আবরার হত্যা: সারা দেশব্যাপী ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

ঢাকা: বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচির মধ্যে আছে আগামীকাল বুধবার সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং আগামী বৃহস্পতিবার থানা, পৌরসভা ও কলেজে বিক্ষোভ সমাবেশ। মঙ্গলবার ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে তাঁরা আবরার ফাহাদ হত্যার নিন্দা জানিয়ে […]

Continue Reading

আবরার হত্যা কাল সকাল থেকে ফের আন্দোলন কর্মসূচি

ঢাকা: আবরার হত্যার প্রতিবাদে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছে। আগামীকাল সকাল ১০টা থেকে আবারো কর্মসূচি ঘোষণা করেছেন তারা। এদিকে সন্ধ্যা থেকে অবরুদ্ধ ভিসির কার্যালয়ের তালা খুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানান, দাবি মানা না পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। এর আগে আবরার হত্যার ঘটনার ৩৭ ঘণ্টা পর ক্যাম্পাসে প্রকাশ্যে এসে […]

Continue Reading

ঢাবিতে অস্ত্র ও মাদকসহ দুই ছাত্রলীগ নেতা আটক, সহপাঠির মাথায় পিস্তল ঠেকানোর অভিযোগ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হল থেকে অস্ত্র ও মাদকসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন হলেন হাসিবুর রহমান তুষার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক। অপরজন হলেন মহসীন হল ছাত্রলীগের নেতা আবু বকর আলিফ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের […]

Continue Reading

আবরার হত্যা মামলায় আরো ৩জন আটক

ঢাকা: বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যা মামলায় আরো ৩জনকে আটক করেছে ডিবি। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আজ দুপুরে তিনি বলেন গোয়েন্দা পুলিশের কাছে মামলার […]

Continue Reading

আবরার হত্যাকাণ্ড নিয়ে বিব্রতকর প্রশ্নের মুখে পড়তে পারেন প্রধানমন্ত্রী

ডেস্ক | ভারত সফর শেষে বাংলাদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এ সম্পর্কে গণভবনে সংবাদ সম্মেলন করবেন তিনি। তবে এরইমধ্যে বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকণ্ডনিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো উত্তপ্ত হয়ে আছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু এ নিয়ে লিখেছে, প্রধানমন্ত্রীকে হয়ত আবরার হত্যাকাণ্ড নিয়ে ওই সংবাদ সম্মেলনে বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হবে। ভারতের সঙ্গে […]

Continue Reading

ফেনী নদীর নাম হোক ‘আবরার নদ’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে, দেশের মাটি, পানি রক্ষার যুদ্ধে ‘প্রথম শহীদ’ আবরার ফাহাদ। সেজন্য ফেনী নদীর নাম হোক-‘আবরার নদ’। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন। রিজভী বলেন, ফেসবুকে দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার অপরাধে নারকীয় কায়দায় রাতভর নির্যাতন চালিয়ে ছাত্রলীগের ক্যাডাররা খুন করেছে বুয়েটের […]

Continue Reading

আবরারের লাশ নিয়ে কুষ্টিয়ায় মিছিল

ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে নিহত বুয়েটছাত্র আবরার ফাহাদের লাশ নিয়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা। আজ সকালে আবরারের নিজ গ্রাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় লাশ নেয়া হলে তা নিয়ে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। এ সময় আবরারের হত্যাকারীদের বিচার দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। এর আগে সকালে লাশবাহী একটি গাড়িতে করে আবরার ফাহাদের […]

Continue Reading

ফাহাদ হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ছাত্রদলের

ঢাকা:বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। কর্মসূচির অনুযায়ী আগামী ৯ অক্টোবর বুধবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে এবং ১০ অক্টোবর বৃহস্পতিবার সব থানা, পৌর ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। গতকাল সোমবার (৭ অক্টোবর) রাতে ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

আবরার হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা সহ ৬ জন আটক: পুলিশ

ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের বলেছেন, আবরার ফাহাদ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই বাংলা হলে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান আবদুল বাতেন। তবে তিনি ছয়জনের নাম সুনির্দিষ্ট করে বলেননি। আবদুল বাতেন বলেন, […]

Continue Reading

শিবির সন্দেহে বুয়েট শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

ঢাকা বিশ্ববিদ্যালয়: শিবির সন্দেহে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের এক শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। মৃত শিক্ষার্থী বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে বুয়েটের শেরে বাংলা হলে এই ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। […]

Continue Reading

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

যশোর: যশোর-মাগুরা সড়কের পুলেরহাট কদমতলা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে, যশোর নতুন উপশহর উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মালিহা (১৪) ও উপশহর এলাকার ব্যবসায়ী আসলামের ছেলে হাসান (২৪)। আজ রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাহিয়া (১৫) নামের অপর এক স্কুলছাত্রী আহত হয়েছে। আহত তাহিয়াকে […]

Continue Reading

আর এক দিন হাতে পেলেই ভারতে পালাতেন সম্রাট

ফেনী: ফেনী হয়ে ভারতে পালানোর পরিকল্পনা ছিল ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের। এ জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছিল। আর এক দিন মাত্র সময় পেলে তিনি ফেনীর বিলোনিয়া এলাকা দিয়ে ভারতে পাড়ি জমাতেন বলে একাধিক সূত্র জানিয়েছে। রোববার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছিলেন। […]

Continue Reading

সম্রাটের স্ত্রীরা কে কোথায়?

ডেস্ক | সদ্য গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা সম্রাটের ব্যক্তিজীবন নিয়ে জনমনে নানা কৌতূহল। গণমাধ্যমে প্রকাশিত খবরের জানা যায়, যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের তিনজন স্ত্রী রয়েছেন। একজন বিদেশি স্ত্রী আছে বলেও জানা গেছে। সম্রাটের পরিবার সূত্র জানা গেছে, সম্রাটের দুই স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রী বাড্ডায় থাকেন। প্রথম পক্ষে সম্রাটের এক মেয়ে। তিনি পড়াশোনা […]

Continue Reading

ইসমাইল হোসেন যেভাবে হয়ে ওঠেন সম্রাট

ঢাকা: ইসমাইল হোসেন চৌধুরী। সম্রাট তার খেতাব। শুধু নামে নয়, চালচলনও সম্রাটের মতোই তার। চাঁদাবাজি, টেণ্ডারবাজি, ক্যাসিনো কাণ্ড, কোথায় পদচারণা নেই তার। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা। নেতা-কর্মী-সমর্থকে বেষ্টিত থাকেন সব সময়। আন্ডারওয়ার্ল্ডে তার একচ্ছত্র দাপট। এ লাইনে গুরু তিনিই। রয়েছে একাধিক শিষ্য। এরশাদ বিরোধী আন্দোলনের সময় সম্রাটের রাজনৈতিক জীবন শুরু। সেটা ১৯৯০ সাল। সেই সময় […]

Continue Reading

দেশের উত্তরে শীতের আগমনী বার্তা

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃঃ উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতে শীতের আগমনী বার্তা বইছে।এরই মধ্যে জেলাজুড়ে ঘণ ঘণ বৃষ্টি হওয়ায় হালকা শীতের প্রভাব পড়তে শুরু করেছে।রাতে ঠান্ডা অনুভব হচ্ছে। মাঝরাতে মৃদু বাতাসে শরীরে ঠাণ্ডা অনুভব হচ্ছে। ভোরে শিশির ভেজা ঘাসও চোখে পড়ছে বেশ। বৃষ্টি শেষ হলেই ঠাণ্ডার প্রভাব ধীরে ধীরে বাড়বে বলে মনে করছেন স্থানীয় […]

Continue Reading

সম্রাট গ্রেপ্তার

ডেস্ক | ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্রাটের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার সহযোগী আরমানকেও। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সারোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব সূত্র জানায়, আজ রোববার তাকে আদালতে তোলা হবে। […]

Continue Reading

লালমনিরহাটে বাস চাপায় নানা নাতনির মৃত্যু

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাট সদর উপজেলায় যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে নানা নাতনির মৃত্যু হয়েছে। শনিবার(০৫ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রাম রংপুর মহাসড়কের সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আইড়খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের জয়হরি গ্রামের আবু বক্কর সিদ্দিক(৬০) ও তার নাতনি একই উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দেউতি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষক […]

Continue Reading

রংপুর-৩ আসনে এরশাপুত্র সাদ এরশাদের জয়

রংপুর: লাঙলের দুর্গ লাঙলেরই থাকলো। রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-৩ আসনের ১৭৫টি কেন্দ্রে আজ শনিবার ইভিএমে ভোটগ্রহণ অনিুষ্ঠিত হয়। এতে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের সমর্থনপুষ্ট জাতীয় পার্টির প্রার্থী এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা […]

Continue Reading

বাংলায় টুইট মোদির ‘অসাধারণ আলোচনা হয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বাংলায় টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ঘণ্টা আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভেরিফাই টুইটারে বাংলায় একটি টুইট পোস্ট করেছেন। টুইটটিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অসাধারণ একটি আলোচনা হয়েছে। আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয়ে পর্যালোচনা করেছি।’ এতে তিনি নরেদ্র মোদি ও […]

Continue Reading

সংবাদ সম্মেলনে সুলতানা কামাল: বাংলাদেশে ক্ষতিকর প্রকল্প, সুবিধা নেবে ভারত

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশে যতো ক্ষতিকর প্রকল্প তা যৌথভাবে করছে ভারত, প্রকল্পে যে পন্য ব্যবহার হবে তাও দেবে ভারত। এর সুযোগ সুবিধাও তারা নেবে। ‘ইউনেস্কোর ৪৩তম সভার সকল সুপারিশ বাস্তবায়ন, সুন্দরবানের পাশে রামপালসহ সকল শিল্প নির্মাণ প্রক্রিয়া বন্ধ ও সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগত পরিবেশ সমীক্ষা সম্পন্ন’ করার দাবিতে আয়োজিত সংবাদ […]

Continue Reading

রাজধানীর মোহাম্মদপুরে বিহারি-বাঙালি ব্যাপক সংঘর্ষ, আহত ৫০

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বিহারিদের সঙ্গে বাঙালিদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার দুপুরে সেখানে বিহারি ক্যাম্পে মোস্তাকিম কাবাব রেস্টুরেন্টের পাশে বিহারিদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের নেতাকর্মীদের দফায় দফায় এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। তেজগাঁও জোনের উপপুলিশ […]

Continue Reading

রংপুর ৩ উপনির্বাচনে ভোটার কম, তাই অলস সময় পার করছেন নির্বাচনী কর্মকর্তারা

রংপুর: রংপুর ৩ (সদর) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি একেবারে কম হওয়ায় নির্বাচনী কর্মকর্তারা অলস সময় পার করছেন। নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে তেমন আগ্রহ লক্ষ করা যাচ্ছে না। সকাল সোয়া ১০টার দিকে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আল মাহি সাদ এরশাদ নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। তবে স্থানীয় ভোটার […]

Continue Reading

মহাজোট প্রার্থীকে বিজয়ী করতে কাজ করছে প্রশাসন : রিটা রহমান

রংপুর: শনিবার বেলা ১২টায় নগরীর কালেক্টরেট স্বুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি প্রার্থী রিটা রহমান – নয়া দিগন্ত রংপুর-৩ শুন্য আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রিটা রহমান অভিযোগ করেছেন, প্রশাসন ও কালো টাকার প্রভাবে ভোটের আগের রাতে আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে পুলিশ। আমরা বলেছিলাম ভোটাররা ভোট দিতে আসবেন […]

Continue Reading

এরশাদের রংপুরে ভোটার কই!

রংপুর: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের এর মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শনিবার সকাল ৯ টায় শুরু হলেও ভোটারের উপস্থিতি হাতেগোনা। দুপুর ১২ টায় সর্বোচ্চ ভোট পড়েছে একটি কেন্দ্রে ১০০ টি। কেন্দ্র পরিদর্শনে ভোটারদের অনাগ্রহের এই চিত্র পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে বেলা ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত পুলিশ লাইন সরকারী প্রাথমিক […]

Continue Reading

শিগগিরই দেশে আরেকটি সংসদ নির্বাচন হবে : রেজা কিবরিয়া

হবিগঞ্জ: শিগগিরই দেশে আরেকটি সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘সরকার বুঝতে পেরেছে যে তারা দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। জনগণ তাদের সহ্য করতে পারছে না। এখন তাদের চলে যাওয়ার সময় এসেছে।’ শুক্রবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামবাসীদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। দেশের […]

Continue Reading