হাজারীবাগে বস্তিতে আগুন

        ঢাকা ;  ঢাকার হাজারীবাগে একটি বস্তিতে আগুন লেগে ৮০টি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে কালুনগর মিয়া বাড়ির বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বেলাল হোসেন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৮০টি ঘর […]

Continue Reading

গাবতলীতে সংঘর্ষ: সাত শ্রমিক ফের রিমান্ডে

      পরিবহনশ্রমিকদের ধর্মঘটের সময় রাজধানীর গাবতলীতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার সাতজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন। ওই সাতজন হলেন, রফিকুল ইসলাম, আল আমিন , ফজলে রাব্বী, এনামুল হক, হাসানুর, রবিন ও সোহেল। এর আগে দারুস […]

Continue Reading

বিজিএমইএ এখনো জমি চূড়ান্ত করতে পারেনি

          নতুন ভবন নির্মাণের জন্য উত্তরায় ১০ বিঘা জমি খুঁজছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সেখানে না পেলে পূর্বাচলেও জায়গা খুঁজবে তারা। অবশ্য গত জুন থেকে চেষ্টা করে এখনো জমি চূড়ান্ত করতে পারেনি বিজিএমইএ। বিজিএমইএ ভবন অবিলম্বে ভেঙে ফেলতে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) করা আবেদন খারিজ হয়েছে। প্রধান […]

Continue Reading

উড়ালসড়কে দুর্ঘটনায় প্রিজন ভ্যান কাত

        ঢাকা ;  রাজধানীর মগবাজার-তেজগাঁও উড়ালসড়কে বন্দীদের নিয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগেছে একটি প্রিজন ভ্যানের। এতে প্রিজন ভ্যানটি একপাশে কাত হয়ে পড়ে গেছে। আজ শুক্রবার বেলা ১১টার পরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন প্রিজন ভ্যানের চালক পুলিশ কনস্টেবল। তাঁর নাম জানা যায়নি। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রিজন ভ্যানটিতে […]

Continue Reading

নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা আটক: পুলিশ

        ঢাকা ;  নব্য জেএমবির কথিত আধ্যাত্মিক নেতা ও সংগঠনের বিভক্ত অংশের আমিরকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট গতকাল বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তিকে ঢাকা থেকে […]

Continue Reading

নর্থ সাউথের শিক্ষার্থীকে মারধর, অবরোধ-বিক্ষোভ

        এক ছাত্রকে নিরাপত্তারক্ষীদের মারধরের প্রতিবাদে রাজধানীর প্রগতি সরণি অবরোধ করে আজ বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। নর্থ সাউথের কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র শাহরিয়ার হাসনাতসহ আরও কয়েকজন গতকাল রাত ১০টার দিকে অ্যাপোলো হাসপাতালের সামনে […]

Continue Reading

পুলিশের সঙ্গে সংঘর্ষে বাসচালকের মৃত্যু

        ঢাকা ;  রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে বৈশাখী পরিবহনের এক চালক মারা গেছেন। নিহত বাস চালকের নাম শাহ আলম (৪৫)। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাসচালক শাহ আলম […]

Continue Reading

চাপাতির কোপে কিশোর খুন

        ঢাকা ;  রাজধানীর মিরপুরে কথিত বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। মারা যাওয়া স্কুলছাত্রের নাম সজীব (১৬)। তার বাবার নাম আবদুর রশিদ। সজীবের স্বজন পরিচয় দেওয়া বাবুর ভাষ্য, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর চাপাতির […]

Continue Reading

পরিবহন ধর্মঘটের বৈধতা নিয়ে রিট

        ঢাকা ;  আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘট ডাকা অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ বুধবার রিট আবেদনটি করা হয়। আবেদনটি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে প্রথম আলোকে মনজিল মোরসেদ বলেন, আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘট ডাকা অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আজ এই আবেদনের ওপর শুনানি […]

Continue Reading

ধর্মঘটের পক্ষে সাফাই গাইলেন শাজাহান

                  ঢাকা ;  সারা দেশে চলমান পরিবহন ধর্মঘটের বিষয়ে চালকদের পক্ষে সাফাই গাইলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, সংক্ষুব্ধ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করতেই পারেন। এটাকে ধর্মঘট নয় ‘স্বেচ্ছায় অবসর’ বলা যেতে পারে। সমাধান হবে, তবে সময় লাগবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাসচালক নেতারা কোনো নির্দেশনা মানতে চাইছেন […]

Continue Reading

দুই ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি

        ঢাকা ;  গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে দুই ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করবে বিএনপি। আজ নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। সংবাদ সম্মেলনে রিজভী জানান, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা […]

Continue Reading

বাস থেকে নামিয়ে দিচ্ছেন যাত্রী !

        ঢাকা ;  সারা দেশে আজ মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই ধর্মঘট শুরু করেছেন পরিবহনশ্রমিকেরা। এর মধ্যেও রাজধানীতে কিছু বাস চলাচল করছে। কিন্তু আন্দোলনরত শ্রমিকেরা রাজধানীর বিভিন্ন স্থানে বাস থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। রাজধানীর সদরঘাট থেকে গাবতলী যাচ্ছিলেন মো. মিলন নামের একজন যাত্রী। তিনি জানান, সকালে ইসলামপুর থেকে কাপড় […]

Continue Reading

ধর্মঘট অযৌক্তিক, প্রত্যাহার করা উচিত: কাদের

        ঢাকা ;  সারা দেশে পরিবহন ধর্মঘটের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যত দ্রুত সম্ভব অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া উচিত। ধর্মঘট আহ্বানকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আদালত এ রায় দিয়েছেন, জনগণ দেয়নি। রায়ের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তাহলে জনগণ কেন কষ্ট পাবে?’ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন […]

Continue Reading

ঢাকায় ‘অপহরণকারী চক্রের’ ৯ জন আটক

        ঢাকা ;  রাজধানীর দক্ষিণ আগারগাঁও থেকে অস্ত্রসহ ‘অপহরণকারী চক্রের’ নয়জনকে আটক করেছে বলে জানিয়েছে র‍্যাব। অপহৃত ইমন নামের এক তরুণকেও উদ্ধার করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল মাবুদের ভাষ্য, শ্যামলী বাসস্ট্যান্ডের সামনে থেকে গতকাল সোমবার সকালে ইমনকে (২০) অপহরণ করা হয়। তাঁকে আগারগাঁও এলাকার একটি বস্তিতে নিয়ে […]

Continue Reading

বিশেষ বিধান রেখেই বাল্যবিবাহ নিরোধ বিল পাস

          ঢাকা ;   নারী ও পুরুষের ক্ষেত্রে বিয়ের সর্বনিম্ন বয়স যথাক্রমে  ১৮ এবং  ২১ বছর নির্ধারণসহ বাল্য বিবাহ নিরোধে প্রয়োজনীয় বিধান করে আজ সোমবার জাতীয় সংসদে বাল্যবিবাহ নিরোধ বিল-২০১৭ পাস করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বিলটি পাসের প্রস্তাব করেন। খবর বাসস। বিলে বলা হয়েছে, কোনো বিশেষ প্রেক্ষাপটে […]

Continue Reading

ঝেড়ে ফেলো চাকরির চিন্তা

          ঢাকা ;  ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ছাত্র-ছাত্রী ও তরুণ-তরুণীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা কোন প্রতিষ্ঠানে চাকরি করবে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বরং মানুষকে চাকরি দেয়ার চিন্তা করো। উন্নত দেশের অনেক কর্মপরিবেশ থাকার কারণ হল সেখানে অনেক উদ্যোক্তা রয়েছে। এবং নিয়মিত উদ্যোক্তা তৈরী হয়। সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোকবক্তৃতায় […]

Continue Reading

ফের রিমান্ডে ব্লগার হত্যার সূচনাকারী সেই রেদওয়ানুল

        ঢাকা ;  ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদওয়ানুল আজাদ রানাকে উত্তরা পশ্চিম থানার আরেকটি মামলায় ফের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাঁচ দিনের রিমান্ড শেষ আজ সোমবার রানা ও অপর আসামি আশরাফুলকে আদালতে হাজির করা হয়। এ […]

Continue Reading

সাদিয়াকে ধাক্কা দেওয়া বাসের চালক রিমান্ডে

      ঢাকা ;  ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী সাদিয়া হাসানকে ধাক্কা দেওয়া সেই বাসের চালককে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁর নাম রিয়াজ বাঘা। গতকাল রোববার রাতে তাঁকে রাজধানীর মিরপুর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। রিয়াজ তানজিল পরিবহনের চালক। মামলার তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার এসআই রোকনউদ্দিন আজ সোমবার দুপুরে রিয়াজকে আদালতে হাজির করে পাঁচ […]

Continue Reading

ঢাকার একুশে মেলায় বই বিক্রির ঝড়

        ঢাকা;  ঢাকার গুলশন, বসন্তে ফের শান্ত, সুন্দর, স্বপ্নময়। সকাল সন্ধায় মৃদুমন্দ বাতাসে অপ্রতিম মধুরতা। ভিড় বিদেশিদেরও। ভাষাকে ভালবেসে গান গাইছে তারাও নিজেদের ভাষায়। বাংলার মতই সুর এক, ভাষাটা কেবল আলাদা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’, গানটি ভিনদেশিরা আপন করে নিয়েছে। কী করে পারল। তাদের দেশে তো […]

Continue Reading

দীর্ঘদিন কারাবন্দী তিনজনের জামিন

        ঢাকা;  বিচার শেষ না হওয়া পৃথক মামলায় এক দশকেরও বেশি সময় ধরে কারাগারে থাকা তিন বন্দীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তিন মাসের মধ্যে তাঁদের বিরুদ্ধে থাকা মামলার বিচারকাজ শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত ওই তিনজন জামিনে থাকবেন। বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও […]

Continue Reading

যাত্রাবাড়ীতে জুতার কারখানায় আগুন

          রাজধানীর যাত্রাবাড়ীর মির্জাবাড়ি এলাকায় আজ সোমবার জুতার কারখানা ও দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আজ বেলা ১১টা ২২ মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এই ঘটনার আগে একই এলাকার সিনহা গ্রুপের একটি প্রতিষ্ঠানে আগুন লেগেছিল। সে কারণে রাস্তায় খানিকটা জট ছিল। […]

Continue Reading

নরসিংদীর মাধবদিতে বর্তমান কণ্ঠ পত্রিকার জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী

            সোলায়মান সাব্বির, মাধবদী,নরসিংদী থেকে ফিরে;  নরসিংদীর  মাধবদীতে দেশ ও প্রবাসীদের মূখপত্র অনলাইন নিউজ পোর্টাল ও ম্যাগাজিন “বর্তমানকণ্ঠ” এর চতুর্থ বর্ষপূতি অনুষ্ঠান জামকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে নরসিংদী জেলার মাধবদী পৌরসভা সংলগ্ন রাঁধুনী কমিউনিটি সেন্টারে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির বর্ষপূতি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতি […]

Continue Reading

‘কেউ আমাদের উত্তর দেয়নি কেন এই হত্যাকাণ্ড’

      ‘আট বছর কেটে গেল। কেউ আমাদের উত্তর দেয়নি, কেন এই হত্যাকাণ্ড? একটি মানুষ তো আর এমনি এমনি শহীদ হয় না। এর পেছনে একটা কারণ থাকে।’ পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত বাবা মেজর মিজানুর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে এ কথাই বলছিল তাহসীন রহমান। ১৭ বছর বয়সী এই কিশোরের সঙ্গে ছিল ১১ বছর বয়সী ছোট […]

Continue Reading

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি হরতাল

  ঢাকা; গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে আধা বেলা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ওইদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল পালন করবে তারা। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতির মাধ্যমে এই […]

Continue Reading

লন্ডন যাওয়ার অনুমতি পেলেন শফিক রেহমান

  ঢাকা; বিমানবন্দরে আটকে দেয়ার কয়েক ঘণ্টা পর বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। ক্যানসার আক্রান্ত স্ত্রী তালেয়া রেহমানকে দেখতে গতকাল টার্কিশ এয়ারের সকাল ৭টার ফ্লাইটে লন্ডন যাবার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। কয়েক ঘণ্টা পরে তিনি বিদেশ ভ্রমণের অনুমতি পেলেও ফ্লাইট মিস করায় বাসায় ফিরে যান। টার্কিশ […]

Continue Reading