মামুনুল হক ১৫ দিনের রিমান্ডে

কারাগারে থাকা হেফাজতে ইসলামের সাবেক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় ভার্চুয়ালি মামুনুল হককে হাজির করা হয়। এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, ‘ভার্চুয়াল কোর্টে মামুনুল হককে আদালতে […]

Continue Reading

ফেরি চলাচলের অনুমতি দিলো সরকার

অবশেষে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ সোমবার বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গত শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিসি জানিয়েছিল, শনিবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে। বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন বলেন, ‌‘এখন থেকে […]

Continue Reading

লাগামহীন চিকিৎসা ব্যয়ে বিপর্যস্ত মানুষ

করোনাকালে লাগামহীন হয়ে উঠছে চিকিৎসায় ব্যয়। সরকারি হাসপাতালের চেয়ে অনেক বেশি ব্যয় হচ্ছে বেসরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালগুলোর আকাশছোঁয়া চিকিৎসা ব্যয়ে লাগাম টেনে ধরা উচিত বলে মনে করেন ভুক্তভোগী অনেক রোগী ও অভিভাবকরা। একই সাথে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার সম্প্রসারণ করাও জরুরি বলে উল্লেখ করে তারা বলছেন, আর্থিক সীমাবদ্ধতার জন্য বেসরকারি হাসপাতালে যাওয়ার আগ্রহ তাদের ছিল না, […]

Continue Reading

‘খালেদা জিয়ার অঘটন ঘটলে দায় সরকারের’

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের দেয়া মতামত বে-আইনি। এ আইনে এমন কোনো বিধান নেই যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে যেতে পারবে না। এ আইন করাই হয়েছে দণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য। খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো অঘটন ঘটে গেলে তার দায়ভার সরকারের। […]

Continue Reading

‘রক্ত পিপাসু রাক্ষসী মমতা নিজের শক্তি দিয়ে আমাকে চুপ করাতে চাইছে’

উসকানিমূলক পোস্ট দেওয়ায় টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। তাই ইনস্টাগ্রামকে হাতিয়ার করে ক্ষোভ উগরে দিচ্ছেন বলিউডে বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত এই অভিনেত্রী। বৃহস্পতিবার রাতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। মমতার একাধিক ছবি বিকৃত করে ‘কুরুচিকর’ কথা লিখে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে স্টোরি পোস্ট করেন কঙ্গনা। সরাসরি তাকে ‘রাক্ষসী’ আখ্যা […]

Continue Reading

চোখের সামনে রোগী মারা যাচ্ছে, কিছুই করতে পারছি না

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। করোনার ভ্যাকসিন নিয়ে প্রথমবারের মতো আলোচনায় আসেন স্বাস্থ্যকর্মী রুনু। করোনায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে গত ২৭শে জানুয়ারি দেশে সর্বপ্রথম টিকা নিয়ে মহামারি নিয়ন্ত্রণে নতুন অধ্যায় শুরু করেন। এদিকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দিতে গিয়ে সারা দেশে এখন পর্যন্ত ২০০১ জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। সম্প্রতি রুনু ভেরোনিকা […]

Continue Reading

ভালো নেই খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে গতকাল আবেদন করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। এর পরিপ্রেক্ষিতে সরকারের তরফে বলা হয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিষয়টি ইতিবাচকভাবেই দেখা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া ভালো নেই। পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াও নানা […]

Continue Reading

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতাদের চার আবেদন

হেফাজতে ইসলামের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে গ্রেপ্তার অভিযান চলছে তা বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন সংগঠনটির নেতারা। মঙ্গলবার রাতে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হেফাজতের একটি প্রতিনিধি দল যায়। সেখানে হেফাজতের পক্ষ থেকে চারটি আবেদন জানানো হয়। এর মধ্যে রয়েছে গত মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাতিলের দাবিতে আন্দোলনের কারণে যেসব […]

Continue Reading

বাংলাদেশে ৬৫ ভাগ মানুষ কাজ হারিয়েছেন

ফাইল ছবিকরোনাভাইরাস মহামারির কারণে সারা বিশ্বে প্রতি দু’জন মানুষের মধ্যে একজনের আয় কমে গেছে। বাংলাদেশসহ ৫৭টি দেশের শতকরা কমপক্ষে ৬৫ ভাগ মানুষ এ সময়ে কাজ হারিয়েছেন। কাজ হারানো এবং কর্মঘণ্টা কমে যাওয়ার কারণে নিম্ন আয়ের দেশগুলোর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব কথা বলা হয়েছে ওয়াশিংটনভিত্তিক জনমত জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপ। তারা বিশ্বের ১১৭টি দেশের কমপক্ষে […]

Continue Reading

মুখ্যমন্ত্রীর পদে বসার ১৮০ দিনের মধ্যে কোন আসন থেকে জিততে হবে মমতার

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তাপের কমতি ছিল না। সবশেষ রঙ্গমঞ্চ জমে উঠে নন্দীগ্রামকে ঘিরে। তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই দল বদল করে বিজেপির টিকিট কাটা শুভেন্দু অধিকারীর। প্রাথমিকভাবে তৃণমূল নেত্রী জিতেছেন বলে খবর ছড়ালেও, গণনা শেষে দেখা যায় জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। মমতাকে দেড় হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে […]

Continue Reading

ক্রমাগত ‘হত্যার হুমকি’ পাচ্ছেন মুনিয়ার বোন, থানায় জিডি

মুঠোফোনে ক্রমাগত হত্যার হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় করা মামলার বাদী নুসরাত জাহান। শনিবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় নিজের নিরাপত্তা চেয়ে ওই জিডি করেন তিনি। এর আগে গত ২৬ এপ্রিল গুলশান-২-এর একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। […]

Continue Reading

হাঁটতে পারছেন না খালেদা জিয়া

মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। গতকাল শুক্রবারও তার রক্তের পরীক্ষা হয়েছে। চিকিৎসকেরাও তাকে নিয়মিত দেখেছেন। তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। তবে এখনো কারও সহযোগিতা ছাড়া তিনি হাঁটতে পারছেন না। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এমনটা জানিয়েছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা […]

Continue Reading

গরমে পানিশূন্যতা, রওশন এরশাদ সিএমএইচে

ঢাকা; জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন (প্রধান পৃষ্ঠপোষক) ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। প্রচণ্ড গরমে পানিশূন্যতা হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। শুক্রবার ভোর ৪টায় রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডামের করোনা নেগেটিভ। গরমে ম্যাডামের ডি হাইড্রেশন হয়েছিল। […]

Continue Reading

করোনাক্রান্তদের চিকিৎসায় বাড়ি বাড়ি যাবে গণস্বাস্থ্যের টিম

রাজধানীতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে বাড়ি বাড়ি যাবে গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ চিকিৎসক দল। করোনা রোগীর বাসা থেকে ফোন করলেই হাসপাতাল সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সসহ সেখানে চলে যাবেন গণস্বাস্থ্যের চিকিৎসক দল। আজ দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে ‘গণস্বাস্থ্য ভ্রাম্যমাণ করোনা চিকিৎসাসেবা’র উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক […]

Continue Reading

দেশে চীন ও রাশিয়ার ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন

বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে রাশিয়া ও চীনের দুটি ভ্যাকসিন দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুটি দেশের ভ্যাকসিন দেশে উৎপাদনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। তবে কোন কোম্পানি উৎপাদন করবে তা এখনো নিশ্চিত নয়। সভা শেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, সভায় দুটি […]

Continue Reading

দেশ ছেড়েছেন স্ত্রী, বসুন্ধরার এমডি কোথায়!

দেশ ছেড়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের স্ত্রী। মঙ্গলবার দেশের শীর্ষ একটি ইংরেজি দৈনিককে এ খবর নিশ্চিত করেছে বিমান বন্দরের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর (এভিএসইসি) এক শীর্ষ কর্মকর্তা। একই সঙ্গে সায়েম কোথায় আছেন এখন তাও কেউ বলতে পারছেন না। তিনি বলেছেন, ‘গত সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে একটি কার্গো ফ্লাইটে করে সায়েম সোবহান […]

Continue Reading

চীনের নেতৃত্বাধীন ভ্যাকসিন জোটের বৈঠক

চীনের নেতৃত্বাধীন ভ্যাকসিন স্টোরেজ প্ল্যাটফর্মে যোগ দিতে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার দুপুরে জোটবদ্ধ দক্ষিণ এশিয়ার ৬টি দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, চীনের নেতৃত্বে ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ জোটে বাংলাদেশ যোগ দিচ্ছে। সেখানে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে। […]

Continue Reading

কওমির ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ

দেশের সব কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের সহিংস কর্মকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হলো। আজ রোববার কওমি মাদরাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে বোর্ডের অফিস […]

Continue Reading

দেশে করোনার নাইজেরিয়ার ধরন শনাক্ত

দেশে করোনাভাইরাসের নাইজেরিয়ার ধরন (ভেরিয়েন্ট) শনাক্ত হয়েছে। এ ধরনের নাম বি.১.৫২৫। করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিসএআইডি) ওয়েবসাইটে বাংলাদেশে করোনার এ ধরন শনাক্তের খবর প্রকাশিত হয়েছে। দেশে করোনার এ ধরন পাওয়ার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা। জিসএআইডির ওয়েবসাইটে বলা […]

Continue Reading

এবার হেফাজতের নায়েবে আমির কাদের গ্রেপ্তার

এবার কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমাদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপি-জামায়াত জোটের শরিক খেলাফত মজলিসেরও মহাসচিব। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি জানাতে […]

Continue Reading

স্ত্রী থাকবে মর্যাদা পাবে না, মেলামেশা করতে পারবে সম্পর্কের কোনো অধিকার পাবে না

২০১৩ সালে সরকার পতনে অনেক রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের চক্রান্ত হয়। হেফাজতকে কাজে লাগিয়ে সরকার পতনের একটি অপচেষ্টা চালিয়েছিল। হেফাজত নিজেদের অরাজনৈতিক দল দাবি করলেও তাদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম তার কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের গ্রেপ্তার ও […]

Continue Reading

রোজা রেখে কৃষকের ধান কেটে দিল গাজীপুর মহানগর ছাত্রলীগ

গাজীপুর; দেশের যেকোন ক্রান্তিকালে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সম্মুখসারিতে অবস্থান করে তা মোকাবেলা করেছে। তারই অংশ হিসেবে আজ ২৩শে এপ্রিল গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা ও টঙ্গী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সরকার বাবুর নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি টীম মহানগরীর ৪৯নং ওয়ার্ডের চাঁনকিরটেক বিলের এক বিঘা জমির ধান কেঁটে এবং তা মাড়াই করে কৃষক আব্দুল […]

Continue Reading

বিয়ে না করেই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, অতঃপর..

বরগুনা: বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসের অভিযোগে বরগুনায় এনএসআই-এর এক গাড়ি চালকসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সাড়ে রাত ১০টার দিকে বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটক ওই গাড়ি চালকের নাম মো. জাহিদুল ইসলাম। তিনি এনএসআই এর বরগুনা কার্যালয়ে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, […]

Continue Reading

নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণ, উড়ে গেল দুটি কক্ষ, নারী-শিশুসহ দগ্ধ ১১

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে গ্যাসের চুলার পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। আজ সকাল ৬টায় ফতুল্লার পশ্চিম তল্লা জামাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তিকৃত দগ্ধ পাঁচজন হলেন- মো. হাবিবুর (৪০), তাঁর স্ত্রী আলেয়া […]

Continue Reading

সোয়া ৪ টাকায় রমজানে কী খেতে পারবেন, প্রশ্ন জাফরুল্লাহ’র

সোয়া দুই কোটি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ হলে প্রতিটি পরিবার সোয়া ৪ টাকা করে পাবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘অবস্থা প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। সব ধরনের গবেষণা বলেছে, বাংলাদেশ দরিদ্র পরিবার সোয়া ২ কোটি অতিক্রম করেছে। এই সোয়া দুই কোটি পরিবারের জন্য […]

Continue Reading