চুনারুঘাটে মা-মেয়েকে গণধর্ষণ, দুই ধর্ষক আটক

চুনারুঘাট (হবিগঞ্জ): চুনারুঘাট উপজেলার গরমছড়ি গ্রামে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকালে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দামের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে সহিদ মিয়ার পুত্র শাকিল (২২) ও আঃ রেজাকের পুত্র হারুন মিয়া (২৫)কে আটক করে। তাদের উভয়ের বাড়ি রানীগাঁও ইউপির জিবধরছড়া গ্রামে। মামলার বাদী ধর্ষিতা জানান, […]

Continue Reading

সুদের টাকা দিতে না পারায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়ায় বুধবার দুপুরে পৌরসভার এনায়েতপুর আদর্শগ্রামে ঋণের সুদ দিতে না পারায় সোমা রানী দাস নামের এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। সোমা রানী দাস এনায়েতপুর আদর্শগ্রামের সঞ্জীব দাসের স্ত্রী। সুদের টাকার পাশাপাশি ঋণদাতা আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমা রানীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের […]

Continue Reading

দ্য থার্ড পোলের রিপোর্ট: ভারতে ব্যর্থ হয়ে তিস্তা ইস্যুতে চীনের দ্বারস্থ বাংলাদেশ

ঢাকা: ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি করতে ব্যর্থ হওয়ার পরে চীনের সমর্থন নিচ্ছে বাংলাদেশ। তারা তিস্তা বিষয়ক একটি প্রকল্পে চীনের কাছ থেকে ১০০ কোটি ডলারের বেশি অর্থ নিচ্ছে। তিস্তা নদী ব্যবস্থাপনা এবং পানি সংরক্ষণ বিষয়ক চীনের এমন প্রস্তাব এখন বিবেচনা করছে বাংলাদেশ সরকার। তিস্তা হলো বাংলাদেশের চতুর্থ সর্ববৃহৎ নদী। ভারত থেকে তা বাংলাদেশে প্রবাহিত […]

Continue Reading

নীলা হত্যা ৭ দিনের রিমান্ডে প্রধান আসামী মিজান

সাভারে স্কুলছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেপ্তার মামলার প্রধান আসামি মিজানুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র ঘোষ। শুনানি শেষে বিচারক রাজীব আহসান সাত দিনের রিমান্ড […]

Continue Reading

গাজীপুর মহানগরে আ: লীগের দুই গ্রুপের কর্মসূচি বন্ধের নির্দেশ!

গাজীপুর: শনিবার(২৬ সেেপ্টম্বর) গাজীপুর মহানগরে আওয়ামীলীগের দুই গ্রুপের বিপরীত ধর্মী কর্মসূচি বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। নাশকতার আশংকায় দলের হাইকমান্ড এই নির্দেশ দেয় বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। সূত্র জানায়, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি যৌথভাবে গাজীপুরে তাদের নির্দেশ পৌ্ছে দিয়েছেন। তবে বিবাদমান দুই পক্ষ কোন নির্দেশনা […]

Continue Reading

সুশাসন নেই, গণতন্ত্র নেই, আমি কথা বলতে পারছি না’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে দুর্নীতি কোথায় পৌঁছেছে, সবচেয়ে বড় দুর্নীতি সরকার স্বয়ং। এখানে মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার হরণ করে, মানবাধিকার লঙ্ঘন করে, তার চেয়ে বড় দুর্নীতি কি হতে পারে? মালেকের দুই তলা, সাত তলা দুটা বাড়ি, আফজালের দশটা বাড়ি, বা দশ কোটি থেকে অনেক বেশি দুর্নীতি আমি মনে করি সরকারের। সরকার তার […]

Continue Reading

দশ লক্ষ রোহিঙ্গা খাবার পেলে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকগণ উপোস কেন?

গাজীপুর: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর মহানগর, শ্রীপুর ও সদর উপজেলা শাখা কর্তৃক গতকাল ২৩/০৯/২০২০ বুধবার বেলা ৪.০০ ঘটিকায় গাজীপুর মহানগরস্থ সোনারতরী কমিউনিটি সেন্টারে কিন্ডারগার্টেন স্কুল রক্ষায় করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় মহাসচিব এবং কিন্ডারগার্টেন স্কুল রক্ষা জাতীয় কমিটির […]

Continue Reading

নুরের বিরুদ্ধে মামলা, হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও তার সহযোদ্ধাদের বিরুদ্ধে মামলা-হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সংগঠনটি। এসময় সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মো রাশেদ খান বলেন, আমাদের পাশেই ছাত্রলীগ অবস্থান নিয়েছে যেকোন সময় হামলা করতে পারে। এসময় বক্তব্য রাখেন সংগঠনের নেতাকর্মীরা। […]

Continue Reading

কালীগঞ্জে করোনা থেকে আরো একজন সুস্থ্য

মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সোমবার (২১ সেপ্টেম্বর) করোনাকে পরাজিত করে আরো একজন সুস্থ্য হয়েছেন। সেই সাথে নতুন কোনো রোগীও নেই। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ছাদেকুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে, গত শনিবার করোনার যে নমুনা “রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে” (আইইডিসিআর) […]

Continue Reading

নাজিরপুরে প্রাণিসম্পদ মন্ত্রীর রত্নগর্ভা মায়ের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা

বিপ্লব কুমার রায় ; নাজিরপুর প্রতিনিধিঃ দেশখ্যাত রাজনীতিবিদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি মহোদয়ের রত্নগর্ভা মায়ের সুস্থতা কামনায় নাজিরপুরে সোমবার বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি মহোদয়ের মাতা মোসাঃ মাজেদা বেগম (৮৫) বার্ধক্যজনিত কারণে তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়াতে অবস্থানকালীন হঠাৎ […]

Continue Reading

৬৮ কারাগারে নিরাপত্তা জোরদার

সারা দেশের ৬৮ কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা ফটকগুলোতে কারারক্ষী ছাড়াও পুলিশ, র‌্যাব নিরাপত্তার দায়িত্ব পালন করছে। সাদা পোশাকে রয়েছে গোয়েন্দারা। চিঠি পাঠিয়ে ও ফোনে কারাবন্দি জঙ্গিদের ছিনিয়ে নেয়ার হুমকি দেয়ার পর সারা দেশের কারা কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা পাশা। গত রোববার ‘অতীব জরুরি’ […]

Continue Reading

সীমান্তে সেনা সমাবেশ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বাংলাদেশ-মিয়ানমার সমুদ্র সীমান্তে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমারের সেনাদের টহল এবং রাখাইনে তাদের সরব উপস্থিতির বিষয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে ঢাকা। রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দূতকে ডেকে নিয়ে মৌখিক প্রতিবাদ জানানো ছাড়াও তার হাতে একটি প্রটেস্ট নোট ধরিয়ে দেয়া হয়। শুক্রবার হাজার খানেক বর্মী সেনা টেকনাফ সীমান্তে ৩ টি পয়েন্টে টহল […]

Continue Reading

গাজীপুরে আরো ১৫ জন করোনা আক্রান্ত

মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর জেলায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) করোনা ভাইরাসের সংক্রমণে আরো ১৫ জন আক্রান্ত হয়েছেন। গাজীপুর জেলা সিভিল সার্জন মোঃ খাইরুজ্জামান, “সিভিল সার্জন অফিস, গাজীপুর” ফেসবুক পেইজের মাধ্যমে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গাজীপুরের কালীগঞ্জ, কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর ও গাজীপুর সদর (শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে, […]

Continue Reading

টাঙ্গাইলের ঘাটাইলে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবীতে মানববন্ধন

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলের ইউপি চেয়ারম্যান হায়দর আলীকে গ্রেফতার ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৮ ই সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপর ঘাটাইল উপজেলা পরিষদের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের অভিযোগ, “উপজেলার বাইচাইল গ্রামের মুক্তিযোদ্ধা বাছেদ খান তার নিজ ভূমিতে পাকা ঘর নির্মাণ […]

Continue Reading

‘পুরো উপজেলা কমপ্লেক্সেই নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে’—মোজাম্মেল হক

ঢাকা: পুরো উপজেলা কমপ্লেক্সেই সরকারিভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন ইউএনওদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করেছি। এখন আমরা সংশোধন করে বলেছি, সেখানে আরও অনেক অফিসাররা থাকেন। তাই পুরো উপজেলা কমপ্লেক্স সিসিটিভির আওতায় এনে সারা রাত পাহারা […]

Continue Reading

সিনহা হত্যা: ১৩ দফা সুপারিশ তদন্ত কমিটির

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান। প্রতিবেদন জমা দেয়ার সময় তার সঙ্গে ছিলেন কমিটির সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সেনাবাহিনীর […]

Continue Reading

৫০ হাজার টাকা ‘ঘুস’ অস্বীকার, গ্যাসের খনি আছে কি না তদন্ত চায় ডিজি

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন৷ আরো অনেকে আশঙ্কাজনক অবস্থায় আছেন বার্ন ইউনিটে৷ প্রথমে ধারণা করা হয়েছিলো নামাজের সময় এসি (শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে৷ মসজিদটিতে ৬ টি এসি ছিলো৷ কিন্ত ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বলেছে, মসজিদ লাগোয়া গ্যাস লাইনই এই দুর্ঘটনার কারণ৷ […]

Continue Reading

স্বাস্থ্যবান গাজীপুর-২৬: তালিকা প্রকাশ করুন

গাজীপুর: ২৩ আগষ্ট নতুন লাইসেন্স নবায়নের সরকার নির্ধারিত তারিখ যাওয়ার পরও গাজীপুর জেলায় কতগুলো হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টার ও ক্লিনিক বৈধ, তার তালিকা জানা গেলো না। স্বাস্থ্যসেবায় গতি ফিরিয়ে আনতে অবিলম্বে এই তালিকা প্রকাশ করা উচিত। তালিকা প্রকাশ করে ওয়েবসাইটে দিলে সহজেই মানুষ সঠিক হাসপাতালে চিকিৎসা করতে পারবেন। অনুসন্ধানে জানা যায়, গাজীপুর জেলায় প্রায় অর্ধশত […]

Continue Reading

‘ইউএনও ওয়াহিদা আগের চেয়ে ভালো আছেন

ঢাকা: দুর্বৃত্তের হামলার শিকার আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম আগের চেয়ে ভালো আছেন। তিনি এখন শঙ্কামুক্ত। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। ওয়াহিদার বর্তমানে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকালে সরকারি এই কর্মকর্তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন মেডিকেল বোর্ডের প্রধান জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক […]

Continue Reading

নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণ : দগ্ধ শিশুর মৃত্যু

মেডিক্যাল প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৮ জন হাসপাতালে চিকিৎসাধীনের মধ্যে জুবায়ের হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় ওই মসজিদের সেক্রেটারী আব্দুল হান্নানকে (৫৫) দগ্ধ অবস্হায় ঢাকায় আনার পথে তিনি মারা যান বলে জানা গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে […]

Continue Reading

দিনাজপুরের ইউএনও’র ওপর হামলার অভিযোগে একজন গ্রেফতার

ঢাকা: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা জামানকে কুপিয়ে আহত করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘোড়াঘাট থানার ওসি আমিনুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, দিনাজপুরের হাকিমপুর থেকে আসাদুল নামে একজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইসলাম বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করার সময় পুলিশ এবং র‍্যাব উপস্থিত ছিল। অভিযুক্তের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ এর মধ্যে।” […]

Continue Reading

টাঙ্গাইলের গোপালপুরে শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় নূরানি মাদরাসায় পড়ুয়া ৭ বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আব্দুর রাজ্জাক (৩২) নামে শিক্ষককে গ্রেপ্তার করেছেন গোপালপুর থানা পুলিশ। শিক্ষক আব্দুর রাজ্জাক গোপালপুর উপজেলার নিয়ামতপুর গ্রামের আবদুল হাই এর ছেলে। তিনি স্থানীয় আল হেরা নূরানী মাদ্রাসার শিক্ষক। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা […]

Continue Reading

বালু উত্তোলনের দায়ে ৩ জনকে ২ মাসের করে বিনাশ্রম কারাদন্ড

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে ২ মাসের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে এ কারাদণ্ড প্রদান করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক সামিউল আমিন। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার গেন্দুকুড়ি এলাকার আনসার উদ্দিনের পুত্র লিপন মিয়া, বাড়াইপাড়া এলাকার সিরাজুল ইসলামের পুত্র মিজানুর রহমান, পুর্ব নওদাবাস […]

Continue Reading

চিরতরে বন্ধ হয়ে গেলো বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স

ঢাকা: বন্ধ হয়ে গেলো বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স। এটি আর কখনো খুলবে না। দেশের সবচেয়ে জনপ্রিয় ও চেইন মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের এই হলটি চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মিডিয়া-বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বেদনাদায়ক হলেও ঘটনাটি সত্যি। বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। কারণ বসুন্ধরা সিটি […]

Continue Reading

গাজীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদন্ড

মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর জেলার দত্তপাড়া, টঙ্গী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” অনুযায়ী অর্থদন্ড প্রদান করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন অফিস সূত্রে জানা যায়, গাজীপুর জেলার দত্তপাড়া, টঙ্গী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে, বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতরত অবস্থায় পাওয়ায় এবং বিএসটিআই’এর সনদ ও অনুমোদন না থাকলেও […]

Continue Reading