যুবলীগ নেতা খালেদ আবার ১০ দিনের রিমান্ডে

ঢাকা: ক্যাসিনো ডন ও যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র ও মাদক মামলায় ১০ দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। র‌্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। আজ বিকালে খালেদকে গুলশান থানার অস্ত্র ও মাদক মামলায় আদালতে হাজির করে পুনরায় ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডে […]

Continue Reading

সেই ওসি মোয়াজ্জেমের পক্ষে লড়বেন দুদকের কাজল

ডেস্ক | সেই ওসি মোয়াজ্জেমের পক্ষে আইনি লড়াই করবেন দুর্নীতি দমন কমিশনের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। ফেনির মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় আলোচনায় আসেন সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন। নুসরাতের জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর মামলায় কারাগারে আছেন তিনি। বুধবার ওসি মোয়াজ্জেমের পক্ষে আদালতে হাজির হয়েছিলেন আওয়ামী লীগের এই […]

Continue Reading

ক্যাসিনো ইস্যুতে রাশেদ খান মেননকে আইনি নোটিশ

ডেস্ক | ক্যাসিনো ইস্যুতে সংসদ সদস্য রাশেদ খান মেননসহ পাঁচ জনের নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার ডাক ও রেজিস্ট্রি যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই নোটিশ পাঠান। এই নোটিশের পর ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানা গেছে । ক্যাসিনোতে জড়িত থাকার অভিযোগে […]

Continue Reading

ছাত্রদলের দুই নেতার কার্যক্রমে স্থগিতাদেশ

ঢাকা: নবনির্বাচিত ছাত্রদলের নতুন কমিটির সব কার্যক্রমে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বিকেলে ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত সাহারা বীথি এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে আবেদন করেছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির […]

Continue Reading

অফিস চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতি অসদাচারণ

ঢাকা: আদালতের বিচারকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়মাবলী অনুসরণের নির্দেশনা জারি করেছেন সুপ্রিমকোর্ট প্রশাসন। অফিস চলাকালীন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতি কঠোরভাবে পরিহার করতে বলা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়। […]

Continue Reading

থানায় তরুণীকে গণধর্ষণ, আদালতে মামলা

ডেস্ক | ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে গণধর্ষণ মামলার আবেদন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নির্যাতিতা তরুণী খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ আবেদন করেন। এর আগে নির্যাতিতা তরুণী আদালতের নির্দেশে ১০ই আগস্ট রাতে জিআরপি থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ করে একটি মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে খুলনা রেলওয়ে (জিআরপি) […]

Continue Reading

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ফিরোজ ১০ দিনের রিমান্ডে

ঢাকা: রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম ফিরোজকে অবৈধ অস্ত্র ও নতুন রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দের ঘটনায় পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এ আদেশ দেন। ফিরোজকে আদালতে হাজির করে ২০ দিনের রিমান্ড আবেদন করে […]

Continue Reading

তিন মামলা দিয়ে জি কে শামীমকে গুলশান থানায় হস্তান্তর

ঢাকা: যুবলীগ নেতা জি কে শামীমের বিরুদ্ধে তিনটি মামলা দিয়ে তাকে গুলশান থানায় হস্তান্তর করেছে র‌্যাব ১। আজ শনিবার বিকেল তিনটার দিকে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গুলশান থানায় নিয়ে যান র‌্যাব সদস্যরা। সেখানে তারা থানা হাজতে আছেন। এ বিষয়ে গুলশান থানার ওসি কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, র‌্যাব তিনটি অভিযোগ দিয়েছে। এর একটি মাদক […]

Continue Reading

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ফিরোজকে ২০ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা: কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ধানমন্ডি থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক দুটি মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে। আজ শনিবার বেলা ১২টার দিকে ফিরোজকে নিয়ে আদালতে রওনা হয় পুলিশ। আদালতে রিমান্ড আবেদন করার পর আজ […]

Continue Reading

কলাবাগান ক্লাবের সভাপতির বিরুদ্ধে দুই মামলা

ডেস্ক | রাজধানীর কলাবাগান ক্লাবের সভাপতি ও কৃষকলীগ নেতা সফিকুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। আজ ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে এসব মামলা করে র‌্যাব। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরের দিকে ফিরোজের বিরুদ্ধে দু’টি আলাদা মামলা দায়ের করা হয়েছে। অবৈধ অস্ত্র রাখার দায়ে […]

Continue Reading

যুবলীগের নেতা খালিদ ৭ দিনের রিমান্ডে

ঢাকা: প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় যুবলীগ নেতা খালিদ মাহমুদ ভূঁইয়াকে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত, ১৯ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকারপ্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় যুবলীগ নেতা খালিদ মাহমুদ ভূঁইয়াকে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত, ১৯ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকারঅস্ত্র ও মাদক মামলায় যুবলীগের নেতা খালিদ মাহমুদ ভূঁইয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন […]

Continue Reading

ডিআইজি পার্থ বণিকের জামিন আবেদন নামঞ্জুর

ঢাকা: দুর্নীতির মামলায় গ্রেপ্তার কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েস এই আদেশ দেন। এর আগে আজ পার্থ গোপাল বণিককে কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন সাবেক খাদ্যমন্ত্রী আইনজীবী কামরুল ইসলাম। আর দুদকের পক্ষে জামিনের […]

Continue Reading

ছাত্রদলের কাউন্সিলের ওপর আদালতের নিষেধাজ্ঞা

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল ও নির্বাচন স্থগিত করেছে আদালত। আজ দুপুরে ছাত্রদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক আমানুল্লাহ আমান ঢাকার ৪র্থ সহকারী জজ আদালতে মামলাটি করেন। আদালত শনিবার অনুষ্ঠিতব্য ছাত্রদলের কাউন্সিল ও নির্বাচনে অস্থায়ী স্থগিতাদেশ দেন। একইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে এ ঘটনায় শোকজ করেছেন।

Continue Reading

থানায় ধর্ষকের সঙ্গে গৃহবধূর বিয়ে, নজর রাখছেন হাইকোর্ট

ঢাকা: পাবনায় গণধর্ষণের শিকার গৃহবধূকে থানার ভেতরেই অভিযুক্ত ধর্ষকের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা পর্যবেক্ষণ করছেন হাইকোর্ট। এ বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নেয় তার দিকে নজর রাখছেন আদালত। আদালত বলেছেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আগে দেখি, প্রশাসন কি ব্যবস্থা নেয়। পাবনায় থানার মধ্যে ধর্ষকের সঙ্গে ধর্ষিতার বিয়ে দেওয়ার বিষয়টি আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর […]

Continue Reading

২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে কৃষ্ণার পরিবার

ডেস্ক: দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে ট্রাস্ট পরিবহনের বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায়ের পরিবার। এ বিষয়ে গতকাল রোববার ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডাক মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন কৃষ্ণা রায়ের স্বামী রাধে শ্যাম। নোটিশে দাবিকৃত টাকা সংগ্রহ করে কৃষ্ণার পরিবারকে প্রদানের জন্য এই আইনি নোটিশের কপি পাঠানো হয়েছে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র […]

Continue Reading

ব্যারিস্টার মইনুলের জামিন

সাংবাদিক মাসুদা ভাট্টির করা মানহানি মামলায় জামিন পেয়েছেন ব্যারিস্টার মইনুল হোসেন। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মহিউদ্দিন। গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের একটি টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টির এক প্রশ্নে রেগে গিয়ে মইনুল হোসেন […]

Continue Reading

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগে স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট

ঢাকা: চিকিৎসকসহ বিভিন্ন পদে ১৪৩ জন নিয়োগে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রকল্পের জন্য জারি করা সার্কুলার তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গত ১৮ আগস্ট প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন আবেদনের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি […]

Continue Reading

ফের কারাগারে ব্যারিস্টার মইনুল হোসেন

আদালতের নির্দেশে ফের কারাগারে পাঠানো হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে প্রশ্নের জবাবে লেখিকা মাসুদা ভাট্টি সম্বন্ধে ‘কটূক্তি’র অভিযোগে দায়েরকৃত মামলায় আজ জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ব্যারিস্টার মইনুল হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন […]

Continue Reading

নাশকতার মামলা: মির্জা ফখরুলসহ বিএনপির আট শীর্ষ নেতার জামিন

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আট শীর্ষ নেতাকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী এই জামিন দেন। জামিনপ্রাপ্ত অন্য নেতারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মইন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র […]

Continue Reading

মিন্নির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেয়া জামিনের রায় বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই আদেশের ফলে মিন্নির কারামুক্তিতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তারা আইনজীবীরা। আজ সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন। আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেএড আই খান পান্না […]

Continue Reading

৩ বিচারপতির ছুটি মঞ্জুর

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির ছুটি মঞ্জুর করা হয়েছে। তারা হলেন-বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো.সাইফুর রহমান। তবে কবে থেকে তাদের ছুটি মঞ্জুর করা হয়েছে তা নিশ্চিত করেননি তিনি। এর আগে গত ২২শে আগস্ট, হাইকোর্টের […]

Continue Reading

মামলার তদন্ত পর্যায়ে গণমাধ্যমকে কতটুকু জানানো যাবে সে বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ

ঢাকা: হাইকোর্ট বলেছেন, মামলার তদন্ত পর্যায়ে তদন্তের অগ্রগতি বা গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিষয়ে গণমাধ্যমকে কতটুকু জানানো যাবে, সে বিষয়ে নীতিমালা প্রণয়ন বাঞ্ছনীয়। এই নীতিমালা প্রণয়ন ও প্রচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকার জামিনের রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট এই নির্দেশ দিয়েছেন। […]

Continue Reading

অবশেষে জামিন পেলেন মিন্নি

ঢাকা: বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর স্ত্রী কারাবন্দি আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসাইন বাপ্পী। […]

Continue Reading

সব আদালত কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ

ঢাকা: সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো, প্রদর্শন এবং সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি টানাতে হবে। এরপর এ ব্যাপারে প্রতিবেদন জমা দিতে হবে হাইকোর্টে।এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে আইন মন্ত্রণালয়, হাইকোর্টের […]

Continue Reading

সকল জেলায় আইসিইউ-সিসিইউ স্থাপনে হাইকোর্টের নির্দেশ

ঢাকা: দেশের সকল জেলা সদরে সরকারি হাসপাতালে ৩০ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে একটি পূর্ণাঙ্গ প্রকল্প তৈরি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কত জনবল, টাকা প্রয়োজন সেবিষয়ে এই প্রকল্প তৈরি করে আগামী ২৩ অক্টোবরের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ […]

Continue Reading