কুমিল্লার নাশকতা মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন

কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি নয়া দিগন্তকে বলেন, এ মামলায় খালেদা জিয়া জামিনে ছিলেন। আজ আদালত তাকে স্থায়ী জামিন দিয়েছেন। […]

Continue Reading

ড. রেদোয়ানের জামিন নামঞ্জুর

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে গুলি করে আহত করার মামলায় জামিন মেলেনি সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের। তবে তার গাড়িচালকসহ আরও দুই কর্মী জামিন পেয়েছেন। তারা সবাই রেদোয়ান আহমেদের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন। সোমবার (২৩ মে) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. আতাব উল্লাহ এলডিপি মহাসচিব ড. রেদোয়ান […]

Continue Reading

নোবেলজয়ী ইউনূস ও গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে ১১০ মামলার সবগুলো প্রত্যাহার

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। জানা গেছে, অর্থপ্রদানের দাবি নিয়ে সমঝোতার পর মোট ১১০টি মামলার সবগুলো সংশ্লিষ্ট আদালত থেকে অতি সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে। উভয় পক্ষের আইনজীবীরা বিষয়টি আদালতের বাইরে নিষ্পত্তির বিষয়ে অবহিত করার পর বিচারপতি মুহাম্মদ খুরশীদ […]

Continue Reading

খালাস চেয়ে হাজী সেলিমের আপিল

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে বহাল থাকা ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিম। আপিলে ১০ বছরের সাজা থেকে খালাস চেয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ মে) সকালে হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেন। আপিল আবেদনে হাজী সেলিমের জামিন চাওয়া হয়েছে। এর আগে গতকাল তাকে […]

Continue Reading

আজ আত্মসমর্পণ করে জামিন চাইবেন সম্রাট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় আজ মঙ্গলবার (২৪ মে) আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন। এর আগে সোমবার (২৩ মে) সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের […]

Continue Reading

প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল নিয়ে আনা আপিল খারিজ

২০১৩-২০১৪ সালে বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের ‘টাইম স্কেল’-এর সুবিধা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ সোমবার (২৩ মে) এ আদেশ দেন। আদালতের আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোকছেদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। গত বছরের […]

Continue Reading

জামিন বাতিলের বিরুদ্ধে আপিল বিভাগে সম্রাটের আবেদন

ঢাকা: দুর্নীতির মামলায় বিচারিক আদালতের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। সোমবার (২৩ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আবেদনটি শুনানির জন্য ৩০ মে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ […]

Continue Reading

কারাগারে প্রদীপের স্ত্রী চুমকি

অবৈধ সম্পদের মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মুন্সী আব্দুল মজিদ তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের করা এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিচার […]

Continue Reading

আদালতে আত্মসমর্পণ করলেন প্রদীপ দাশের স্ত্রী

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে বিচারক মুন্সী আব্দুল মজিদ তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, নগরের পাথরঘাটায় ছয়তলা […]

Continue Reading

শাহাবাগ থানা হাজতে নর্থ সাউথের চার ট্রাস্টি

বিশ্ববিদ্যালয়ের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্যকে শাহবাগ থানা হাজতে নেয়া হয়েছে। রোববার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। ট্রাস্টি বোর্ডের চার সদস্য হলেন – এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান। শাহবাগ […]

Continue Reading

জামিন বাতিল, হাজী সেলিম কারাগারে

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার সাত নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবী শ্রী প্রান নাথের মাধ্যমে শর্ত সাপেক্ষে জামিনের আবেদন করেন।

Continue Reading

আজ আত্মসমর্পণ করবেন হাজী সেলিম

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিম আজ রোববার (২২ মে) আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করে বলেন, যদি রোববার সংশ্লিষ্ট আদালত বসে সেক্ষেত্রে অবশ্যই তিনি আত্মসমর্পণ করবেন। এর আগে হাজী সেলিমের বিদেশ থেকে দেশে ফেরার পর সাঈদ আহমেদ রাজা জানিয়েছিলেন, চিকিৎসা শেষে উনি দেশে […]

Continue Reading

ছাত্রলীগের দেলোয়ার হোসাইন সাঈদী দুই দিনের রিমান্ডে

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসাইন সাঈদীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছাত্রলীগের দেলোয়ার হোসাইন সাঈদী দুই দিনের রিমান্ডে মহানগর ডেস্ক ২ মিনিটে পড়ুন একইসঙ্গে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহাম্মেদের জামিন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২০ […]

Continue Reading

মানবতাবিরোধী অপরাধ : মৌলভীবাজারের ৩ জনের মৃত্যুদণ্ড

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার আব্দুল আজিজ ওরফে হাবুলসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত অন্য দু’জন হলেন মো: আব্দুল মতিন (পলাতক) ও আব্দুল মান্নান ওরফে মনাই। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে […]

Continue Reading

সুপ্রিম কোর্ট বার : বিএনপি ও সরকার সমর্থক আইনজীবীদের হাতাহাতি

সুপ্রিম কোর্ট বার সম্পাদকের পদ দখলের প্রতিবাদে বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভের সময় সরকার সমর্থক আইনজীবীদের সাথে ব্যাপক হাতাহাতি, কিল-ঘুষির, হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মে) দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষের সামনে প্রায় এক ঘণ্টা ধরে দুইপক্ষের আইনজীবীদের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি সমর্থক আইনজীবীরা ‘ভোট চোর’ স্লোগান […]

Continue Reading

সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

অর্থপাচার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একইসাথে তাকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত […]

Continue Reading

সম্রাটের জামিন বহাল থাকবে কি না জানা যাবে আজ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা রিভিশন আবেদনের ওপর আদেশ আজ। মঙ্গলবার (১৭মে) শুনানি শেষে আদেশের জন্যে আজ (বুধবার) দিন ঠিক করেন আদালত। বুধবার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত […]

Continue Reading

মানবতাবিরোধী অপরাধ মামলায় ৩ জনের রায় বৃহস্পতিবার

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারের বড়লেখার আব্দুল আজিজ ওরফে হাবুলসহ তিনজনের বিরুদ্ধে ১৯ মে রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন। গত ১২ এপ্রিল উভয়পক্ষে যুক্তিতর্ক শেষে মামলাটি যে কোনো দিন (সিএভি) রায় ঘোষণার জন্য রেখে […]

Continue Reading

মানিকগঞ্জে চালক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

মানিকগঞ্জের ঘিওরে চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মানিকগঞ্জে চালক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন মঙ্গলবার (১৭ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Continue Reading

সম্রাটের জামিন স্থগিত চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম […]

Continue Reading

১৭ দিন পর সোমবার খুলছে সুপ্রিম কোর্ট

গত ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশ শেষে ১৭ দিন পর ১৬ মে (সোমবার) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত- সুপ্রিম কোর্ট। খোলার দিন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সম্পন্ন ৫৩টি বেঞ্চে শুনানির জন্য মামলার কার্যতালিকা প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে […]

Continue Reading

ডেসটিনির রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড

গ্রাহকদের দেয়া অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে গ্রুপটির চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদের দণ্ড ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ […]

Continue Reading

টেকনাফে আলো হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় আলোচিত চাঞ্চল্যকর শিশু আলী উল্লাহ আলো হত্যা মামলায় ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ১১ বছর পর বুধবার (১১ মে) বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক […]

Continue Reading

মুক্ত সম্রাট, সরানো হলো কারারক্ষী

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট জামিনে মুক্ত হয়েছেন। সরিয়ে নেওয়া হয়েছে হাসপাতালে পাহারায় থাকা কারারক্ষীদের। বুধবার (১১ মে) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারা কর্মকর্তা জামিনের কাগজ নিয়ে বিএসএমএমইউর সিসিইউতে চিকিৎসাধীন থাকা সম্রাটের কাছে নিয়মকানুন মেনে তাকে জামিনে মুক্ত করা হয়। এ সময় তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে। […]

Continue Reading

ডেসটিনির মানিলন্ডারিং মামলার রায় বৃহস্পতিবার

ডেসটিনি ২০০০ লিমিটেডের নামে মানিলন্ডারিং আইনে করা দুটি মামলার মধ্যে একটির রায় আগামীকাল বৃহস্পতিবার (১২ মে) ঘোষণা করা হবে। আলোচিত এ মামলার রায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৭ মার্চ দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন। স্পেশাল পাবলিক […]

Continue Reading