বরিশালে হাতপাখার মেয়র প্রার্থীর গাড়িতে হামলা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া এ কাদের চৌধুরী স্কুলকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মেয়র প্রার্থীর মিডিয়া সমন্বয়ক সানাউল্লাহ জানান, ওই কেন্দ্রে ইসলামী আন্দোলন প্রার্থীদের ওপর হামলা […]

Continue Reading

পুলিশের সেই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) রাসেল মনির ও সদ্য প্রত্যাহার হওয়া পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে শরীয়তপুরের আদালত পরিদর্শক মেজবাহ্ উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার একটি মারামারি ও […]

Continue Reading

অনিবন্ধিত দল সমাবেশ করতেই পারে, জামায়াত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ বছর পর জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি। জামায়াত একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা-সমাবেশ ইনডোরে করতেই পারে। আজ রোববার দুপুরে রাজারবাগে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অনেক অনিবন্ধিত দলই বিভিন্ন […]

Continue Reading

একসঙ্গে ২ স্ত্রীকে নিতে পারবেন আমিরাতের প্রবাসীরা

সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি ভিসাধারী কোনো মুসলিম প্রবাসী এখন থেকে চাইলে একসঙ্গে দুই স্ত্রীকে দেশটিতে নিয়ে যেতে পারবেন। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ অ্যান্ড পোর্ট সিকিউরিটির নির্ধারিত শর্ত মেনে দুই স্ত্রীকে স্পন্সর করা যাবে। আজ শনিবার দুবাইভিতিত্তিক সংবাদমাধ্যম আল খালিজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, আমিরাতের সরকারের নিয়ম অনুযায়ী- […]

Continue Reading

পে-স্কেলসহ ৬ দাবিতে ফের আন্দোলনে

পে-স্কেলসহ ছয় দাবিতে ফের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে ছয় দফা দাবি জানিয়ে আবেদন করেছে সংগঠনটি। গত ৩ জুন প্রধামন্ত্রীর কার্যালয়ে দেওয়া ওই আবেদনে তারা বলেছেন, জাতীয় পে-স্কেল ২০১৫ বাস্তবায়নের পর তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজ দিশাহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন। […]

Continue Reading

চাইলেই দেশে ফিরতে পারবেন বিএনপি নেতা সালাহউদ্দিন

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চাইলেই দেশে ফিরতে পারবেন। তার জন্য ভারতের গোহাটি বাংলাদেশ মিশনে ট্রাভেল পাস ইস্যু করার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গত ১ মার্চ ভারতের মেঘালয় রাজ্যের শিলং জজ আদালতের আপিল বিভাগ সালাহউদ্দিন আহমেদকে বেকসুর খালান দেন। ২০১৮ সালের […]

Continue Reading

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১১.৮৪ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন মাত্র ১১ দশমিক ৮৪ শতাংশ। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ […]

Continue Reading

বিদ্যুৎ নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে ‘অপপ্রচার’, ব্যাখ্যা দিলেন মমতাজ

বিদ্যুৎখাতে সরকারের উন্নয়ন নিয়ে জাতীয় সংসদে দেওয়া নিজের পুরনো বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নিজের ফেরিভায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এর ব্যাখ্যা দেন। এ সময় নিজের পুরনো বক্তব্যকে ‘ভুলভাবে উপস্থাপন’ না করার আহ্বান জানান এই সংগীতশিল্পী। তিনি মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদর) […]

Continue Reading

ফেরি করে বিদ্যুৎ বিক্রিওয়ালারা কোথায় গেলো : সালাম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুর সালাম বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এখন বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, মন্ত্রীরা বলেছেন কিছুদিন পর ফেরি করে বিদ্যুৎ বিক্রি করা হবে। কোথায় এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রিওয়ালারা। তিনি বলেন, মিথ্যা বলা আর মিথ্যা প্রতিশ্রুতি দেয়া আওয়ামী লীগের অভ্যাস। এরা জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণ তাদের চিনে ফেলেছে, আর সরকারও […]

Continue Reading

হারিকেন জ্বালিয়ে রাজধানীতে রিজভীর বিক্ষোভ

দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজধানীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হারিকেন হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করেছেন। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নাইটিঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। […]

Continue Reading

দুদক যেন সবার সঙ্গে এটা করে: জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো শতভাগ মিথ্যা। যারা এই মিথ্যা অভিযোগ করেছে তদন্ত করে তাদেরও বিচারের আওতায় আনা হোক।’ আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে নোটিশের জবাব দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, ‘দুদক আজ যে স্বচ্ছতার […]

Continue Reading

ডিভোর্সের সিদ্ধান্ত নিতে আমার আরও অনেক সময় লাগবে——রাজ

চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসার ভেঙে যাচ্ছে-এমন খবর কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে আসছে। এরই মাঝে আজ রাত সাড়ে ৮টার দিকে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যের লাইভে আসেন অভিনেতা শরিফুল রাজ। রাজ লাইভে এসে তার সংসারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যক্তি জীবনের অনেক কিছু খোলামেলা আলোচনা করেন। লাইভের শুরুতে রাজকে প্রশ্ন করা হয় […]

Continue Reading

রাজধানীর শ্যামলীতে ২০তলা ভবনে আগুন

রাজধানীর শ্যামলী সিনেমা হলের পাশে ২০তলা রূপায়ণ শেলটেক ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৯তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার পর ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তিনি বলেন, রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৯তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের […]

Continue Reading

জমি রেজিস্ট্রির খরচ বাড়ছে

সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য সম্পত্তি নিবন্ধন কর দ্বিগুণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সম্পত্তি নিবন্ধন কর বাড়িয়ে ৮ শতাংশ করার পরামর্শ দেন। বর্তমানে এই কর হার রয়েছে ৪ শতাংশ। উদাহরণস্বরূপ, রাজধানীর গুলশান, বনানী, মতিঝিল, দিলকুশা, নর্থ সাউথ রোড ও […]

Continue Reading

দাম বাড়ছে কলমের

আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বহুল ব্যবহৃত বল পয়েন্ট কলমের ওপর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করছেন মন্ত্রী। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, […]

Continue Reading

আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন জামায়াতের ৪ নেতা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ের গেট থেকে আটক হওয়া জামায়াতের চার নেতা মুক্তি পেয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে তাদের মুক্তি দিয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগ পরিচালক আশরাফুল আলম ইমন এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জামায়াতের আমিরের মুক্তি ও […]

Continue Reading

অতিআত্মবিশ্বাস ও ‘ছেলের জনপ্রিয়তায়’ নৌকার হার

প্রথমবার অংশগ্রহণ করেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রের মতো বড় পদে জয় পেয়েছেন জায়েদা খাতুন। স্থানীয়রা বলছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীসহ সাত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জায়েদা খাতুনের এ জয়ে তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের জনপ্রিয়তার বড় ধরনের প্রভাব আছে। আর নৌকার প্রার্থী আজমত উল্লা খানের পরাজয়ের পেছনে ছিল স্থানীয় আওয়ামী লীগের বিভাজন ও অতিআত্মবিশ^াস। […]

Continue Reading

যেসব কারণে গাজীপুরে হারল আওয়ামী লীগ প্রার্থী

গাজীপুর মহানগরে আওয়ামী লীগের দলীয় বিভাজন শুরু হয়েছে এক যুগ আগে। দীর্ঘদিনেও এর অবসান ঘটাতে পারেনি কেন্দ্র। উল্টো এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করতেই ব্যস্ত থাকত অধিকাংশ সময়। এর রেশ পড়েছে এবার সিটি করপোরেশন নির্বাচনে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনরত অবস্থায় দল থেকে বহিষ্কার হন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় বিপুল […]

Continue Reading

‘আমি বেঁচে থাকতে তাদের কোনো ক্ষতি হতে দেব না’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী জায়েদা খাতুন বলেছেন, ‘এটি গাজীপুরবাসীর নীরব প্রতিবাদ। তারা অন্যায়ের প্রতিবাদ করেছে। এ নগরীর প্রতিটি মানুষ আমার সন্তান। আমি বেঁচে থাকতে তাদের কোনো ক্ষতি হতে দেব না।’ আজ শুক্রবার নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি এ সব কথা বলেন। ভোটের আগের দিনের পরিবেশ সম্পর্কে জায়েদা খাতুন বলেন, ‘প্রতিপক্ষের হুমকিতে এতদিন কর্মী-সমর্থকরা […]

Continue Reading

গাজীপুরে নৌকার জয়, পরাজয় হয়েছে ব্যক্তির: জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তিনি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। নির্বাচনে জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হওয়ার পর ছেলে জাহাঙ্গীর আলম বলেছেন, ‘এখানে নৌকার জয় হয়েছে, পরাজয় হয়েছে ব্যক্তির।’ এ সময় মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও জানিয়েছেন তিনি। […]

Continue Reading

ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নিহত

বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইকরাম মিয়া (৩০) নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরের মুন্সেফপাড়ায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রেদোয়ান আনসারী রিমোর বাসায় এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, শহরের মুন্সেফপাড়ায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রেদোয়ান আনসারী রিমোর বাসায় আসা-যাওয়া ছিল ইকরামের। আজ […]

Continue Reading

গাজীপুর ভোট: সেনা মোতায়েন চেয়ে কূটনীতিকদের চিঠি দিলেন জায়েদা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে বলতে কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। একদিন আগে চিঠিটি পাঠানো হয় বলে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জানিয়েছেন জায়েদা খাতুনের ছেলে ও তার প্রধান নির্বাচন সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন এবং প্রতিটি ভোট কেন্দ্রে […]

Continue Reading

ইসির ক্ষমতা খর্ব হয়নি: রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব হয়নি। প্রচলিত আইনে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত গাইবান্ধার মতো একটি আসনের পুরো ভোট বন্ধ করতে পারবে ইসি। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদা সুলতানা বলেন, নতুন আইনে ফলাফল ঘোষণার পরও নির্বাচন বাতিলের ক্ষমতা চেয়েছিল […]

Continue Reading

বড় হয়ে উঠতে পারে আঞ্চলিকতা ইস্যু

টঙ্গী ও গাজীপুর পৌরসভা নিয়ে গঠন করা হয়েছিল আয়তনে দেশের অন্যতম বড় গাজীপুর সিটি করপোরেশন। বিগত দুই নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ার পেছনে স্পষ্ট ছিল আঞ্চলিকতার ছাপ। দুই নির্বাচনেই বিজয়ী হয়েছেন গাজীপুর সদরের প্রার্থী। এবারও টঙ্গীর বাসিন্দা আজমত উল্লা খানকে প্রার্থী করেছে আওয়ামী লীগ। আগের দুই বারের মতো যদি এবারও আঞ্চলিকতার ইস্যু সামনে আসে তা হলে […]

Continue Reading

রাজবাড়ীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশের গুলি

রাজবাড়ীতে ১০ দফা দাবিতে বিএনপির জনসমাবেশ এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ পৌর কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি ও নুরুল ইসলামসহ কয়েকজনকে আটক করে। হামলায় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ ও গ্লোবাল টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি […]

Continue Reading