মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ন্যান্সি পেলোসি

মার্কিন প্রতিনিধি পরিষদের একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি ডেমোক্র্যাট লিডার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের পদত্যাগের ঘোষণা দেন ৮২ বছর বয়সী এ হাউস স্পিকার। বক্তৃতায় পেলোসি বলেন, তিনি প্রায় ২০ বছর ধরে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেয়ার পরে এবং গত মাসে তাদের সান ফ্রান্সিসকোর বাড়িতে তার স্বামী পলের ওপর নৃশংস হামলার পরে […]

Continue Reading

গাজায় শরণার্থী শিবিরে আগুনে ২১ জনের মৃত্যু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শিশুসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে এই তথ্য। স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে একটি রান্নাঘর থেকে গ্যাস লিক হয়েছে। এ […]

Continue Reading

বিশ্বজুড়ে কমেছে মৃত্যু, শনাক্ত ৩ লাখের ওপরেই

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে আটশো মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় তিন লাখে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে […]

Continue Reading

বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম আশঙ্কাও নেই : ডব্লিউএফপি

‘বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম আশঙ্কা নেই’ বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলি। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, ডোমেইনিকো স্কালপেলি আমাকে জানিয়েছেন, তাদের কাছে তথ্য আছে কোনোক্রমেই বাংলাদেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম সম্ভাবনা নেই। কৃষিমন্ত্রী বলেন, বিষয়টি রাজনৈতিক ইস্যু […]

Continue Reading

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩৮

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৩৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ১২৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ […]

Continue Reading

ইরানে বন্দুক হামলায় নিহত ৯

ইরানে বাধ্যতামূলক হিজাব আইন বাতিল ও নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে বিক্ষোভরত জনতার ওপর অজ্ঞাত বন্দুকধারীদের পৃথক দুটি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশ ও ইসফাহান শহরে বুধবার পৃথক এই দুই হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ বলেছে, একটি গাড়িতে […]

Continue Reading

পোল্যান্ডে ইচ্ছাকৃত হামলার কোনো আভাস নেই : ন্যাটো প্রধান

পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গ। ন্যাটো দূতদের বৈঠকে সভাপতিত্ব শেষে স্টলেনবার্গ বুধবার এ কথা বলেন। একইসাথে তিনি বলেছেন, এ যুদ্ধের চূড়ান্ত দায়ভার রাশিয়ার। স্টলেনবার্গ বলেন, ঘটনার তদন্ত চলছে। ফলাফল জানার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। তবে ইচ্ছাকৃত হামলা চালানোর কোনো আভাস আমরা […]

Continue Reading

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৮৬৯ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে শতাধিক। এ সময় ৩ লাখ ৩০ হাজার ৬৩৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে ১৩ হাজারেরও বেশি। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য […]

Continue Reading

এক বছরে ভারত গেছেন আড়াই লাখ বাংলাদেশি

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ১৫ লাখেরও বেশি বিদেশি নাগরিক ভারত ভ্রমণ করেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় ভারতে গেছেন মার্কিন নাগরিকরা, তাদের সংখ্যা ৪ লাখ ২৯ হাজার। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। করোনার নানা বিধিনিষেধের মধ্যেও সে বছর বাংলাদেশ থেকে ভারতে যান ২ লাখ ৪০ হাজার বাংলাদেশি। যদিও ভারতীয় কর্মকর্তারা […]

Continue Reading

ফের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা ট্রাম্পের

ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দিয়েছেন তিনি। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি। আগামী ২০২৪ সালের নির্বাচনে জিতলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে […]

Continue Reading

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডে নিহত ২, জরুরি বৈঠকে ন্যাটো

ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের ভূখণ্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে দুজন নিহত হয়েছেন। পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি করেছে। এই ঘটনার পরপরই জরুরি বৈঠক ডেকেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা। জোটটির সদস্য পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানায় যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) পোল্যান্ডের একটি গ্রামে আঘাত […]

Continue Reading

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৭৫৬ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় দুইশো। এ সময় ৩ লাখ ১৭ হাজার ১৮৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে দেড় লাখেরও বেশি। বুধবার (১৬ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ […]

Continue Reading

ফের করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আবারও করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো ভাইরাসটিতে আক্রান্ত হলেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। এর আগে, গত রোববার লন্ডনে যান শেহবাজ শরিফ। সেখানে তার বড় ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। টুইটবার্তায় মরিয়ম আওরঙ্গজেব জানান, […]

Continue Reading

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ৩ ফুটবলারকে গুলি করে হত্যা

প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত তিনজনই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য। স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের বহনকারী বাসে গোলাগুলির এই ঘটনা ঘটে এবং এতে আরও দু’জন আহত হয়েছেন। পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পার্কিং গ্যারেজে বাসটি টেনে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করা হয়। একজন […]

Continue Reading

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৫৫৮ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দুই শতাধিক। এ সময় ১ লাখ ৪৬ হাজার ৫০৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে ৫০ হাজারের বেশি। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ […]

Continue Reading

তুমব্রু সীমান্তে সংঘর্ষ, ডিজিএফআই কর্মকর্তা নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযান পরিচালনা করার সময় মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই’র একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এছাড়া সংঘর্ষের ঘটনায় র‍্যাবের একজন কর্মকর্তা […]

Continue Reading

রাতেই ব্যালট বাক্স ভরবে না পুলিশ, প্রত্যাশা জাপানি রাষ্ট্রদূতের

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। এতে বিরোধীরাও অংশ নেবে বলে প্রত্যাশা জাপানের। এমন কথাই জানালেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, গত নির্বাচনে পুলিশের বিরুদ্ধে ব্যালট বাক্স ভর্তি করার যে অভিযোগ উঠেছে, অন্যান্য দেশের ক্ষেত্রে কখনোই এমনটা শোনেননি। আগামী নির্বাচনে এ […]

Continue Reading

মঙ্গলবার বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা এরপরই বিশ্বের জনসংখ্যা পৌঁছে যাবে ৮০০ কোটিতে। এ বছরের ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে ৮০০ কোটির জনসংখ্যার ব্যাপারে প্রথম ভবিষ্যবাণী করা হয়। জাতিসংঘ বলছে, আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছাবে। এ নিয়ে ইউএন ডট ওআরজি কাউন্টডাউন শুরু করেছে। জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছানোর দিনটিকে পালন করতে নাম দেওয়া হয়েছে […]

Continue Reading

ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬

তুরস্কের প্রাচীন শহরটির একটি ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৮১ জন। কর্তৃপক্ষ জানায়, তাসকিম স্কয়ার এলাকায় একটি শপিং স্ট্রিটে এ বিস্ফোরণ ঘটে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই জানিয়েছেন, একজন মহিলা এই বিস্ফোরণটি ঘটিয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউ এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইস্তাম্বুলের […]

Continue Reading

বিশ্বে করোনায় আরও ৩৫৪ জনের মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ২ লাখ ৬ হাজার ৩২৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। রোববার (১৪ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৮ […]

Continue Reading

সৌদি আরবের কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী

বিলম্বে অর্থ প্রদান শর্তে সৌদি আরবের কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ রোববার (১৩ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট সমাধানেও সৌদি আরবের সহায়তা চেয়েছেন শেখ হাসিনা। সৌদি উপমন্ত্রী […]

Continue Reading

ঢাকাতেই হবে হজযাত্রীদের সৌদির ইমিগ্রেশন, চুক্তি আজ

পবিত্র হজে যেতে সৌদির ইমিগ্রেশন ঢাকাতেই করতে পারবেন বাংলাদেশি হজযাত্রীরা। এ লক্ষ্যে রোববার (১৩ নভেম্বর) ‘রুট টু মক্কা সার্ভিস’ নামে একটি চুক্তি সই হবে। এই চুক্তি সই হলে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি যাত্রা আরও সহজ ও ঝামেলামুক্ত হবে। শনিবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। করোনাভাইরাস মহামারির আগে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে […]

Continue Reading

মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষে নিহত ৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসে মাঝ আকশে দুই প্লেনের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে এয়ার শো চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির তথ্যমতে, প্লেন দুটির একটি বোয়িং বি-১৭ বোমারু বিমান, অন্যটি ছোট প্লেন। এয়ার শো চলাকালে আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে […]

Continue Reading

সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণভার পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনে বেসরকারি ফলাফলে নেভাদার ডেমোক্র্যাটিক প্রার্থী ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। আর এ জয়ের মধ্য দিয়েই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। আজ শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো […]

Continue Reading

করোনায় আরও ৪৭৪ জনের মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৩১১ জন। রোববার (১৩ নভেম্বর) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৪৮৬ […]

Continue Reading