সীমান্ত নিয়ে ক্লিয়ার মেসেজ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এটা আমাদের ক্লিয়ার মেসেজ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ৯৮তম রিক্রুট ব্যাচ নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে সে ঘটনাগুলো ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। […]

Continue Reading

সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত সু চিকে এই কারাদণ্ড দেয়। এছাড়া সু চির পাশাপাশি এদিন তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক শন টার্নেলকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গণতন্ত্রপন্থি এই নেত্রীর কারাদণ্ডের রায়ের […]

Continue Reading

শক্তিশালী হারিকেনের আঘাতে তছনছ ফ্লোরিডা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘ইয়ান’। স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঘণ্টায় প্রায় ২৪১ কিলোমিটার বেগে আঘাত হানে ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেনটি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১৮ লাখের বেশি বাসিন্দা। হারিকেনটির প্রভাবে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক জলোচ্ছ্বাস। আশপাশের বিভিন্ন শহরে ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বন্ধ হয়ে […]

Continue Reading

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ৮৬১ জন, যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে লক্ষাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬ জনের, যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে অর্ধ শতাধিক। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য […]

Continue Reading

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, প্রত্যাশা মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশের আসন্ন জাতীয় সংদস নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ‘ইউএস-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক : ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণই […]

Continue Reading

বিশ্ব হার্ট দিবস আজ

বিশ্ব হার্ট দিবস আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর)। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ইউজ হার্ট ফর এভরি হার্ট’। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি গুরুত্ব সহকারে পালন করা হচ্ছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ন্যাশানাল হার্ট ফাউন্ডেশন দিবসটি পালন করছে। জানা গেছে, অন্যান্য রোগের তুলনায় হৃদরোগে মৃত্যুর হার সবচে বেশি। […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে কাজ করছে দুই মন্ত্রণালয়: বিদায়ী র‌্যাব ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিদায়ী মহাপরিচালক (ডিজি) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে কাজ করছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাদের নিষেধাজ্ঞায় র‌্যাবের কর্মকাণ্ডে কোনো প্রভাব ফেলেনি। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মহাপরিচালকের বিদায়ী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। […]

Continue Reading

বিশ্বে করোনায় আরও ৯৫২ মৃত্যু, আক্রান্ত বেড়েছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৪১৮ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৩ লাখ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫২ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় তিন শ’ জন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ […]

Continue Reading

ইরানে হিজাব-বিরোধী বিক্ষোভ অব্যাহত, নিহত বেড়ে ৭৬

পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী মাহশা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানে বিক্ষোভ অব্যাহত। টানা ১১ দিনের মতো দেশটিতে চলছে এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের ওপর ইরানি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার এক মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বিক্ষোভ শুরুর পর থেকে ইরানের রাষ্ট্রীয় বাহিনীর হাতে অন্তত চার শিশু নিহত হয়েছে। […]

Continue Reading

জল্পনা তুঙ্গে চীনে সেনা অভ্যুত্থান! গৃহবন্দি শি?

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গৃহবন্দি করা হয়েছে! এমন জল্পনার খবরে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। বিভিন্ন সামাজিক মাধ্যমের খবরে বলা হয়েছে, চীনা পিপলস আর্মির (পিএলএ) প্রধান পদ থেকে শি’কে সরানো হয়েছে। সেইসঙ্গে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে এমন জল্পনার খবর সম্পর্কে দেশটির […]

Continue Reading

ইরানের ৫০ শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নিহত বেড়ে ৫০

ঠিকভাবে হিজাব না পরার অভিযোগে আটক এক তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় সপ্তাহ ধরে বিক্ষোভে ফুঁসছেন ইরানের মানুষ। এর প্রতিবাদে গতকাল শুক্রবারও বড় বিক্ষোভ হয়েছে ইরানজুড়ে। তবে হিজাব পরার দাবিতে পাল্টা বিক্ষোভ করেছেন দেশটির সরকারপন্থীরাও। এদিকে ইরানের সেনাবাহিনী বলেছে, জনগণের সুরক্ষা নিশ্চিত করতে তারা ‘শত্রুদের মোকাবিলায়’ নামবে। অন্যদিকে ইরানের ‘নীতি পুলিশের’ ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। […]

Continue Reading

অভ্যন্তরীণ রাজনীতিতে যেসব চাপে পড়ছে মিয়ানমারের সামরিক জান্তা

মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ঘোষণা করে যে সরকার প্রধান অং সান সু চি এবং অন্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার পর তারা দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে। ওই সময় পরবর্তী এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে রাজধানী নেপিডো এবং প্রধান শহর ইয়াঙ্গনে কারফিউ জারি করা হয়। এর পরে হাজার হাজার মানুষ কয়েক সপ্তাহ ধরে […]

Continue Reading

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে জাতিসংঘে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রোহিঙ্গা ইস্যুতে একটি উচ্চ-পর্যায়ের পার্শ্ব ইভেন্টে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক অংশীদারদের একটি অনুকূল পরিবেশ তৈরি করতে বাস্তব পদক্ষেপ এবং প্রকল্প প্রহণ করা দরকার। ভাষণে প্রধানমন্ত্রী শেখ হসিনা রোহিঙ্গা সংকটের স্থায়ী […]

Continue Reading

ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ৩১

পুলিশ হেফাজতে তরুণী মৃত্যুর প্রতিবাদে ইরানে চলমান সহিংস বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চলেছে। মানবাধিকার সংস্থার দাবি এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, তবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ১৭ জন নিহত হয়েছে। বিক্ষোভ দমনে সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভে সপ্তম দিনেও উত্তাল […]

Continue Reading

বিশ্ব দরবারে লাল-সবুজের পতাকা ৩ বার সমুন্নত করল তাকরিম

বাংলাদেশের খুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম। বয়স ১৩ বছর। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ইতোমধ্যে বিশ্ব দরবারে লাল-সবুজের পতাকাকে সমুন্নত করেছেন তিনবার। এরমধ্যে প্রথম স্থানসহ তৃতীয় ও সপ্তম স্থান অর্জন করেছেন। সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন তিনি। এতে বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজে […]

Continue Reading

হিজাব-বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৯

ইরানে পুলিশের হেফাজতে মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর হিজাব এবং নৈতিকতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৯ ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে একজন পুলিশও রয়েছে। অন্তত ১৫টি শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিক্ষোভকারীদের পুলিশকে ধাওয়া করা, গুলির শব্দ এবং মেয়েদের হিজাবে আগুন লাগানো- […]

Continue Reading

তুর্কি-সৌদি মধ্যস্ততায় রাশিয়া ও ইউক্রেনের ৩০০ বন্দী বিনিময়

ভয়াবহ বৈরিতার মধ্যেও রাশিয়া ও ইউক্রেন প্রায় ৩০০ বন্দী বিনিময় করেছে। এটিকে একটি অবাক করা পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। সাত মাস আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। আর তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্ততায় এই বন্দী বিনিময় ঘটেছে বলে জানা গেছে। মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মরক্কোর নাগরিকও […]

Continue Reading

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ৬ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। সেই সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি কাটিয়ে উঠা ও এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ যোগ করেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) জিসিআরজি (গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ) চ্যাম্পিয়নদের সঙ্গে জাতিসংঘের মহাসচিব আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন শেখ […]

Continue Reading

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে, আক্রান্ত কমেছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৫১ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় দেড় হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১০৮ জনের, যা আগের দিনের তুলনায় বড়েছে প্রায় দেড়শ জন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের […]

Continue Reading

করোনা শনাক্তের হার বেড়ে ১৪.৭৩ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জনে। এ সময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৩৪৫ অপরিবর্তিত রয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]

Continue Reading

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ৭০ মণ ইলিশ

সনাতন ধর্মাবলম্বীদরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেল ২ হাজার ৮০০ কেজি ইলিশ মাছ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতরে ত্রিপুরা রাজ্যের আগরতলায় ২টি ট্রাকে করে ২ হাজার ৮০০ কেজি ইলিশ মাছ রফতানি হয়। ঢাকার কারওয়ান বাজারের প্রতিষ্ঠান ফিশ বাজার স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ড খলিফা এন্টারপ্রাইজের মাধ্যমে ইলিশ মাছগুলো […]

Continue Reading

‘শূন্যরেখায় হয় মরব, না হয় মিয়ানমারে ফিরব’

শূন্যরেখায় বসবাসকারী রোহিঙ্গাদের নিয়ে এবার নতুন খেলায় মেতে ওঠেছে মিয়ানমার বাহিনী। তাদের শূন্যরেখা থেকে তাড়াতে আগ্রাসী আচরণের পাশাপাশি কাঁটাতার ঘেঁষে বাড়িয়ে দিয়েছে সৈন্য; প্রতিনিয়ত করছে গোলাগুলি ও গোলার বিস্ফোরণ। গত এক মাসের বেশি সময় ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালেও সীমান্তে থমথমে অবস্থা। এমন পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করলেও […]

Continue Reading

বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত ৪ লাখ, মৃত্যু এক হাজারেরও বেশি

বিশ্ব গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৫৪ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৯৩১ জন। এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩৩ হাজার ২২১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ১০২ জনে। বিশ্বে গত […]

Continue Reading

ইয়াঙ্গুনে বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব, আরাকান আর্মি ও আরসার ঘাঁটি থাকার অভিযোগ

ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনজুরুল করিম খান চৌধুরীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে মিয়ানমার সরকার। বান্দরবান সীমান্তে সাম্প্রতিক গোলাগুলির প্রেক্ষাপটে গত রোববার তাকে ডেকে নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক উ জাউ ফিউ উইন। বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নেওয়ার বিষয়টি মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে বিবৃতি আকারে প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ঢাকায় […]

Continue Reading

মিয়ানমারে স্কুলে গুলিবর্ষণ জান্তার, নিহত ৬ শিক্ষার্থী

মিয়ানমারের একটি স্কুলে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করেছে সেনাবাহিনী; এতে ওই স্কুলের ৬ শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে ১৭ জন। এছাড়া আটক করা হয়েছে আরও ২০ শিক্ষার্থী ও শিক্ষককে। মিয়ানমারের সংবাদমাধ্যম মিজ্জিমা ও ইরাবতী নিউজ পোর্টালের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শুক্রবার সামরিক বাহিনীর হেলিকপ্টার যখন হামলা চালায়, সেসময় ক্লাস চলছিল স্কুলটিতে। ওপর থেকে ঢালাও […]

Continue Reading