রংপুরে ২৪ ঘন্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা মোট আক্রান্ত ৮১

কামরান হাবিব, রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীতে নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা মহানগরীরর নুরপুর ও ঠিকাদারপাড়া এলাকার। এছাড়াও বিভাগের আরও দুই জেলায় নতুন করে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার এ তথ্য জানিয়েছেন রংপুরে মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুরুন্নবী লাইজু। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের […]

Continue Reading

করোনার টেস্টিং কিট হস্তান্তর করলো গণস্বাস্থ্য

গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত কোভিড-১৯ সংক্রমণ নির্ণয়ক কিট ‘GR Covid-19 Dot Blot’ শনিবার সকালে সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হস্তান্তরে অনুষ্ঠান করা হয়। কিন্তু এদিন সরকারের কোনো প্রতিনিধি কিটের স্যাম্পল নিতে আসেনি। তারা আগামীকাল কিট পৌঁছে দিতে বলেছে। এ দিন শুধু মার্কিন প্রতিষ্ঠান সিডিসি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা […]

Continue Reading

করোনার থাবা: গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৯ জন

ঢাকা: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ সময় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জনে। এছাড়া মোট মৃতের […]

Continue Reading

রূপ বদলে জটিল হচ্ছে করোনা উপসর্গহীন আক্রান্তের সংখ্যা বাড়ছে

ডেস্ক: মানুষের শরীরে প্রবেশ করে রূপ বদলে জটিল হয়ে উঠছে করোনাভাইরাস। মার্চেই আক্রান্ত ব্যক্তির শরীরে ৭শ বার স্টেন পরিবর্তন হয়েছে প্রোটিনে। ফলে আগের তুলনায় শক্তিশালী হয়ে আক্রান্ত ব্যক্তিকে কাবু করে ফেলেছে প্রাণঘাতী এই ভাইরাস। উপসর্গ না থাকলেও করোনা আক্রান্ত হচ্ছে মানুষ। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন গাইবান্ধার এক তরুণ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা […]

Continue Reading

বুড়িমারী সীমান্তে পতাকা বৈঠক ” বিএসএফের ভুল স্বীকার তদন্তের আশ্বাস

কামরান হাবিব, রংপুর প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নাগরিককে ‘পুশ ইন’ করার জেরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোঁড়া রাবার বুলেটে বিজিবির এক সদস্যসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হওয়ার ঘটনায় উভয় দেশের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিজিবি’র হস্তক্ষেপে নিয়ন্ত্রণ হয় । এ ঘটনায় বিজিবির সাথে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক চলাকালীন […]

Continue Reading

৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ

করোনা পরিস্থিতি মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করেছে সরকার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে জরুরি পরিষেবাসমূহ, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সকল প্রকার পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ঔষধ, […]

Continue Reading

ব‌রিশা‌লে আরও এক চি‌কিৎসক ক‌রোনায় আক্রান্ত

ব‌রিশাল: ব‌রিশা‌লে আ‌রো এক চি‌কিৎসক ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। এ নি‌য়ে এ জেলায় ৮ জন চি‌কিৎসক করোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। জেলা প্রশাসন থেকে রাত সোয়া ১০ টায় দেয়া তথ্য বিবরণী‌তে জানা‌নো হ‌য়ে‌ছে, আক্রান্ত চি‌কিৎসক বর্তমা‌নে শেবা‌চিম হাসপাতা‌লে কর্মরত আ‌ছেন। জেলা প্রশাস‌নের দেয়া তথ্যানুযায়ী আজ বরিশাল জেলায় করোনা শনাক্ত হ‌য়ে‌ছে ২ জন। এনিয়ে বরিশালে করোনায় আক্রান্ত ৩৬ জন […]

Continue Reading

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

ঢাকা: বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে মাসব্যাপী রোজা শুরু হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়। পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার মাস রজমানে সংযম সাধনা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজদাররা ভোর রাতে […]

Continue Reading

ব‌রিশা‌লে ত্রা‌ণের দা‌বি‌তে বি‌ক্ষোভ

ব‌রিশাল: আবারও ত্রা‌নের দা‌বি‌তে সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করল ব‌রিশা‌লের হত দ‌রিদ্ররা। আজ নগরীর ১ নম্বর ওয়ার্ডের কর্মহীন শতাধিক মানুষ ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে। এ নিয়ে ওই ওয়ার্ডে তৃতীয়বারের মতো বিক্ষোভ করলো ত্রাণ বঞ্চিতরা। সড়কে অবস্থান নিয়ে প্রায় ১ ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ত্রাণ পাইয়ে দেয়ার আশ্বাস দিলে বাড়ি ফিরে যায় বিক্ষুব্ধরা। তবে […]

Continue Reading

পাবনার ভাঙ্গুড়ায় করোনা ও চালচক্রে বেসামাল চালের বাজার

ভাঙ্গুড়া (পাবনা): করোনার প্রভাবে ব্যঘাত ঘটেছে নাগরিক জীবনের স্বাভাবিকতায়। ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থায় করোনার দোহাই দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এতে বিপাকে পড়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার স্বল্প আয়ের কর্মহীন জনগোষ্ঠী। উপজেলার চাল ব্যবসায়ী ও চলকল মালিকেরা সঙ্ঘবদ্ধ হয়ে চালের কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করছেন সাধারণ […]

Continue Reading

প্রণোদনার ২৫ হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

ঢাকা: সরকারঘোষিত প্রণোদনার প্রায় ৭৩ হাজার কোটি টাকার মধ্যে ৫০ হাজার কোটি টাকাই ব্যাংক খাতের জোগান দেয়ার কথা ছিল। এতে ব্যাংকগুলোর সুদের ওপর সরকার সাড়ে ৪ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয়ার ঘোষণা দেয়া হয়। কিন্তু ব্যাংকগুলোর তহবিল সঙ্কটের কারণে এ প্রণোদনার অর্থ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এমনি পরিস্থিতিতে ব্যাংকগুলোর টাকার সঙ্কট […]

Continue Reading

করোনাকালে সেবাদানকারী সরকারী চাকরিজীবীর মৃত্যু হলে পাবেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা

ঢাকা: করোনা রোগীদের সেবাদানকারী কোনো সরকারের চাকরিজীবী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে সর্বোচ্চ ৫০ লাখ টাকার আর্থিক সহায়তা পাবেন। একইভাবে সেবাদান অবস্থায় করোনা পজিটিভ হলে তিনি পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা। গতকাল বিকালে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এই পরিপত্রটি চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর বলে বিবেচিত হবে। […]

Continue Reading

খুলনায় করোনায় আক্রান্ত ডা. মাসুদকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় আনা হল

খুলনা: করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মাসুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতরাত ৯টার পরে শহীদ তিতুমীর নৌবাহিনীর ঘাটি থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় উদ্দেশ্যে নেয়া হয়েছে বলে জানিয়েছে। এর আগে গত শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মাসুদ করোনা সনাক্ত হওয়ার পর […]

Continue Reading

রংপুরে কাবিখার চাল উদ্ধার ইউপি সদস্য আটক

কামরান হাবিব, রংপুর, প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ২৭৯০ কেজি চালসহ এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত ইউপি সদস্যের নাম আশরাফুল আলম। বৃহস্পতিবার বিকালে উপজেলার রাজেন্দ্র বাজার থেকে তাকে আটক করা হয়। আশরাফুল উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম। তিনি জানান, […]

Continue Reading

এক সঙ্গে লড়তে হবে, বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে সৃষ্ট সঙ্কটে সমন্বিত দায়িত্বশীলতা এবং অংশীদারিত্বমূলক মনোভাবের উপর গুরুত্বারোপ করে বিশ্ব সম্প্রদায়কে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে এক সঙ্গে সঙ্কটের মোকাবেলা করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনে এ আহ্বান জানান তিনি। ‘এনহ্যান্সিং রিজিওন্যাল কো-অপারেশন ইন সাউথ এশিয়া টু কমব্যাট কোভিড-১৯ […]

Continue Reading

মসজিদে তারাবির নামাজে সর্বোচ্চ ১২ জন অংশ নিতে পারবেন

ডেস্ক:করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে রমজানে মসজিদে তারাবির জামাতে ১০ জন মুসল্লি ও দুজন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন উপস্থিত থাকতে পারবেন। দেশ ও জাতিকে মহামারি থেকে রক্ষায় সরকারের এ সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানানো হয়েছ। আজ বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার দেশে সিয়াম সাধনার […]

Continue Reading

নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করে কারখানা চালু রাখা যাবে

ঢাকা: বর্ধিত ছুটির সময়ে ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পসহ সকল কলকারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করে চালু রাখতে পারবেন। আজ সরকারি ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ৫ই মে পর্যন্ত সরকারি ছুটি বাড়িয়ে এ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে […]

Continue Reading

লালমনিরহাট থেকে প্রথম ধাপে ৪২ শ্রমিক ধান কাটতে দক্ষিণ-পূর্বাঞ্চলে যাচ্ছেন

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ বাসের জন্য দাঁড়িয়ে থাকা অধিকাংশের পরিচয় দিনমজুর, প্রতি বছর ভালো উপার্জনের আশায় ধান কাটা শ্রমিক হিসেবে দেশের বিভিন্নস্থানে যান তারা। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে কোথাও না গিয়ে কর্মহীন হয়ে পড়েছেন বেশিরভাগ শ্রমিক। তাই তাদের তালিকা করে প্রথম ধাপে ৪২ জনকে হাওর ও দক্ষিণাঞ্চলে ধান কাটতে পাঠিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল […]

Continue Reading

নারায়ণগঞ্জে করোনায় গত ২৪ ঘন্টায় কোনও মৃত্যু নেই, আক্রান্ত ৪৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আকান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন ৪৩ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৪২ জন। করোনায় নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ্য হয়েছেন […]

Continue Reading

ঢাকায় নকল এন-৯৫ মাস্ক, কিট সহ করোনা চিকিৎসা সরঞ্জাম উদ্ধার

ঢাকা: ফাইল ছবি মরণঘাতি করোনা ভাইরাসের চিকিৎসা নিয়ে প্রতারণা শুরু হয়েছে। একটি ভয়ঙ্কর চক্র করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত এন-৯৫ মাস্ক, কিট সহ নানা চিকিৎসা সরঞ্জাম নকল করে তৈরী করছেন। এ রকম কিছু তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকায় অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। বিস্তারিত আসছে–

Continue Reading

ভারতীয় গণমাধ্যমের খবর: বঙ্গবন্ধুর খুনি মুসলেহ উদ্দিনকে বাংলাদেশে হস্তান্তর

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি রিসালদার মুসলেহ উদ্দিনকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। মঙ্গলবার তারা জানায়, সীমান্তের কোনো একটি স্থলবন্দর দিয়ে সোমবার সন্ধ্যায় তাকে বাংলাদেশে হস্তান্তর করা হয়। তবে বাংলাদেশ পুলিশের কাছে এ ধরনের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল […]

Continue Reading

বারডেমের আইসিইউ লকডাউন আরো ৩ জন আক্রান্ত ২৮ চিকিৎসক, ৩৫ নার্স কোয়ারেন্টিনে

ঢাকা: বারডেম হাসপাতালে আইসিইউতে এজজন করোনা আক্রান্ত রোগী ভর্তির পর আরো ৩ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ধরা পড়ায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ২৮ জন চিকিৎসককে। তাদের মধ্য ৭ জন কনসালটেন্ট আছেন। এছাড়া ৩৫ জন নার্সকেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আইইডিসিআর বারডেমের আইসিইউ লকডাউন করার নির্দেশ দিয়েছে। চারজন রোগী করোনা আক্রান্ত হওয়ার পর এই হাসপাতালের অন্যান্য রোগী ও […]

Continue Reading

ড. সা’দত হুসাইন আর নেই

ঢাকা: সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেন তিনি। ইউনাইটেড হাসপাতালে ডা. শাগুফা আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সা’দত হুসাইন ২০০২-০৫ সালে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে ছিলেন। ২০০৭ […]

Continue Reading

সৌদি আরবে রোজা শুরু শুক্রবার

সৌদি আরব: সৌদি আরবের আকাশে আজ বুধবার মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের/অথাৎ শুক্রবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।

Continue Reading

গাজীপুরের সিভিল সার্জনকে দায় স্বীকার করে সরে যাওয়া উচিত!

গাজীপুর: মরণঘাতি করোনা ভাইরাস একটি বৈশ্বিক মহামারি। এটা বাংলাদেশের আভ্যন্তরীণ কোন বিষয় বা আপদ নয়। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার সাধ্যমত চেষ্টা করছে। সরকারের সকল ইউনিট জীবন বাজি রেখে কাজ করছে। এরই মধ্যে অনেকের জীবনও চলে গেছে। অনেকে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। চিকিৎসা দিতে গিয়ে অনেক ডাক্তার আক্রান্ত হয়েছেন। একজন মারাও গেছেন। করোনা যুদ্ধে প্রথম সাড়ির […]

Continue Reading