যৌন হয়রানির মামলায় কাউন্সিলর চিত্তরঞ্জন কারাগারে

ঢাকা: এক নারীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল হওয়ার পর দায়ের হওয়া মামলায় ঢাকা সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করেন। এর […]

Continue Reading

লুৎফুজ্জামান বাবরের ৮ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মোঃ শহিদুল ইসলামের আদালত এ রায় দেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তার উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে […]

Continue Reading

‘এ রকম ভুল আর হবে না’ : আদালতকে পরীমনির আইনজীবী

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে এই মামলায় পরীমনিসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ দুপর দেড়টায় আদালতে হাজির হন চিত্র নায়িকা পরীমনি। শুনানিতে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, তদন্ত প্রতিবেদন জমা […]

Continue Reading

স্বাস্থ্যের সাবেক ডিজির জামিন

ঢাকাঃ করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। এর আগে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উল্লেখ্য, ২০২০ সালের ২৩শে সেপ্টেম্বর করোনা পরীক্ষা ও […]

Continue Reading

কনক সারোয়ারের বোন রাকা ৫ দিনের রিমান্ডে

যুক্তরাষ্ট্র প্রবাসী উপস্থাপক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর উত্তরা পশ্চিম থানায় মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম […]

Continue Reading

বসুন্ধরার এমডি আনভীরের আগাম জামিন নামঞ্জুর

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আগাম জামিন দেননি হাইকোর্ট। তবে তার স্ত্রীকে ছয় সপ্তাহের জামিন দিয়ে আনভীরের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। […]

Continue Reading

পরীমণির রিমান্ড : দুই বিচারককে আবারো ব্যাখ্যা দেয়ার নির্দেশ –

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুরকারী দুই বিচারককে পুনরায় ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের কাজলের ভার্চুয়াল বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে বিচারকদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও আব্দুল […]

Continue Reading

সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি কেন অবৈধ নয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেপ্তারে নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। তাকে সহযোগিতা করেন আইনজীবী ইশরাত হাসান। […]

Continue Reading

দুই মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

রাজধানীর পল্লবী থানার প্রতারণা এবং গুলশান থানার মাদক ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। আদালতের সেরেস্তাদার মোহাম্মদ রাশেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। হেলেনা জাহাঙ্গীর দুই মামলায় জামিন পেলেও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় […]

Continue Reading

জজ কোর্টে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য, ২০ ছাত্রের জামিন

রোববার বিকালে ঢাকা মহানগর জেলা ও দায়রা জজ এর বিচারক কে এম ইমরুল কায়েস এর আদালতে ছাত্র ও যুব অধিকার পরিষদের কারাবন্দী ২০ নেতাকর্মীর জামিনের শুনানী ‌অনুষ্ঠিত হয়। এসময় আদালতে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যে কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর। আসামিদের পক্ষে মামলা শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি এডভোকেট মাসুদ আহমেদ […]

Continue Reading

পরীমনিকে দফায় দফায় রিমান্ড: ক্ষমা চাইলেন দুই বিচারক

মাদক মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে দফায় দফায় রিমান্ডে পাঠানোর ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাইলেন নিম্ন আদালতের দুই বিচারক। দুই বিচারক হলেন- ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। পরীমনিকে দফায় দফায় রিমান্ডে পাঠানোর বিষয়ে হাইকোর্ট ব্যাখ্যা চাইলে ওই দুই বিচারক লিখেছেন- এটি অনিচ্ছাকৃত ভুল। আজ সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে […]

Continue Reading

উপজেলা চেয়ারম্যানের অনুমতি নিয়ে কাজ করবেন ইউএনওরা

উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত সব দফতরের কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে ও বিধি অনুসারে করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনা দিয়ে ইতোপূর্বে যে সার্কুলার জারি করা হয়েছিল, সেটি অনুসরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উপজেলা পর্যায়ে বিভিন্ন দফতরের কাগজপত্র ও নথি উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ইউএনওদের অনুমোদন নিতে হবে- এটিসহ এ সংক্রান্ত বিধি ও প্রজ্ঞাপন বাস্তবায়ন নিশ্চিত […]

Continue Reading

গাজীপুরে চিত্রনায়িকা মাহী দম্পতির বিরুদ্ধে মামলার প্রস্তুতি!

গাজীপুরঃ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় স্বামী রাকীব সরকার ও দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা মাহিয়া মাহীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন রাকীবের প্রথম স্ত্রী উর্মী সরকার। উর্মী সরকার জানান, তিনি গতকাল জানতে পেরেছেন, তার স্বামী রাকীব সরকার তার অনুমতি বা তাকে ডিভোর্স দেয়া ছাড়া দ্বিতীয় বিয়ে করেছেন। এখন তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। রাকীব সরকারের প্রথম […]

Continue Reading

ড. ইউনূসসহ ৪ জনের নামে মামলা

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর। ঢাকার তৃতীয় শ্রম আদালতে ফৌজদারি আইনের ৩০৩ (ঙ) ও ৩০৭ ধারায় এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। ঢাকার শ্রম আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। রোববার […]

Continue Reading

আইসিটি আইনে খালাস পেলেন সাংবাদিক প্রবীর শিকদার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক প্রবীর শিকদার। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে চলতি বছরের ২২ মার্চ উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১ এপ্রিল (বৃহস্পতিবার) দিন ধার্য করেন আদালত। ১ এপ্রিল রায় প্রস্তুত না হওয়ায় বিচারক রায় ঘোষণার […]

Continue Reading

পরীমনির তিনবার রিমান্ড বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে: হাইকোর্ট

ঢাকা: পরীমনিকে দফায় দফায় রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করা মামলায় লিখিত আদেশে হাইকোর্ট বলেছেন, পুলিশ ডিপার্টমেন্টের বোঝা উচিত, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। আইনি ভিত্তি ছাড়া পুলিশ রিমান্ড চাইতে পারে না। অথচ এ মামলায় পুলিশ তাকে তিন বার রিমান্ডে নিয়েছে, যা ফৌজদারি বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার […]

Continue Reading

মুনিয়া অন্তঃসত্ত্বা ছিলেন : মেডিক্যাল রিপোর্ট

কলেজছাত্রী মোশারাত জাহান মুনিয়া মৃত্যুর আগে অন্তঃসত্ত্বা ছিলেন। আদালতে দাখিল করা মুনিয়ার মেডিক্যাল রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। এদিকে আত্নহত্যার প্ররোচনার মামলা খারিজের পর বসুন্ধরার গ্রুপের এমডিসহ আটজনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের মামলা করেছেন মুনিয়ার বোন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর শুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় […]

Continue Reading

ন্যায় বিচার না পাওয়াদের মডেল হয়ে এলেন পরীমনি!

ঢাকা: বিভিন্ন কারণে যারা ন্যায় বিচার পান না, তাদের জন্য মডেল হয়ে এলেন পরীমনি। অনেকটা সিনেমার স্টাইলেই পরীমনির গ্রেফতার, রিমান্ড, জামিন ও জামিন-রিমান্ড চ্যালেঞ্জের আইনী উদ্যোগ। দেখা গেলো, উচ্চ আদালত রিমান্ড চাওয়া ও দেয়াকে চ্যালেঞ্জ করে আদেশ দিলেন। রিমান্ড চাওয়া ও মঞ্জুরের ক্ষেত্রে আইন অনুসরণ না করার কারণে উচ্চ আদালত রিমান্ড চাওয়ার কারণে তদন্ত কর্মকর্তাকে […]

Continue Reading

সেই দুই শিশুকে নিয়ে বাসায় উঠলেন মা-বাবা

জাপানি মা নাকানো এরিকো এবং বাংলাদেশি বাবা শরীফ ইমরান দুই শিশুকে নিয়ে গুলশানের ভাড়া করা বাসায় উঠেছেন। বুধবার দুপুর ১টায় তারা এ বাসায় উঠেন। জাপানী মায়ের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির এ তথ্য নিশ্চিত করেন। গুলশানের ওই বাসায় শিশু দুটি বাবা মাকে এক সঙ্গে পেয়ে বেশ খুশি। চার রুমের এই ফ্লাটে আগামী ১৫ দিন বাবা […]

Continue Reading

রিমান্ড চাইলেন আর মঞ্জুর করলেন, এটা সভ্য সমাজে হতে পারে না : হাইকোর্ট

চিত্রনায়িকা পরীমণির মামলায় রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত শুনানিতে হাইকোর্ট বলেছেন, ‘রিমান্ডের উপাদান ছাড়া তদন্ত কর্মকর্তা প্রার্থনা দিলো, আপনি (ম্যাজিস্ট্রেট) মঞ্জুর করে দিলেন। এগুলো তো কোনো সভ্য সমাজে হতে পারে না।’ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এসব কথা বলেন। রিমান্ড […]

Continue Reading

পরীমনির জামিন মঞ্জুর, মুক্তিতে বাঁধা নেই

ঢাকাঃ চিত্রনায়িকা পরীমনির জামিন মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিকে জামিন দেন। পরীমনির আইনজীবী বলেছেন, পরীমনির মুক্তিতে কোন বাঁধা নেই। বিস্তারিতঃ আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ২টা ৩৩ মিনিটে মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার বিষয়টি জানান পরীমনির […]

Continue Reading

পরীমনির জামিন শুনানি কাল মঙ্গলবার

চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদনের শুনানি আগামী মঙ্গলবার। রোববার মহানগর দায়রা জজ আদালত এ দিন ধার্য করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী তাপস পাল গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার মাদক মামলায় গ্রেপ্তার পরীমনির জামিন আবেদনের শুনানি দুই দিনের মধ্যে কেন হবে না- এই মর্মে রুল জারি করেন হাইকোর্ট। এরপর আজ আদালত পরীমনির জামিন আবেদনের শুনানি […]

Continue Reading

পরীমনির জামিন আবেদন দ্রুত শুনানি করতে রুল

নিম্ন আদালতে পরীমনির জামিন আবেদনের শুনানি কেন দ্রুত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১লা সেপ্টেম্বরের মধ্যে মহানগর দায়রা জজ আদালতের বিচারককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে পরীমনির পক্ষে […]

Continue Reading

মা-ছেলে অপহরণ মামলায় এএসপিসহ ৫ জন কারাগারে

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর থেকে মা ও ছেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় রংপুর সিআইডির এএসপিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার সময় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার ১০ মাইল মোড় থেকে তাদের আটক করে দিনাজপুর পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী […]

Continue Reading

এবার পরীমণির জামিনের জন্য আবেদন হাইকোর্টে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিনের জন্য এবার হাইকোর্টে আবেদন করেছেন তার আইনজীবী। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে আবেদনের বিষয়ে অনুমতি নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন পরীমণির আইনজীবী মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষকে আবেদনের কপিও দেওয়া হয়েছে। আদালত সংশ্লিষ্ট ও আইনজীবী সূত্রের […]

Continue Reading