‘ডাকসু নির্বাচনে প্রতিটি কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়’

ঢাকা: আগামী ১১ই মার্চ অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রতিটি কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন কমিশনার (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার সকালে শাহবাগ থানায় সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে […]

Continue Reading

রাজবাড়ী সদর উপজেলার নির্বাচনের পাঁচ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রাজবাড়ি: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার পাঁচজন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। প্রার্থীতা প্রত্যাহারকারীরা হলেন,ভাইস চেয়ারম্যান প্রার্থী খান মো. জহুরুল হক, আব্দুল […]

Continue Reading

প্রতিটি জেলায় সরকারি উদ্যোগে আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে-গণপূর্ত মন্ত্রী

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্তঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, অদূর ভবিষ্যতে রাজউক হবে সমৃদ্ধ ও জনবান্ধব প্রতিষ্ঠান, যেখানে কেউ কোনোরকম হয়রানির শিকার হবেন না। রোববার সকালে রাজউক অডিটোরিয়ামে উত্তরা ১৮ নং সেক্টরের উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে ফ্ল্যাট বরাদ্দ প্রাপকদের ফ্ল্যাট আইডি প্রদান সংক্রান্ত ৩য় লটারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি […]

Continue Reading

কাপসিয়ায় প্রতিদিন গনসংযোগে ব্যাস্ত হাফিজুল হক চৌধুরী আইয়ুব

মাসুদ পারভেজ কাপাসিয়া (প্রতিনিধি): গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দিন রাত অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন হাফিজুল হক চৌধুরী আইয়ুব। উপজেলার বিভিন্ন এলাকায় ভাইস চেয়ারম্যান পদে মানুষের দোয়া ও ভোট চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম চষে বেড়াচ্ছেন তিনি। ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় এগিয়ে ও রয়েছেন আইয়ুব। গতকাল […]

Continue Reading

রাজবাড়ীতে জাতিয় ভোটার দিবস-২০১৯ পালিত।

শেখ মামুন, রাজবাড়ীঃ”ভোটার হব ভোট দেবো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে জাতিয় ভোটার দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা […]

Continue Reading

পাকিস্তান-ভারতের যুদ্ধ চাই না : ওবায়দুল কাদের

ঢাকা: পাকিস্তান-ভারতের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তান-ভারতের যুদ্ধ চাই না। দুই দেশের মধ্যে শান্তি চাই। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ও মেঘনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সেতুমন্ত্রী বলেন, সব দল অংশগ্রহণ করলে নির্বাচন আরও উৎসবমুখর হতো। […]

Continue Reading

পারভেজ মোশাররফ বললেন পাকিস্তান ১টি বোমা ছুড়লে ভারত ছুড়বে ২০টি

ঢাকা: ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তিনি বলেছেন, ‘আমরা যদি ১টি পরমাণু বোমা ছুড়ে আক্রমণ শুরু করি, তবে ভারত ২০টি ছুড়ে আমাদের শেষ করে দেবে।’ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গত শুক্রবার এ কথা বলেছেন পারভেজ মোশাররফ। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে […]

Continue Reading

প্রচণ্ড ব্যাথা ও হাতের কাপুনি খালেদা জিয়ার –ফখরুল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৮ই নভেস্বর যে সমস্ত অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেগুলো এখন অনেক বেশি বেড়ে গেছে। প্রচণ্ড ব্যাথা ও হাতের কাপুনির কারণে কোন কিছু ধরতে পারছেন না। এই বয়সে এই রোগগুলোর নিয়মিত চিকিৎসা করা না হলে জীবননাশের প্রচণ্ড ঝুঁকি থাকে। আজ নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে […]

Continue Reading

বিএনপির উচিত সরকারকে ধন্যবাদ দেয়া: সেতুমন্ত্রী

ঢাকা: বিএনপি নেতারা সব বিষয়ে নাক গলায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পিলখানা এতো বড় মামলা। এতো আসামি ও সাক্ষী, তারপরেও বিচারকাজ সম্পন্ন হয়েছে। এটা নিয়ে দেশ-বিদেশে কোথাও সমালোচনা নেই। অথচ বিএনপি নেতারা এ নিয়ে নানা কথা বলছেন। আজ সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে ঢাকা […]

Continue Reading

খোলা আকাশের নিচে বসে দাওয়াতের কাজ করছেন সাদ অনুসারীরা!

রাতুল মন্ডল, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে সাদ অনুসারী আখ্যা দিয়ে রোববার (২৪ফেব্রুয়ারী) একটি তাবলীগ জামাত মসজিদ থেকে বের করে দিয়েছে মাওলানা জোবায়ের অনুসারীরা। তাবলীগে অবস্থান করা লোকজনের ভাষ্য, দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলা থেকে সর্বশেষ সম্পন্ন হওয়া ইজতেমা থেকে সাদ অনুসারীরা তাবলীগের দাওয়াতে এক চিল্লার জামাত নিয়ে গত বৃহস্পতিবার শ্রীপুরে আসেন। পরে শনিবার […]

Continue Reading

গাজীপুরের কাশিমপুর থানায় হেরোইন ও ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর: “চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগর পুলিশের এসি সার্কেল (কোনাবাড়ী জোন) অপুর্ব সাহা এবং কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান এর নেতৃত্বে গত রাত অনুমান ০৮.০০ ঘটিকায় কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই/মোস্তফা কামাল এবং এসআই/মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালেঃ- কাশিমপুর নয়াপাড়া আলী […]

Continue Reading

আমু সিরিয়াস হলে কেমিক্যাল গোডাউন রিলোকেট হতো–দিলীপ বড়ুয়া

ঢাকা: সদ্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে দোষারোপ করে ১৪ দলীয় জোটের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু যদি গুরুত্বের সঙ্গে নিতেন, তাহলে হয়তো এত দিনে পুরোনো ঢাকার কেমিক্যাল গোডাউন সরানো সহজ হতো। আজ শনিবার দুপুরে ১৪ দলীয় জোটের প্রতিনিধি দলের সঙ্গে চকবাজারের চুড়িহাট্টা এলাকা পরিদর্শনে গিয়ে দিলীপ […]

Continue Reading

স্বজনদের কান্নায় ভারি মর্গের বাতাস

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ভোর থেকেই আসতে থাকে একের পর এক লাশ। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে লাশের সারি। সকাল থেকেই সেখানে ভিড় করেন অগ্নিকান্ডের পর নিখোঁজ হওয়া মানুষদের স্বজনেরা। তারা কেউ কাঁদছিলেন। কেউ ছুটছিলেন এদিক ওদিক। কেউ কেউ প্রিয় স্বজনের আগুনে পোড়া মৃত দেহটি পেয়ে বিলাপ করছিলেন। স্বজন হারানোদের এমন বিলাপে সকাল […]

Continue Reading

তার আগেই সবশেষ’

ঢাকা: পুরান ঢাকার চকবাজার এলাকায় চুড়িহাট্টা জামে মসজিদ। কয়েকটি সরু রাস্তার মিলনস্থল। আসগর লেন, নবকুমার দত্ত রোড ও হায়দার বক্সলেন। সবগুলোই গলিপথ। একপাশে ওয়াহিদ ম্যানশন। অন্যপাশে বাচ্চু মিয়ার বাড়ি। বিপরীত পাশে চুড়িহাট্টা জামে মসজিদ। ওয়াহিদ ম্যানশন, বাচ্চু মিয়ার বাড়ি ও চারপাশের বাড়িগুলো পুড়ে ছাই। আতঙ্কিত মানুষের ভিড়। নিরাপত্তা কর্মীরা চারপাশের সড়কে নির্দিষ্ট স্থানে সড়কে বেরিকেড […]

Continue Reading

৪০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত ভাতা স্থগিত হচ্ছে

ঢাকা: মুক্তিযোদ্ধা যাচাই- বাছাই প্রক্রিয়ায় উপজেলা কমিটি ৪০ হাজার জনকে ‘প্রকৃত মুক্তিযোদ্ধা নন’ হিসেবে চিহ্নিত করেছে। চিহ্নিত এসব ব্যক্তির মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৬শে মার্চের আগেই স্থানীয় প্রশাসনের কাছে মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত সংক্রান্ত চিঠি যাবে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে এ পর্যন্ত যে ভাতা দেয়া হয়েছে তা ফেরত […]

Continue Reading

সাফারি পার্কের এ্যানিমেল কিপারের ওপর হামলা

রাতুল মন্ডল, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কের বন বিভাগের এক এ্যানিমেল কিপারের ওপর হামলা করেছে একদল যুবক। আহত এ্যানিমেল কিপারের নাম মো.রফিকুল ইসলাম। সে উপজেলার ইন্দ্রবপুর গ্রামের মো.শুক্কর আলীর ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় সাফারি পার্ক থেকে বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন তিনি। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ […]

Continue Reading

ঢাকায় না হওয়ায় গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন কবি আল মাহমুদ

ঢাকা: বাংলাদেশের প্রখ্যাত কবি আল মাহমুদকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মেয়ের জামাই মো. সালাহউদ্দিন জানান, আগামীকাল রোববার বাদ জোহর শেষ জানাজা শেষে কবির মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় মোরাইল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তবে কবির পরিবারের পক্ষ থেকে আল মাহমুদকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে, আর সেটি সম্ভব না হলে তাঁকে […]

Continue Reading

গাজীপুরে দুই পুলিশ কর্মকর্তার রিমান্ড শুনানী কাল, মামলা ডিবিতে স্থানান্তর

গাজীপুর: কালিয়াকৈরে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করা হয়েছে। গতকাল সোমবার গাজীপুর আদালতে ওই আবেদন শুনানী হওয়ার কথা থাকলেও শুনানী অনুষ্ঠিত হয়নি। কাল বুধবার রিমান্ড শুনানী হবে বলে জানিয়েছেন কোর্ট পরিদর্শক রবিউল ইসলাম। গতকাল সোমবার রিমান্ড শুনানী না হওয়ার কারণ সম্পর্কে রবিউল ইসলাম বলেন, গতকাল রিমান্ডের আবেদন […]

Continue Reading

মানিকগঞ্জের সেই দুই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া থানার উপপুলিশ পরিদর্শক সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম বিরুদ্ধে ডাকবাংলোতে আটকিয়ে রেখে তরুণীকে ধষর্ণ ও জোর করে ইয়াবা সেবন করানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন পুলিশের তদন্ত কমিটি সদস্যরা। এই সোমবার রাতে তরুণী পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষন মামলার করেন। এর পর রাতেই তরুণীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া মধ্য […]

Continue Reading

কালীগঞ্জে অবৈধ ট্রাক্টরের বেপরোয়া চলাচলে রাস্তা-ঘাটের বেহাল দশা

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় বেপরোয়া গতিতে চলছে অবৈধ ট্রাক্টর। উপজেলার শাখাতী, কাল্লীরবান্নি, গেগড়া, দলগ্রাম, বাবুড়হাট,বুড়ীরহাট,চামটা,ভূল্ল্যারহাট,জামিড়বাড়ী এলাকাসহ বিভিন্ন রাস্তায় বালু ও মাটি বোঝাই এসব ট্রাক্টর চালাচ্ছে অদক্ষ চালকরা। এতে প্রায়ই ঘটছে প্রাণহানি ও অঙ্গহানিসহ মারাত্মক সড়ক দুর্ঘটনা। বিশেষ করে উপজেলার বেশ কয়েকটি ব্রিক ফিল্ডের মাটি কাটা ও মাটি বহন করতে […]

Continue Reading

সংবিধান সংশোধন প্যানেল গঠনের প্রস্তাব পাস করেছে মিয়ানমারের পার্লামেন্ট

ঢাকা:সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনা করতে একটি কমিটি গঠনের পক্ষে ভোট দিয়েছে মিয়ানমারের পার্লামেন্ট। সেনাবাহিনী মনোনীত বা সেনাবাহিনী সমর্থিত এমপিরা এমন উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেয়া সত্ত্বেও এ প্রস্তাব পাস করেছে পার্লামেন্ট। সংবিধান সংশোধন করা হলে তাতে সেনাবাহিনীর বর্তমান ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০০৮ সালে সংবিধানের একটি […]

Continue Reading

গাজীপুরের মানুষ লিলিকে সংসদে দেখতে চায়

গাজীপুর: সংরক্ষিত নারী আসনে প্রার্থী হিসেবে এগিয়ে আছেন গাজীপুরের মেয়ে ও কেন্দ্রিয় নেত্রী নীলিমা আক্তার লিলি। তিনি বর্তমানে গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জীবনের শুরু থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত আপদমস্তক একজন নেত্রী। তিনি সাবেক টংগী সরকারী কলেজ ছাত্রলীগ নেত্রী, […]

Continue Reading

কাল দেশে ফিরছেন এরশাদ

ঢাকা: আগামীকাল সোমবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শনিবার এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত চেকআপ ও চিকিৎসা শেষে এরশাদ দেশে ফিরবেন ৪ ফেব্রুয়ারি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা […]

Continue Reading

লালমনিরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে জেলা প্রশাসক

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: ”নিজের কাজ নিজে করি, পরিচ্ছন্ন দেশ গড়ি” এই শ্লোগানকে ধারণ করে লালমনিরহাটে সাপ্তাহিক পরিস্কার পরিচ্ছন্নতা র্কাযক্রমে অংশ নিয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ । বৃহষ্পতিবার (৩১ জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় লালমনিরহাট কালেক্টরেট স্কুলে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সাপ্তাহিক পরিস্কার পরিচ্ছন্নতা র্কাযক্রমে করা হয়। […]

Continue Reading

জামিনে মুক্ত ব্যারিস্টার মইনুল

ঢাকা:জামিনে মুক্তি পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন। একজন নারী সাংবাদিকের করা মানহানি মামলায় তাকে জেলে পাঠানো হয়েছিল। এর তিন মাস পরে তিনি গত রাতে জামিনে মুক্তি পেয়েছেন। এরপর রাত প্রায় ৯টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) থেকে বেরিয়ে যান। বিএসএমএমইউতে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন ছিলেন। এ খবর […]

Continue Reading