অ্যাটর্নি জেনারেলের পদে থাকা নিয়ে রিট, বিব্রত হাইকোর্ট

  ঢাকা; অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকা নিয়ে করা রিট শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চের একজন বিচারপতি। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। তবে বিব্রতবোধ করা বিচারপতির নাম জানা যায়নি। আইনজীবীরা বলছেন, নিয়ম অনুযায়ী এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি নতুন […]

Continue Reading

রংপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন হচ্ছে

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ রংপুর বিভাগে ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। তাতে দ্রুত বিচার আদালত তৈরির জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। আইনজীবীরা বলছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের সুবাদে স্বল্প সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। তবে মামলার তুলনায় ট্রাইব্যুনাল কম […]

Continue Reading

সাঁওতালদের নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ

  ঢাকা; গাইবান্ধায় সাঁওতালদের সম্পত্তি ও জানমাল রক্ষায় সরকারের নিস্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রুলে সাঁওতালদের বাড়িঘর ও স্বাভাবিক চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। বৃহস্পতিবার তিন সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট ও ব্রতী সমাজ সংস্থার পক্ষ থেকে […]

Continue Reading

বুশরা হত্যা মামলায় কাদের ও তাঁর স্ত্রী খালাস

  ঢাকা;  কলেজছাত্রী বুশরাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এম এ কাদের ও তাঁর স্ত্রী যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রুনা আক্তার খালাস পেয়েছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আসামিদের আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার এই রায় দেন। একই সঙ্গে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ও পরে হাইকোর্টে খালাস পাওয়া […]

Continue Reading

চিকিৎসাধীন সাঁওতালের হাতকড়া খোলার নির্দেশনা চেয়ে রিট

ঢাকা;  হাতকড়া পরা অবস্থায় চিকিৎসাধীন তিন সাঁওতালের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে একটি রিট হয়েছে। রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আজ সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে। ইংরেজি দৈনিক ডেইলি স্টারে এ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে ওই নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাঁওতাল সম্প্রদায়ের […]

Continue Reading

মান্নার জামিন স্থগিত

ঢাকা; সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা এক মামলায় নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত  করেছে আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে ১০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই মামলায় মান্নাকে জামিন দিয়েছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ […]

Continue Reading

ডিসিসি’র উচ্ছেদ কার্যক্রমে পাশে থাকবে বিচার বিভাগ: প্রধান বিচারপতি

  ঢাকা;  ধর্মীয় সহিংসতা রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। একই সঙ্গে ঢাকার দুই সিটি করপোরেশনের অবৈধ দখল উচ্ছেদে কোনো প্রতিবন্ধকতা আসলে বিচার বিভাগ পাশে থাকার ঘোষণা দেন তিনি। আজ শনিবার রাজধানীর নারিন্দা রোডের শ্রী শ্রী মাধ্ব গৌড়ীয় মঠের ‘ভক্তি বিলাস তীর্থ ভবনের’ চতুর্থ ও পঞ্চম […]

Continue Reading

সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়

  ঢাকা;  গ্রেপ্তার-রিমান্ড নিয়ে সুপ্রিম কোর্টের দেয়া যুগান্তকারী রায় প্রকাশিত হয়েছে। রায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ম্যাজিস্ট্রেট, বিচারক ও ট্রাইব্যুনালের জন্য গাইডলাইন দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চার বিচারপতির স্বাক্ষরের পর গতকাল এ রায় প্রকাশিত হয়। আইজিপি এবং র‌্যাবের মহাপরিচালককে বলা হয়েছে, যথাযথভাবে পালন করার জন্য অবিলম্বে এসব গাইডলাইন যেন সার্কুলেট করা হয়। […]

Continue Reading

বিচারকদের শৃঙ্খলাবিধি চূড়ান্ত না হওয়ায় আদালতের অসন্তোষ

ঢাকা; অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি চূড়ান্ত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। এ ব্যাপারে সময় চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি অস্পষ্ট বলে আদালত উল্লেখ করেছেন।শেষবারের মতো সময় দেওয়া হলো জানিয়ে আদালত ২৪ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে শৃঙ্খলাসংক্রান্ত বিধি গেজেট আকারে প্রকাশ করে তা আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি […]

Continue Reading

ঢাকার ৪ থানার ওসিকে আদালত অবমাননার রুল

ঢাকা;  রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে আদালতের নির্দেশনা অনুসরণ না হওয়ায় চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. […]

Continue Reading

সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট

  ঢাকা; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে আইন ও সালিস কেন্দ্র (আসক)। হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আরজি জানানো হয়েছে রিটে। এতে স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসন সচিব, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নাসিরনগরের ইউএনও ও […]

Continue Reading

গৃহকর্মী নির্যাতন: শাহাদাত দম্পতি খালাস

  ঢাকা; গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল রোববার শাহাদাত ও নিত্যর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে গত বছরের ৬ই সেপ্টেম্বর রাজধানীর মিরপুর […]

Continue Reading

জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা, তদন্তের পর ব্যবস্থা নেয়ার নির্দেশ

  ঢাকা; মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ওসি তেজগাঁওকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদি হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন। ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম বাদির বক্তব্য শুনে এ […]

Continue Reading

সংবিধানের দুটি অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট

ঢাকা;  বিচারক নিয়োগসংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদ ও অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতিসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। অনুচ্ছেদ দুটিকে সংবিধানের ৩০ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না—এই মর্মে রিটে রুল চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। রিট আবেদনে আইনসচিব, […]

Continue Reading

এমপি বদির তিন বছরের কারাদণ্ড

  ঢাকা; কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের এমপি আব্দুর রহমান বদিকে দুর্নীতির দায়ে তিন বছরের কারাদণ্ড এবং দশ লাখ টাকা জরিমানা করেছে আদালত। সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে ক্ষমতাসীন দলের আলোচিত এই এমপির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় বুধবার এই রায় দেয়া হয়। বদির উপস্থিতিতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার […]

Continue Reading

‘দ্বৈত শাসনের কারণে বিচারপ্রার্থীদের ভোগান্তি বেড়ে যায়’

  ঢাকা; প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ। এই অনুচ্ছেদের ফলে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি ও শৃঙ্খলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্য পদে সময়মতো বিচারক নিয়োগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এতে বিচারকার্য বিঘœ ঘটে […]

Continue Reading

হাইকোর্টের আদেশ সখিপুরের ইউএনও-ওসিকে প্রত্যাহার স্থগিত

  ঢাকা; হাইকোর্টের আদেশে টাঙ্গাইলের সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলমকে প্রত্যাহার স্থগিত করা হয়েছে। আজ বুধবার ইউএনও-ওসির করা পৃথক আবেদনের শুনানি নিয়ে অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও নুরুল ইসলাম সুজন। […]

Continue Reading

নবীগঞ্জের মোক্তাদির আলী হত্যায় ৫ জনের মৃত্যুদন্ড

  হবিগঞ্জ;  নবীগঞ্জ উপজেলার বোয়ালজুর দীঘলবাক গ্রামের আলোচিত মোক্তাদির আলী হত্যাকান্ডের ঘটনায় ৫জনের মৃতুদন্ড ও আরও ২৭জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই আদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত ৩ আসামী পলাতক এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৯ আসামী পলাতক ছিল। আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ২০ […]

Continue Reading

শিক্ষক লাঞ্ছনা তদন্তে নারায়ণগঞ্জে ঢাকার বিচারক

নারায়ণগঞ্জ প্রতিনিধি; শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনার বিচারিক তদন্তে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুর রহমান নারায়ণগঞ্জে এসেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ে আসেন ঢাকার সিএমএম। শ্যামল কান্তি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শ্যামল কান্তিকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে মন্তব্য […]

Continue Reading

গাজীপুর নবীন আইনজীবীদের সংবর্ধনা

সামসুদ্দিন,  গাজীপুর; গাজীপুরে নবীন আইনজীবীদে সংবর্ধনা দিয়েছে এ্যাডভোকেট মোকদম আলী ফাউন্ডেশন। রোববার বিকেলে গাজীপুর আইনজীবী সমিতি প্রাঙ্গনে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। গাজীপুর বারের সভাপতি ড. মোঃ সহিদউজ্জামানের সভাপতিত্বে ও এ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী ও নবীন […]

Continue Reading

স্কুলছাত্রের সাজা অবৈধ, সখিপুরের ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ

  ঢাকা; ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টাঙ্গাইলের এক স্কুলছাত্রকে দুই বছরের সাজা দেয়ার ঘটনায় সখিপুরের ইউএনও ও ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই ছাত্রকে দেয়া সাজাকে অবৈধ ঘোষণা করে ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন । গত ১৭ই […]

Continue Reading

তারেক-মামুনের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঢাকা; মুদ্রা পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাজা দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিচারপতিদের সইয়ের পর আজ সোমবার ৮২ পৃষ্ঠার রায়টি প্রকাশিত হয়। চলতি বছরের ২১ জুলাই হাইকোর্টের দেওয়া রায়ে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নিম্ন আদালতের […]

Continue Reading

বিচারক হত্যায় জঙ্গি আরিফের ফাঁসি কাল

খুলনা; ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় জেএমবির নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসি কার্যকর হবে কাল রোববার রাতে। খুলনা জেলা কারাগারে তাঁর ফাঁসি কার্যকর করা হবে। খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  জানান, ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। রোববার দিবাগত রাতে ফাঁসি কার্যকর করা হবে। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার […]

Continue Reading

খালেদার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৮ নভেম্বর

  ঢাকা; মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে মন্তব্যের জন্য দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। খালেদার আইনজীবীর সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল ইসলাম মোল্লা এ মামলায় চার্জ গঠনের শুনানির জন্য ৮ নভেম্বর নতুন তারিখ নির্ধারন করেছেন। রোববার অভিযোগ গঠনের শুনানির দিন […]

Continue Reading

আমেরিকাসহ বিভিন্ন দেশের সাংবাদিকরা স্বাধীন-প্রধান বিচারপতি

  মৌলভীবাজার প্রতিনিধি; প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, নীতি ও নৈতিকতা বজায় রাখলেই সমাজে মর্যাদা পাওয়া যায়। প্রচুর টাকা হলেই সম্মান বাড়ে না। নীতি ও নৈতিকতা বজায় রেখে যেকোন ক্ষেত্রে নিজেকে তৈরি করে নিতে পারলেই সম্মান পাওয়া যাবে। সাংবাদিকরা জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ^ উল্লেখ করে তিনি বলেন, আমেরিকাসহ বিভিন্ন দেশের সাংবাদিকরা স্বাধীন। সেখানে […]

Continue Reading