পবিত্র হজ পালিত হবে আগামী ৮ জুলাই

ঢাকা: ২০২২ সালের পবিত্র হজ পালিত হবে আগামী ৮ জুলাই। সৌদি আরব এমনটি ঘোষণা করেছে। বুধবার (২৯ জুন) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ পরিপ্রেক্ষিতে সেখানে ৩০ জুন জিলহজ মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ৮ জুলাই শুক্রবার হজের মূল কার্যক্রম ‘ইয়াওমে আরাফা’ অনুষ্ঠিত হবে। হিজরি জিলহজ মাসের ৯ তারিখ হজের নির্ধারিত […]

Continue Reading

ইউরোপে আশ্রয় চেয়েছেন ২০ হাজার বাংলাদেশি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত বছর বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ২০ হাজার আশ্রয়ের আবেদন পেয়েছে। ইউরোপের আশ্রয় বিষয়ক সংস্থা ইইউএএ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ থেকে ইউরোপে আশ্রয় চাওয়াদের প্রধান গন্তব্য- ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে- গত ইউরোপীয় ইউনিয়ন মোট ৬ লাখ ৪৮ হাজার আবেদন পেয়েছে; ২০২০ সালের চেয়ে যা […]

Continue Reading

যুক্তরাষ্ট্রে লরিতে মৃতের সংখ্যা বেড়ে ৫১, আটক ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাসে লরির ভেতর থেকে উদ্ধার আরও ৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (২৮ জুন) সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। তারা বেশিরভাগই মেক্সিকোর নাগরিক বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৩ জনকে। স্থানীয় সময় সোমবার (২৭ জুন) বিকেলের পর টেক্সাসের সান আন্টোনিও শহরের […]

Continue Reading

আসামে বন্যায় মৃত্যু বেড়ে ১৩৪, বিপর্যস্ত ২১ লাখ

বন্যাদুর্গত আসামের চিত্র আরও স্পষ্ট হচ্ছে। ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যটিতে বন্যায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৪ জনে। বন্যার কারণে বিপর্যস্ত ২১ লাখের বেশি মানুষ। জানা গেছে, আটজনের মধ্যে শুধু কাছারেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। কামরূপ মেট্রো, মরিগাঁও, নগাঁওতে একজন করে মারা গেছে। কাছার এলাকায় এক ব্যক্তি এখনো নিখোঁজ […]

Continue Reading

সৌদি পৌঁছেছেন ৪২ হাজার হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মঙ্গলবার (২৮ জুন) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪২ হাজার এক বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৬১৬ জন। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস, ঢাকা এবং সৌদি আরব সূত্রে হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। মোট ১১৭টি […]

Continue Reading

টেক্সাসে একটি লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান আন্তোনিওতে একটি লরি থেকে অন্তত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলো অভিবাসীদের বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লরি থেকে চার শিশুসহ অন্তত ১৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৭ জুন) সন্ধ্যায় এ ঘটনার খবর পাওয়া যায়। জীবিত যাত্রীরা হিট স্ট্রোক […]

Continue Reading

করোনায় বিশ্বে আরও ৫৮০ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৫৫৭ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৯২ লাখ ৩ হাজার ৬২৯ জন। আর মৃত্যুর সংখ্যা ৬৩ লাখ ৫১ হাজার ৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে […]

Continue Reading

কলকাতা থেকে পদ্মা সেতু হয়ে আসছে প্রথম যাত্রীবাহী বাস

পদ্মা সেতু উদ্বোধনের পর এই প্রথম কলকাতা থেকে পদ্মা সেতু হয়ে সরাসরি ঢাকায় আসছে যাত্রীবাহী বাস। মঙ্গলবার (২৮ জুন) সকাল সোয়া ৭টায় কলকাতার মার্ককুইস স্ট্রিটে বিআরটিসির একটি বাস ৩১ জন যাত্রী নিয়ে ঢাকার পথে রওনা হয়। এদিকে সরাসরি পদ্মা সেতু হয়ে বাসে গন্তব্যে পৌঁছাতে পারবে এমন যাত্রায় খুশি কলকাতায় অবস্থানরত বাংলাদেশি যাত্রীরা। সময় সংবাদের কলকাতা […]

Continue Reading

হজে ভিক্ষা করে কোটিপতি মেহেরপুরের ‘মন্টু ডাকাত’

হজে গিয়ে ভিক্ষা করার সময় সৌদি পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশি ব্যক্তি ছিলেন ডাকাত দলের সরদার। গণপিটুনিতে দুই হাত হারালে ঘটনাক্রমে হয়ে যান হাজি। শুরু করেন হজের নামে সৌদি আরবে ভিক্ষাবৃত্তি। হজে সবাই টাকা খরচ করে গেলেও উনি হজে খরচ নয়, উল্টো আয় করতেন লাখ লাখ টাকা। প্রতিবার হজ থেকে ফিরে কিনতেন জমি। বসতভিটার অবস্থা […]

Continue Reading

চলতি সপ্তাহেই অচল হয়ে যেতে পারে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার হাতে এখন যে পরিমাণ পেট্রোল বা ডিজেল মজুত আছে, তা দিয়ে সর্বোচ্চ একদিনেরও কম সময় চলবে। এরপরে কি হবে তা কেউ জানেন না। ফলে এ সপ্তাহে অচল হয়ে যেতে পারে দেশটি। এর মধ্যে নতুন করে তেলের কোনো শিপমেন্টও আসছে না। কারণ, অর্থ না থাকার কারণে শিপমেন্টের অর্ডার দেয়া যায়নি। আগে থেকে যেসব অর্ডার দেয়া […]

Continue Reading

ভারতে এক দিনে ৪৫ শতাংশ সংক্রমণ বৃদ্ধি, মৃত্যু ২১ জনের

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৭ জুন) সকাল ৮টায় জানিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৩ জন, যা আগের দিনের তুলনায় ৪৫ শতাংশ বেশি। খবর এনডিটিভি। তারা জানায়, ক্রমেই দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। রোববার (২৬ জুন) ১১ হাজার ৭৩৯টি নতুন কোভিড-১৯ সংক্রমণ ঘটে এবং ২৫ জনের মৃত্যু হয়। দেশটির […]

Continue Reading

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ২০০ হজযাত্রী

পবিত্র হজ পালন করতে রবিবার (২৬ জুন) পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০ হাজার ২০০ জন সৌদি আরব পৌঁছেছেন। রবিবার (২৬ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। হজ বুলেটিন সূত্রে জানা যায়, সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৬ হাজার ৮১৫ জন […]

Continue Reading

রাশিয়ার স্বর্ণ আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও কানাডা

যুক্তরাষ্ট্রসহ জি-৭ এর নেতারা রাশিয়া থেকে স্বর্ণ আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে। এটি মস্কোর বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইটারে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা জি-৭ এর নেতারা একত্রিত হয়ে রাশিয়া থেকে স্বর্ণ আমদানি নিষিদ্ধ ঘোষণা করবো।’ স্বর্ণ রাশিয়ার একটি প্রধান রফতানি পণ্য। যা থেকে দেশটি কয়েক বিলিয়ন ডলার আয় করে থাকে। একটি […]

Continue Reading

সৌদি পৌঁছেছেন ৩৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী, ৬ জনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রোববার (২৬ জুন) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার ৮৮৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ হাজার ৩০৪ জন। এছাড়া সৌদি গিয়ে এ পর্যন্ত ছয় হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব […]

Continue Reading

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১

ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দি ২৫ লাখের বেশি মানুষ। শনিবার (২৫ জুন) বেশকয়েকটি মরদেহ উদ্ধার করায় রাজ্যটিতে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে বাস্তুহারা হয়ে রাস্তা ও আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছেন ৫০ লাখের বেশি মানুষ। বন্যার পানিতে এখনো তলিয়ে আছে ভারতের আসাম রাজ্যের বেশকয়েকটি […]

Continue Reading

পদ্মা সেতুতে বিশেষ নজর ভারতের

বহু প্রতীক্ষিত পদ্মা সেতু ২৫ জুন উন্মুক্ত করা হয়েছে। এদিন প্রতিবেশী ভারতের গণমাধ্যমগুলোর বেশিরভাগেরই আগ্রহের কেন্দ্রে ছিল সেতুটি। বাণিজ্যিক কারণে ভারতও এই সেতুটিতে বিশেষ নজর দিয়েছে। প্রথমত, এই সেতুর কারণে ঢাকা-কলকাতা যাতায়াত সহজ হবে। দ্বিতীয়ত, ভারত মোংলা বন্দর ব্যবহারে সুবিধা পাবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মার ওপর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ […]

Continue Reading

আন্তর্জাতিক গণমাধ্যমে যেমন ছিল পদ্মা সেতুর উদ্বোধন

বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্য হয়ে ধরা দিলো। আজ শনিবার উদ্বোধন করা হলো বহুল আকাঙ্ক্ষিত পদ্মা বহুমুখী সেতুর। দুপুর পৌনে ১২টায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে দেশের গণমাধ্যমগুলো অনেকদিন ধরেই সংবাদ প্রকাশ করেছে। বিশেষ দিনটিতে আলাদা ক্রোড়পত্র প্রকাশ করেছে অনেকগুলো জাতীয় দৈনিক। এবার আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে পদ্মা সেতু […]

Continue Reading

পাকিস্তানে তীব্র হচ্ছে জ্বালানি-বিদ্যুৎ সংকট

পাকিস্তানের জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করছে। প্রাকৃতিক গ্যাসের সরবরাহে অস্থিরতা তৈরি হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। কারণ দেশটি প্রাকৃতিক গ্যাসের আমদানির ক্ষেত্রে এখনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। খবর জিও নিউজের। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাকিস্তান এলএনজি লিমিটেড তরল প্রাকৃতিক গ্যাস কেনার জুলাইয়ের একটি টেন্ডার বাতিল করেছে। জানা গেছে, চলতি মাসে টানা তিনবার […]

Continue Reading

হজযাত্রায় লটারি, হতবাক পশ্চিমা মুসলিমরা

চলতি বছর বিশ্বের ১০ লাখ মানুষ হজ পালন করতে পারবে বলে জানিয়েছিল সৌদি আরব। সৌদি সরকারের এমন ঘোষণার পর অস্ট্রেলিয়া ও পশ্চিমা ইসলামিক সম্প্রদায় হতবাক হয়। সৌদি আরব গত এপ্রিলে জানায়, হজযাত্রার জন্য বিদেশিদের অনুমতি দেয়ার জন্য তারা সীমান্ত খুলে দেবে। এ ঘোষণার পর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, উত্তর আমেরিকা ও ইউরোপের মুসলমানরা প্রাথমিকভাবে খুশি হয়েছিলেন। […]

Continue Reading

ইইউতে ইউক্রেনের প্রার্থী সদস্য মর্যাদা অনুমোদন

ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রার্থী সদস্য হিসেবে মর্যাদা দেয়ার পক্ষে ভোট দিয়েছে ইইউ পার্লামেন্ট। বৃহস্পতিবার (২৩ জুন) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ইউক্রেনকে প্রার্থী হিসেবে মর্যাদা দেয়া হয়। ইউরোপিয়ান কমিশন সবুজ সঙ্কেত দেয়ার পর এ সিদ্ধান্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে আবেদনের পর প্রার্থী হতে বেশ কয়েক বছর সময় লাগে। কিছু ক্ষেত্রে […]

Continue Reading

বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার উন্নতি

বিশ্বের বাসযোগ্য শহরের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এ তালিকার শেষ দিক থেকে সাত নম্বরে রয়েছে ঢাকা। এক বছরে স্কোরের সামান্য উন্নতি হয়েছে প্রাচীন এ শহরের। বিভিন্ন দেশের শহরের ওপর জরিপ চালিয়ে বৃহস্পতিবার (২৩ জুন) ১৭৩টি শহরের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ইআইইউ। এতে দেখা যায়, গত বছরের তুলনায় বাসযোগ্য শহরের তালিকায় ৩ ধাপ […]

Continue Reading

ম্যারাডোনার মৃত্যু: বিচার হবে ৮ চিকিৎসা কর্মীর

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে অপরাধমূলক অবহেলার দায়ে অভিযুক্ত আটজন চিকিৎসা কর্মীর বিচার করা হবে বলে জানিয়েছে আর্জেন্টিনার পেনাল কোড। একটি মেডিকেল প্যানেল ম্যারাডোনার চিকিৎসা ঘাটতি এবং অনিয়ম থাকার প্রমাণ হওয়ায় বিচারক সেই চিকিৎসকসহ ৮ জনের বিচারের আদেশ দিয়েছেন। ২০২০ সালের নভেম্বরে বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দিয়েগো ম্যারাডোনা। নভেম্বরের শুরুতেই মস্তিষ্কে […]

Continue Reading

ফের ক্যাম্পে গুলি, রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে গুলিতে মোহাম্মদ শাহ (৪০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। বুধবারর (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে ইরানী পাহাড় ক্যাম্প-১৭ ব্লক-এ তে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মোহাম্মদ শাহ ক্যাম্প ১৭, ব্লক-এ, সাব ব্লক এইচ/৮৪ এর আব্দুল্লাহ’র ছেলে শাহ নিহত হয়। চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে মোহাম্মদ শাহ’র মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উখিয়া […]

Continue Reading

হজযাত্রী কোটা বাড়লো

ঢাকা: সৌদি সরকারের অনুমোদন সাপেক্ষে চলতি মৌসুমে দুই হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটা বাড়িয়েছে সরকার। বুধবার (২২ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়, হিজরি ১৪৪৩/২০২২ সালের হজ মৌসুমের জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক বাংলাদেশের জন্য বরাদ্দকৃত অতিরিক্ত দুই হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটা বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। বরাদ্দপ্রাপ্ত অতিরিক্ত হজযাত্রীর […]

Continue Reading

এখন থেকে কারাগারেই হবে সু চির বিচার

মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সেলর অং সান সু চির বিরুদ্ধে চলমান মামলার বিচার এখন থেকে কারাগারেই হবে। সব ধরনের আইনি কার্যক্রম আদালত কক্ষ থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সেনা সরকার। সু চির মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বুধবার (২২ জুন) এ খবর জানিয়েছে রয়টার্স। গত বছরের ফেব্রুয়ারি মাসে রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের […]

Continue Reading