১৩৫ বছর বয়সের বৃদ্ধার কল পেয়ে ছুটে গেলেন পুলিশ ইনচার্জ শহিদ সরদার

কামরান হাবিব, রংপুর: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শহিদ সরদার ১৩৫ বছর বয়সের বৃদ্ধাকে নিয়ে যা বললেন তা হুবহু তুলে ধরা হলো। শুরু – পাটগ্রাম থানার দহগ্রাম ইউনিয়নের ওলের পাড় গ্রামের গজর উদ্দিন ওরফে টুকসু। ওনার বয়স ১৩৫ বৎসর। আজ ওনার ফোন পেলাম। ফোনে বললেন ওনার সাথে আমি যেন এখনই […]

Continue Reading

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

ঢাকা: দেশের পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে মোট আক্রান্ত সদস্যের সংখ্যা দাড়াল ১১৫৩ জনে। আর এ পর্যন্ত মহামারি এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫ পুলিশ সদস্য। মঙ্গলবার পুলিশ সদর দফতর থেকে পাওয়া তথ্যানুযায়ী, ঢাকাসহ সারা দেশে সর্বশেষ ৫ মে পর্যন্ত ১১৫৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত […]

Continue Reading

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধায় মোটরসাইকেল ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ওই উপজেলার মিলন বাজার এলাকায় বুড়িমারী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কদমতলা এলাকার আব্দুস ছামাদের পুত্র ও একজন কাপড় ব্যবসায়ী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, রবিউল […]

Continue Reading

২৪ ঘন্টায় ১জনের মৃত্যু আক্রান্ত ৭৮৬

ঢাকা: সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটাই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরো ১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জনে। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে […]

Continue Reading

পাটগ্রামে করোনায় প্রথম আক্রান্ত ১ জন ৩ বাড়ী লকডাউন

কামরান হাবিব, রংপুর: পাটগ্রামের সর্বস্তরের মানুষের জন্য ইতিমধ্যেই রচিত হয়েছে দুঃসংবাদ। গত ৪ এপ্রিল এই প্রথম শাহীন নামে একজন ব্যক্তি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন । উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান,পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও কালী প্রসাদ, পাটগ্রাম ইউপি চেয়ারম্যান মো : আব্দুল ওহাব প্রধান বেলাল এর সমন্বয়ে […]

Continue Reading

গত দু’দিনে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ২৬ জনের মৃত্যু পজেটিভ ৪ জন

ঢাকা: গত শনিবার ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) করোনা ইউনিট চালু হওয়ার পরে থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত করোনা উপসর্গসহ বিভিন্ন রোগ নিয়ে আসা চিকিৎসাধীন ২৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা আক্রান্ত ছিলেন। বর্তমানে ওই ইউনিটটিতে রোগী মোট ভর্তি রয়েছে ৯০ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ৯ জন। ভর্তি রোগীদের মধ্যে করোনা রোগী ছাড়াও […]

Continue Reading

লালমনিরহাটে নতুন করে আরও একজন করেনায় আক্রান্ত

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটে নতুন করে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থা থেকে পালিয়ে এসেছেন। সোমবার(৪মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার কালী প্রসাদ রায় এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত ওই ব্যক্তি পাটগ্রাম উপজেলার মেসিরপাড় গ্রামের বাসিন্ধা। তিনি নারায়ণগঞ্জের শ্যামপুরে ঈগলু আইসক্রিম কোম্পানির জুনিয়র এডমিন অফিসার ছিলেন। কালী […]

Continue Reading

শপিংমল খুল‌বে ১০ই মে

ঢাকা: সামনে আসছে ঈদুল ফিতর। এই ঈদ উপলক্ষে আগামী ১০ই মে থেকে দোকান-পাট ও শপিং মল শর্ত সাপেক্ষে খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সোমবার নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মো. মুশফিকুর রহমান […]

Continue Reading

হবিগঞ্জের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

হবিগঞ্জ: হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভির সার্জন ডা. মুখলেছুর রহমান। তবে তিনি শারীরিকভাবে সুস্থ্ রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর আগে হবিগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাজির করোনা আক্রান্ত হন। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা […]

Continue Reading

১৬ মে পর্যন্ত ছুটি

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরো ১১ দিন বাড়ানো হয়েছে। জরুরি সেবা দেয়াসহ দফতরগুলোকে আওতার বাইরে রেখে বিভিন্ন নির্দেশনা মানা সাপেক্ষে আগামী ৬ থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ষষ্ঠ দফায় ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল […]

Continue Reading

২৪ ঘন্টায় আরো ৫জনের মৃত্যু আক্রান্ত ৬৮৮

ঢাকা: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরো ৫ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক […]

Continue Reading

করোনায় আক্রান্তদের শরীরে উপসর্গ না থাকা ভয়ঙ্কর ভীতি

ঢাকা: করোনা আক্রান্তদের অনেকের শরীরে লক্ষণ অথবা উপসর্গ কিছুই দেখা যাচ্ছে না। আবার চারবার পিসিআর টেস্ট করেও নেগেটিভ হচ্ছে, শরীরে সুস্পষ্ট লক্ষণ থাকার পরও। ভাইরাসটির এ অদ্ভুত আচরণ আরো বেশি ক্ষতির কারণ হচ্ছে। ভাইরাসের উপস্থিতি থাকলেও অনেকের দেহে লক্ষণ প্রকাশ না পাওয়ায় তারা দৃশ্যত নিজেকে সুস্থ মনে করেন। ফলে বিভিন্ন স্থানে অবাধে চলাফেরা করছেন এবং […]

Continue Reading

দুই মাসের ঋণের সুদ স্থগিত করলো বাংলাদেশ ব্যাংক

ঢাকা: করোনা ভাইরাসের কারণে ঋণ আদায় না হলেও তা খেলাপি করতে পারবে না ব্যাংকগুলো। এর ফলে ঋণ আদায় প্রায় বন্ধ হয়ে গেছে। এবার এপ্রিল ও মে এই দুই মাসের ঋণের সুদও স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তাদের আপাতত এই দুই মাসের সুদ গুনতে হবে না। বাংলাদেশ ব্যাংক আজ রোববার […]

Continue Reading

কক্সবাজারে হোটেল থেকে বিদেশীর মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে মিসোস ডুরাল বে (৫০) নামে এক বিদেশীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তত্বাবধানে রোহিঙ্গা ক্যাম্পে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল। আজ সন্ধ্যায় ‌’স্যুইট সাদাফ’ হোটেলের ৭০২ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডুরাল বে তুরুস্কের নাগরিক। গত চার মাস ধরে তিনি […]

Continue Reading

দেশে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু আক্রান্ত ৬৬৫

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৬৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা এ যাবৎ একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৫৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরো ২ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য […]

Continue Reading

বাংলাদেশে মে মাস ভয়ঙ্কর মাঝামাঝিই পিক টাইম, সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর আশঙ্কা

ডেস্ক: চলতি মে মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ বা পিকটাইম হিসেবে দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ সময়ে সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়বে তেমনি বাড়বে মৃত্যুর সংখ্যাও। এরই মধ্যেই সাধারণ ছুটি শিথিল, পোশাক কারখানা, রেস্টুরেন্ট খুলে দেওয়া এবং প্রশাসনের ঢিলেঢালাভাবের কারণে পাড়া-মহল্লার দোকানপাট প্রতিদিন যে […]

Continue Reading

নওগাঁয় দুই এমপি ডিসি, এসপি ও সিভিল সার্জনসহ ৬ জন হোম কোয়ারেন্টাইনে

নওগাঁ: নওগাঁ–২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আসায় দুই জন এমপি, ডিসি, এসপি, জেলা সিভিল সার্জনসহ ৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। শনিবার রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর মোরশেদ। জেলা ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর মোরশেদ জানান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার গত ২৭ এপ্রিল সকালে অনুষ্ঠিত […]

Continue Reading

কেবিন থেকে ফের সিসিইউতে অধ্যাপক আনিসুজ্জামান

ডেস্ক: রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে কেবিন থেকে ফের সিসিইউতে নেওয়া হয়েছে। শনিবার রাতে তাঁর ছেলে আনন্দ জামান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, অধ্যাপক আনিসুজ্জামানকে গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তির পর দু’দিন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) রাখা হলেও দু’দিন পরে চিকিৎসকদের পরামর্শে কেবিনে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার আবার […]

Continue Reading

ফটো সাংবাদিক কাজলের খোঁজ মিলেছে

ঢাকা: নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে বেনাপোল পোর্টে। গতকাল রাত ২টার দিকে বিজিবি তাকে উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন যশোর বেনাপোল পোর্ট থানার দায়িত্বরত ডিউটি অফিসার সানাউল্লাহ মিয়া। তিনি বলেন , আমরা যতটুকু জানতে পেরেছি তাকে বেনাপোল পোর্ট এলাকা থেকে বিজিবি উদ্ধার করে , সকাল বেলায় হয়তো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। […]

Continue Reading

করোনা রিপোর্ট নেগেটিভ এলেও মারা গেলেন ডায়ালাইসিসের অভাবে!

ময়মনসিংহ: আব্দুল খালেক (৬০)। কিডনি ডায়ালাইসিস রোগী। গত ২০ এপ্রিল তার শরীরে ধরা পড়ে কোভিড-১৯ ভাইরাস। এরপর আবার ২৭ তারিখ নমুনা দেন। ফল আসে আরও চারদিন পর গত শুক্রবার। আর সেদিনই তিনি চলে যান না ফেরার দেশে। তার চিকিৎসক বলছেন করোনায় নয়, তার মৃত্যু হয়েছে কিডনি অকেজো হবার কারণে। জানা যায়, আব্দুল খালেক দীর্ঘ ছয় […]

Continue Reading

আইডি কার্ড ছাড়া ঢাকায় আসতে পারবেন না পোশাক শ্রমিকরা

ঢাকায় প্রবেশের ক্ষেত্রে পোশাক শ্রমিকদের নিজ নিজ ফ্যাক্টরি আইডি কার্ড প্রদর্শনের নির্দেশনা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। শনিবার অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় স্বাক্ষরিত এক পত্রে নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নিদর্শনায় বলা হয়, কোনো শ্রমিকের কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে ফ্যাক্টরি আইডি কার্ড সাথে বহন […]

Continue Reading

টেকনাফের সেই পোকা পঙ্গপাল নয়, ঘাসফড়িং : পাতা খেলেও ফসল খায় না

টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে দুই সপ্তাহ আগে দেখা দেয়া পঙ্গপাল সদৃশ পতঙ্গকে ঘাসফড়িং বলে চিহ্নিত করেছে পরিদর্শনে যাওয়া কীটতত্ত্ববিদ, কৃষিবিজ্ঞানী ও উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি। শনিবার দুুুপুরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকায় ঢাকা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের একটিদল […]

Continue Reading

বাংলাদেশে রাঙামাটি ছাড়া সকল জেলায় করোনার সংক্রমন

ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এরপর থেকে পর্যায়ক্রমে দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ে এ ভাইরাস। ইতোমধ্যে ৬৪ জেলের মধ্যে ৬৩ জেলায় সংক্রমণ ছড়িয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলাতে এখনো করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা সিটিতে ৫৪ দশমিক ৩৯ শতাংশ অর্থাৎ […]

Continue Reading

‘একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে

ঢাকা: বসন্তের নয়ানাভিরাম সবুজের বুক চিরে বাহারি ফুলের রঙ আর সৌরভ নিয়ে প্রকৃতিতে গ্রীষ্ম আসে নির্মল আনন্দ নিয়ে। গ্রীষ্ম ফলের ঋতু হলেও বৈশাখ তার রূপের জানান দেয় আগুন ঝরা কৃষ্ণচূড়াসহ নানা চটকদার ফুলের পসরা সাজিয়ে। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের আতঙ্কে ম্লান হয়ে গেছে কৃষ্ণচূড়ার শোভিত ডালে ভ্রমরের অভিসার আর গন্ধরাজ, বেলীর মন মাতানো সৌরভ। করোনাভাইরাসের সংক্রমণ […]

Continue Reading

আরও ৬৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

ঢাকা: প্রাণঘাতি করোনা ভাইরাস এখন পর্যন্ত প্রাণ কেড়েছে পাঁচ পুলিশ সদস্যের। আজ ঢাকায় পুলিশের একজন এসআই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ জন পুলিশ সদস্য। তার আগের দিন আক্রান্ত হন ১৩৯ জন। সারা দেশে সর্বমোট আক্রান্ত পুলিশের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১ জনে। গতকাল ছিলো ৬৭৭ জন। তার আগে ৩০শে […]

Continue Reading