বিদেশ থেকে আসাদের কোয়ারেন্টিনে রাখতে হাইকোর্টের নির্দেশ

প্রবাসীরা বিদেশ থেকে আসা মাত্র কোয়ারেন্টিনে রাখার জন্য আইনশৃংখলা বাহিনীর কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মজিবর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি এ আদেশ দেয়া হয়েছে।

Continue Reading

মানবজমিন প্রধান সম্পাদকের জামিন

মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখরের দায়ের করা মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ জামিন মঞ্জুর করে। এসময় মতিউর রহমান চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। মানবজমিন প্রধান সম্পাদকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া । অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন […]

Continue Reading

কোয়ারেন্টাইনে বিদেশফেরত ৩০ বিচারক

বাংলাদেশে নিম্ন আদালতের ৩০ জন বিচারককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা অস্ট্রেলিয়া ফেরত এবং নিম্ম আদালতে কর্মরত আছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে আইন মন্ত্রনালয় সূত্রে এ তথ্য নিশ্চত করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হোম কোয়ারেন্টাইনে থাকা এই বিচারকরা দুই সপ্তাহের প্রশিক্ষণে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তাদেরকে নিজেদের বাড়িতেই ১৪ দিনের […]

Continue Reading

সংবাদমাধ্যম ঠিকমত কাজ করতে পারলে, রাষ্ট্রের অন্য তিন স্তম্ভ ঠিক থাকবে: হাইকোর্ট

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম যদি ঠিকমত কাজ করতে পারে, তাহলে রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভ শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ ঠিক থাকবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গিরের দ্বৈত বেঞ্চ এই মন্তব্য করেন। একইসঙ্গে, ভ্রাম্যমান আদালত কর্তৃক কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে সাজা দেয়ার সকল নথিপত্র তলব করেছে […]

Continue Reading

সাংবাদিক আরিফের বক্তব্য শুনতে চায় হাইকোর্ট, ২৩ মার্চ শুনানী, সকল নথি তলব

ঢাকা: কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে মাঝরাতে ধরে নিয়ে নির্যাতনের পর দণ্ড দেয়ার মামলার সব নথিপত্র তলব করেছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী সোমবার শুনানি হবে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কী ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে তাও সোমবারের মধ্যে জানানোর জন্য বলা হয়েছে। সোমবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রশিদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট […]

Continue Reading

কোয়ারেন্টাইন না মানায় প্রথম জরিমানা মানিকগঞ্জে

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে বাইরে ঘুরে বেড়ানোয় সাটুরিয়ায় সৌদিপ্রবাসী এক ব্যক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। কোয়ারেন্টাইন না মানায় প্রথম জরিমানার ঘটনা এটি। সৌদিপ্রবাসী ওই ব্যক্তির নাম মো. লাল মিয়া। তিনি সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের […]

Continue Reading

আরিফকে কারাদণ্ড প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। আদেশ কাল

ঢাকা: মধ্য রাতে বাড়িতে হানা দিয়ে তুলে নিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের আদেশ দেওয়া হবে কাল সোমবার (১৬ মার্চ)। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রশিদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন নির্ধারণ করেন। […]

Continue Reading

সকালে খালেদা জিয়ার জামিন, বিকালে প্রত্যাহার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে দায়ের হওয়া মামলায় সকালে স্থায়ী জামিন দেয়ার পর বিকেলে ওই জামিন প্রত্যাহার করে নিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী এপ্রিল মাসে এ বিষয়ে জারি করা রুলের উপর শুনানি করা হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এএসএম আব্দুল মবীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্থায়ী জামিন […]

Continue Reading

সাবেক শ্রমিক লীগ নেত্রী সাদিয়া ৪ দিনের রিমান্ডে

শ্রমিক লীগের বহিষ্কৃত নেত্রী সাদিয়া আক্তার মুক্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুর সোয়া দুইটায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারের পর গত মঙ্গলবার তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম বিভিন্ন অপরাধে জড়িত থাকায় সাদিয়াকে গ্রেপ্তার করে। তার বাসা থেকে ১২ […]

Continue Reading

মানহানির এক মামলায় খালেদার জামিন

মানহানির এক মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এ এসএম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ তাঁর জামিন মঞ্জুর করে রায় দেন। দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি খালেদা জিয়ার এ জামিনে অবশ্য মুক্তি মিলবে না। দণ্ডপ্রাপ্ত দুটি মামলাতে বর্তমানে তিনি বন্দি রয়েছেন। […]

Continue Reading

ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেয়া অবৈধ

ঢাকা: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের সাজা দেয়া অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ১২১ শিশুকে ভ্রাম্যমাণ আদালতের দেয়া সাজা সম্পূর্নভাবে অবৈধ ঘোষণা করেছে। বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল […]

Continue Reading

সারোয়ার আলমসহ ৩ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বাতিল চেয়ে রিট

ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা (ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা) বাতিল চেয়ে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের দণ্ডের বিরুদ্ধে জারি করা রুলের সঙ্গে সম্পূরক আবেদনটি আদেশের জন্য রাখা হয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান […]

Continue Reading

সংবিধানে ৭ই মার্চের সঠিক ভাষণ অন্তর্ভুক্তিতে হাইকোর্টের রুল

রেসকোর্স ময়দানে দেয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে অসম্পূর্ণ ও ভুলভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ […]

Continue Reading

কোর্টে লোক সমাগম যতো কম করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে–প্রধান বিচারপতি

দেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পরপরই বাজারে স্যানিটাইজার ও মাস্ক সংকট দেখা দিয়েছে। এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে আইনজীবীদের সতর্ক করে কিছু পরামর্শ দিয়েছেন। প্রধান বিচারপতি বলেন, কোর্টে লোক সমাগম যতো কম করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে হ্যান্ডশেক […]

Continue Reading

জিকে শামীমের জামিন আদেশ প্রত্যাহার

ঢাকা: ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার প্রভাবশালী ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের জামিন আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রথমে অস্ত্র মামলায় তার জামিন বাতিল করেন হাইকোর্ট। পরে মাদক মামলাতেও তার জামিন বাতিল করা হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ অস্ত্র মামলায় জিকে শামীমের […]

Continue Reading

জিকে শামীমের জামিন

ডেস্ক: যুবলীগের বহিষ্কৃত নেতা ও ‘টেন্ডার মুঘল’ জিকে শামীমকে অস্ত্র মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। গত ৬ই ফেব্রুয়ারি গোপনে হাইকোর্ট থেকে জামিন নেন তিনি। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি। বেসরকারি চ্যানেল সময় টিভির অনলাইনে প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, জিকে শামীমের জামিনের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের […]

Continue Reading

করোনা ভাইরাস প্রতিরোধে গৃহীত ব্যবস্থা জানতে চায় হাইকোর্ট

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছে সে সম্পর্কে সোমবারের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট। সংবাদ মাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর বৃহস্পতিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ তিনটি মৌখিক নির্দেশনা দেন। এই তিন দফা নির্দেশনা হচ্ছে : ১. স্থল বন্দর, […]

Continue Reading

সেই বিচারককে তাৎক্ষণিক বদলির সিদ্ধান্ত কেন অবৈধ নয়: হাইকোর্ট

পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আবুল মান্নানকে প্রত্যাহারের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১১ই মার্চের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত। এ সংক্রান্ত কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর বুধবার বিচারপতি তারিক উল হাকিম […]

Continue Reading

সাগর-রুনি হত্যা মামলা: তানভীরের আবেদন কার্যতালিকা থেকে বাদ

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা নিয়ে আসামি তানভীর রহমানের রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শুনানির এখতিয়ার নিয়ে রাষ্ট্রপক্ষ প্রশ্ন তোলায় এ রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালত জানান, তারা এই মামলার শুনানি […]

Continue Reading

এবার ঢাকা দক্ষিণে নতুন নির্বাচন চেয়ে ইশরাকের মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও নতুন নির্বাচন দাবি করে মামলা দায়ের করা হয়েছে। বিএনপি’র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজ মঙ্গলবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এ মামলা করেন। একইসঙ্গে গত ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচন বাতিল চেয়েছেন তিনি। এর আগে গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল চেয়ে […]

Continue Reading

খালেদার জামিন আবেদন ফের খারিজ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ দুপুরে এ আদেশ দেয়। এরআগে সকালে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি’র পাঠানো রিপোর্ট আদালতে দাখিল করা হয়। এতে বলা হয়, খালেদা জিয়া ডায়বেটিস, হাইপার […]

Continue Reading

খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আদেশ দুপুর ২টায়

ঢাকা: বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার জামিন আবেদন বিষয়ে দুপুর ২টায় আদেশ দেবেন আদালত। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহুরুল হকের বেঞ্চে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ আদালত দুপুরে আদেশ দেবেন বলে জানান। শুনানি নিয়ে আদালত জানান, আপিলের নির্দেশনা অন্যুায়ী খালেদা জিয়া উন্নত চিকিৎসার অনুমতি দেননি মর্মে বঙ্গবন্ধু শেখ […]

Continue Reading

আজ খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ

ঢাকা: বহুল আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শেষে আজ বৃহস্পতিবার আদেশ দেওয়া হবে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার এ দিন ধার্য করেন। এদিকে, আদালতের নির্দেশ অনুযায়ী গতকাল বুধবার খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন জমা দেওয়া […]

Continue Reading

খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন হাইকোর্টে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। বুধবার আদালতে প্রতিবেদন আসার তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। এদিকে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়ার যে অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে তা এক নতুন ধরনের চিকিৎসা। এর […]

Continue Reading

৭ই মার্চ জাতীয় দিবস ঘোষণা করে হাইকোর্টের রায়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশের জন্য বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ১৯৭১ সালের ৭ই মার্চ […]

Continue Reading