জাতিসঙ্ঘের সামনে আ’লীগ-বিএনপির মধ্যে বোতল ছোড়াছুড়ি

নিউইয়র্কে জাতিসঙ্ঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখন ভবনের বাইরে ব্যাপক শোডাউন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। কাছাকাছি জায়গায় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সেখানে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। দুপুর ১টার দিকে উত্তেজনাকর স্লোগান দেয়ার সূত্র ধরে দুপক্ষই পরস্পরের দিকে বোতল ও খাবারের প্যাকেট ছুড়ে মারে। এতে সংঘর্ষ সৃষ্টির আশঙ্কায় মানুষদের দিগ্বিদিক ছোটাছুটি […]

Continue Reading

‘উষ্ণ আতিথেয়তার’ জন্য জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা পুতুল

প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল উষ্ণ আতিথেয়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট বাইডেনের সাথে তোলা একটি ছবি এক্সে (সাবেক টুইট) শেয়ার করেছেন। পুতুল এক্সে লেখেন, ‘ধন্যবাদ। আপনার আতিথেয়তা সর্বদা উষ্ণ এবং স্বাগত জানায়। আমরা একটি সুন্দর সময় কাটিয়েছি।’ সূত্র : ইউএনবি

Continue Reading

সংগঠনের স্বাধীনতা বাইডেন প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার : বাংলাদেশকে যুক্তরাষ্ট্র

সংগঠনের স্বাধীনতা ও সম্মিলিত আলোচনাসহ শ্রমিকদের অধিকার রক্ষায় বাণিজ্য অংশীদারদের সাথে কাজ করা বাইডেন-হ্যারিস প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার বলে বাংলাদেশকে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শ্রমিক ও ইউনিয়ন সংগঠকদের বিরুদ্ধে সহিংসতার পাশাপাশি ইউনিয়নবিরোধী বৈষম্য এবং শ্রমিকদের ওপর শক্তি প্রয়োগ সম্পর্কিত অনুশীলনের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বের প্রতি জোর দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রেড অ্যান্ড […]

Continue Reading

সম্পর্ক জোরদারে জাতিসঙ্ঘে মধ্য এশিয়ার নেতাদের সাথে বাইডেনের সাক্ষাৎ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার আঞ্চলিক নেতাদের সাথে সাক্ষাতের পর মধ্য এশিয়ার ‘আঞ্চলিক অখণ্ডতার’ ওপর জোর দেয়ার কথা বলেছেন। তিনি খুব শিগগিরই এ অঞ্চলের কোনো একটি দেশ সফর করতে পারেন। মস্কো এসব দেশকে তাদের উঠোন হিসেবে দেখে। খবর এএফপি’র। বাইডেন তথাকথিত ‘সি-৫’ দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতাদের বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’ […]

Continue Reading

জাপান-কোরিয়া ধরনেরপ্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্র-সৌদি আরবের!

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি করতে চাচ্ছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। আমেরিকার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার জন্য মার্কিন চাপের মুখে এই চুক্তি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। চুক্তির সম্ভাব্য রূপরেখা অনুযায়ী, সৌদি আরব তার ভূখণ্ডে হামলা হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাবে। নিউ […]

Continue Reading

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী মুসলিম লীগের (এএমএল) নেতা শেখ রশিদ আহমেদকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু। রোববার সন্ধ্যায় তাকে তার রাওয়ালপিন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী সরদার আব্দুল রাজ্জাক। তিনি জানান, সাদা পোশাক পরে তাকে তার বাসভন থেকে গ্রেফতার করে […]

Continue Reading

ইসরাইলের সাথে স্বাভাবিকরণ আলোচনা স্থগিত সৌদি আরবের

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সকল আলোচনা স্থগিত করার সিদ্ধান্তের বিষয়টি বাইডেন প্রশাসননকে জানিয়েছে সৌদি আরব। সৌদি মালিকানাধীন ইলাফ পত্রিকায় রোববার ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ওয়াশিংটন থেকে তারা এবিষয়ক নিশ্চিত তথ্য পেয়েছেন। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী সরকার ফিলিস্তিনিদের কোনো ধরনের ছাড় দিতে নারাজ […]

Continue Reading

যুক্তরাজ্যের ভিসা ফি বাড়ানোর ঘোষণা

আগামী ৪ অক্টোবর থেকে নতুন ভিসা ফি কার্যকর হচ্ছে যুক্তরাজ্যে। বিভিন্ন দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়ার পর ঘোষণাটি দিয়েছে ব্রিটিশ সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, ফি বৃদ্ধির বিষয়টি আগে সংসদে পাস হতে হবে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে উত্থাপন করা হয়। আগেই অবশ্য ভিসা ফি বাড়ানোর কথা বলেছিল যুক্তরাজ্য। […]

Continue Reading

পুতিনের মিত্র রমজান কাদিরভের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও চেচনিয়ার নেতা রমজান কাদিরভ গুরুতর অসুস্থ! ইউক্রেনের গোয়েন্দাদের বরাত দিয়ে এমন দাবি করা হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাদিরভ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। (ইউক্রেনীয় ইন্টারনেট প্রকাশনা) ওবজরেভেটেলকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা শাখার প্রতিনিধি আন্দ্রি ইউসভ বলেন, ‘চিকিৎসা ও রাজনৈতিক বৃত্তের বিভিন্ন সূত্র দ্বারা এ বিষয়টি […]

Continue Reading

আদিলুর ও নাসিরের সাজা : ফ্রান্স ও জার্মানির যৌথ বিবৃতি

ফ্রাঙ্কো-জার্মান যৌথ বিবৃতিতে বলেছে, প্রতিটি জাতির সমৃদ্ধির জন্য একটি প্রাণবন্ত নাগরিক সমাজ অপরিহার্য। এতে বলা হয়েছে, ‘ফ্রান্স ও জার্মানি আইনের শাসনের প্রতি শ্রদ্ধার সাথে সাথে বাংলাদেশে গণতান্ত্রিক অর্জনের প্রতি গভীরভাবে সংযুক্ত।’ তারা সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার রক্ষাকারীদের সমর্থন অব্যাহত রাখবে বলে যৌথ বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আদিলুর রহমান খান ও এ এস […]

Continue Reading

নতুন টানাপোড়েন : ভারতে বাণিজ্য মিশন স্থগিত কানাডার

কানাডা আগামী অক্টোবরে ভারতে তাদের বাণিজ্য মিশন স্থগিত করার ঘোষণা দিয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কানাডার বাণিজ্যমন্ত্রী ম্যারি নগের র মুখপাত্র। তবে এই স্থগিতাদেশের কোনো কারণ তিনি জানাননি। মুখপাত্র শান্তি কসেন্তিনো বলেন, ‘আমরা ভারতে আমাদের আসন্ন বাণিজ্য মিশন স্থগিত করছি।’ এর আগে পরিচয় প্রকাশ না করার শর্তে ভারতের […]

Continue Reading

‘সাগরে ক্রমাগত আছড়ে পড়ছে লাশের পর লাশ’

লিবিয়ার দারনা শহরে ভয়াবহ বন্যায় হতাহতের বিষয়ে দেশটির পূর্বাঞ্চলীয় প্রশাসনের মন্ত্রী হিশাম চোকিওয়াত বলছেন, ‘সাগরে ক্রমাগত আছড়ে পড়ছে লাশের পর লাশ।’ আবার বহু মানুষ লাশের ব্যাগ জড়িয়ে ত্রাণ সহায়তার জন্য আকুতি জানাচ্ছে। আর নিহতদের অনেককে গণকবরে দাফন করা হয়েছে। ঘূর্ণিঝড় দানিয়েল রোববার আঘাত হানলে একটি বাঁধ ফেটে গেলে দারনা শহর বন্যার পানিতে তলিয়ে যায়। উদ্ধার-কর্মীরা […]

Continue Reading

লিবিয়ায় ২০ হাজার মানুষের মৃত্যু!

লিবিয়ার আকস্মিক বন্যায় ২০ হাজারের বেশি লোকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাতে লিবিয়ার উত্তর উপকূলে ঘূর্ণিঝড় দানিয়েল আঘাত করে। লিবিয়ার রেড ক্রিসেন্ট আগে ১০ হাজার লোকের মৃত্যুর আশঙ্কা করেছিল। কিন্তু এখন ওই সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল-বায়দা মেডিক্যাল সেন্টারের পরিচালক আবদুল রহিম মাজিক ২০ হাজার […]

Continue Reading

আপনাকে দেখে খুব ভালো লাগছে : কিমকে বললেন পুতিন

রাশিয়ার সুদূর-পূর্ব আমুর অঞ্চলের ভোসতোচনি কসমোড্রোম রকেট ও মহাকাশ কেন্দ্রে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে বৈঠক করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে মহাকাশ কেন্দ্রের প্রবেশপথে কিমকে স্বাগত জানাতে চলে আসেন পুতিন। দু’জন করমর্দন করেন। এসময় উচ্ছ্বসিত ভ্লাদিমির পুতিন কিম জং উনকে বলেন, ‘আপনাকে দেখে খুব ভালো লাগছে।’ এত ব্যস্ততার মধ্যেও এই উষ্ণ […]

Continue Reading

নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরছেন ২১ অক্টোবর

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ২১ অক্টোবর দেশে ফিরবেন। তিনি আসন্ন নির্বাচনের আগে দলের রাজনৈতিক প্রচারণার নেতৃত্ব দেয়ার জন্য ফিরে আসবেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) লন্ডনে পিএমএল-এন-এর শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৯ সালের নভেম্বর থেকে স্বাস্থ্যগত কারণে লন্ডনে নির্বাসনে রয়েছেন নওয়াজ শরিফ। দুর্নীতির […]

Continue Reading

মরক্কোতে ভূমিকম্প : নিহত বেড়ে ২৮০০

মরক্কোর ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার আট শ’ ছাড়িয়ে গেছে। উদ্ধারকারীরা ধ্বংস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ৬০ বছরের মধ্যে এটিই ছিল মরক্কোর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। গত শুক্রবার গভীর রাতের ৬.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ভূমিকম্পে আহত হয়েছে ২ হাজার ৫৯ জন। বিপুলসংখ্যক লোক গৃহহীন হয়ে পড়েছে। […]

Continue Reading

এখনো ভারতেই আটকা জাস্টিন ট্রুডো

জি-২০ সম্মেলন শেষে গত রোববার থেকেই ভারতে আটকা পড়ে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রূডো। গতকাল সোমবার দেশের ফেরার কথা থাকলেও তা আর হয়ে উঠেনি, আজ মঙ্গলবারও তিনি দিল্লিতে রয়েই গেছেন। ট্রুডোর সঙ্গে তার প্রতিনিধিদলের সদস্যরাও আটকে পড়েছেন। ডয়চে ভেলে ও টাইমস নাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রূডোর বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে তার দেশে ফেরা হয়নি। এজন্য […]

Continue Reading

মিসরে স্কুলে নিকাব নিষিদ্ধ

মিসরীয় সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে মুখ ঢেকে রাখে- এমন নিকাব নিষিদ্ধ করেছে। ৩০ সেপ্টেম্বর দেশটিতে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। তখন থেকেই এই নিষেধাজ্ঞা চালু হবে বলে শিক্ষামন্ত্রী রেদা হেজাজি সোমবার ঘোষণা করেছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষার্থীরা ইচ্ছা করলে হেডস্কার্ফ পরতে পারবে। কিন্তু তাদের মুখ ঢেকে রাখা নিকাব পরতে পারবে না। তিনি আরো বলেন, শিশুদের অভিভাবকদের উচিত […]

Continue Reading

দিল্লিতে আটকা পড়েছেন জাস্টিন ট্রুডো

জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রতিনিধিদল নিয়ে ভারতে আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রূডো। কথা ছিল, সম্মেলেন শেষ করেই গতকাল রোববার দেশের উদ্দেশে পাড়ি দেবেন। তবে ট্রুডোসহ তার প্রতিনিধিদল দিল্লিতেই আটকা পড়েছেন। খবর গার্ডিয়ানের। কানাডার কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ট্রুডো ও প্রতিনিধিদলকে দিল্লিতে আরও একদিন বেশি থাকতে হয়েছে। কেননা তাদের বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। গতকাল রোববার দুপুরে […]

Continue Reading

বাংলাদেশ ও এশিয়াকে উপস্থাপন ফ্রান্সের একটি ফোরামে

শাম্মি জাহান, প্যারিস: শিল্প সাহিত্যের নগরীর বাইরে প্যারিস শহরের আরেকটা পরিচয় হচ্ছে অ্যাসোসিয়েশনের নগরী। এই অ্যাসোসিয়েশন গুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করা। অ্যাসোসিয়েশন গুলোর মধ্যে পারস্পারিক শ্রদ্ধা, আস্থাবোধ, বিশ্বাস এবং সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ওইসব সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় যাতে সহজ ভাবে পৌঁছাতে পারে সে লক্ষ্য নিয়ে প্রতিবছরের ন্যায় (vigneux-sur-seine) মেরি প্রায় […]

Continue Reading

‘পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বাইডেন প্রশাসন’

পাকিস্তানের রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করার উদ্দেশ্য নেই বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেছেন। খবর জিও নিউজের। এসোসিয়েশন অব পাকিস্তানি ফিজিশিয়ানস অব নর্থ আমেরিকার ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া (ডিএমভি) চ্যাপ্টারের বার্ষিক সভা ও গালা ডিনারে মার্কিন এ সিনেটর পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সেখানে […]

Continue Reading

মরক্কোতে ভূমিকম্প : নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০০

মরক্কোর ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। উদ্ধারকারীরা ধ্বংস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ৬০ বছরের মধ্যে এটিই ছিল মরক্কোর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। গত শুক্রবার গভীর রাতের ৬.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০১২ জনে। আহত হয়েছে ২,০৫৯ জন। বিপুলসংখ্যক লোক গৃহহীন হয়ে পড়েছে। মরক্কোর বাদশাহ ষষ্ট […]

Continue Reading

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৬৩২

মরক্কোর মধ্যাঞ্চলে গতকাল শুক্রবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬৩২ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে ৩২৯ জন। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আহতদের মধ্যে ৫১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, […]

Continue Reading

জি-২০ এর স্থায়ী সদস্য হলো আফ্রিকান ইউনিয়ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফ্রিকান ইউনিয়নকে (এইউ) আনুষ্ঠানিকভাবে জি-২০ তে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। এর মাধ্যমে এইউ এ সংস্থার স্থায়ী সদস্য হলো। আজ শনিবার হিন্দুস্তান টাইমস ও টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোদির আমন্ত্রণে এইউ আনুষ্ঠানিকভাবে জি-২০-এর নতুন সদস্য হিসেবে আসন গ্রহণ করেছে। মোদি আজ সম্মেলনের উদ্বোধনে বলেছেন, সবার অনুমোদনের […]

Continue Reading

জি-২০ সম্মেলন শুরু, উদ্বোধন করলেন মোদি

ভারতের রাজধানী দিল্লিতে আজ শনিবার বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-২০ সম্মেলনের উদ্বোধন করেছেন। খবর এনডিটিভির। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত মণ্ডপমে বিশ্ব নেতাদের স্বাগত জানিয়েছেন। এসব নেতাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভারতের প্রধানমন্ত্রী মোদি এই সম্মেলন উদ্বোধনের […]

Continue Reading