বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দেড় শতাধিক। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ১৭২ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় ৩৮ হাজার। এ সময় সুস্থ্য হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ১৯ জন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা […]

Continue Reading

সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন, ব্রিটিশ এমপিদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের চারজন এমপি। এসময় শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। শেখ হাসিনা বলেন, দেশে নির্বাচন কমিশন অনেকটাই স্বাধীন। আমরা আপনাদের ওয়েস্টমিনস্টারের […]

Continue Reading

অপরাধে জড়িয়ে কুয়েত ছাড়তে হলো ৩৫০০ বাংলাদেশিকে

এক বছরে বিভিন্ন অপরাধে সাজা পাওয়া প্রায় ৩০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্যর দেশ কুয়েত। তাদের মধ্যে বাংলাদেশি প্রবাসী রয়েছেন ৩ হাজার ৫০০ জন। আজ মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইংরেজি দৈনিক কুয়েত টাইমস’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২২ সালে মাদক সেবন ও বেচাকেনা, মারামারি, চুরি, মাদক […]

Continue Reading

ঘানার সামেদই কি পৃথিবীর দীর্ঘতম ব্যক্তি?

সম্প্রতি ঘানার উত্তরাঞ্চলের বাসিন্দা সুলেমানা আবদুল সামেদকে তার স্থানীয় হাসপাতাল এক চেক-আপ করে। সেই সময় হাসপাতালটি জানায়, সামেদের উচ্চতা এখন বেড়ে হয়েছে ৯ ফুট ৬ ইঞ্চি বা ২ দশমিক ৮৯ মিটার। গতকাল সোমবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি বলছে, এর ফলে বর্তমান রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখলে তিনিই হচ্ছেন বিশ্বের দীর্ঘতম মানব। […]

Continue Reading

বিশ্বের এক-তৃতীয়াংশ মন্দায় পড়বে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করেছেন, চলতি বছর বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দায় পড়তে যাচ্ছে। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ক্রিস্টালিনা বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা মন্থর হওয়ায় গেল বছরের তুলনায় ২০২৩ সাল ‘আরও কঠিন’ হতে যাচ্ছে। তার শঙ্কা, ইউক্রেনে যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার […]

Continue Reading

ইসরাইলি হামলায় দামেস্ক বিমানবন্দর বিধ্বস্ত

ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই সিরীয় সৈন্য নিহত এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়েছে। সিরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের এলাকাকে টার্গেট করে হানা এই হামলাটি স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২.০০টায় চালানো হয় বলে সামরিক বাহিনী এবং সরকারি বার্তা সংস্থা সানা জানায়। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা […]

Continue Reading

পোপ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়। শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পোপ বেনেডিক্টের অহিংস নীতি ও সর্বজনীন শান্তি প্রতিষ্ঠা সব সময় স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন। গতকাল শনিবার […]

Continue Reading

দুর্নীতির ৫ মামলায় সু চির ৭ বছরের কারাদণ্ড

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আনা দুর্নীতির মামলায় পাঁচ অভিযোগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে জান্তাশাসিত দেশটির আদালত। শুক্রবার আদালত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে সম্মিলিত […]

Continue Reading

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাটের হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দোলাপাড়া জিগারঘাট এলাকার আবদুস সামাদের ছেলে মংলু (৩৬) এবং একই এলাকার হাফি উদ্দিনের ছেলে সাদিক (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন ভোটমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম। তিনি বলেন, একদল […]

Continue Reading

কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সরকারি বাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছে। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা মুকেশ সিং বুধবার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এপি’র। তিনি বলেন, মহাসড়কে ‘অস্বাভাবিক গতিবিধি’ লক্ষ্য করে বুধবার জম্মু শহরের বাইরে একটি ট্রাককে থামতে বলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ট্রাক থামিয়ে ভেতর তল্লাশি শুরু করলে নিরাপত্তা […]

Continue Reading

বিনা মূল্যে শুক্রাণু সংরক্ষণের সুযোগ পাবেন যুদ্ধরত রুশ সেনারা

ইউক্রেন যুদ্ধে প্রায় তিন লাখ নতুন সেনা পাঠিয়েছে রাশিয়া। এই সেনারা তাদের শুক্রাণু বিনা মূল্যে শুক্রাণু ব্যাংকে জমা রাখতে পারবেন। এ বিষয়ে সব ধরনের খরচ বহন করবে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশিয়ার রাষ্ট্র নিয়িন্ত্রত সংবাদ সংস্থা তাস বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ান আইনজীবী ইউনিয়নের চেয়ারম্যান ইগর ট্রুনভের উদ্ধৃতি দিয়ে তাস জানিয়েছে, রাশিয়ার […]

Continue Reading

৩০ ডিসেম্বর সুচির বিরুদ্ধে শেষ মামলার রায়

আগামী ৩০ ডিসেম্বর মিয়ানমারের রাজধানী নেপিডোর কারাগারে স্থাপিত আদালতে প্রেসিডেন্ট উইন মিন্ত এবং ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সুচির বিরুদ্ধে সামরিক জান্তার আনা শেষ দুর্নীতি মামলাটির রায় হবে। ইরাবতি এই মামটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, দুর্যোগ মোকাবিলা ও রাষ্ট্রীয় এ্যাফেয়ার্সে ব্যবহারের জন্য হেলিকপ্টার ভাড়া ও কেনা নিয়ে তারা দুর্নীতি করেছেন। জান্তাদের অভিযোগ হলো উইন মিন্ত […]

Continue Reading

সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ হোসেন (৪০)। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার বালুখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ। নিহত হোসেন মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ওই ক্যাম্পে হেড মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন। নিহতের ছোট […]

Continue Reading

সাগরে ১৮০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

সাগরে কয়েক সপ্তাহ ধরে ভেসে থাকার পর রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। ওই নৌকাটিতে বাংলাদেশ ছেড়ে যাওয়া অন্তত ১৮০ জন রোহিঙ্গা ছিলেন। নৌকায় থাকা সবাই মারা গেছেন বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক টুইটে আশঙ্কা প্রকাশ করে। খবর টিআরটি ওয়ার্ল্ড’র। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, ডুবে যাওয়ার আগে নৌকাটি সম্ভবত পথ হারিয়েছিল। নৌকায় […]

Continue Reading

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ১১ বছরের কারাদণ্ড

দুর্নীতি ও অর্থ পাচার মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে ১১ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছেন দেশটির একটি আদালত। রয়টার্স আবদুল্লা ইয়ামিনের বিরুদ্ধে একটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হলেও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। প্রসঙ্গত, আগামী বছরের মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে প্রার্থী হবেন বলে ঘোষণা […]

Continue Reading

বিশ্বে করোনায় আরও ৬১৪ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৫২১ জন। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৬৬৫ […]

Continue Reading

শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে মৃত বেড়ে ৩২

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে অনেকেই তাদের গাড়িতে আটকা পড়েছেন। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে শত শত ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। এমতাবস্থায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরের ভেতরে এবং আশপাশেই অধিকাংশের মৃত্যু হয়েছে। শহরটি এরি হ্রদের পাশে অবস্থিত। […]

Continue Reading

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৭৮৩ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় পৌনে ছয়শো। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ১৬২ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে লক্ষাধিক। রোববার (২৫ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় […]

Continue Reading

যেখানে সান্তা ক্লজের বাড়ি

খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে বা শুভ বড়দিন রোববার (২৫ ডিসেম্বর)। নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায় বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ দেশে উদযাপন করবে এই দিনটি। বড়দিনে এই সম্প্রদায়ের সবার কাছে বিশেষ করে ছোটদের অত্যন্ত প্রিয় একটি চরিত্র সান্তা ক্লজ। তাকে নিয়ে ছোট-বড় সবার মধ্যেই আগ্রহের শেষ নেই। চমৎকার সাজ-সজ্জার এই সান্তা ক্লজ কে, […]

Continue Reading

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ২০

রাশিয়ার একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ জন নিহত হয়েছে। সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরে ওই বৃদ্ধাশ্রম অবস্থিত। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। কেমেরোভো নগর প্রশাসনের কর্মকর্তারা রুশ সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃদ্ধাশ্রমটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল বলে জানিয়েছে কর্মকর্তারা। ইতোমধ্যে এর মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ কাঠের […]

Continue Reading

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কবলে ২০ কোটি মানুষ, মৃত্যু ১২

যুক্তরাষ্ট্রের বিশাল এলাকাজুড়ে বয়ে যাওয়া তুষারঝড়ে দেশটির প্রায় ২০ কোটি মানুষের জীবন বিপর্যয়ের মুখে পড়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবারের এই তুষার ঝড়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসির। শীতকালীন এই তুষার ঝড়ে ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎ ও পানির সরবরাহ সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এসময় হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। […]

Continue Reading

বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান

আবারও বিয়ে করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। যুক্তরাষ্ট্র প্রবাসী পাকিস্তানি অভিনেতা মির্জা বিলাল বেগকে বিয়ে করেছেন তিনি। এ নিয়ে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রেহাম। সময় টিভি নিজের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়েছেন ৪৯ বছর বয়সী রেহাম খান। ইনস্টাগ্রামে বিয়ের ছবিও […]

Continue Reading

বিশ্বে একদিনে আক্রান্ত প্রায় ৫ লাখ

বিশ্বে করোনা মহামারিতে ২০২০ ও ’২১ সালের তুলনায় চলতি বছর ২০২২ সালে অনেকটাই কমে এসেছে এ রোগে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির হার। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ২৮১ জন। আগের দিনের তুলনায় সংক্রমণ কমেছে প্রায় ৪৭ […]

Continue Reading

সিকিমে ট্রাক খাদে পড়ে ৩ কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত

ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে ৩ কর্মকর্তাসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, সেনাবাহিনীর ৩ ট্রাকের মধ্যে একটি দুর্ঘটনায় পড়েছে। যেটি সকালে চাটেন থেকে থাঙ্গুর দিকে চলে গিয়েছিল। জেমা যাওয়ার পথে একটি বাঁকের মুখে সেটি খাড়া ঢাল থেকে ছিটকে পড়ে। […]

Continue Reading

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে মার্কিন ডেপুটি সেক্রেটারির ফোন

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি আর শেরম্যান। আজ বৃহস্পতিবার এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। সংক্ষিপ্ত আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদার করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, গত ১৪ […]

Continue Reading