‘বিচার বিভাগকে কোণঠাসা করে দেশের মঙ্গল হয় না—-প্রধান বিচারপতি

  ঢাকা:  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমপ্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বলেছেন, ‘একদিন আপনি থাকবেন না, আমি থাকব না। বিচার বিভাগ থাকবে। এই জুডিশিয়ারি সবার। এই কোর্টকে রাখতে হলে সবার দায়িত্ব আছে। জুডিশিয়ারিকে কর্নাড (কোণঠাসা) করে দেশের মঙ্গল হয় না।’ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা […]

Continue Reading

বিচারকদের শৃঙ্খলাবিধি প্রকাশে আরও সময় পেলো রাষ্ট্রপক্ষ

          ঢাকা:  নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশে আরও সময় পেলো রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের প্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়েছে। সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানী করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গতকাল এ সংক্রান্ত গেজেট প্রকাশের […]

Continue Reading

জামিন পেলেন আরাফাত সানি

        ঢাকা: যৌতুকবিরোধী আইনে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। আজ সোমবার বেলা ১১টার পরে তিনি ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত আরাফাত সানির জামিন মঞ্জুর করেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেলেন তিনি। আরাফাত সানির আইনজীবী মুরাদুজ্জামান  বলেন, যৌতুকবিরোধী […]

Continue Reading

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত থেকে বাংলাদেশি কে ধরে নিয়ে গেছে বিএসএফ।

এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাব পিলারের নিকট দিয়ে অবৈধভাবে গরু আনার সময় চ্যাংড়াবান্ধা ৬১ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা বাংলাদেশী গরু ব্যবসায়ী মুগলিবাড়ী গ্রামের রাজ্জাক হোসেন (৩৪) কে আটক করে। তার পিতার নাম মৃত ঈস্রাফিল আলী। শনিবার (১৫ জুলাই) ভোরে […]

Continue Reading

চট্টগ্রামে দেড় শতাধিক ছাত্রলীগ নেতা বিবাহিত!

কেন্দ্রীয় নির্দেশনাকে তোয়াক্কা করেননি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের বিবাহিত নেতারা। একই পথে হেঁটেছেন নগর কমিটি ছাড়াও বিভিন্ন ওয়ার্ড এবং জেলার থানা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতারাও। তাছাড়া দক্ষিণ জেলা ছাত্রলীগের কোন কমিটি না থাকলেও ইউনিট কমিটিতে রয়েছে সভাপতি, সাধারণ সম্পাদক ও আহবায়কসহ অধিকাংশ বিবাহিত নেতা। সবমিলিয়ে  চট্টগ্রামে দেড় শতাধিক বিবাহিত ছাত্রলীগ নেতা […]

Continue Reading

বিলাসী জীবন নিয়ে প্রশ্নের মুখে ছাত্রলীগের নেতারা

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিলাসী জীবন, টাকার ভাগাভাগি, দরপত্র নিয়ন্ত্রণ এবং কমিটির মেয়াদের বিষয়ে ওঠা অভিযোগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সারা দেশে চলমান নিজেদের কোন্দল-সংঘাতের মধ্যে গত বুধবার ছাত্রলীগের সাধারণ সভায় এই অভিযোগের সূত্রপাত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান। এরপর এ নিয়ে বিতর্ক শুরু হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার আধিপত্য […]

Continue Reading

হাইকোর্টের রুল: চিকুনগুনিয়া আক্রান্তদের ক্ষতিপূরণ কেন নয়

  ঢাকা: চিকুনগুনিয়া আক্রান্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন উচ্চ আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। বিস্তারিত আসছে…

Continue Reading

নির্বাহী ম্যাজিস্ট্রেটে ভ্রাম্যমাণ আদালত আরও দুই সপ্তাহ

 ঢাকা: নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্পর্কিত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, এই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সময় চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছেন। পৃথক […]

Continue Reading

৫ সাক্ষীর জেরা চেয়ে হাইকোর্টে খালেদার আবেদন

  ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ সাক্ষীকে জেরার জন্য অনুমতি চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদার পক্ষে আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। পুরান ঢাকায় আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে মামলাটির বিচারকাজ চলছে। এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ আগামীকাল বৃহস্পতিবার জেরার […]

Continue Reading

বাড্ডা থানার ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

    চাঁদাবাজি ও চুরির অভিযোগ এনে রাজধানীর বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন এক নারী। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই অভিযোগের তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। মামলার বাদীর নাম নুরুন্নাহার নাসিমা বেগম। আসামিরা হলেন বাড্ডা থানার ওসি এম এ জলিল, এসআই শহীদ, […]

Continue Reading

দুপুরের পর উচ্চ আদালত বসছেন না

ঢাকা;  সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার দুপুরের পর উচ্চ আদালত বসছেন না। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য জানান। সৈয়দ আমিনুল ইসলাম বলেন, দুপুরের পর হাইকোর্ট বিভাগ বসছেন না। আর বেলা ১১টার পর আপিল বিভাগ ও চেম্বার বিচারপতির আদালত […]

Continue Reading

ঐশীর সাজা কমিয়ে যাবজ্জীবন

  বাবা মাকে হত্যার অভিযোগে বিচারিক আদালতে মৃত্যুদ-প্রাপ্ত ঐশী রহমানের সাজা কমিয়ে যাবজ্জীন কারাদ-ের রায় দিয়েছে হাই কোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন। রায়ে ঐশীকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এর আগে গত ৭ই মে ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি […]

Continue Reading

ঝিনাইদহে আনোয়ারা খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি

              স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের উপ-শহর পাড়ায় নিহত আনোয়ারা খাতুনের খুনের রহস্য উন্মোচিত হয়েছে। পাওয়ানা টাকা চাইতে গিয়ে খুন হন আনোয়ারা। নিখোঁজের ৩ দিন পর সেফটিক ট্যাংক থেকে আনোয়ারার লাশ উদ্ধারের পর আটক নারী পারুলা বেগম আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দীতে এ সব তথ্য জানায়। শনিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহের […]

Continue Reading

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ইমরান-খুশী কবিরের বিরুদ্ধে মামলা

        প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকারকর্মী খুশি কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুরান ঢাকার চকবাজারের হাজি মোহাম্মদ বাদল নামের এক ব্যক্তি। রবিবার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি দায়ের করেন বাদল। মামলায় ইমরান ও খুশী কবির ছাড়াও আরও […]

Continue Reading

‘গুলশানের বাড়িটি মওদুদকে ছাড়তেই হবে

        আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি খারিজ হয়ে যাওয়ার পরও গুলশানের বাড়ি ছাড়বেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।   এরই পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, বাড়ি অবশ্যই ছাড়তে হবে। বাড়িটা বর্তমানে নিয়ে নেওয়া সরকারের দায়িত্ব। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, মওদুদ আহমদ তার […]

Continue Reading

কাল ডেথ রেফারেন্স ও ঐশীর আপিলের রায়

        ঢাকায় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানের মৃত্যদণ্ডের রায় বহাল থাকবে কি না- সে বিষয়ে হাই কোর্টের সিদ্ধান্ত জানা যাবে সোমবার। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। গত ৭ মে […]

Continue Reading

আমি বাড়ি ছাড়ব না : মওদুদ

        আজ রবিবার গুলশান ২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের বাড়িটি নিয়ে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি খারিজ হয়ে যাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বাড়িটি ছাড়বেন না বলে জানিয়্বেছেন। তিনি বলেছেন, ‘আমি বাড়ি ছাড়ব না। এটা আমার এবং মালিকের বিষয়। এটা সরকারের কোনো বিষয় নয়। ‘ সুপ্রিম […]

Continue Reading

অপেক্ষমান রয়েছে সংবিধানের ষোড়শ সংশোধনী বিষয়ক রায়

        সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় অপেক্ষমান রেখেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। অর্থাৎ মামলার রায় যেকোনো দিন দেওয়া হবে। আজ বেলা সোয়া ১টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। বিচারপতিদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা থাকা প্রশ্নে গুরুত্বপূর্ণ […]

Continue Reading

ষোড়শ সংশোধনী নিয়ে রায় যে কোনো দিন

  ঢাকা; সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে আপিলের রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। বৃহস্পতিবার শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। আজ বৃহস্পতিবার ১১তম দিনে শুনানি শেষে আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি […]

Continue Reading

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: ইমরানের বিরুদ্ধে মামলা

          ঢাকা; প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তিমূলক’ স্লোগান দেওয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ছাত্রলীগের এক নেতা। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই নালিশি মামলা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানী। পরে ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান মামলাটি […]

Continue Reading

বাঁধা কাটল মেয়র মান্নানের

            ঢাকা:  গাজীপুরের মেয়র এম এ মান্নানকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা বহাল রয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। এর […]

Continue Reading

এএসআই হুমায়ূন হত্যায় স্ত্রীসহ দুই জনের মৃত্যুদণ্ড

        রাজধানীর শাহআলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ূন কবির হত্যা মামলায় তাঁর স্ত্রীসহ দুইজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নিহতের স্ত্রী রহিমা সুলতানা রুমি ও তার বন্ধু মিষ্টি। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মোছা. রিয়া। তাকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ […]

Continue Reading

দশবছরেরও বেশি সময় ধরে ফাসির আসামী না হয়েও কনডেম সেলে

. সিলেট প্রতিনিধি :: ফাসির দন্ডপ্রাপ্ত আসামী না হয়েও দশবছরের বেশি সময় ধরে সিলেটের কনডেম সেলে আব্দুল খালিক। আদালত সংশ্লিষ্টদের ভুলে দশ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি দশ বছরের বেশি সময় ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারের ফাঁসির সেলে বন্দি অবস্থায় জীবনযাপন করছেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৫ সালে পাঁচজনের ফাঁসির আদেশ দেয়। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ে […]

Continue Reading

হাসপাতালে শিক্ষার্থীর হাতে হাতকড়া: আশুলিয়ার ওসিকে তলব

  ঢাকা; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-ভাংচুরের ঘটনায় আটক এক শিক্ষার্থীকে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানোর ব্যাখ্যা দিতে আশুলিয়ার ওসিকে তলব করেছে হাই কোর্ট। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। ওসি মহসিনুল কাদিরকে আগামী ৩১ মে হাই কোর্টে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা […]

Continue Reading

‘বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না’

          ঢাক ঃ  নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ বিষয়ক শুনানিতে আজ সোমবার প্রধান বিচারপতি বলেছেন, ‘নির্বাহী বিভাগকে সুষ্ঠুভাবে কাজ করার জন্য বিচার বিভাগ হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না। ‘ আইন না জেনে মন্ত্রণালয় ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে ‌উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা একথা বলেন। […]

Continue Reading