ইরাকে ফেরি ডুবিতে প্রায় ১০০ জন নিহত

ইরাকের মসুল শহরে ট্রাইগ্রিস নদীতে একটি ফেরি ডুবির ঘটনায় প্রায় ১০০ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে। ডুবে যাওয়া ওই ফেরিতে প্রায় ২০০ যাত্রী ছিল বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। মসুলের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ফেরির আরোহীদের অধিকাংশই সাঁতার জানতো না। এদিকে বিবিসি জানিয়েছে, নিহত ৯৪ জনের মধ্যে ১৯ জন […]

Continue Reading

গোটা নিউজিল্যান্ডের নারীরা স্কার্ফে মাথা ঢাকবেন আজ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত মানুষ। নৃশংস এই হত্যাযজ্ঞের এক সপ্তাহ পূরণ হচ্ছে শুক্রবার। এদিকে, ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় স্তব্ধ পুরো বিশ্ব। উঠেছে নিন্দার ঝড়। এরইমধ্যে মুসলমানদের পাশে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড সরকার। গ্রহণ করা হয়েছে নানা পদক্ষেপ। আর তারই ধারাবাহিকতায় মুসলমান নারীদের প্রতি সমর্থন […]

Continue Reading

সমুদ্রে শক্তি বৃদ্ধি করতে ৩০,০০০ টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা চীনের

৩০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিল চীন। সমুদ্রে শক্তি বাড়াতে এমন নতুন সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। সেই সিদ্ধান্তের জেরেই ৩০ হাজার টনের পারমাণবিক অস্ত্র বহনযোগ্য যুদ্ধজাহাজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সাউথ চায়না মর্ণিং পোস্টে গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, এই রণতরী ঠিক কোথায় মোতায়েন করা হবে, তা জানা যায়নি। জাহাজটি লম্বায় […]

Continue Reading

তুরস্কে ৫.৫ মাত্রার ভূমিকম্প

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুধবার ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ডেনিজলি প্রদেশের একিপায়াম শহর থেকে মধ্যম মাত্রার ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে বলে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। এদিকে একিপায়াম শহরের মেয়র হুলুসি সেভকান জানিয়েছেন, প্রাথমিকভাবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এতে কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুটি চ্যুতি […]

Continue Reading

সমাধিস্থ করা হচ্ছে ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের সমাধিস্থ করা শুরু হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় প্রাণ হারান ৫০ জন। মসজিদে নামাজরত অবস্থায় তাদের উপর হামলায় চালিয়েছিল অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট (২৮)। হামলায় নিহতদের মধ্যে আছেন গত বছর শরণার্থী হিসেবে নিউজিল্যান্ডে আসা খালেদ মুস্তফা (৪৪) ও তার ছেলে হামজা (১৬)। তাদের প্রথম […]

Continue Reading

তৃতীয় হামলার পরিকল্পনা ছিল নিউজিল্যান্ডের সেই বন্দুকধারীর

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী সেই ব্রেনটন হ্যারিসন ট্যারেন্টের তৃতীয় আরেকটি স্থানে হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, আল-নূর ও লিনউড মসজিদে হত্যাযজ্ঞের পর তৃতীয় স্থানে হামলা চালাতে যাচ্ছিল সেই বন্দুকধারী। কিন্তু তার আগেই পুলিশ তাকে সনাক্ত করে ও ধরে ফেলে। বুধবার সকালে গণমাধ্যমকে এ […]

Continue Reading

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৫৯ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় দুর্যোগ নিরসন সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রহ বলেছেন, […]

Continue Reading

পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে শক্তিশালী নৌমহড়ায় ভারত

কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। পাল্টাপাল্টি হুমকির পাশাপাশি চলছে নানা প্রস্তুতি। এরই মধ্যে দেশ দুটি ‘আকাশযুদ্ধে’ জড়িয়ে পড়ে। আর এই চলমান উত্তেজনার মধ্যেই এবার সাগরে যুদ্ধের প্রস্তুতি হিসেবে বিশাল নৌমহড়া করেছে ভারত। ভারতের সমুদ্র উপকূলে অনির্দিষ্ট সংখ্যক রণতরীর মহড়া চালানো ও মোতায়েনের কথা নিশ্চিত করেছে দেশটির নৌবাহিনী। এ ব্যাপারে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি নিউজের […]

Continue Reading

নিউজিল্যান্ডে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কবার্তা জারি

নিউজিল্যান্ডে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কবার্তা জারি করেছে সরকার জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নিউজিল্যান্ডে ভ্রমণে যেতে হলে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বন করতে হবে। ক্রাইস্টচার্চে হামলার সবশেষ পরিস্থিতি জানাতে আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাঁর মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম […]

Continue Reading

অস্ত্র আইন সংস্কারে বৈঠকে বসছে নিউজিল্যান্ডের মন্ত্রিসভা

নিউজিল্যান্ডের অস্ত্র আইনে জরুরি ভিত্তিতে পরিবর্তনের জন্য আজ সোমবার কিছুক্ষণের মধ্যেই দেশটির মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছে। শুক্রবারে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছিলেন নিউজিল্যান্ডের অস্ত্র আইনে পরিবর্তন আনা হবে। ওই হামলায় ৫০ জন মারা গেছেন। হামলাকারী অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট একটি সেমি অটোমেটিক অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায়। হামলাকারী যে ধরণের সেমি অটোমেটিক […]

Continue Reading

আরও অভিযোগ আনা হবে সেই হামলাকারী ব্রেনটনের বিরুদ্ধে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে ৫০জন মুসল্লিকে হত্যা করেছে অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন টেরেন্ট। এরই মধ্যে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে দেশটির আদালত। শুধু হত্যা নয়, হামলাকারী ব্রেনটন টেরেন্টের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরদান। তবে তার বিরুদ্ধে টেরোরিজম সাপ্রেশন অ্যাক্টের অধীনে অভিযোগ আনা হবে কিনা সে বিষয়ে কিছু বলেননি নিউজিল্যান্ড […]

Continue Reading

ইন্দোনেশিয়ায় বন্যা; নিহত ৫০

ঢাকা: ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় এখন পর্যন্ত ৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো ৫৯ জন। রবিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শনিবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের ফলে প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটস্থ সেন্টানির কাছে এই বন্যা দেখা দেয়। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রবল […]

Continue Reading

নিউজিল্যান্ডে নিহতের সংখ্যা ৫০

ঢাকা: ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০। সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে নিউজিল্যান্ডের গণমাধ্যম। ওদিকে শোকার্ত মুসলিমদের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী জাসিনদা আরডেন। হতাহতদের তিনি প্রিয়জন বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, তারা নিউজিল্যান্ডের মানুষ। নিহতদের অল্প কয়েকজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর শুরু হওয়ার কথা রয়েছে। হামলাকারী অস্ট্রেলিয়ান ব্রেনটন টেরেন্টের বিরুদ্ধে আরো […]

Continue Reading

নিউজিল্যান্ডের পরে অস্ট্রেলিয়া মসজিদের গেটের ভিতরে গাড়ি, গ্রেপ্তার ১

ঢাকা: নিউজিল্যান্ডে মসজিদে হামলার শোকে সারা বিশ্ব যখন মূহ্যমান, সেই শোক কাটতে না কাটতেই অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি মসজিদের গেটের ভিতর গাড়ি উঠিয়ে দিয়ে নামাজরত মুসল্লিদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছে ২৩ বছর বয়সী এক যুবক। তাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। অনলাইন গার্ডিয়ান জানিয়েছে, শনিবার এ সময় ওই মসজিদের ভিতরে নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। ওই ব্যক্তি সজোরে […]

Continue Reading

ফেসবুকের সহায়তায় উত্ত্যক্তকারীকে গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে তানভীর আহমেদ ছিদ্দিক (২৫) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। শনিবার ভোরে বাকলিয়ার মিয়া খান নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তানভীর ওই এলাকার আব্দুল হকের ছেলে। এদিকে দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

Continue Reading

হামলায় নিউজিল্যান্ড জাতীয় দলের খেলোয়াড় নিহত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীর হামলায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি আতা এলায়েনের। ৩৩ বছর বয়সী এলায়েন ছিলেন নিউজিল্যান্ডের জাতীয় ফুটসাল (ইনডোর ফুটবল) দলের সদস্য। কুয়েতি বংশোদ্ভূত এলায়েন ছিলেন একজন গোলরক্ষক। সম্প্রতি তিনি সন্তানের বাবা হয়েছেন। আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার আগেই চলে গেলেন না ফেরার দেশে। এলায়েন ছিলেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কারিগরি শিল্পের […]

Continue Reading

ভারতে নির্বাচন পর্যন্ত সীমান্তে সতর্কাবস্থা রাখা জরুরি : পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, পাক-ভারত উত্তেজনা কমে যাওয়া সত্ত্বেও ভারতে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত সীমান্তে পাকিস্তানি সেনাদের সতর্কাবস্থায় রাখা জরুরি। আগামী ১৯ মে ভারতে লোকসভা নির্বাচনের শেষ পর্ব অনুষ্ঠিত হবে। শনিবার মুলতানে কোরেশি সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় সাম্প্রতিক উত্তেজনা সম্পর্কে বলেন, বন্ধু দেশগুলো যে ভূমিকা রেখেছে তাতে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তারপরও নিয়ন্ত্রণ রেখা […]

Continue Reading

মসজিদে হামলার পূর্বে প্রধানমন্ত্রীর অফিসে ঘোষণাপত্র পাঠায় হামলাকারী

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলার পূর্বে দেশটির প্রধানমন্ত্রীর অফিসে ঘোষণাপত্র (ইশতেহার) পাঠিয়েছিল হামলাকারী ব্রেন্টন টারান্ট। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রভাবশালী দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড। প্রধানমন্ত্রী অফিসের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, শুক্রবার হামলার দশ মিনিট আগেই তারা হামলাকারীর পাঠানো একটি ইশতেহার পেয়েছিল। প্রধানমন্ত্রীর অফিস ছাড়াও আরো ৭০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও একই ইশতেহার পাঠানো হয়। ঐ […]

Continue Reading

পূর্ব লন্ডনে মসজিদের বাইরে একজনের ওপর হামলা

ঢাকা: নিউজিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টা পরেই পূর্ব লন্ডনে একটি মসজিদের বাইরে একজনের ওপর হাতুড়ি ও লাঠি দিয়ে হামলা হয়েছে। এতে ২৭ বছর বয়সী ওই ব্যক্তি মাথায় আঘাত পেয়েছেন। তিনজনের একটি হামলাকারী দল এ সময় ইসলামভীতি থেকে চিৎকার করে। তারপর তারা ক্যানন স্ট্রিট রোড ধরে মসজিদের পাশ দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শী একজন বলেছেন, […]

Continue Reading

মসজিদে হামলা নিয়ে প্রথম টুইট মুছে ফেলেন ট্রাম্প

ঢাকা: টুইটারে বরাবরই সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনায় তাঁর টুইট সেভাবে সরব নয়। গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর তা নিয়ে টুইট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই টুইটে তাঁর নিজের একটি শব্দও ছিল না। হামলা নিয়ে কোনো নিন্দা বা হতাহত ব্যক্তিদের জন্য কোনো সমবেদনা ছিল না। শুধু […]

Continue Reading

বিশ্বজুড়ে শ্রদ্ধা নিবেদন

ঢাকা: ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় শোকে মূহ্যমান সারা বিশ্ব। হতাহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সারা বিশ্বের মানুষ। সিডনি থেকে যুক্তরাষ্ট্র সর্বত্রই নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়েছে। প্যারিসে শুক্রবার দিবাগত রাতে ঐতিহাসিক আইফেল টাওয়ার রাখা হয়েছিল অন্ধকার। সেখানে কোনো বাতি জ্বলে নি। সিডনিতে লাকেম্বা মসজিদে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃটিশ পার্লামেন্টের নি¤œকক্ষ […]

Continue Reading

নিউজিল্যান্ড আদালতে হাসছিলেন হামলাকারী টারান্ট: ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ড মঞ্জুর

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্রেনটন হ্যারিসন টারান্টকে হাতকড়া পরিয়ে খালি পায়ে আদালতে হাজির করা হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় সকালে অস্ট্রেলীয় বংশোদ্ভূত ২৮ বছর বয়সী এই যুবককে ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। এ সময় হাসছিলেন তিনি। শুক্রবার ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর স্বয়ংক্রিয় রাইফেল […]

Continue Reading

অস্ত্র আইনে পরিবর্তন আনছে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। ৪১ জন নিহত হয়েছেন আল নূর মসজিদে এবং ৭ জন মারা গেছেন লিনউড মসজিদের ঘটনায়। আরেকজন হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় মারা যান। নিহতদের মধ্যে অন্তত ৩ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। আরও কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই হামলার পর […]

Continue Reading

হামলাকারীকে ঠেকাতে ঝাঁপিয়ে পড়েন দুই মুসুল্লি

নিউজিল্যান্ডের দুটি মসজিদে এক বন্দুকধারী সন্ত্রাসীর হামলায় নিহত হয়েছেন ৪৯ জন মুসুল্লি। পরপর দুটি মসজিদে ঢুকে গুলি চালায় সে। দুটি মসজিদেই তাকে প্রতিহত করার চেষ্টা করে দুই মুসুল্লি। কিন্তু তাকে ঠেকানো যায়নি। প্রত্যক্ষদর্শীরা সেই ঘটনার বর্ণনা দিয়েছেন নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকাকে। শুক্রবার জুমার নামাজ আদায় করতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের লিনউড মসজিদে গিয়েছিলেন সৈয়দ মাহজারউদ্দিন। এদিন দ্বিতীয় […]

Continue Reading

ক্রাইস্টচার্চ হামলা মার্কেল, এরদোগান ও সাদেক খানের মৃত্যু কামনা হামলাকারীর

ডেস্ক: সন্ত্রাসী অ্যান্ডার্স ব্রেইভিকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিউজিল্যান্ডে হামলা চালিয়েছে ব্রেনটন টেরেন্ট। একই সঙ্গে সে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান এবং লন্ডনের মেয়র সাদেক খানের মৃত্যু কামনা করেছে। ৮৭ পৃষ্ঠার ‘ম্যানিফেস্টো’তে এসব তথ্য প্রকাশ করেছে সে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে ক্রাইস্টচার্চের হামলায় কিভাবে সে উদ্বুদ্ধ হয়েছে, তার বিস্তারিত […]

Continue Reading