মিয়ানমারে স্কুলে গুলিবর্ষণ জান্তার, নিহত ৬ শিক্ষার্থী

মিয়ানমারের একটি স্কুলে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করেছে সেনাবাহিনী; এতে ওই স্কুলের ৬ শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে ১৭ জন। এছাড়া আটক করা হয়েছে আরও ২০ শিক্ষার্থী ও শিক্ষককে। মিয়ানমারের সংবাদমাধ্যম মিজ্জিমা ও ইরাবতী নিউজ পোর্টালের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শুক্রবার সামরিক বাহিনীর হেলিকপ্টার যখন হামলা চালায়, সেসময় ক্লাস চলছিল স্কুলটিতে। ওপর থেকে ঢালাও […]

Continue Reading

‘অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা লুটতে চায় মিয়ানমার’

‘রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে মিয়ানমার ফায়দা লুটতে চায় বলে’ জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এদিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, কানাডা ও জাপানসহ ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস প্রধানদের মিয়ানমারের সাম্প্রতিক আচরণ […]

Continue Reading

অন্ত্যেষ্টিক্রিয়া শেষে স্বামীর পাশে সমাহিত রানি

রানি দ্বিতীয় এলিজাবেথকে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উইন্ডসরের সেইন্ট জর্জেস চ্যাপেলের কাছে তার স্বামী ডিউক অব এডিনবরার পাশে সমাহিত করা হয়েছে বলে জানানো হয়েছে রাজপরিবারের পক্ষ থেকে। এ সময় কেবল ঘনিষ্ঠ পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজপরিবারের সদস্যরা সেইন্ট জর্জেস চ্যাপেলে রানিকে সমাহিত করেন। ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে মারা যান ৯৬ […]

Continue Reading

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেবেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত ১০টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা ২৪ মিনিট) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ […]

Continue Reading

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও আক্রান্ত

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ১১৫ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৫ লাখ ১৬ হাজার ১৬৬ জন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে, সোমবার ২৪ ঘণ্টায় ৫৪১ জনের মৃত্যু হয়েছে। […]

Continue Reading

শ্রদ্ধা-ভালোবাসায় রানির চিরবিদায়

রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং সামরিক শবমিছিলের মাধ্যমে জাতি রানী দ্বিতীয় এলিজাবেথকে চূড়ান্ত বিদায় জানিয়েছে। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রার্থনা সভায় রাজা তৃতীয় চার্লস এবং রাজপরিবারের সদস্যদের সঙ্গে যোগদান করেন বিশ্বনেতা ও বিদেশি অতিথিরা। রানির কফিন সমাহিত করার জন্য উইন্ডসরে নেওয়ার সময় কয়েক হাজার মানুষ রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। অন্ত্যেষ্টিক্রিয়ায় ওয়েস্টমিনস্টারের ডিন রানির ‘আজীবন কর্তব্যবোধের’ প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়ার […]

Continue Reading

প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন শাহবাজ শরীফ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার (১৯ সেপ্টেম্বর) তিনি এ নিমন্ত্রণ জানান। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার আমাদের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। হাইকমিশনার বলেন, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ […]

Continue Reading

সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিল মিয়ানমার

বাংলাদেশের ঘুমধুম সীমান্তসহ আশপাশের এলাকায় উদ্ভূত পরিস্থিতির জন্য মিয়ানমার এবার আরাকান আর্মির পাশাপাশি রাখাইনের সশস্ত্র সংগঠন আরসার ওপর দায় চাপিয়েছে। দেশটি বলেছে, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক নষ্ট করার জন্য এই দুপক্ষ মিলে সীমান্ত এলাকায় চলমান পরিস্থিতি সৃষ্টি করেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ইয়াঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে আলোচনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে […]

Continue Reading

নতুন করে রোহিঙ্গা প্রবেশের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে নতুন করে আর কোনো রোহিঙ্গা নাগরিককে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা আছে তাদের নিয়েই আমরা জটিলতার মধ্যে আছি। তাই নতুন করে কোনো রোহিঙ্গা নাগরিকদের প্রবেশ করতে দেব না। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। […]

Continue Reading

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান চলছে

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়েছে। এতে উপস্থিত রয়েছেন রাজা তৃতীয় চার্লস ও রাজ পরিবারের সদস্যরা। এ ছাড়া এতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা। সোমবার (১৯ সেপ্টেম্বর) ওয়েস্টমিনস্টারের ডিন ডেভিড হোয়েল অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। তবে ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি উপদেশ দেবেন এবং প্রশংসা করবেন। এই আনুষ্ঠানিক মুহূর্তে রানিকে […]

Continue Reading

কোয়ারেন্টিন বাস উল্টে ২৭ করোনা রোগী নিহত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝুতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাসা থেকে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি উল্টে ২৭ করোনা রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। রোববার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। খবর বিবিসির। দুর্ঘটনায় ২৭ করোনা রোগী নিহত হওয়ার ঘটনায় ওই অঞ্চলে তোলপাড় তৈরি […]

Continue Reading

নিউইয়র্কের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী

ব্রিটেনের রানির শেষকৃত্যে যোগদান শেষে নিউইয়র্কের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় স্ট্যানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত। […]

Continue Reading

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতারা লন্ডনে রানির অন্ত্যেষ্টিক্রিয়া আজ

ব্রিটেনের স্থানীয় সময় সকাল ১০টা ৪৪ মিনিটে রানির কফিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হবে। বিকেল ৩টা ৬ মিনিটে উইন্ডন্সরে পৌঁছাবে কফিন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় স্বামী ফিলিপের পাশে রানিকে সমাহিত করা হবে। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বিশ্বনেতারা। ডেইলি মেইল আজ সকালে রানির কফিন ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে গথিক চার্চে নিয়ে যাওয়া হবে। প্রথানুযায়ী, কফিনবাহী […]

Continue Reading

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৯০ জন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে, রোববার ২৪ ঘণ্টায় ৭৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার […]

Continue Reading

যুদ্ধ বাধাতে চায় মিয়ানমার, ফাঁদে পা না দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

মিয়ানমার গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছিলো মাত্র, কিন্তু সু চি আর তার দলের নেতাকর্মীদের হাজতে পুরে আর শত শত মানুষ হত্যা করে জান্তা সরকারের ক্ষমতায় আসার দেড় বছর পেরিয়েছে। কিন্তু ক্ষমতার স্বাদ ক্রমশ বিস্বাদে পরিণত হচ্ছে এখন পর্যন্ত। দেশটির উত্তর, পূর্ব, পশ্চিমে জাতিগত সশস্ত্র গেরিলা সংগঠনগুলো আগের যে কোন সময়ের চেয়ে বেশি শক্তি অর্জন করেছে। […]

Continue Reading

রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে খোলা শোক বইয়ে স্বাক্ষর করছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।/ ছবি- সংগৃহীত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওয়েস্টমিনস্টার হলে প্রয়াত রানিকে শ্রদ্ধা জানান। পরে ল্যাঙ্কাস্টার হাউসে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছেন। এক ব্রিফিংয়ে তিনি জানান, […]

Continue Reading

এখনই সেনা মোতায়েন নয় : ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পড়ার ঘটনায় সরকার এ মুহূর্তে সেনা মোতায়েন করা নিয়ে কিছু ভাবছে না বলে জানিয়েছেন, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। খুরশেদ আলম বলেন, আজ সবাইকে নিয়ে উচ্চপর্যায়ের মিটিং হয়েছে। […]

Continue Reading

‘রানি খোঁজ করেন হাসিনা কোথায়, ওকে দেখছি না কেন’

রানি দ্বিতীয় এলিজাবেথের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি ৭ বার কমনওয়েলথ সামিটে অংশ নিয়েছি। এ ছাড়া ২০১২ সালে রানির দাওয়াতে অলিম্পিকে যোগ দিয়েছি। প্রত্যেকবারই দেখা হয়েছে। উনার অসাধারণ স্মরণশক্তি ছিল। একবার কমনওয়েলথ সম্মেলনে আমাকে দেখতে না পেয়ে রানি খোঁজ করেন হাসিনা কোথায়, ওকে দেখছি না কেন! ব্রিটিশ গণমাধ্যম বিবিসির রোববারের বিখ্যাত শো ‘সানডে […]

Continue Reading

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ২টার দিকে উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইলিয়াস (২০) উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে টেকনাফ মডেল থানার […]

Continue Reading

চীনে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৭

চীনে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। রোববার (১৮ সেপ্টেম্বর) এশিয়ার এই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। চীনা পুলিশের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর চীনে এখন পর্যন্ত এটিই সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা। সোশ্যাল মিডিয়ায় […]

Continue Reading

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ, চিঠি হস্তান্তর

বাংলাদেশ সীমান্তে হামলার ঘটনায় চতুর্থবারের মতো মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডেকে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। কিছুক্ষণ অপেক্ষা ক‌রি‌য়ে রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদার দফতরে ডে‌কে নেয়া হয়। এ সময় বাংলাদেশ সীমান্তে একের পর এক হামলার ঘটনার ব্যাখ্যা […]

Continue Reading

ঝাড়খণ্ডে বাস দুর্ঘটনায় নিহত ৭

ভারতের ঝাড়খণ্ডে একটি বাস ব্রিজ থেকে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার সময় বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। পুলিশ জানিয়েছে, রাজ্যের হাজারিবাগ জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির। এক পুলিশ কর্মকর্তা জানান, রাচিগামী একটি বাস গিরিদিহ জেলা থেকে আসছিল। সে সময় ব্রিজের রেলিং ভেঙে বাসটি নিচে পড়ে যায়। […]

Continue Reading

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ১২৮ জন। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে, শনিবার ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ […]

Continue Reading

বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ক চমৎকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটেনের বিরোধী দলের নেতা ও লেবার পার্টির প্রধান স্যার কেয়ার স্টারমার। শনিবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার এ সাক্ষাত অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী এখন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া যোগ দিতে চারদিনের সফরে লন্ডনে রয়েছেন। সাক্ষাতকালে ব্রিটেনের বিরোধী দলের নেতা ও লেবার পার্টির […]

Continue Reading

মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব ঢাকার

বাংলাদেশ সীমান্তে মর্টারশেল নিক্ষেপে এক রোহিঙ্গা যুবক নিহত ও পাঁচ রোহিঙ্গা নাগরিক আহত হওয়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে আবারও তলব করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, রোববার মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানাবে ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা […]

Continue Reading