আল্লাহু আল্লাহু ধ্বনিতে প্রকম্পিত তুরাগ তীর, ১৪ ঘন্টা পর আখেরী মোনাজাত

এ কে এম রিপন আনসারী, টঙ্গী: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে: শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে কাল রোববার।। রীতি অনুসারে আজ অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত। আর ১৪ ঘন্টা পর রোববার সকাল ১০টার পর দিকে আখেরী মোনাজাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এই সরকারের আমলে […]

Continue Reading

নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না সংসদ সদস্যরা : সিইসি

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সংসদ সদস্যরা নির্বাচন সমন্বয়ের কাজও করতে পারবেন না বলে জানান তিনি। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের […]

Continue Reading

নিজ বাড়িতেই ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মহেন ত্রিপুরা ওরফে পরেশ ত্রিপুরা (৩৫) নামে এক ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে মরাটিলা এলাকায় নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়। নিহত মহেন ত্রিপুরা পানছড়ির পদ্দিনি পাড়ার মিলন বিকাশ ত্রিপুরার ছেলে। এ ঘটনার প্রতিবাদে প্রসীত খীসার নেতৃত্বাধীন ‘ইউপিডিএফ’এর মূল অংশ রোববার পানছড়ি বাজার বয়কট এবং সোমবার পানছড়ি-খাগড়াছড়ি […]

Continue Reading

আজ সকাল পর্যন্ত ইজতেমায় ৮ জন মারা গেছেন

আলী আজগর পিরু, টঙ্গী: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত থেকে আজ সকাল পর্যন্ত এই ৪ জন মারা যান। এই নিয়ে আজ সকাল পর্যন্ত মোট ৮ জন মারা গেলেন। সর্বশেষ মারা যাওয়া ব্যাক্তিরা […]

Continue Reading

সীমান্তে কাঁটাতারের বেড়া বদল করছে ভারত

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ মোকাবিলায় ভারত সরকার নানা পন্থার কথা ভাবছে। ইতিমধ্যেই সীমান্তে অধিকাংশ জায়গায় কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে। তবে এই বেড়া অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানোর ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। সহজেই সেই কাঁটাতারের বেড়াকে দুষ্কৃতিরা কেটে ফেলছে। তাই পুরনো কাঁটাতারের বেড়াকে বদল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সূত্রের খবর, উন্নত প্রযুক্তির এবং এমন বেড়ার […]

Continue Reading

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

ডেস্ক: চট্টগ্রামে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক পুলিশ কনস্টেবল ও তার বন্ধু নিহত হয়েছেন। মো. আলমগীর হোসেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র প্রটোকল টিমের সদস্য। আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের ফৌজদারহাট বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার। জানা গেছে, আজ ভোরে কুমিল্লা […]

Continue Reading

বিশ্ব ইজতেমার কাল আখেরি মোনাজাত

গতকাল বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার প্রথমদিনে গতকাল অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তম জুমার জামাত। ইজতেমায় অংশগ্রহণকারী লাখ লাখ মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ এই বৃহত্তম জুমার জামাতে শরিক হন। দুপুর ১টা ৪৫ মিনিটে জুমার নামাজ শুরু হয়। জুমার নামাজের ইমামতি করেন, কাকরাইল মসজিদের ইমাম হাফেজ […]

Continue Reading

চার কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪ কাউন্সিলর। দু’টি সাধারণ ওয়ার্ড ও দু’টি সংরক্ষিত ওয়ার্ডে প্রত্যাহারের শেষদিনে একক প্রার্থী হওয়ায় রিটার্নিং অফিসার আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে তাদের বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেন। ৩০ জানুয়ারি ভোট শেষে সবার সঙ্গে এ চার প্রার্থীর ফলাফল গেজেটে প্রকাশ করা হবে। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চার জনই আওয়ামী […]

Continue Reading

সে কালো অধ্যায় যেন আর কোনোদিন ফিরে না আসে—প্রধানমন্ত্রী

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি। তাকে জীবন দিতে হয়েছিল বাংলার মাটিতে। বাংলাদেশে মাঝখানে যে কালো অধ্যায় গেছে। সে কালো অধ্যায় যেন আর কোনোদিন ফিরে না আসে। শেখ হাসিনা বলেন, জাতির […]

Continue Reading

হাতিয়ায় মজনুর ঠিকানার কোন অস্তিত্ব নেই

নোয়াখালী: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদ ছড়িয়ে পড়ে সারাদেশে, গ্রেপ্তার করা হয় সিরিয়াল রেপিস্ট মজনুকে। তবে পুলিশের দেয়া তথ্য অনুযায়ী মজনুর পরিবারের কোনো খোঁজ মেলেনি। এ কারণে নোয়াখালীর হাতিয়ায় লোকজনের মাঝে চলছে নানা ধরনের আলোচনা। এ বিষয়ে উপজেলার জাহাজমারা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মাছুম বিল্লাহ বলেন, ‘কয়েকদিনে পুলিশ ও […]

Continue Reading

সারাদেশে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫টা ১৭ মিনিটে রাজধানীর তেজগাঁস্থ পুরনো বিমানবন্দরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই কাউন্টডাউনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিকালে ৪টা ২০মিনিটে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্য সদস্যরা। […]

Continue Reading

মুজিববর্ষ : কিছুক্ষনের মধ্যেই এক যোগে সারাদেশে ক্ষণগণনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা: বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ক্ষণগণনা শুরু হবে আজ। ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত পুরাতন বিমান বন্দরে এনিয়ে বিপুল আয়োজন করা হয়েছে। চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৯ মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেছে সরকার। ১৭ মার্চ থেকে ‘মুজিব বর্ষ’ উদযাপন শুরু হলেও আজ থেকে শুরু হচ্ছে ক্ষণ গণনা। […]

Continue Reading

বিশ্ব ইজতেমায় তুরাগ তীরে স্মরণকালের বৃহৎ জুমায় লাখো মানুষের ঢল

টঙ্গী: স্মরণকালের বৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হলো টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠে। লাখ লাখ মানুষ এই জুমার জামাতে অংশ নেন। জুমার নামাজের ইমামতি ও জুমাপূর্ব খুতবা দেন আলমি শুরার সদস্য ও কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। জুমার নামাজ শেষে ইজতেমায় আগত এক মুসল্লির মৃত্যুতে জানাজার নামাজও অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসল্লিরা শৃঙ্খলার সঙ্গে […]

Continue Reading

বিশ্ব ইজতেমার জুমার নামাজে লাখো মুসল্লি

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আজ শুক্রবার জুমা’র দিন হওয়ায় বিপুলসংখ্যক মুসল্লি ভিড় করেছেন। অংশগ্রহনকারীর সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে। তুরাগ তীরের মূল ইজমেতা মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে মুসল্লিরা। সকালে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সারা দিনে ১০ হাজারের বেশি যানবাহনে করে মানুষ এসেছে। আজকেও অনেক মানুষ […]

Continue Reading

সিটি করপোরেশন নির্বাচন: উত্তরে ৬ ও দক্ষিণে প্রতীক পেলেন ৭ মেয়র প্রার্থী

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক দেয়া শুরু হয়। নির্বাচনে উত্তর সিটি করপোরেশনে ৬ ও দক্ষিণে ৭ মেয়র প্রার্থী প্রতীক পেয়েছেন। আজ থেকেই প্রচারে নামবেন সবাই। সকাল সাড়ে নয়টায় থেকে ১০টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে […]

Continue Reading

বাগেরহাট-৪ আসনের এমপি মোজাম্মেল হোসেনের মৃত্যু

ঢাকা: বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মোজাম্মেল হোসেন মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বেশকিছুদিন ধরে কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। মোজাম্মেল হোসেনের ছেলে ড. মাহামুদ হোসেন […]

Continue Reading

জনসমুদ্র ইজতেমা মাঠ, বয়ান শুরু

টঙ্গী: আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু এক দিন আগেই জনসমুদ্রে পরিণত হয়েছে টঙ্গীর তুরাগ তীর ও আশপাশের এলাকা। এবারের ইজতেমায় তাবলিগ সাথীদের উপস্থিতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। মূল ময়দানে স্থান সঙ্কুলান না হওয়ায় তাবলিগ সাথীরা আশপাশের রাস্তাঘাট, ফুটপাথ, খোলা জায়গা, খেলার মাঠ, এমনকি ইজতেমা ময়দানের বহুতল টয়লেট ভবনগুলোতেও অবস্থান নিয়েছে। এক দিন আগেই নজিরবিহীন এমন জমায়েত […]

Continue Reading

রাস্তার পাশে পড়ে ছিল যুবলীগ নেতার লাশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধনের (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার মোস্তফাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে লাশটি পাওয়া গেছে। নিহতের […]

Continue Reading

রাজধানীর বানিজ্য মেলায় আগুন, নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিস

ঢাকা: রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে চলমান মাসব্যাপী বানিজ্য মেলায় আগুন লগেছে। একটু আগে আগুন লাগে। রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার একটি স্টলে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ […]

Continue Reading

টঙ্গী বিশ্ব ইজতেমা কাল শুক্রবার থেকে শুরু

মো:আলীআজগর পিরু:,ঙ্গীর: তুরাগ নদীর পূর্ব তীরে তাবলীগ জামাতের ৫৫তম বিশ্ব ইজতেমা কাল শুক্রবার থেকে শুরু হবে।পবিত্র হজ্বের পর মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশে এই বিশ্ব ইজতেমা।প্রতিবছরের মত এবার ও দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়েছেন। বিশ্বইজতেমা শুরু হবে প্রথম পর্ব শুক্রবার ১০ই জানুয়ারি,তিন দিন শুক্র,শনি,রবিবার।দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ই জানুয়ারি।দু’পর্বেই পৃথকভাবে অনুষ্ঠিত হবে আখেরি […]

Continue Reading

যাত্রীদের বিজয়: জয়দেবপুর জংশনে চিত্রা ও দ্রুতযান থামবে

মো: জাকারিয়া ঢাকা: যাত্রীদের পক্ষে গড়ে উঠা একাধিক সেবা সংগঠনের চাপের মুখে রেলমন্ত্রনালয় অবেশেষে জয়দেবপুর জংশনে স্টপেজ বাতিল হওয়া দুটি আন্ত:নগর ট্রেনের যাত্রীবিরতি বাতিলের আদেশ বাতিল করেছে। ফলে এখন থেকে আন্ত:নগর চিত্রা ও দ্রুতযান ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে থামবে। রেলমন্ত্রনালয় এক আদেশে এই সিদ্ধান্ত জানান। সময়সূচী: ৭৬৩/৭৬৪ চিত্রা ৭৫৮ পৌছাবে ১৭.৫৫ ছাড়বে ১৮.০০ ৭৫৭ পৌছাবে […]

Continue Reading

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে দুইজন নিহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার জোহরপুর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য স্থানীয়রা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) দায়ী করেছে। নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর চরপাঁকা গ্রামের মৃত তোবজুল হক বুদ্ধর ছেলে […]

Continue Reading

সিলেটে বেড়েছে গরম কাপড় ও লেপ-তোষকের বিক্রি

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সিলেটে ক্রমশই বাড়ছে শীত। পৌষের অন্তিম লগ্নে আর মাঘ শুরুর আগেই ঝেঁকে বসেছে শীত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। প্রত্যহ সন্ধ্যা হলেই পড়ছে হালকা কুয়াশা। বিশেষ করে সিলেটের গ্রামীন জনপদ গুলো হালকা কুয়াশা ও মাঝারি ধরনের কুয়াশার চাঁদরে ঢাকা পরে। একই সাথে গত ক‘দিন ধরে হিমালয় থেকে বয়ে আসা […]

Continue Reading

সিরিয়াল ধর্ষক মজনু সহ আটক-৩ , ছাত্রীর মোবাইল উদ্ধার

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তার নাম মজনু। তার কাছ থেকে ভিকটিম ছাত্রীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার হয়েছে ৩জন। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম আজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব সূত্র জানায়, সে পেশায় ফুটপাতের […]

Continue Reading

বুধবার ও বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

পঞ্চগড়: দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ যেন থামছেই না। বুধবার সকালে দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই উপজেলায়। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, সকালে সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবারও দেশের সর্বনিম্ম তাপমাত্রা ছিল এই উপজেলায়। উত্তরের হিমেল হাওয়ার […]

Continue Reading