চিকিৎসকের জবানিতে- যেভাবে হত্যা করা হয় আবরারকে

ডেস্ক | বুয়েটছাত্র আবরার ফাহাদের মৃত্যুর কারণ বলতে গিয়ে নৃশংস নির্যাতনের বর্ণনা ওঠে এসেছে চিকিৎসকের জবানিতে। আজ দুপুরে আবরারের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের এ বর্ণনা দেন। বলেন, আবরার ফাহাদের রক্তক্ষরণ ও ব্যথায় মারা গিয়েছেন। সোহেল মাহমুদ বলেন, ময়নাতদন্তের পর আমরা তার সমস্ত শরীরে মারধর ও আঘাতের চিহ্ন পেয়েছি। […]

Continue Reading

সম্রাটের আস্তানা থেকে এ পর্যন্ত যা উদ্ধার হলো

ঢাকা: যুবলীগ নেতা ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাটের কাকরাইলের আস্তানায় উদ্ধার অভিযান এখন শেষ পর্যায়ে। ওই কার্যালয় থেকে এ পর্যন্ত অস্ত্র, মাদক ও ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করা হয়েছে। দুপুরের পর থেকে চলা অভিযানে ইয়াবা উদ্ধার হয়েছে এক হাজার পিসের বেশি। এছাড়া একটি বিদেশী পিস্তল ও ছয় রাউন্ড গুলি পাওয়া গেছে। মানুষকে নির্যাতন করার কাজে ব্যবহৃত হয় […]

Continue Reading

শেখ ফজলে নূরের প্রশ্ন : প্রধানমন্ত্রীর নির্দেশের পরও সম্রাট কেন আটক হয়নি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পরও এখন পর্যন্ত কেন সম্রাটকে (যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাট) আটক করা হয়নি—এমন প্রশ্ন তুলেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব ও সাংসদ শেখ ফজলে নূর তাপস। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সভায় শেখ তাপস ওই প্রশ্ন রাখেন। সভা […]

Continue Reading

নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে মিজোরামে যাচ্ছেন অমিত শাহ

ডেস্ক | নাগরিকত্ব (সংশোধন) বিল নিয়ে আজ শনিবার ভারতের মিজোরাম রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র। মিজোরামের নাগরিক সমাজের সংগঠনগুলো এবং ছাত্রদের সংগঠনগুলো বলেছে, আজ মিজোরাম যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। এ সময় নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে এর আগে মিজোরামের বেশকিছু সংগঠন বলেছিল, তারা নাগরিকত্ব সংশোধন বিলের বিরুদ্ধে […]

Continue Reading

গণমাধ্যম নিয়ন্ত্রন আইন ক্যাসিনোর মত অপরাধের সহায়ক নয় তো!

ঢাকা: ২০০৬ সালের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন ও ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধমের স্বাধীনতা সরাসরি খর্ব করেছে। এই আইনী খড়গের কারণে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। একই সঙ্গে অধিকাংশ সাংবাদিকেরা সরাসরি রাজনীতিতে অনুপ্রবেশ করার কারণে গণমাধ্যম মালিক, সম্পাদক ও সাবাদিকেরা নিজেদের স্বতন্ত্র অবস্থানকে পক্ষভূক্ত করতে বাধ্য হচ্ছেন। সাংবাদিকতা পেশার রাজনীতিকরণ ও গণমাধ্যম […]

Continue Reading

বাংলাদেশের উদ্বেগ ভারতের নাগরিকত্ব সংশোধন বিল

ভারত: ভারত বারবার আশ্বস্ত করায় আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বাংলাদেশ এখন আর ততটা উদ্বেগে নেই। কিন্তু বাংলাদেশের গলার কাঁটার মতো খচখচ করছে নাগরিকত্ব সংশোধন বিল। ভারতের শাসক দল এখন চাইছে, আসামসহ সারা দেশে নাগরিকপঞ্জি তৈরি করার আগে নাগরিকত্ব আইন সংশোধন করে ফেলতে। এই আইন সংশোধন হলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ‘অত্যাচারিত-বিতাড়িত’ সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব লাভ […]

Continue Reading

গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির লড়াইয়ে আছি থাকবো : মান্না

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তির লড়াইয়ে আছেন, থাকবেন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অসহায় বিচারব্যবস্থা, গণতন্ত্রর মু‌ক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আজ আ স ম আব্দুর […]

Continue Reading

মালয়েশিয়ার সেরা তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশী মোহাম্মদ ইয়াসিন

মোঃ আবু বক্কর সিদ্দিক সুমনঃ মালয়েশিয়ার সেরা ১ জন তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছেন ১ বাংলাদেশী । তিনি হলেন- YN Group এর Managing Director মোহাম্মদ ইয়াসিন । তিনি অর্জন করেছেন Young entrepreneur business award 2019 শীর্ষক এই তালিকাটি তৈরি করেছে Business Young Association Malaysia মোহাম্মদ ইয়াসিন ২০১৮ সালে YN Group প্রতিষ্ঠা করেন । এটি মালয়েশিয়ার […]

Continue Reading

অপকর্মে জড়িত থাকলে দল পরিবার নির্বিশেষে কাউকে ছাড় দেয়া হবে না

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, সরকার দেশের উন্নয়ন প্রকল্পের অর্থ উইপোকায় ধ্বংস করা থেকে রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, আমরা চলতি বাজেটে ১৭৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। দুর্নীতিবাজ উইপোকাড়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকালে অর্থ লুটে নিচ্ছে। দেশের উন্নয়নের জন্য জনগণের কষ্টার্জিত […]

Continue Reading

নারায়ণগঞ্জে ৫০ কোটি টাকার নকল পণ্যসহ আটক ৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে তৈরি ৫০ কোটি টাকার নকল ইলেকট্রনিক ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় কারখানাটিতে কর্মরত ৮ কর্মচারিকে আটক করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। বুধবার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় […]

Continue Reading

মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় বাবা খুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। দুপুরে উপজেলার পাটগ্রাম এলাকায় হামলার শিকার হন তিনি। পুলিশ অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তির নাম আবদুর রউফ (৪৫)। গ্রেপ্তার হয়েছেন আমিনুল ইসলাম (২৮)। তিনি কাজিপুর পৌর ছাত্রলীগের […]

Continue Reading

শেখ হাসিনাকে ইমরান খানের ফোন

বাসস, ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ বুধবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কুশল বিনিময় করেছেন। এ সময় ইমরান সম্প্রতি লন্ডনে শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সম্পর্কে খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বাসসকে জানান, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কুশল বিনিময় করেন।’ তিনি বলেন, পাকিস্তানি প্রধানমন্ত্রী […]

Continue Reading

নাজমুলের সম্পদের ব্যাপারে খোঁজ নিচ্ছে দুদক

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের অর্থপাচার ও দুর্নীতির তথ্য সংগ্রহ করে তা যাচাই-বাছাই করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন সংস্থাটির সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্‌ত। দুদকের সচিব বলেন, গণমাধ্যমে দুর্নীতি সংক্রান্ত যেকোনো তথ্যই কমিশন গুরুত্বের সাথে বিবেচনা করে। এ বিষয়েও কমিশন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে। জানা যায়, লন্ডনে […]

Continue Reading

আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করুন: ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আমি আপনাদের আহ্বান জানাব, আওয়ামী লীগকে বিশুদ্ধ করুন। আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করে দিন। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করুন। এটাই আজকের সময়ের আহ্বান, আমাদের নেত্রীর চাওয়া। তিনি পরিষ্কারভাবে বলেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার ৭৩তম […]

Continue Reading

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, জনতা পুলিশের হাতে তুলে দিল এক যুবলীগ নেত্রীকে

পত্নীতলা (নওগাঁ): পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরে যুবলীগ নেত্রী মমতাজ বেগম (সাথী) সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে জনতা কর্তৃক আটকের পর থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন। সাংবাদিক পরিচয়ে তিনি জেলার বিভিন্ন বেকারি, মিষ্টান্ন দোকান ও ফ্যাক্টরিতে গিয়ে সঙ্গীয় জাকারিয়া হোসেন (৩০) ক্যামেরাম্যানের সহায়তায় অনিয়মের খবর প্রচারের হুকমি দিয়ে বহু দিন ধরে মোটা অংকের টাকা হাতিয়ে […]

Continue Reading

লোকমানকে বিসিবি থেকে বহিষ্কারের দাবি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মোহামেডান স্পোটিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার গ্রেপ্তারের পরই বেরিয়ে আসতে শুরু করেছে নানা তথ্য। ক্লাবে ক্যাসিনো বসিয়ে তিনি কত টাকা রোজগার করেছেন, তা কোথায় রেখেছেন এনিয়ে নানা খবর বেরুচ্ছে সংবাদমাধ্যমে। শুক্রবার বন্ধু লোকমান ভুইয়াকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। তবে এ […]

Continue Reading

প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে মাদারীপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ–গুলি, পুলিশসহ আহত ৩৫

মাদারীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আনন্দ মিছিল ও কেক কাটাকে কেন্দ্র করে মাদারীপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছয় পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সদর উপজেলায় সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে আজ শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগের সাতজনকে আটক […]

Continue Reading

‘প্রশাসনের সহযোগিতা ছাড়া ক্যাসিনো চলতে পারে না’

ঢাকা: ক্যাসিনো সহযোগিতাকারী প্রশাসনের ব্যক্তিদের চিহ্নিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, যুবলীগের সভাপতি বলেছেন, ৬০টি থানায় ক্যাসিনো ও জুয়া চলেছে, পুলিশ ও র‌্যাব কি করেছে? তারা কি আঙ্গুল চুষছে। আমরা যুবলীগের নেতার ভাষায় বলতে চাই, প্রশাসনের সহযোগিতা ছাড়া এ ধরনের অনৈতিক কাজ চলতে পারে না। সুতরাং […]

Continue Reading

নিউ ইয়র্কে হাসিনা-মোদি গুরুত্বপূর্ণ বৈঠক

কূটনৈতিক রিপোর্টার | ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের চলতি ৭৪তম অধিবশন উপলক্ষে গত ক’দিনে দুই প্রধানমন্ত্রীর একাধিক অনুষ্ঠানে দেখা-সাক্ষাৎ হলেও এই প্রথম তারা আনুষ্ঠানিকভাবে মুখোমুখি বসলেন। শুক্রবার স্থানীয় সময় দুপুরে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলের কেনেডি রুমে দুই শীর্ষ নেতার বৈঠক শুরু […]

Continue Reading

ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে

ঢাকা: নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে। ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে।’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসমগ্র কবিতার বই ক্ষনিকার একটি কবিতার নাম আষাঢ়। এই কবিতার প্রথম কয়েকটি লাইন এটি। কবি গুরুর এই কবিতার প্রেক্ষাপট নিরেট প্রকৃতির একটি বৈষয়িকরুপ হলে কবিতার প্রথম কয়েকটি লাইন কে আমরা নানা কাজে লাগাতে পারি। আমাদের বর্তমাট প্রেক্ষাপটে কবির […]

Continue Reading

এ অভিযান কতদূর যাবে সেটাও বলা মুশকিল

ঢাকা:অর্থনীতিবিদ ড.আনু মুহাম্মদ বলেছেন, বর্তমানে যে অভিযান চলছে এটিকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান বলা যাবে না। এই অভিযান হচ্ছে ক্যাসিনো কেন্দ্রিক কিছু তৎপরতা। ক্যাসিনো ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের কয়েকজনের ব্যাপারে পুলিশ ও র‌্যাবের অভিযান। এ অভিযান কতদূর যাবে সেটাও বলা মুশকিল। এ ধরনের অভিযান আমরা আগেও দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের সময়। যে কোন নতুন সরকার ক্ষমতায় […]

Continue Reading

ময়মনসিংহে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, গৌরীপুর ও নান্দাইল উপজেলার বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতের বিভিন্ন সময় পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার তাদের থানার পুরাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে নির্ভর যোগ্য তথ্যের ভিক্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই বিভিন্ন মামলায় অভিযুক্ত […]

Continue Reading

গ্রাম আদালতের মাধ্যমে অসহায় আরব আলী তার বিশ হাজার টাকা ফিরে পেল

বিশেষ প্রতিবেদক: গ্রাম আদালত বিষয়ক চাঁদপুরের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নিকোলাস বিশ্বাস সম্প্রতি কচুয়া উপজেলার অন্তর্গত সাচার ইউনিয়নের গ্রাম আদালত পরিদর্শনে যান। আদালতের নথি ও রেজিস্টার পরিবীক্ষণ করে তিনি আদালতের কয়েকজন উপকারভোগীর সাথে সাক্ষাৎ করার জন্য গাঁয়ের মেঠো-পথ ধরে এগিয়ে যান। দুপুরের কড়া রোদে দীর্ঘ আধা-পাকা ভঙ্গুর-প্রায় রাস্তা পেরিয়ে তিনি ঐদিন দুই জন্য উপকারভোগীর সাথে তাদের বাড়িতে […]

Continue Reading

হেরোইন বাজারজাতকালে গোয়াইনঘাটে গ্রেপ্তার-৩

গোয়াইনঘাট (সিলেট): দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা সিলেটের গোয়াইনঘাটে মাদক বেচা-কেনা হচ্ছে। খবর পেয়ে বুধবার দিবাগত রাতে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় গোয়াইনঘাট থানা পুলিশ। অভিযানে অভিনব পন্থায় হেরোইন বাজারজাত করার প্রাক্কালে গ্রেপ্তার করা হয় তিন জনকে। জব্দ করা হয় এক কেজি হেরোইন। পুলিশ জানিয়েছে, বিশেষ কায়দায় হেরোইন বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিলো মাদক ব্যবসায়ীরা। এসময় হেরোইন […]

Continue Reading

টিনের ঘর থেকে তিন বছরে ১৫ বাড়ি

ঢাকা: রাজধানীর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার বাবার একটি টিনশেড বাড়ি ছিল ওয়ারীর মৈশুন্দি এলাকায়। তাঁরা তিন বছর আগে গেণ্ডারিয়া আওয়ামী লীগের কমিটিতে জায়গা করে নেন। এরপর যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার হাত ধরে ক্যাসিনো কারবারে যুক্ত হন তাঁরা। দুজনই খালেদের ডানহাত হিসেবে পরিচিত। এখন রাজধানীতে তাঁদের ১৫টির বেশি […]

Continue Reading