ভারতের যুদ্ধজাহাজে চীনের গোপন নজরদারি!

ডোকালামের পর ভারত-চীনের মধ্যে সবকিছু স্বাভাবিক যে হয়নি তা চীনের মনোভাবে মাঝেমধ্যেই স্পষ্ট হয়ে উঠছে। ভারতের গতিবিধির ওপর চীনের নজরদারিও সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত সপ্তাহেই ভারতীয় যুদ্ধজাহাজের ওপর চীনের গোপনে নজরদারির বিষয়টি সামনে এসেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ অ্যান্টি সাবমেরিন আইএনএস কামরোটা যখন ভিয়েতনাম থেকে […]

Continue Reading

জাতিসংঘ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্বারককে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

ঢাকা:জাতিসংঘের দুটি এজেন্সি ও মিয়ানমার সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্বারককে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মিয়ানমার সরকারকে উৎসাহিত করা হয়েছে জাতিসংঘের ওই দুটি এজেন্সি ইউএনএইচসিআর এবং ইউএনডিপির সঙ্গে প্রতিশ্রুতি পূরণের জন্য। যাতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান নেতৃত্বাধীন এডভাইজরি কমিশন অন রাখাইন স্টেটের করা সব সুপারিশ বাস্তবায়ন করা যায়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের […]

Continue Reading

নারীদের পদ দেওয়ার বদলে যৌন সুবিধে নেন ইমরান: প্রাক্তন স্ত্রী

ঢাকা: দলের নারী সদস্যদের শীর্ষ পদ দেয়ার বদলে তাদের কাছ থেকে যৌন সুবিধা আদায় করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খান। সম্প্রতি তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তার প্রাক্তন স্ত্রী রেহাম খান। রেহাম খানের অপ্রকাশিত এক আত্মজীবনীতে এসব কথা তিনি লিখেছেন। এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। খবরে বলা হয়, ‘রেহাম খান’ নামে […]

Continue Reading

জি-৭ সম্মেলন: নিরাপত্তা ঝুঁকিতে ১০ হাজার কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটি

কুইবেক প্রভিন্সিয়াল পার্লামেন্ট এবং তার আশে পাশে অবস্থিত সরকারি দফতরে কর্মরত ১০ হাজার কর্মকর্তা কর্মচারীকে বৃহস্পতি ও শুক্রবার ছুটি দেওয়া হয়েছে। মূলত নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই দিন প্রভিন্সিয়াল পার্লামেন্টের অধিবেশনও স্থগিত রাখা হয়েছে। জানা গেছে, জি-৭ সম্মেলনে যোগ দিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের ২ হাজার সাংবাদিকের জন্য যে মিডিয়া […]

Continue Reading

ট্রাম্পের প্রথম ইফতার আয়োজন, নিমন্ত্রণ পাননি আমেরিকান মুসলিমরা!

হোয়াইট হাউজে ইফতার আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার এই ইফতারের আয়োজন করা হয়। এবার রীতি ভেঙে আমেরিকান মুসলিমদের বাদ দিয়েই এ ইফতার আয়োজন করা হয়। গত বছর হোয়াইট হাউজের রীতি অনুযায়ী মুসলমানদের নিয়ে ইফতার আয়োজন করেননি ট্রাম্প। এবারই প্রথমবারের মতো ট্রাম্পের ইফতার আয়োজন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শাসনামল থেকে […]

Continue Reading

নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ইউরোপের প্রতি পুতিনের আহ্বান

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, “রাজনৈতিক কারণে নিষেধাজ্ঞাসহ অন্যান্য যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা রাজনৈতিক সংকটগুলোর সমাধান করতে পারবে না। ” মঙ্গলবার ভিয়েনায় স্বাগতিক অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডার বেলেনের সঙ্গে সাক্ষাতের পর এক আহ্বান জানান পুতিন। তিনি […]

Continue Reading

এই হোটেলেই দেখা করছেন ট্রাম্প-কিম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাক্ষাতের বিস্তারিত চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুরের ক্যাপেলা হোটেলে উভয় নেতা দেখা করবেন। আগামী ১২ জুন উভয় নেতার ঐতিহাসিক সাক্ষাৎটি হবে। আর এজন্য প্রস্তুত রয়েছে সিঙ্গাপুরের নয়নাভিরাম ক্যপেলা হোটেল। সিঙ্গাপুরের স্যান্তোষা দ্বীপে এ হোটেলটি অবস্থিত। হোটেলটির ভেতরে রয়েছে বেশ কয়েকটি মনোরম বিচ্ছিন্ন ভবন। […]

Continue Reading

মিসরের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন

মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল শরিফ। মিসরে প্রচলিত রাজনৈতিক ধারা হছে, প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই পুরনো সরকারের পদত্যাগ করা উচিৎ। এই ধারা মেনেই পদত্যাগ করেছেন শরিফ। খবরে বলা হয়, এই সপ্তাহের শুরুতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেছেন সিসি। প্রধানমন্ত্রীর পদত্যাগকে মন্ত্রীপরিষদে রদবদল আনার সুযোগ হিসেবে ব্যবহার করতে পারেন […]

Continue Reading

ট্রাম্প-কিমের পাহারায় গোর্খা সেনা

কয়েকদিন পরেই মুখোমুখি হবেন ডোনাল্ড ট্রাম্প আর কিম জং উন। একজন উত্তর কোরিয়ার সর্বময় কর্তা, যার এক ইঁশারায় ফেটেছে একের পর এক পরমাণু বোমা। আর অন্যজন নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা চাপিয়ে দমিয়ে দিতে চেয়েছেন সেই কিম জং উনকে। ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য অপেক্ষায় অধীর গোটা বিশ্ব। আর এই দুই রাষ্ট্রনেতার বৈঠক ঘিরে থাকবে কড়া নিরাপত্তা। খুকরি […]

Continue Reading

ইতিকাফে বসেছেন সৌদি বাদশাহ, হারাম শরিফে কঠোর নিরাপত্তাবলয়

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মক্কার হারাম শরিফে ইতিকাফে বসেছেন। মক্কাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। সোমবার জেদ্দা থেকে মক্কা নগরীতে পৌঁছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল আল-সৌদ বাদশাহকে অভ্যর্থনা জানান। কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিকাফকে কেন্দ্র করে মক্কা নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া […]

Continue Reading

সুষমাকে নিয়ে ১৪ মিনিট ‘নিখোঁজ’ বিমান

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বহনকারী একটি বিমান আকাশেই ১৪ মিনিটের জন্য ‘হারিয়ে’ গিয়েছিল। শনিবার সন্ধ্যায় মরিশাসের আকাশসীমায় সুষমাকে বহনকারী বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমানটি কোথায় কেউ বলতেই পারেনি। এভাবে ১৪ মিনিট নিমানটি নিখোঁজ ছিলো বলে জানানো হয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, শনিবার দুপুর […]

Continue Reading

ইসরায়েলি হামলায় ৫৫ সাংবাদিক আহত!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত গত মাসে ৫৫ জন সাংবাদিক আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে রবিবার এ তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গত মে মাসে ফিলিস্তিনের গাজায় আসা ১২৫ সংবাদকর্মীর মধ্যে ৫৫ জন ইসরায়েলি হামলার শিকার হয়েছেন। ইসরায়েলি হামলার শিকার সাংবাদিকদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ, ৮ জন বিস্ফোরণে, ১৭ জন গ্যাস-বোমা […]

Continue Reading

ড্রাইভিং লাইসেন্স পেয়ে রাস্তায় সৌদি নারী

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর জন্য লাইসেন্স দেয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে সোমবার প্রথমে ১০ নারীকে দেয়া হলো লাইসেন্স। সৌদি সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি সরকার গাড়ি চালাতে নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর লাইসেন্স দেয়া শুরু করেছে। আগামী ২৪ জুন থেকে সৌদি নারীরা গাড়ি চালাতে পারবেন। দেশটির তথ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ […]

Continue Reading

প্রথমবারের মতো সৌদিতে গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছেন ১০ নারী

সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর জন্য লাইসেন্স দেওয়া শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। দেশটির ১০ জন নারী গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন। সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক কেন্দ্র (সিআইসি) এ কথা জানিয়েছে। সিআইসি জানিয়েছে, ১০ সৌদি নারী সোমবার গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন। এর মাধ্যমে নতুন ইতিহাস […]

Continue Reading

সালাহকে দলে রেখে রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণা মিশরের

রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণা করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ২৮ বছর পর বিশ্বকাপে আসা মিশরের সেই দলে রয়েছেন দেশটির অন্যতম ভরসা মোহাম্মদ সালাহ। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাঁধের ইনজুরিতে পড়া লিভারপুল তারকা চোট সারিয়ে মাঠে ফিরতে প্রাণপণ লড়াই করছেন। আশা করা হচ্ছে ১৯ ও ২৫ জুন গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে রাশিয়া ও সৌদি আরবের মুখোমুখি হতে […]

Continue Reading

বিক্ষোভের মুখে জর্ডানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিক্ষোভের মুখে জর্ডানের প্রধানমন্ত্রী সোমবার দেশটির বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্থানীয় পত্রিকার উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। ২০১১ সালের পর জর্ডানে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ শুরু হলে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী হানি মুলকি। গত কয়েকদিনে হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর অফিসের দিকে মিছিল নিয়ে যায় এবং মুল্‌কির পদত্যাগের দাবী জানায়। […]

Continue Reading

রাজনৈতিক উপন্যাস লিখছেন বিল ক্লিনটন

নতুন রূপে হাজির হতে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এবার তিনি বেস্টসেলার উপন্যাসিক জেমস প্যাটারসনের সঙ্গে একটি রাজনৈতিক থ্রিলার উপন্যাস লিখবেন বলে জানা গেছে। সূত্রের খবর, সেই উপন্যাসে হোয়াইট হাউজে বিল ক্লিনটনের সময়টাকে ফুটিয়ে তোলা হবে। উপন্যাসের নামও ঠিক করা হয়েছে। নাম দেয়া হয়েছে ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’। উল্লেখ্য যদি ক্লিনটন থ্রিলার লেখক হিসেবে […]

Continue Reading

গুয়েতেমালায় ভয়াবহ অগ্ন্যুৎপাতে নিহত ২৫, আহত ৩০০

ঢাকা: মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার অগ্ন্যুৎপাতে ২৫ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন । তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রয়টার্সে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, অগ্ন্যুৎপাতে অন্তত ১৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। নিহতদের মধ্যে সাতজন শিশুও রয়েছে। বাতাসে ছাই থেকে রক্ষা […]

Continue Reading

স্পিকারের সাথে ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেন্বারের সাক্ষাৎ

ফ্রান্সে সফররত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার প্যারিসের হোটেল পুলম্যান লবিতে সাক্ষাতে চলতি বছরের অক্টোবরে প্যারিসে অনুষ্ঠিতব্য ১ম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০১৮‘নিয়ে নানা বিষয় কথা হয়। সামিটের সার্বিক প্রস্তুতি ও রোডম্যাপ সর্ম্পকে স্পিকারকে অবহিত করেন চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ। এসময় স্পিকার ড. শিরীন […]

Continue Reading

কাতারে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাতারে রাজধানী দোহার নাজমা এলাকায় রবিবার ভোর ৬টায় সিভাস হালদার (২৫) নামে এক বাংলাদেশির যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক ঢাকার নবাবগঞ্জের কিরুঞ্জি এলাকার বাসিন্দা নগেন হালদারের ছেলে। তিন বছর পূর্বে পরিবারের অভাব অনটন দূর করতে কাতারে আসে, কিছুদিন যাওয়ার পর তার একটি পুত্রসন্তান জন্ম নেয়,স্বাভাবিক ভাবেই চলছিল তার প্রবাসী জীবন। গতরাতে অন্যদিনের […]

Continue Reading

বিশ্বের সবচেয়ে দামি ৯ পাসপোর্ট

বৈধভাবে পৃথিবীর যে কোন দেশে যেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির একটি পাসপোর্ট প্রয়োজন। এটি রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতিরও বড় দলিল। তবে বিশ্বের সব দেশের পাসপোর্টের মযাদা সমান নয়। বিশ্বে এমন কয়েকটি দেশ রয়েছে যে দেশের পাসপোর্টধারীদের অন্যান্য দেশের তুলনায় বেশি দাম দেওয়া হয়। এমনকি বিশ্বের বহু দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায় এসব পাসপোর্ট নিয়ে। বিভিন্ন […]

Continue Reading

পৃথিবীর যে দেশে রয়েছে স্বামী ‘জমা রাখার’ সার্ভিস

পৃথিবীতে প্রতিনিয়ত চালু হচ্ছে নিত্য নতুন সেবা। তবে এমন অদ্ভূত সেবা বোধহয় চীনেই প্রথম চালু হল। সেবার নাম স্বামী ‘জমা রাখার’ সার্ভিস। সাধারণত নারীরা শপিংয়ে যাওয়ার সময় তাদের স্বামীদের সাথে করে নিয়ে যান। ফলে কেনাকেটার সময় স্বামীরা তাদের স্ত্রীদের পেছন পেছন এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে থাকেন। তবে এক্ষেত্রে ওই সব স্বামীদের যাতে আর […]

Continue Reading

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি, ৩৫ শরণার্থীর মৃত্যু

তিউনিশিয়া উপকূলে শরণার্থীদের একটি নৌকা ডুবে অন্তত ৩৫ জন মারা গেছেন। তবে বেশ কয়েকজন শরণার্থীকে তীরে ফিরিয়ে আনতে পেরেছেন উপকূলরক্ষীরা। তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনী সামরিক বিমানের সাহায্যে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। ‘ আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (IOM) জানিয়েছে, ডুবে যাওয়া নৌকা থেকে প্রায় ৭০ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তবে […]

Continue Reading

কুয়েতে বঙ্গবন্ধু সৈনিকদের ঐক্যের আহ্বান

আসন্ন ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে কুয়েতের সকল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দ্বন্দ্ব ভুলে একই পতাকা তলে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দরা। কুয়েত সিটির একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আহ্বান করেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি মোহাম্মদ সাদেক হোসেনসহ নেতৃবৃন্দরা। […]

Continue Reading

সৌদি আরব ইসরায়েল থেকে পরমাণু তথ্য নিচ্ছে

পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলের কাছ থেকে পারমাণবিক তথ্য ক্রয় করছে সৌদি আরব। মিডল ইস্ট মনিটর সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। ইসরায়েলি লেখক আমি ডর-অন জানান, এই তথ্য সৌদি সরকারকে পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষমতা প্রদান করবে। মধ্যপ্রাচ্যে ইরান পরমাণু অস্ত্র ক্ষমতাধর দেশ- এই বিষয়টি যেন সৌদি রাজ্যের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় সেটি […]

Continue Reading