী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দারা অনুমান করছেন। আগামী ৪৮ থেকে ৯৬ ঘণ্টার মধ্যেই এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া নিক্ষেপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো অবস্থা আমরা সেখানে দেখতে পাচ্ছি। উৎক্ষেপকটি পিয়ংইয়ংয়ের কাছে অবস্থিত। বাইডেন আগামীকাল […]

Continue Reading

যেসব ভুলে শ্রীলঙ্কা তলানিতে

শ্রীলঙ্কায় জ্বালানি ফুরিয়ে গেছে। ক্রমাগত খাদ্য ও অর্থসংকট, চলছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাল। সত্তর বছরে ভারত মহাসাগরীয় দেশটিতে এতো ভয়াবহ সংকট আগে দেখা যায়নি। শ্রীলঙ্কার ২২ কোটি জনসংখ্যা জরুরি অবস্থার মধ্যে আছে। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলে রনিল বিক্রমাসিংহে তার স্থলাভিষিক্ত হয়েছেন। সহিংসতায় ইতিমধ্যে বেশ কয়েকজন নিহত, আহত হয়েছেন তিনশতাধিক। দেশজুড়ে চলছে কারফিউ। এসব […]

Continue Reading

শ্রীলঙ্কায় মন্ত্রী-এমপিসহ ২২ জনকে গ্রেফতারের নির্দেশ

গত ৯ মে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলার ঘটনায় শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্যসহ ২২ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, অ্যাটর্নি জেনারেলের নির্দেশনা অনুযায়ী হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে মঙ্গলবার (১৭ মে) সিআইডিকে নির্দেশ দেন আইজিপি। গত ৯ মে গলে ফেস ও টেম্পল ট্রিসের সামনে […]

Continue Reading

গম রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারত

গম রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারত। মঙ্গলবার (১৭ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ১৩ মে বা তার আগে পাওয়া এলসির বিপরীতে গম রপ্তানির অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, কাস্টমসের পরীক্ষায় যেসব রপ্তানির আদেশ ১৩ মের আগে পাওয়া গেছে বলে নিশ্চিত হওয়া যাবে সেগুলো আটকানো হবে না। খবর দ্য […]

Continue Reading

পি কে হালদারকে ফেরতের বিষয়ে যা বললেন দোরাইস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া পি কে হালদারকে বাংলাদেশের কাছে হস্তান্তরে সময় লাগতে পারে। কারণ এসব বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়। মঙ্গলবার (১৭ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) […]

Continue Reading

পি কে হালদার আরো ১০ দিনের রিমান্ডে

বাংলাদেশের প্রশান্ত কুমার হালদার (যিনি পি কে হালদার নামে বেশি পরিচিত) সহ গ্রেফতার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড দিয়েছে ভারতের আদালত। শনিবার তিনি, তার স্ত্রীসহ মোট ছয়জনকে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেফতার করে ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডিরেকটরেট (ইডি)। বাংলাদেশের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে কর্মকর্তারা দাবি করেছেন। মঙ্গলবার […]

Continue Reading

মানবাধিকার কমিশন বিলুপ্ত করেছে তালেবান

আফগানিস্তানের মানবাধিকার কমিশনসহ দেশটির সাবেক মার্কিন-সমর্থিত সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগ বিলুপ্ত করেছে ক্ষমতাসীন তালেবান। আর্থিক সংকটের মুখে পাঁচটি বিভাগকে তালেবান অপ্রয়োজনীয় মনে করায় তারা এসব বিভাগ বিলুপ্ত করেছে। স্থানীয় সময় সোমবার তালেবান সরকারের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। অপর যে চারটি বিভাগ তালেবান বিলুপ্ত করেছে, তার মধ্যে রয়েছে— হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন […]

Continue Reading

রিমান্ড শেষে পি কে হালদারকে আদালতে তোলা হচ্ছে

কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হচ্ছে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযুক্ত পি কে হালদার ও তার পরিবারকে। মঙ্গলবার (১৭ মে) তাদের আদালতে তোলার কথা রয়েছে। গত শনিবার (১৪ মে) উত্তর ২৪ পরগনা জেলা অশোকনগর থেকে গ্রেফতার হন প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। একইসঙ্গে তার পরিবারের পাঁচ সদস্য গ্রেফতার হন। শনিবারই (১৪ […]

Continue Reading

বিশ্বে করোনায় মৃত্যু বাড়ল

দীর্ঘদিন তাণ্ডব চালিয়ে যাওয়া করোনাভাইরাস মহামারি দিন দিন শক্তি হারাচ্ছে। করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১ হাজার ১১৭ জন। তবে এর আগের দিন সোমবার (১৬ মে) সকাল ৮টা পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছিল আরও কম। সেদিন করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গিয়েছিলেন ৫৪৮ […]

Continue Reading

শ্রীলঙ্কায় পেট্রল শেষ, কেনার জন্য ডলারও নেই!

শ্রীলঙ্কার সঙ্কট ভয়াবহ অবস্থায়। এই পরিস্থিতে দেশবাসীর উদ্দেশে ভাষণে আরো সঙ্কটের বার্তা শোনালেন সদ্য দায়িত্ব নেয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দেশে মজুদ জ্বালানি শেষ এবং আমদানি করার জন্য হাতে ডলারও নেই। এই পরিস্থিতিতে কোন পথে সমস্যার সমাধান হবে তার রাস্তাও জানা নেই তার। তিনি বলেন, আগামী কয়েক দিন চলার মতো ওষুধ ও নিত্যপণ্য আমদানির জন্য জরুরিভিত্তিতে […]

Continue Reading