একরামের স্ত্রীর অভিযোগ খতিয়ে দেখছে র‍্যাব

ঢাকা: একরামুল নিহত হওয়ার আগ মুহূর্তের কথোপকথন ও ওই সময়ের পরিস্থিতি নিয়ে একটি অডিও টেপ গণমাধ্যমে প্রকাশিত মাদকবিরোধী অভিযানে গত ২৬ মে দিবাগত রাতে টেকনাফে গুলিতে নিহত হন একরামুল হক। মাদকবিরোধী অভিযানে নিহত টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর একরামুল হকের স্ত্রী অভিযোগ করেছেন, র‍্যাব ও একটি সংস্থার লোকেরা তাঁকে ডেকে নিয়ে গিয়ে […]

Continue Reading

বিচার-সংশ্লিষ্ট নারীরাও যৌন হয়রানির শিকার

ঢাকা:যৌন হয়রানি থেকে বাদ যাচ্ছে না বিচারিক কার্যক্রমের সঙ্গে জড়িত নারী আইনজীবীরাও। দেশের কোনো আদালতেই হাইকোর্টের গাইডলাইন অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি গঠন করা হয়নি। ফলে নারী বিচারক, আইনজীবী ও বিচার-সংশ্লিষ্ট অন্য নারীরা নিজে যখন যৌন হয়রানির শিকার হন, তখন তার প্রতিকার পান না। তাই যৌন হয়রানির শিকার বেশির ভাগ নারী বিষয়টি চেপে যান। […]

Continue Reading

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ঢাকা: রাজশাহীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁদের ‘মাদক ব্যবসায়ী’ বলছে র‍্যাব। এ নিয়ে গত ১৮ দিনে বন্দুকযুদ্ধে ১২৬ জন ‘মাদক ব্যবসায়ী’ নিহত হলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী নগরের কর্ণহার থানার করমজা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত দুজনের নাম বেলাল ও নাজমুল। তাঁদের বাড়ি পবা উপজেলায়। নিহত দুজনের মধ্যে বেলাল […]

Continue Reading

হৃদ্‌রোগে মারা যাওয়া ব্যক্তিদের ২৪ শতাংশই ধূমপায়ী

ঢাকা: দেশে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বছরে যত লোক মারা যায়, তাদের ২৪ শতাংশই ধূমপায়ী। বাংলাদেশে তামাকজনিত রোগের অবস্থা নিয়ে সম্প্রতি প্রকাশ করা এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়। এতে বলা হয়, তামাক ব্যবহারজনিত কারণে হৃদ্‌রোগে মৃত্যুতে কর্মক্ষম ব্যক্তিরা শীর্ষে। এর হার ৪১ শতাংশ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তামাকের ব্যবহার […]

Continue Reading

কুষ্টিয়ায় বিয়ের দুই দিন পর নিজ বাড়িতে ছাত্রলীগ নেতা খুন

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলায় নিজের বাড়ির শয়নকক্ষ থেকে ছাত্রলীগ নেতা নাজমুল আলমের (২৭) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে শটগানের গুলি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হাটশ-হরিপুর ইউনিয়নের হরিপুর ফারাজীপাড়া থেকে পুলিশ লাশ উদ্ধার করে। জেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল নিহত হওয়ার ঘটনা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করেছে। ঘটনার মাত্র […]

Continue Reading

মাংস ‍নিয়ে হৈ চৈ: শেখ হাসিনার খাবার মেনুতে থাকছে না মাংস

ঢাকা: পশ্চিমবঙ্গে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির সমাবর্তনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবারের মেনুতে কোনো মাংস রাখা হচ্ছে না। পশুর মৃতদেহ নিয়ে পশ্চিমবঙ্গে তীব্র এক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের প্রভাব যাতে শেখ হাসিনার সফরে না পড়ে সে জন্য তার খাবারের মেনু থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাংসই বাদ দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে […]

Continue Reading

ইলিয়াস আলীর বাসায় ডিবি পরিচয়ে তল্লাশির নামে তাণ্ডব : রিজভী

ঢাকা:নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় ডিবি পরিচয়ে তল্লাশির নামে তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ ভোরে সহরীর আগে নিখোঁজ এ নেতার রাজধানীর বনানীতে অবস্থিত সিলেট হাউসের বাসায় এ ঘটনা ঘটে। তিনি বলেন, সেহরীর আগমূহুর্তে ইলিয়াস আলীর বাসার দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে তার স্ত্রীকে দরজা খোলার […]

Continue Reading

শেখ হাসিনা শিল্পী শাহাবুদ্দিনের সঙ্গে যৌথভাবে আঁকেন ছবিটি

বাসস, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁকা একটি চিত্রকর্ম তাঁকেই উপহার দেওয়া হবে। চিত্রকর্মটির ক্যানভাস এখন শিল্পকলা একাডেমিতে রক্ষিত আছে। প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদের চিত্রকর্ম উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এই চিত্রকর্ম শিল্পীর সঙ্গে যৌথভাবে আঁকেন। চিত্রকর্মটির ক্যানভাসে শিল্পীর নাম লেখা রয়েছে ‘শেখ হাসিনা’। চিত্রটি আঁকা শেষ হলে ক্যানভাসের ডান পাশে প্রধানমন্ত্রী নিজেই তাঁর নামটি লেখেন। স্বাক্ষরের […]

Continue Reading

শৈশবের জীবনযাপনের কারণেও উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকতে পারে

ঢাকা: বিশ্বে প্রতি আটজনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন। উচ্চ রক্তচাপে হৃদ্‌রোগ ও কিডনি রোগের ঝুঁকি বাড়ে। এতে স্ট্রোকের ঝুঁকিও রয়েছে। চিকিৎসা সাময়িকী ল্যানসেটে এ নিয়ে এক সমীক্ষার প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, উচ্চ রক্তচাপ এখন খুবই বেশি দেখা যাচ্ছে। প্রচলিত কিছু ধারণার জন্য তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্য ইকোনমিস্টের খবরে জানানো হয়, বিশ্বব্যাপী […]

Continue Reading

শেরপুরে মতিয়া চৌধুরীকে নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা

শেরপুর: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে নিয়ে শেরপুরে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। তাকে জেলা কমিটি ও সংসদীয় এলাকা থেকে প্রত্যাহার করতে কেন্দ্রে জেলা কমিটির সুপারিশের প্রেক্ষিতে দুই পক্ষ মুখোমুখি। সেখানে বিরাজ করছে উত্তেজনা। শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় মতিয়া চৌধুরী, শেরপুর-৩ আসনের এমপি একেএম ফজলুল হকসহ পাঁচ জনকে জেলা কমিটি থেকে বহিষ্কার ও নালিতাবাড়ী উপজেলা […]

Continue Reading

আওয়ামীপন্থি শিক্ষকের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় রাস্ট্রদ্রোহ মামলা

চট্টগ্রাম: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের বিরুদ্ধে রাস্ট্রদ্রোহিতার মামলা নিতে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)কে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহ¯পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের আবু সালেম মোহাম্মদ নোমান এ আদেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, আদালত […]

Continue Reading

গাজীপুরে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে অভিযান

ঢাকা: আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং পণ্যে ভেজাল প্রতিরোধের লক্ষ্যে আজ জয়দেবপুর বাজারে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর মহোদয়ের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি জয়দেবপুর কাঁচাবাজারে নিত্যপণ্যের মান এবং মূল্য তদারকি করেন এবং অবৈধ স্থাপনাসমূহ দ্রুত উচ্ছেদের জন্য […]

Continue Reading

খালেদা জিয়ার জামিন আবেদন কার্যতালিকায়

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আপিলের রায়ের জন্য মঙ্গলবারের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মঙ্গলবারের জন্য আপিল বিভাগের প্রকাশিত কার্যতালিকায় খালেদা জিয়ার জামিনের বিষয়ে দায়ের করা আপিলগুলো রায়ের জন্য তিন নম্বর ক্রমিকে রাখা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল […]

Continue Reading

কোটা কোনো চিরন্তন ব্যবস্থা নয়: আকবর আলি খান

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, কোটা কোনো চিরন্তন ব্যবস্থা নয়। কোটা ব্যবস্থা হলো নির্দিষ্ট সময়ে একটি লক্ষ্য অর্জনের জন্য। লক্ষ্য পূরণ হলে আর কোটার প্রয়োজনীয়তা থাকে না। তিনি বলেন, পিছিয়ে থাকা ৫ থেকে ১০ শতাংশ প্রতিবন্ধীদের উন্নয়নের মূলস্রোতে নিয়ে আনতে সরকারকে প্রতিবন্ধীদের জন্য নীতিমালা করতে হবে। শনিবার বিএফডিসিতে ‘ডিবেট ফর […]

Continue Reading

তুরিনের কথোপকথনের রেকর্ড মন্ত্রণালয়ে

ঢাকা:একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ওয়াহিদুল হক’র সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের বৈঠক নিয়ে তোলপাড় চলছে। ইতিমধ্যে তাকে প্রসিকিউশনের মামলা পরিচালনা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পৌনে তিন ঘণ্টার বৈঠকের কথোপকথনের অডিও রেকর্ডের সিডি ও তুরিনের বিষয়ে তদন্ত সংস্থার যাবতীয় প্রতিবেদন গতকাল আইন মন্ত্রণালয়ে জমা দেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, মোখলেছুর রহমান বাদল ও […]

Continue Reading

গাজীপুর সিটির ভোট করতে আপিলে যাবে ইসি

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের উপর হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের আদেশের দুই দিন পর মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এই সিদ্ধান্তের কথা জানান সাংবিধানিক সংস্থাটির সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, “গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এজন্য একজন […]

Continue Reading

ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থাই স্থগিত হয়ে যায় কিনা?

ঢাকা:জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন বলেছেন, ঈদের পরে ঐক্য প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হবে। সেখান থেকেই জাতীয় ঐক্যের ডাক দেয়া হবে। গাজীপুর সিটি নির্বাচন স্থগিতের প্রসঙ্গ টেনে এই সংবিধান প্রণেতা প্রশ্ন তোলেন, ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থাই স্থগিত হয়ে যায় কিনা? সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘সর্বগ্রাসী লুণ্ঠন বাংলাদেশের বিপুল সম্ভবনাকে ধ্বংস করছে’ […]

Continue Reading

কাপাসিয়ায় টাকার মেশিন সহ দুই বিদেশী নাগরিক আটক

মাসুদ পারভেজ, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার তঁরগাও ইউনিয়ন মৈশন গ্রামের মিয়ার বাজার থেকে জাল টাকা ও জাল টাকার সরঞ্জামসহ দুই বিদেশি নাগরিক ও স্থানীয় দুই যুবককে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। ৭মে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে এক লাখ দুই হাজার টাকা ও সরঞ্জামসহ তাদেঁর আটক করা হয়। আটককৃতরা হলো, নাইজেরিয়ান মি. কে ডি […]

Continue Reading

নির্বাচন স্থগিত একটি ষড়যন্ত্র: আওয়ামী লীগের প্রার্থী দুই লাখ ভোটের ব্যবধানে হারতেন

টঙ্গি: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার। আজ বিকালে টঙ্গিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। হাসান উদ্দিন সরকার বলেন, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দুই লাখ ভোটের ব্যবধানে হারবেন। এটি আগে থেকেই আঁচ করতে পেরে নির্বাচন স্থগিতের ষড়যন্ত্র […]

Continue Reading

ওআইসির সহকারী মহাসচিব পদে বাংলাদেশের হার

কূটনৈতিক রিপোর্টার: ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)’র সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হেরে গেছেন। বাংলাদেশ পেয়েছে ৬ ভোট। প্রতিদ্বন্দ্বি কাজাখাস্তান ১২ ভোট পেয়ে এ পদে নির্বাচিত হয়েছে। শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এশিয়া গ্রুপের ১৮টি রাষ্ট্র গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করে। কূটনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্য মতে, দুই পক্ষ সমানে সমান ক্যাম্পেইন […]

Continue Reading

নির্বাচন কারো মেয়ের বিয়ে নয়: আমীর খসরু

ঢাকা: জাতীয় নির্বাচন কারো মেয়ের বা ছেলের বিয়ে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে এক যুব সমাবেশে তিনি একথা বলেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন কি কারো মেয়ের বিয়ে যে, আপনারা কাউকে আমন্ত্রণ জানাবেন আর কাউকে জানাবেন না। এটা কি সরকারের […]

Continue Reading

গাসিকে হাসান সরকারের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০দলীয় ঐক্যজোটের মনোনীত বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের ধানের শীষ প্রতীকের পক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন,সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও সহ সভাপতি শেখ আহমেদ সাইমুমের নেতৃত্বে টঙ্গীতে গাজীপুর জেলা ছাত্রদলকে একিভূত করে মহানগরের ৫৭টি ওয়ার্ডে ছাত্রদলের নেতৃত্বে আলাদা নির্বাচনী কমিটি গঠন […]

Continue Reading

এপ্রিলে ক্রসফায়ারে নিহত ২৮, ধর্ষণের শিকার ৫৬ নারী-শিশু

ঢাকা: এপ্রিলে ক্রসফায়ারে নিহত হয়েছে ২৮ জন। আর ধর্ষণের শিকার হয়েছে ৫৬ জন নারী ও শিশু। মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা তাদের মাসিক পর্যবেক্ষণ ও গবেষণায় এ চিত্র তুলে ধরেছে। আজ প্রকাশিত এ গবেষণায় দেখা যায়- ক্রসফায়ারে নিহতদের মধ্যে পুলিশের হাতে ২৩ জন ও র‌্যাবের হাতে ৫ জন। তাদের পর্যবেক্ষনে বলা হয়েছে ধর্ষণের শিকার […]

Continue Reading

খুলনা সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী মঞ্জুর ৪ ঘন্টা পর প্রচার শুরু

খুলনা: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সব ধরনের প্রচার স্থগিত করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বেলা একটায় নিজের দেওয়া সেই ঘোষণা প্রত্যাহার করে প্রচারে নামলেন তিনি। আজ সকালে নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেন, গতকাল বুধবার রাত আটটা থেকে আজ ভোর পাঁচটা পর্যন্ত নগরজুড়ে পুলিশ ও ডিবির সদস্যরা ধানের […]

Continue Reading

ডিআইজি মিজানুরকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। এর আগে গত ২৫ এপ্রিল মিজানুরকে তলবের চিঠি দুদক থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো হয়। চিঠিতে মিজানুরকে […]

Continue Reading