এবার রাজপথের কর্মসূচি ঘোষণা করল জামায়াত

বিএনপি ও সমমনা ৩৭ দলের পর এবার কেয়ারটেকার সরকারের দাবিসহ দলীয় নেতাদের মুক্তির দাবিতে রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াত আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ২৮ […]

Continue Reading

পাকিস্তানে ৭২ শতাংশ নারীই ধূমপায়ী

পাকিস্তানে নারীদের মধ্যে ৭২ শতাংশই ধূমপানে আসক্ত বলে এক জরিপে উঠে এসেছে। জরিপটি প্রকাশ করেছে ‘দ্য পাকিস্তান টোবাকো বোর্ড’। এটি প্রকাশ হওয়ার পর মারাত্মক উদ্বেগ জানিয়েছেন দেশটির চিকিৎসা বিশেষজ্ঞরা। পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। অতিরিক্ত ধূমপান নারীদের মধ্যে উব্দেগ ও বিষণ্নতা বৃদ্ধির একটি প্রধান কারণ। তাছাড়া এটি স্ট্রোকের ঝুঁকিকে দ্বিগুণ […]

Continue Reading

ডিএমপি কমিশনারের ‘লজ্জা’ থাকলে এ কথা বলতেন না: হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ‘জালভোট ও অনিয়ম’ হয়েছে দাবি করে পুনর্নির্বাচন চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সেইসঙ্গে প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য ঢাকার পুলিশ কমিশনারের সমালোচনা করেছেন তিনি। আজ রোববার প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছেন হিরো আলম। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ওই চিঠি পৌঁছে দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। উপনির্বাচনে […]

Continue Reading

বিএনপিকে যে হুমকি দিলেন মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপিকে বলছি, সামনে জাতীয় সংসদ নির্বাচন। নৈরাজ্য-সন্ত্রাসের পথ পরিহার করে শান্তির পথে আসুন। তা না হলে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের কাছেই ক্ষতবিক্ষত হবেন। আজ শনিবার বিকেলে রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি […]

Continue Reading

‘নিষেধাজ্ঞা দেবে দাও, ভিসানীতি দেবে দাও’

যুক্তরাষ্ট্রের ভিসানীতির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নিষেধাজ্ঞা দেবে দাও, ভিসানীতি দেবে দাও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল-ভাত দিয়ে দেশের মানুষকে খাওয়াবে। আমাদের দেশকে বাঁচাবে।’ আজ শনিবার দুপুর সাড়ে ১২টার নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি […]

Continue Reading

বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলনে হেরে গেছে, যে দল আন্দোলনে হারে তারা নির্বাচনেও হেরে যায়। যারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনেও ব্যর্থ।’ আজ শনিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত উন্নয়ন, শান্তি ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি […]

Continue Reading

হিরো আলমকে নিরাপত্তা দিতে না পারার কারণ জানালেন ডিএমপি কমিশনার

পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয়বার যাওয়ায় ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। সেই সুযোগে দুষ্কৃতকারীরা হামলা করে থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ শনিবার দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা […]

Continue Reading

ডেঙ্গু নিয়ন্ত্রণের চার ফর্মুলা দিলেন তাবিথ-ইশরাক

রাজধানীর ডেঙ্গু নিয়ন্ত্রণে চার দফা দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত সাবেক দুই মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। এসময় ডেঙ্গু নিয়ন্ত্রণে দুর্নীতি ও অবহেলার পথ পরিহার করে দক্ষতার রাস্তা সামনে এনে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান তারা। এই […]

Continue Reading

দুপক্ষের অনড় অবস্থানে সংঘাতের আশঙ্কা

নির্বাচনকালীন সরকার নিয়ে মুখোমুখি দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল। বিদ্যমান সংবিধানের আলোকে নির্বাচন আয়োজনে অনড় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিপরীতে বিএনপির দাবি, নির্দলীয় নিরপেক্ষ সরকার, যা সংবিধানে নেই। দুপক্ষের এমন অনড় অবস্থানের কারণে অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে তৎপর পশ্চিমা বিশ^। এ অবস্থায় সংবিধান বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দুপক্ষের কিছুটা ছাড় দেওয়া উচিত, তাতে সমাধানের […]

Continue Reading

ভারতে দুই নারীকে নগ্ন করে প্যারেড-ধর্ষণ, হরভজনের তীব্র প্রতিক্রিয়া

বেশ কয়েক মাস ধরেই উত্তাল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর। গত মে মাসের ৩ তারিখে শুরু হয় ৩ সংঘাত। এ পর্যন্ত ঘটনায় নিহত হয়েছে ১৫০ জনেরও বেশি। এবার নতুন করে ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক দল ব্যক্তি দুই নারীকে নগ্ন করে প্রকাশ্যে ঘোরাচ্ছেন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে […]

Continue Reading

ডিবি কার্যালয়ে গিয়ে যা বললেন হিরো আলম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গেছেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান। এ সময় উপস্থিত সাংবাদিকদের হিরো আলম বলেন, ‘যে আসামিরা আমার ওপর মেরেছে, তাদেরকে এমন ব্যবস্থা করবেন, যাতে কোনো দিন কারও গায়ে হাত দিতে না পারে। তাদেরকে […]

Continue Reading

ডিবি কার্যালয় যাচ্ছেন হিরো আলম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয় যাচ্ছেন হিরো আলম। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তার ডিবি কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের শনাক্ত করার জন্য তাকে ডিবি কার্যালয় ডাকা হয়েছে। সোমবার ঢাকা-১৭ […]

Continue Reading

সিরাজগঞ্জ-ঢাকা রুটে বৃহস্পতিবার থেকে বাস চলাচল বন্ধ

বৃহস্পতিবার ভোর থেকে ঢাকার সঙ্গে সিরাজগঞ্জের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। একইসঙ্গে টাঙ্গাইল মালিক সমিতির বাস সিরাজগঞ্জ দিয়ে উত্তরাঞ্চলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিনা অনুমতিতে একটি বাস চলাচলকে কেন্দ্র করে গত মঙ্গলবার টাঙ্গাইলে দুই শ্রমিককে মারধর করেন নিবির পরিবহনের মালিক তুষার। সেই ঘটনার প্রতিবাদে আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় […]

Continue Reading

ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষে হাবিপ্রবি ক্যাম্পাস রণক্ষেত্র

দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। এছাড়া ৪টি বাস ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় হাবিপ্রবি ক্যাম্পাসের সামনের সড়কে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। […]

Continue Reading

কানাডার ভিসা না পেয়ে যা বললেন ঢাবি উপাচার্য

কানাডায় ভিসা আবেদন করেও তা কাঙ্ক্ষিত সময়ে পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ জন্য একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েও কানাডায় যেতে পারেননি তিনি। জানা গেছে, কানাডায় অনুষ্ঠিত ‘এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজে (এসিইউ) কাউন্সিল কনফারেন্সে আমন্ত্রণ পেয়েছিলেন ঢাবি উপাচার্য আখতারুজ্জামান। আজ বুধবার জুলাই এই কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য […]

Continue Reading

অত্যাচার আর সহ্য করব না, জবাব দেব: মির্জা আব্বাস

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ে রাজধানীতে টানা দ্বিতীয় দিনের মতো পদযাত্রা শুরু করেছে বিএনপি। আজ বুধবার আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে থেকে পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘গত ১৫ বছর আপনাদের অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি। আর সহ্য […]

Continue Reading

যুক্তরাষ্ট্র-ইইউ বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে: ওবায়দুল কাদের

বিএনপিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কিছুই দেয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকানরা কি দিয়েছে? বিএনপিকে দিয়েছে ঘোড়ার ডিম।’ তিনি বলেন, ‘বিএনপি যতই মারামারি, পাল্টাপাল্টি হুমকি দিক না কেন, সংবিধান থেকে এক […]

Continue Reading

মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

মিরপুরে বিএনপি ও বাঙলা কলেজের ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষ এখনো চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, গাবতলী থেকে মিরপুর বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রায়টি গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা […]

Continue Reading

শামীম ওসমান ইস্যুতে যা জানাল মার্কিন পররাষ্ট্র দপ্তর

নিউইয়র্কে ঘটে যাওয়া শামীম ওসমান ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে- গণতন্ত্রে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত ব্রিফিং করেন। এ সময় তাকে বাংলাদেশ বিষয়ে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি শামীম ওসমানের ঘটনাটি নিয়ে প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে জানতে চাওয়া […]

Continue Reading

ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি দেব: হিরো আলম

নিজের ওপর হামলার ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি দেবেন বলে জানিয়েছেন ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ সোমবার রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে ফেসবুক লাইভে এ কথা বলেন তিনি। তার আগে রাজধানীর বনানীতে তিনি হামলার শিকার হন। ফেসবুক লাইভে হিরো আলম বলেন, ‘হামলার এ ঘটনা নিয়ে আমি ইউরোপীয় ইউনিয়নের […]

Continue Reading

বগুড়ায় বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃবগুড়া সদরে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গত রোববার, ১৬ জুলাই রাত ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার দক্ষিণ বাঘোপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সিএনজিচালক বাপ্পি মিয়া (৩৫) ও […]

Continue Reading

বুবলীর এখন কী হবে?

এবারের ঈদে চিত্রনায়িকা বুবলীর দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে ‘প্রহেলিকা’, অন্যটি চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘ক্যাসিনো’। স্বাভাবিকভাবেই ঈদটা বুবলীর জন্য বেশ স্পেশাল। তবে ক্যারিয়ারে বৃহস্পতি তুঙ্গে থাকলেও ব্যক্তি জীবন বেশ হতাশায় কাটছে নায়িকার। ঈদে মুক্তি পাওয়া সিনেমার প্রচারে বিভিন্ন মাধ্যমে বুবলীকে দেখা গেলেও অধিকাংশ সাক্ষাৎকারেই স্থান পেয়েছে ব্যক্তি জীবন। অনেক […]

Continue Reading

টঙ্গীতে ২৪ ঘন্টায় নতুন ১০ ডেঙ্গু রোগী হাসপাতালে

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় টঙ্গীতে ১০জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার(১৫জুলাই) রাত ৮টায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক ডা: জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। জাহাঙ্গীর আলম বলেন, শনিবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে ১০জন রোগী ভর্তি হয়েছেন। পুরাতন ১৬জন নিয়ে এই হাসপাতালে […]

Continue Reading

টঙ্গীতে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত(১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার(১৫ জুলাই) বেলা ১১টার দিকে টঙ্গীর মধুমিতা রেলগেট এলাকায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, শনিবার সকালে মধুমিতা রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে একটি কিশোর পড়ে […]

Continue Reading

জাতীয় পার্টির এক দফা ‘আমরা সুষ্ঠু নির্বাচন চাই’: চুন্নু

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহ‌যো‌গিতা চে‌য়ে‌ছে সংস‌দের বিরোধী দল জাতীয় পা‌র্টি (জাপা)। ঢাকা সফ‌রে আসা ইইউ’র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠ‌কের পর দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির এক দফা ‘সুষ্ঠু নির্বাচন’। আজ শনিবার গুলশানে ইইউ’র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে জাপা মহাসচিব বলেন, ‘আমরা একটি নিরপেক্ষ নির্বাচন […]

Continue Reading