তুরস্কে মুক্তি পাচ্ছে ৩৮০০০ কয়েদি

  জেলখানা উপচে পড়ছে কয়েদি। তাই ৩৮ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে তুরস্ক। না, তারা ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত আসামি নন। যাদেরকে মুক্তি দেয়া হচ্ছে তারা ওই অভ্যুত্থান চেষ্টার আগের বিভিন্ন অপরাধে বন্দি। তাদেরকে ছেড়ে দিয়ে জেলখানায় অভ্যুত্থান চেষ্টাকারীদের জন্য স্থান সংকুলান করা হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বুধবার তুরস্কের আইনমন্ত্রী বেকির বোজডাগ বলেছেন, […]

Continue Reading

রিজার্ভের অর্থ চুরি ফিলিপাইনে মায়া জামিনে মুক্ত

  আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো জামিনে মুক্তি পেয়েছেন। ম্যানিলা বুলেটিনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার স্থানীয় সময় দিবাগত রাত একটার দিকে কারাগার থেকে মুক্তি পান মায়া। মাকাতি সিটির পুলিশপ্রধান রমিল মিত্র বলেন, গ্রেপ্তারের পর মায়াকে নারী বন্দীদের সেলে রাখা হয়েছিল। রাতে তিনি […]

Continue Reading

৯ লাখ লিটার ডিজেলবাহী মালয়েশিয়ার ট্যাংকার ছিনতাই

  মালয়েশিয়ার একটি তেলের ট্যাংকার ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা সেটি নিয়ে গেছে ইন্দোনেশিয়ার জলসীমায়। এমটি ভিয়ের হারমোনি নামের ওই ট্যাংকারটি প্রায় ৪ লাখ ডলার মূল্যের প্রায় ৯ লাখ লিটার ডিজেল বহন করছিল। মালয়েশিয়ার নৌসীমানায় আইন প্রয়োগকারী সংস্থা এমএমইএ’র মহাপরিচালক আহমেদ পুজি আব কাহার বলেছেন, তেলবাহী ওই নৌযান ও এর কার্গোকে নিয়ে যাওয়া হয়েছে ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপে। […]

Continue Reading

বঙ্গবন্ধু’র খুনীদের ফেরাতে দেশগুলো সাড়া দিচ্ছে না: আইজিপি

  বঙ্গবন্ধু’র পলাতক খুনীরা যেসব দেশে আছে তাদের ফেরানোর বিষয়ে ওইসব দেশ সাড়া দিচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের আইজি একেএম শহিদুল হক। দুপুরে ধানমন্ডির ৩২নম্বরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি উপস্থিত সাংবাদিকদের এতথ্য জানান। তিনি বলে, পলাতক খুনীদের ফিরিয়ে আনতে যে টাস্কফোর্স গঠন করা হয়েছিল […]

Continue Reading

ওয়াশিংটন সংলাপে গুরুত্ব পাবে সাম্প্রতিক ইস্যু

   মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পঞ্চম নিরাপত্তা সংলাপের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২রা অক্টোবর ঢাকায় দ্বিপক্ষীয় ওই সংলাপ হওয়ার সূচি রয়েছে। একাধিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র মতে, বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের কারণে খানিক আগে থেকেই ঢাকার তরফে নিরাপত্তা সংলাপের প্রস্তুতি শুরু হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের চূড়ান্ত তালিকা এখনও […]

Continue Reading

রয়টার্সের জরিপ হোয়াইট হাউজের দৌড়ে এগিয়ে হিলারি

  হোয়াইট হাউজের দৌড়ে জনমত জরিপে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিনি শতকরা ৫ ভাগ সমর্থন বেশি পেয়েছেন। রয়টার্স/ইপসোসের চালানো সর্বশেষ এ জরিপ প্রকাশ করা হয়েছে শুক্রবার। এতে দু’জনের জনপ্রিয়তার পার্থক্য সামান্যই পরিবর্তন হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ২৮শে জুলাইয়ের পর থেকে ডেমোক্রেট দলের প্রার্থী […]

Continue Reading

থাইল্যান্ডে সিরিজ বোমা হামলা, নিহত ৩

  থাইল্যান্ডের পর্যটক কেন্দ্র হুয়া হিন ও ফুকেটসহ বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু করে এই সিরিজ হামলাগুলো চালানো হয়। এ খবর দিয়েছে বিবিসি ও সিএনএন। খবরে বলা হয়, গতকাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত কমপক্ষে আটটি বোমা হামলা হয়েছে […]

Continue Reading

ভারতের হোমে বন্দি ৩৬ বাংলাদেশি শিশু

  ভারতে কমপক্ষে ৩৬ বাংলাদেশি শিশু অবৈধভাবে আটক রয়েছে। দেশটির পশ্চিমবঙ্গভিত্তিক মানবাধিকার সংস্থা ‘মাসুম’-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দায়ের করা এক অভিযোগে মাসুম-এর সেক্রেটারি কিরিটি রায় বলেছেন, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট অবজারভেশন হোম সুভায়নে এ শিশুদের অবৈধভাবে আটক রাখা হয়েছে। অভিযোগে আরো বলা হয়েছে, ‘এ শিশুরা বাংলাদেশি নাগরিক। তাদের বিরুদ্ধে ভারতীয় আইনে […]

Continue Reading

ছুটি কাটাতে সুইজারল্যান্ডে বৃটিশ প্রধানমন্ত্রী

  ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে গ্রীষ্মকালীন অবকাশ যাপনে সুইজারল্যান্ডে গেছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ব্রেক্সিট গণভোটের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন ১৩ই জুলাই। ওইদিনই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তেরেসা মে। প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে অবকাশ কাটাতে যাচ্ছেন। তিনি বৃটেনে ফিরবেন আগামী ২৪শে আগস্ট। এর আগে ২০০৭ সালের আগস্টে তেরেসা […]

Continue Reading

সহিংসতা উস্কে দিচ্ছেন ট্রাম্প’

  ডোনাল্ড ট্রাম্প সহিংসতাকে উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন হিলারি ক্লিনটন। ডোনান্ড ট্রাম্প বলেছেন, অস্ত্রের অধিকার বিষয়ক তার যেসব সমর্থক আছেন তারাই হিলারির বিজয় থামিয়ে দিতে পারেন। হিলারি ক্লিনটন আইওয়ার ডেস মোইনেস-এ এক সমাবেশে বক্তব্যে বলেন, এসব বক্তব্যের একটি করুণ পরিণতি আছে। ট্রাম্প তার বক্তব্যে ‘সেকেন্ড অ্যামেন্ডমেন্ট পিপল’ বা অস্ত্রের অধিকারীদের হিলারিকে রুখে দেয়ার যে […]

Continue Reading

অন্তরঙ্গ সম্পর্কের গোপন কথা ‘মাইকেলকে ছাড়া জীবন কল্পনাই করতে পারি না’

  পপ সম্রাট মাইকেল জ্যাকসন ও হলিউড কিংবদন্তি এলিজাবেথ টেলরের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে অনেক কথা। অনেকে অনেকভাবে দেখেছেন সে সম্পর্ক। মাইকেল জ্যাকসনের মা ক্যাথেরিন তো একবার বলেই বসেছিলেন, এলিজাবেথ টেলর আমার ছেলেকে চুরি করেছেন। তারা দু’জন প্রেমিক-প্রেমিকার মতো একে অন্যের সঙ্গে থেকেছেন ছায়ার মতো। কখনো তারা দম্পতির মতো। কখনো বন্ধুর মতো। উজার করে মাইকেল উপহার […]

Continue Reading

ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, অতঃপর…

  ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগে চীনের হুবেই প্রদেশে এক শিক্ষককে বেদম প্রহার করা হয়েছে। তাকে নগ্ন করে ঘোরানো হয়েছে। এতে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এরপর তাকে আটক করেছে পুলিশ। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মিরর। এতে বলা হয়, লি নামের ওই শিক্ষক নিজে একজন টিনেজার। সে তার […]

Continue Reading

অলিম্পিকে ‘সমকামিতার বিপ্লব’!

  ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতায় সমকামী নারী-পুরুষ অংশগ্রহণ করে থাকেন। আন্তর্জাতিকভাবে এদের কোনো টুর্নামেন্টে অংশগ্রহণে বাধা নেই। বরং তাদের অধিক সুরক্ষার জন্য আছে বিশেষ নজর। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক। অনেক আগ থেকেই এই ক্রীড়া আসরে সমকামী নারী-পুরুষরা অংশগ্রহণ করে আসছে। এক সময় হিসাব রাখা হতো না। অনেকেই নিজের এই বিষয়টি গোপন রাখতো। কিন্তু বর্তমানে […]

Continue Reading

যে কারণে মাথায় স্কার্ফ পরেন নাদিয়া হোসেন

  আবারও বৃটেনে সংবাদ শিরোনামে বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ নাদিয়া হোসেন। এবার তিনি সংবাদ শিরোনাম ‘বেক অফ’ হিসেবে নন। এবার নিজে কেন মাথায় স্কার্ফ পরেন সে কারণে তিনি সংবাদ শিরোনাম। নিজেই বলেছেন, আমার চুলগুলো খুব বাজে। তা ঢেকে রাখতেই আমি মাথায় স্কার্ফ পরি। তার এ সরল স্বীকারোক্তি লুফে নিয়েছে বৃটিশ মিডিয়া। ইতিমধ্যেই মাথায় স্কার্ফ-পরা নারী মডেলে […]

Continue Reading

শোকে স্তব্ধ পাকিস্তান, দায় স্বীকার আইএস ও তালেবানের

  ভয়াবহ হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হওয়ার পর শোকে স্তব্ধ পাকিস্তান। গতকাল কোয়েটার সিভিল হাসপাতালে ওই হামলা চালায় জঙ্গিরা। একই সঙ্গে এ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালিবান পাকিস্তানের একটি অংশ দ্য জামায়াতুল আহরার এবং ইসলামিক স্টেট (আইএস)। গতকাল  প্রথমে বেলুচিস্তান বার এসোসিয়েশনের সভাপতি বিলাল আনোয়ার কাসিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। […]

Continue Reading

পাকিস্তানে হাসপাতালে বোমা বিস্ফোরণে নিহত ৫৩

  পাকিস্তানের কোয়েটায় একটি হাসপাতালে বোমা বিস্ফোরণে একজন সাংবাদিক সহ কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। হাসপাতালটির ইমার্জেন্সি ওয়ার্ড বা জরুরি বিভাগের গেটে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এর দায় স্বীকার করে নি। তবে কোয়েটা […]

Continue Reading

কেটি পেরি-অরল্যান্ডো ব্লুমের অবাধ যৌনতা

  ইতালির সারদিনিয়া সমুদ্র সৈকতে অবাধ যৌনতায় মেতে উঠলেন অভিনেতা অরল্যান্ডো ব্লুম ও তার প্রেমিকা সঙ্গীতশিল্পী কেটি পেরি। আশপাশের মানুষের তোয়াক্কা না করে তারা নগ্ন হয়ে গেলেন। প্রকাশ্যে চললো জলকেলি। আপত্তিকর আচরণ শুরু করলেন অরল্যান্ডো ব্লুম। তাতে বাধা দেন নি ৩১ বছর বয়সী কেটি পেরি। তাদের সেই উদ্দামতার ছবি প্রকাশ হয়ে পড়েছে। ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। […]

Continue Reading

অলিম্পিকের জমকালো উদ্বোধন বাংলাদেশের পতাকা গলফার সিদ্দিকুরের হাতে

  রিও-অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা উড়লো। এর আগেও পতাকা উড়েছে। তবে অলিম্পিকের ৩১তম আসরে বাংলাদেশের পতাকা উড়লো আলাদা গৌরবে। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে এবার সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। জমকালো অলিম্পিক উদ্বোধনীতে তার হাতে মারাকানা স্টেডিয়ামে পতপত করে উড়লো লাল-সবুজ পতাকা। এবারের অলিম্পিকে ২০৬টি দেশের ১০ হাজারের বেশি খেলোয়াড় […]

Continue Reading

বৃটিশ কাউন্সিল বন্ধ থাকলেও পরীক্ষা হবে

   বাংলাদেশে বৃটিশ কাউন্সিলের অফিস এখনও সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ইংলিশ মিডিয়াম স্কুলের ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থীদের পরীক্ষা যথাসময়ে এবং নির্ধারিত জায়গায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বৃটিশ কাউন্সিল। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, বৃটিশ কাউন্সিল এখনও বন্ধ রয়েছে। তবে দৈনন্দিন দাপ্তরিক কাজ দূরে বসে সম্পন্ন করা হচ্ছে। দেশব্যাপী বৃটিশ […]

Continue Reading

মশাল হাতে নিলেন ড. ইউনূস

গ্রিসের অলিম্পিয়া শহর থেকে যাত্রা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল। এর পর অলিম্পিকের সেই মশাল ব্রাজিলের আসে গত মে মাসে। অবশেষে কাল সেই মশাল হাতে নিয়ে রিওর রাজপথ প্রদক্ষিণ করলেন ড. মুহম্মদ ইউনূস। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পেলেন এই সম্মান। অলিম্পিকে যে মশাল হাতে নেবেন, সেটা তিন দিন আগেই জানা গিয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন […]

Continue Reading

অলিম্পিক কমিটির ১২৯তম সেশনে ভাষণ দিলেন প্রফেসর ইউনূস

  শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ৩রা আগস্ট রিও ডি জেনিরোর ওশেনিকো কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৯তম সেশনে ভাষণ দিলেন। বক্তব্যে প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং পৃথিবীর বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে অলিম্পিকস ও খেলাধুলায় একসঙ্গে কাজ করে যাওয়া বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর বাইরে থেকে যাওয়া মানুষদের কিভাবে সহায়তা করা যায় […]

Continue Reading

এনবিসি, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বাংলাদেশে শিকড় গেড়েছে আইএস

  আগস্ট পর্যন্ত ১৮টি দেশে বিস্তার ঘটেছে ইসলামিক স্টেটের (আইএস)। এর মধ্যে বাংলাদেশ সহ কমপক্ষে ৬টি দেশে তারা তাদের শিকড় গেড়েছে। হোয়াইট হাউজের ডকুমেন্ট উদ্ধৃত করে এমন খবর দিয়েছে এনবিসি নিউজ। এতে বলা হয়েছে, আইএস আরও যে ৫টি দেশে শিকড় গেড়েছে সেগুলো হলো মিশর, ইন্দোনেশিয়া, মালি, ফিলিপাইন ও সোমালিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৫ সালের হিসাব […]

Continue Reading

টাস্কফোর্সের বৈঠক আজ, আর্মার্ড কার আনতে চায় জাপান ইতালি কানাডা নেদারল্যান্ডস

  বিদেশি কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তায় সরকারি তৎপরতা আরো জোরদার হচ্ছে। চারটি দেশ তাদের দূতাবাসের জন্য আর্মার্ড কার আমদানির যে প্রস্তাব করেছে তার যৌক্তিকতাও খতিয়ে দেখা হচ্ছে। গুলশানে জঙ্গি হামলার প্রেক্ষিতে কূটনৈতিক অঙ্গনে সৃষ্ট উদ্বেগ-আতঙ্ক নিরসন, কূটনীতিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং নিরাপত্তায় যে কোনো ব্যবস্থা গ্রহণসহ নিরাপত্তা সংক্রান্ত কূটনীতিকদের যাবতীয় আবেদন বিবেচনায় সরকারের […]

Continue Reading

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন বাংলাদেশে পরিস্থিতির অবনতি

  বাংলাদেশ, আফগানিস্তান, ভারত নিয়ন্ত্রিত কাশ্মির, সিরিয়া, দক্ষিণ সুদান, মালি, আর্মেনিয়া ও তুরস্কে পরিস্থিতির অবনতি হয়েছে। জুলাই মাসের ওপর প্রণীত এক রিপোর্টে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেছে, এ মাসে এসব স্থানে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। তা সমাধানের উদ্যোগ ভেস্তে গেছে। রাজনৈতিক সঙ্কট যেন বিস্ফোরিত হয়ে তা আরও গভীর হয়েছে। মাসিক পর্যালোচনামুলক রিপোর্টে এসব দেশে গত মাসে যেসব […]

Continue Reading

ট্রাম্পকে অযোগ্য বললেন ওবামা

  মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের কঠোরতম সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, রিপাবলিকান দলের এই প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতাই নেই। তা সত্ত্বেও দলের সমর্থন ট্রাম্পের পক্ষেই থাকার জন্য রিপাবলিকান দলেরও সমালোচনা করেছেন ওবামা। সিএনএনের খবরে বলা হয়, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওবামা। […]

Continue Reading