জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরাইলের হামলা, নিহত ৯০

গাজা উপত্যকার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে রোববার ইসরাইলি হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে শতাধিক লোক ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, তাছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক লোক চাপা পড়ে আছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাবালিয়া শহরের আল-বারশ এবং আলওয়ান পরিবারের ব্যবহৃত আবাসিক অবস্থানে রোববার এই ভয়াবহ হামলা […]

Continue Reading

চাপের কাছে নতিস্বীকার, এখন হামাসের সাথে আলোচনা চান নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের হাতে বন্দী থাকা লোকদের মুক্ত করতে নতুন আলোচনা চলছে। তবে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তাদের জনগণের ওপর হামলা চিরতরে বন্ধ না হলে তারা কোনো বন্দীকে মুক্তি দেবে না। রোববার এক টেলিভিশন সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বিজয় না হওয়া পর্যন্ত ‘অস্তিত্ব রক্ষার যুদ্ধ’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েও হামাসের হাতে […]

Continue Reading

দুর্নীতি : ইমরানের মন্ত্রিসভার সদস্য ফাওয়াদ চৌধুরী গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ও তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরী। পাকিস্তান সরকারের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) শীর্ষ নির্বাহী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজির আহমেদ বাটের স্বাক্ষরিত পরোয়ানার ভিত্তিতে শনিবার রাজধানী ইসলামাবাদের বাসভবন থেকে ফাওয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। ফাওয়াদ চৌধুরীর স্ত্রী […]

Continue Reading

ভোটের আগে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং কারাগারে নির্যাতনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটি সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে বলেছে। একইসঙ্গে সকল পক্ষ যেন স্বাধীনভাবে, হয়রানি এবং সহিংসতামুক্ত নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে, নির্বাচনের আগে সেই পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারে প্রতি আহ্বানও জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (১৩ ডিসেম্বর) নিয়মিত […]

Continue Reading

বাংলাদেশে ভোটাধিকার ইস্যুতে অব্যাহতভাবে সম্পৃক্ত রয়েছে জাতিসংঘ

বাংলাদেশে ভোটাধিকার ইস্যুতে জাতিসংঘ অব্যাহতভাবে সম্পৃক্ত রয়েছে। এমন তথ্যই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। একইসঙ্গে কোনও ধরনের হয়রানি ও ভীতি ছাড়াই বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে আসন্ন নির্বাচনকে ঘিরে চলমান […]

Continue Reading

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। সংস্থাটির সাধারণ পরিষদে পাস হওয়া এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে দেড় শতাধিক দেশ। অবশ্য যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বুধবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ যুদ্ধবিধ্বস্ত গাজায় […]

Continue Reading

ইসরাইলকে হামাসের চ্যালেঞ্জ

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড ইসরাইলকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে, তারা আলোচনা ছাড়া কোনো বন্দীকে মু্ক্ত করতে পারবে না। আল জাজিরার এক খবরে এই বক্তব্য প্রকাশ করা হয়েছে। কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা আগে থেকে প্রস্তুত করা এক বার্তায় বলেন, ‘আমরা নেতানিয়াহু, গ্যালান্ট এবং যুদ্ধ মন্ত্রিসভার অন্যান্য সদস্যকে বলেছি, তারা আলোচনা […]

Continue Reading

মিয়ানমারে বিদ্রোহীদের দখলে তিন শ’র বেশি সামরিক ঘাঁটি

গত ২৭ অক্টোবর মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে অপারেশন ১০২৭ শুরু হওয়ার পর তিনটি রাজ্য ও দু’টি অঞ্চলে ৩০০টির বেশি ঘাঁটি ও ২০টি শহর দখল করে নিয়েছে বিদ্রোহীরা। অভিযানের সপ্তম সপ্তাহে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি উত্তর শান রাজ্যের প্রায় ৩০০ ঘাঁটি দখল করে নেয়। ৮ ডিসেম্বর পর্যন্ত জান্তা ও […]

Continue Reading

ফিলিস্তিনিদের আটক করে চোখ-হাত বেঁধে নির্যাতন ইসরাইলি সেনাদের

গাজার উত্তরাঞ্চল এবং খান ইউনিসকে ঘিরে যখন তীব্র লড়াই চলছে ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া ফিলিস্তিনি পুরুষদের নির্যাতনের চিত্র উঠে এসেছে। বিবিসির যাচাই করা ওই ভিডিওতে দেখা গেছে, আটক হওয়া পুরুষদের অধিকাংশকেই শুধু অন্তর্বাস পরিয়ে রাখা হয়েছে এবং তারা মাটিতে বসে আছে। তাদের চোখ এবং হাত […]

Continue Reading

প্রবল চাপে পেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাসম্পন্ন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এলিজাভেথ ম্যাগিল শনিবার পদত্যাগ করেছেন। এছাড়া বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান স্কট এল বকও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা এবং এর পর গাজায় ইসরাইলি হামলার প্রেক্ষাপটে দাতা, রাজনীতিবিদ এবং অ্যালামনাইদের প্রবল চাপে এই পদত্যাগ হলো। কংগ্রেসে শুনানির চার দিন পর এবং ‘ইহুদিদের গণহত্যার আহ্বান […]

Continue Reading

১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তান, চীন, হাইতি, ইরানসহ মোট ১৩টি দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সেই দিবসকে সামনে রেখে শুক্রবার (৮ ডিসেম্বর) এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেছেন, […]

Continue Reading

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলিদের শারীরিক ও মানসিক অবনতি ঘটেছে : সমীক্ষা

গত ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলিদের উল্লেখযোগ্যহারে শারীরিক ও মানসিক অবনতি ঘটেছে। ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ সংস্থা ম্যাকাবি হেলথকেয়ার সার্ভিসেস (এইচএমও) পরিচালিত একটি সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। সমীক্ষায় বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলিদের উল্লেখযোগ্যহারে শারীরিক ও মানসিক অবনতি ঘটেছে। নভেম্বরের শেষের দিকে এই সমীক্ষা চালানো হয়। […]

Continue Reading

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত ছাড়াল ১৭ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৪৬ হাজার ফিলিস্তিনি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা […]

Continue Reading

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারী। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। উত্তর আমেরিকার এই দেশটির ইউনিভার্সিটি অব নেভাদার প্রধান ক্যাম্পাসে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি […]

Continue Reading

ইসরাইলের পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামাসের হামলা!

ইসরাইলের একটি পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছিল গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাস যে হামলা চালিয়েছিল, ওই সময়ই এই ঘটনা ঘটে বলে নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলায় ক্ষেপণাস্ত্রের কোনো ক্ষতি হয়নি। তবে ওই হামলার ফলে যেখানে পরমাণু অস্ত্রগুলো রাখা […]

Continue Reading

তানজানিয়ায় ভারী বর্ষণের জেরে বন্যা ও ভূমিধস, নিহত অন্তত ৪৭

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে […]

Continue Reading

গাজা সীমান্তের সকল ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

গাজা সীমান্তের সকল ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল। এবার যুদ্ধবিরতির পর শুরু হওয়া আক্রমণে বিশেষ লক্ষ্যকে সামনে রেখেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। আগের হামলায় পুরো গাজা উপত্যকা ইসরাইলি বাহিনীর টার্গেট হলেও এবার আরো বিধ্বংসী হচ্ছে তাদের হামলা। শুক্রবার শেষ রাতে মিসরীয় সীমান্তের একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। এতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া […]

Continue Reading

গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫,২০০ ছাড়িয়েছে

গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫,২০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ৪০ হাজারের অধিক ফিলিস্তিনি আহত হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫ হাজার ২০৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৭০ ভাগই নারী ও শিশু। এছাড়া ৪০ […]

Continue Reading

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা শুরু ইসরায়েলি বাহিনীর

পূর্ব ঘোষিত যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টা (বাংলাদেশ সময় বেলা ১১ টা) বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী শুক্রবার যেসব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের— তা এখনও সরবরাহ করেনি ফিলিস্তিনের গাজা উপত্যকার […]

Continue Reading

সপ্তম দফায় ৩০ বন্দির মুক্তি দিলো ইসরায়েল, হামাস ছাড়ল ৮ জনকে

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩০ ফিলিস্তিনি বন্দি। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে সপ্তম দফায় এই ৩০ ফিলিস্তিনিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। সর্বশেষ মুক্তপ্রাপ্তদের বেশিরভাগই নাবালক। অন্যদিকে হামাস গাজা থেকে আরও ৮ বন্দিকে মুক্তি দিয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা। […]

Continue Reading

ফের যুদ্ধ শুরুর ঘোষণা নেতানিয়াহুর

চলমান যুদ্ধবিরতি শেষে গাজায় ফের যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ইসরাইলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ বিবৃতি দেন তিনি। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে বারবার একটি প্রশ্ন শুনে আসছি। যুদ্ধবিরতি শেষে কি ইসরাইল আবার যুদ্ধ শুরু করবে? আমি তাদের […]

Continue Reading

মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩, ভবনের সবাই ছিলেন বাংলাদেশি

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনই শ্রমিক। এছাড়া দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে এবং এখনও চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ধসে পড়া এই নির্মাণাধীন ভবনের সকল শ্রমিকই বাংলাদেশি ছিলেন বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ভবন ধসে হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার (২৯ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য […]

Continue Reading

গাজা যুদ্ধ : এবার সামরিক বন্দীদের নিয়ে আলোচনা করবে কাতার

এবার সামরিক বন্দীদের নিয়ে আলোচনার ঘোষণা দিয়েছে উপসাগরীয় দেশ কাতার। মঙ্গলবার (২৮ নভেম্বর) ইসরাইলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‘এখন তো বেসামরিক বন্দীদের বিষয়ে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এরপর সামরিক বন্দীদের বিষয়ে আলোচনা শুরু হবে।’ ইসরাইল-হামাস বন্দী বিনিময়ে কাতারের ভূমিকা উল্লেখ […]

Continue Reading

আরও ৩৩ বন্দির মুক্তি দিলো ইসরায়েল, হামাস ছাড়ল ১১ জনকে

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি বন্দি। হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া চারদিনের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে চতুর্থ দফায় এই ৩৯ ফিলিস্তিনিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে হামাস গাজা থেকে আরও ১১ বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আল […]

Continue Reading

তৃতীয় দফায় আরও ৩৯ ফিলিস্তিনির মুক্তি দিলো ইসরায়েল

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৯ ফিলিস্তিনি বন্দি। হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া চারদিনের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে তৃতীয় দফায় এই ৩৯ ফিলিস্তিনিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। এর আগে তৃতীয় ব্যাচে ১৩ ইসরায়েলিসহ আরও ১৭ বন্দির মুক্তি দেয় হামাস। সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, […]

Continue Reading